Dr.Mohammad Ibrahim Hossain

Dr.Mohammad Ibrahim Hossain বাত-ব্যথা,প্যারালাইসিস,রিউম্যাটোলজি ,অর্থোপেডিক মেডিসিন বিশেষজ্ঞ

21/04/2026

আলহামদুলিল্লাহ! পবিত্র হজ্জ ফরজ হওয়ার পর আল্লাহর রহমতে আমি এবং আমার স্ত্রী এ বছর পবিত্র হজ্জ পালনের জন্য নিয়ত করেছি

আমরা ২২ এপ্রিল ২০২৬ তারিখে রওনা হয়ে ৬ জুন ২০২৬ তারিখে দেশে ফিরে আসার পরিকল্পনা করেছি, ইনশাআল্লাহ।

সবাই আমাদের এই পবিত্র যাত্রার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তায়ালা আমাদের হজ্জ কবুল করেন, আমাদের গুনাহ মাফ করেন এবং নিরাপদে বাড়ি ফিরিয়ে নেন।

যাদের কাছ থেকে কোনো হক বা ক্ষমা চাওয়ার বাকি আছে, তাদের কাছে বিনীত অনুরোধ করছি, যেন তারা আমাকে ক্ষমা করে দেন। কারণ হজ্জের পূর্বে পরস্পরের হক আদায় করা আবশ্যক।

আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সব বিধি-বিধান ঠিকমতো পালন করে একটি কবুল হজ্জ সম্পন্ন করতে পারি।

জাজাকাল্লাহু খইরান।

ডা.মোহাম্মদ ইব্রাহিম হোসেন

13/04/2026

পবিত্র হজ পালনের জন্য আগামী ২০/৪/২৬ থেকে ৮/৬/২৪ পর্যন্ত স্যার এর সব চেম্বার
বন্ধ থাকবে
সাময়িক এই অসুবিধার জন্য দু:খিত

24/03/2026

আলহামদুলিল্লাহ ঈদের ছুটি শেষে চেম্বার শুরু করলাম
উত্তরা ইবনে সিনা ডায়গনস্টিক সেন্টার

20/03/2026

সবাইকে ঈদ মোবারক
আল্লাহ আমাদের গুনাহ মাফ করুন আমাদের হেদায়েত দান করুন

11/02/2026

গনভোটে হ্যাঁ দিন
আর যারা প্রকাশ্যে কিংবা মনে মনেও না ভোটের পক্ষে তার মানে বুঝবেন তাদের মনে বিরাট ধান্দা আছে

---এটা কী?পেশীর মধ্যে ছোট, শক্ত "গিঁট" (ট্রিগার পয়েন্ট) তৈরি হওয়ার কারণে হওয়া একটি ব্যথার সমস্যা। এই গিঁটে চাপ পড়লে ...
06/02/2026

---

এটা কী?

পেশীর মধ্যে ছোট, শক্ত "গিঁট" (ট্রিগার পয়েন্ট) তৈরি হওয়ার কারণে হওয়া একটি ব্যথার সমস্যা। এই গিঁটে চাপ পড়লে তীব্র ব্যথা হয় এবং সেই ব্যথা আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়তে পারে।

---

প্রধান লক্ষণ:

✅ স্থানীয় তীক্ষ্ণ বা টানটান ব্যথা – বিশেষ করে ঘাড়, কাঁধ, পিঠ বা চোয়ালে
✅ ব্যথা ছড়ানো – যেমন ঘাড়ের গিঁট থেকে মাথায় ব্যথা আসা
✅ পেশী শক্ত ও দুর্বল লাগা
✅ স্পর্শে কোমলতা
✅ নড়াচড়ায় সীমাবদ্ধতা

---

কারণগুলো:

• দীর্ঘক্ষণ ভুল ভঙ্গিতে বসে/দাঁড়িয়ে কাজ করা
• পেশীর আঘাত বা অতিরিক্ত ব্যবহার
• মানসিক চাপ ও উদ্বেগ
• পর্যাপ্ত ঘুমের অভাব
• শারীরিক অনিয়ম

---

চিকিৎসা ও ব্যবস্থাপনা:

