18/05/2026
সাদা অ্যাপ্রনের ভেতরে থাকা মানুষটাও রক্ত-মাংসেরই একজন মানুষ।
এই দেয়ালে লেগে থাকা রক্ত শুধু একজন চিকিৎসকের রক্ত নয়— এটি বাংলাদেশের চিকিৎসক সমাজের দীর্ঘদিনের আতঙ্ক, অপমান, অসহায়ত্ব আর অনিরাপদ কর্মপরিবেশের প্রতিচ্ছবি।
এই চিত্রকর্মটি এঁকেছেন ডা. নাসির ইসলাম, নিজের রক্ত দিয়ে।
আমরা প্রতিদিন মানুষের জীবন বাঁচানোর জন্য কাজ করি।
রাত জেগে, পরিবার ছেড়ে, নিজের অসুস্থতা ভুলে, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে দায়িত্ব পালন করি।
কিন্তু দুঃখজনকভাবে, অনেক সময় চিকিৎসকের বিনিময়ে চিকিৎসকরাই পান হুমকি, গালিগালাজ, ভাঙচুর, এমনকি শারীরিক নির্যাতন।
একজন অনিরাপদ ডাক্তার কখনোই নির্ভয়ে চিকিৎসা দিতে পারেন না।
এই ভয়, এই চাপ, এই হামলার সংস্কৃতি চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে।
এগুলোর কারণেই ডাক্তার নিজের সেফটির জন্য রোগীকে দ্রুত ঢাকা মেডিকেলে রেফার করে দেয়।
কিন্তু প্রশ্ন হলো—
“ঢাকা মেডিকেল যাওয়া পর্যন্ত বাঁচবে তো?”
চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা মানে শুধু ডাক্তারদের সুরক্ষা নয়, বরং প্রতিটি রোগীর নিরাপদ চিকিৎসা নিশ্চিত করা।
আমরা আমাদের কর্মস্থলে নিরাপত্তা চাই।
আমরা সম্মান চাই।
আমরা চিকিৎসা দেওয়ার জন্য নিরাপদ পরিবেশ চাই।