Mahfuza Nasreen Shampa. Nutritionist & dietitian

Mahfuza Nasreen Shampa. Nutritionist & dietitian অনলাইন ও অফলাইন ডায়েট চার্ট ও কাউন্সিলিং এর জন্য ইনবক্সে এ যোগাযোগ করুন অথবা ওয়াটস্ আপ এ নক করুন.

what's app - 01312180451
“As a dietitian and nutritionist, I would like to recommend healthy food choices and proper nutritional practices for good health.”

11/08/2026

ঢাকা শহরে বাচ্চাদের খেলার জায়গার মারাত্মক অভাব।
বাচ্চারা সঠিক ভাবে বেড়ে উঠবে কিভাবে 😒

10/08/2026

পুষ্টি আর সুস্থতা

#পুষ্টি #সুস্হতা

10/08/2026

খাদ্যের নিরাপদতা ও ভেজাল মুক্ত খাবার আমাদের অধিকার।

#নিরাপদ #খাদ্য #অধিকার

আপনি কোন চালের ভাত খাচ্ছেন প্রতিদিন? কালো, লাল না সাদা চালের? আসুন জেনে নেই বিভিন্ন চালের পুষ্টি গুন সম্পর্কে। ​✅  কালো ...
08/08/2026

আপনি কোন চালের ভাত খাচ্ছেন প্রতিদিন? কালো, লাল না সাদা চালের?
আসুন জেনে নেই বিভিন্ন চালের পুষ্টি গুন সম্পর্কে।

​✅ কালো চালের ভাত (Black Rice)
এতে রয়েছে প্রচুর পরিমান​অ্যান্টিঅক্সিডেন্টে (বিশেষ করে অ্যান্থোসায়ানিন)। যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং কোষের ক্ষতি রোধ করতে সাহায্য করে।
​এছাড়াও এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। বি ভিটামিন এর ভালো উৎস হচ্ছে কালো চাল।
আয়রন, জিংক,ম্যাগনেসিয়া ইত্যাদি খনিজ পদার্থ ও থাকে কালো চালে।
এবং এই কালো চালে অন্য চাল অপেক্ষা প্রোটিনের পরিমান বেশি থাকে।
কালো চালের জি আাই অন্য চাল থেকে কম তাই এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে বেশ কার্যকর।

✅লাল চালের ভাত (Brown Rice)
ফাইবার বা আঁশ এর মাত্রা খুব বেশি থাকে এবং এর খোসায় প্রচুর পুষ্টি উপাদান বজায় থাকে। এর লাল রঙটি মূলত অ্যান্টিঅক্সিডেন্টের উপস্থিতির কারণে হয়ে থাকে।লাল চালে রয়েছে ভিটামিন বি, আয়রন,সহ কিছু ভিটামিন ও খনিজ পদার্থ।
​লাল চালও জন নিয়ন্ত্রণে এবং হজমশক্তি বাড়াতে দারুণ সাহায্য করে। এছাড়া রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও লাল চালের ভাত বেশ উপকারী।

✅সাদা চালের ভাত (White Rice)
​এটি আমাদের সমাজে সবচেয়ে বেশি প্রচলিত ভাত। প্রক্রিয়াজাতকরণের সময় এর তুষ ও কুঁড়ো ফেলে দেওয়া হয় বলে এতে ফাইবার কিছুটা কম থাকে, এবং কালো ও লাল চাল থেকে ভিটামিন ও খনিজ পদার্থ ও কম থাকে। তবে এটি খুব সহজেই হজম হয় ফলে শরীরকে দ্রুত শক্তি জোগায়। পেট খারাপ বা অসুস্থতার সময়ে সহজে হজমযোগ্য খাবার হিসেবে সাদা ভাত অত্যন্ত উপযোগী।

পুষ্টির চাহিদা মেটাতে সাদা ভাতের পাশাপাশি লাল ও কালো চালের মতো দেশীয় ও পুষ্টিকর চাল খাদ্যতালিকায় রাখা খুবই স্বাস্থ্যকর একটি অভ্যাস।

সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন
পুষ্টিবিদ
মাহফুজা নাসরীন শম্পা

👉 সুস্থ থাকার জন্য যে সঠিক খাবার নির্বাচন করা কতটা জরুরি তা কেউ আগে বুঝে, কেউ ঠেকে শিখে।সবাই ভালো থাকুন সুস্থ থাকুক এটাই...
08/08/2026

👉 সুস্থ থাকার জন্য যে সঠিক খাবার নির্বাচন করা কতটা জরুরি তা কেউ আগে বুঝে, কেউ ঠেকে শিখে।
সবাই ভালো থাকুন সুস্থ থাকুক এটাই সব সময় চাই।

মুরগির মাংস উচ্চমানের প্রোটিনের বা আমিষের একটি  উৎস।যা পেশি গঠন এবং শরীরের টিস্যু মেরামতে সাহায্য করে। এছাড়াও  এতে রয়েছে...
07/08/2026

মুরগির মাংস উচ্চমানের প্রোটিনের বা আমিষের একটি উৎস।যা পেশি গঠন এবং শরীরের টিস্যু মেরামতে সাহায্য করে। এছাড়াও এতে রয়েছে ​ভিটামিন বি৬ এবং বি১২, যা স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখতে এবং শক্তি উৎপাদনে ও রক্ত তৈরীতে সাহায্য করে।

​আরো রয়েছে খনিজ পদার্থ -আয়রন, জিঙ্ক এবং সেলেনিয়ামের মতো প্রয়োজনীয় খনিজ পদার্থ। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

মুরগী মাংস গ্রিল বা রোস্ট করা মাংসে সাধারণত তেলে ভাজার তুলনায় ফ্যাট কিছুটা কম থাকে। তবে মাংসের চামড়াসহ খেলে ফ্যাটের পরিমাণ বেড়ে যেতে পারে।

সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন
পুষ্টিবিদ
মাহফুজা নাসরীন শম্পা

06/08/2026

রাইস কুকারে খিচুড়ি 😊

#রাইস #কুকার #খিচুড়

06/08/2026

06/08/2026
🧡 আজ আপনাদের ভালো খাবার এর টিপস দিবো না আজ দিবো ভালোবাসার টিপস্। 😊আজকাল দেখছি মানুষ ভালোবেসে ঠকছে। মিথ্যা ভালোবাসার অভিন...
05/08/2026

🧡 আজ আপনাদের ভালো খাবার এর টিপস দিবো না আজ দিবো ভালোবাসার টিপস্। 😊

আজকাল দেখছি মানুষ ভালোবেসে ঠকছে। মিথ্যা ভালোবাসার অভিনয়ে ফেঁসে যাচ্ছে। এর ফলে মানসিক স্বাস্থ্যের পাশাপাশি শারীরিক স্বাস্থ্যেরও ক্ষতি হচ্ছে।

ডিপ্রেশনে কর্টিসল হরমোন রিলিজ বেড়ে যেয়ে মানুষ বেশি বেশি খাওয়া শুরু করে যার ফলে স্হুুলতা, উচ্চরক্তচাপ সহ নানা রোগ আক্রান্ত হওয়ার সম্ভবনা বেড়ে যায়😥।

অনেকের আবার বিপরীতটা হয়, খাওয়া দাওয়া বন্ধ করে একে বারে খারাপ অবস্থা তৈরি করে শরীরের। যা নিজের জন্য তো বটেই পুরো পরিবারে জন্য কষ্ট নিয়ে আসে।

এজন্য পুষ্টিবিদ হিসাবে আমি যখন মানুষের শারীরিক স্বাস্থ্যের উন্নতির কথা চিন্তা করি তখন মানসিক স্বাস্থ্যের কথাও চলে আসে। কেননা শরীর ও মন ওতোপ্রোতো ভাবে জড়িত।

এখন আসা যাক ভালোবাসার টিপস, যা আপনাকে সঠিক ভালোবাসা চিনতে কিছুটা হলেও সাহায্য করবে।শুরতেই ভালোবাসার মানুষ কে চিনলে পরে ঠকার সম্ভব না কমে যাবে এবং আপনিও ডিপ্রেশনে আক্রান্ত হয়ে অসুখ বিসুখ বাঁধাবেন না।

টিপস্ টা হলো :-

প্রথাম টিপস -- আপনার অতি ভালোবাসার মানুষের কাছে টাকা ধার চাইবেন। কি খুব হাস্যকর মনে হচ্ছে? মোটেই না। টাকা ধার যদি না দেয় তাহলে সে আপনাকে ভালোবাসা তো দূরের কথা আপনাকে বিশ্বাসও করে না।😔

দ্বিতীয় টিপস হলো -
আপনার ভালোবাসার মানুষ আপনাকে খুশি করতে চাইবে।আপনাকে বিভিন্ন উপহার দেয়ার চেষ্টা করবে।

যদি দেখেন আপনার ভালোবাসার মানুষ সামর্থ্য থাকার পরও আপনার জন্য টাকা খরচ করতে কার্পন্য করছে তাহলে তার মধ্যে ভালোবাসার অভাব আছে।😞

টিপস দুটো সম্পূর্ণ আমার অভিমত। এবার আপনি আপনার মতো বুঝে নিতে পারে।তবে একটা কথাই বলবো আগে নিজেকে ভালোবাসুন। 🥰

সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন
পুষ্টিবিদ
মাহফুজা নাসরীন শম্পা

Address

Impulse Hospital
Tejgaon
1215

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahfuza Nasreen Shampa. Nutritionist & dietitian posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mahfuza Nasreen Shampa. Nutritionist & dietitian:

Shortcuts

Share