1. ম্যানুয়াল থেরাপি – ফিজিওথেরাপি, ট্রিগার পয়েন্ট মুক্ত করার বিশেষ ম্যাসাজ।
2. ড্রাই নিডলিং বা ইঞ্জেকশন – সরাসরি গিঁটে প্রয়োগ করে দ্রুত আরাম।
3. স্ট্রেচিং ও শক্তিশালীকরণ ব্যায়াম – নিয়মিত করতে হবে।
4. লাইফস্টাইল পরিবর্তন – কাজের মধ্যে বিরতি, সঠিক পোস্টার, চাপ কমানো।
5. হিট/কোল্ড থেরাপি – ব্যথার স্থানে গরম বা ঠাণ্ডা সেক দেওয়া।
6. ওষুধ – প্রয়োজনে ব্যথানাশক বা পেশী শিথিলকারী (ডাক্তারের পরামর্শে)।

---

মনে রাখবেন:

• এটি নিয়ন্ত্রণযোগ্য একটি সমস্যা।
• নিরাশ হবেন না – ধৈর্য্য ও নিয়মিত থেরাপিতে ভালো ফল পাবেন।
• প্রাথমিক অবস্থায় চিকিৎসা শুরু করলে জটিলতা এড়ানো যায়।

সুস্থ থাকুন, সচেতন থাকুন।

ডা.মোহাম্মদ ইব্রাহিম হোসেন
এমবিবিএস,এমডি(বি এস এম এম ইউ)
এম এ সি পি(আমেরিকা)
মেডিসিন ও রিউম্যাটলজী তে উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত
ইউলার সার্টিফাইড মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসাউন্ড (সুইজারল্যান্ড)
ফেলোশিপ অন মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসাউন্ড এন্ড পেইন ম্যানেজমেন্ট ,ভারত

সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ফিজিক্যাল মেডিসিন& রিহ্যাবিলিটেশন বিভাগ
এনাম মেডিকেল কলেজ & হাসপাতাল

বাত- ব্যথা,আর্থ্রাইটিস ও স্পোর্টস ইঞ্জুরি,নিউরো রিহ্যাব বিশেষজ্ঞ

চেম্বার :উত্তরা পপুলার ডায়াগনস্টিক সেন্টার,জসীম উদ্দিন মোড় ,সেক্টর ৪,রোড -০৭,উত্তরা ,ঢাকা।
সিরিয়ালের জন্য: ০৯৬১৩ ৭৮ ৭৮ ০৫
উত্তরা ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার
গরীব এ নেওয়াজ এভিনিউ ,সেক্টর ১৩,উত্তরা ,ঢাকা
সিরিয়াল এর জন্য: ০৯৬১০ ০০ ৯৬ ১২

ব্যথা_চিকিৎসা
#স্নায়ু_রোগ
#ফিজিক্যাল_মেডিসিন
#রিউম্যাটোলজী
#কোমর_ব্যথা
#ঘাড়ের ব্যাথা
#সায়াটিকা
# কাধে ব্যাথা
#স্ট্রোক_পুনর্বাসন
#নিউরোপ্যাথি
# আর্থ্রাইটিস











tunnel

31/01/2026

পেট ব্যাথা মানেই গ্যাসের সমস্যা নয়।হটাৎ পেট ব্যাথার সাথে বুকে চাপ দিলে অবশ্যই নিকটস্থ হাসপাতালে যান।কারণ অনেক হার্ট অ্যাটাক এর রোগী এভাবে সময় নষ্ট করে হাসাপাতালে যেতে দেরি করে এমনকি মারাও যায়।

স্টেরয়েডের অপব্যবহার: এক ভয়াবহ স্বাস্থ্যঝুঁকিঅ্যান্টিবায়োটিকের পর এখন স্থানীয় ওষুধের দোকানে সবচেয়ে ভয়াবহ ও অবাধে ব...
08/01/2026

স্টেরয়েডের অপব্যবহার: এক ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি

অ্যান্টিবায়োটিকের পর এখন স্থানীয় ওষুধের দোকানে সবচেয়ে ভয়াবহ ও অবাধে বিক্রি হওয়া ওষুধের নাম স্টেরয়েড (যেমন: ডেক্সামেথাসন, প্রেডনিসোলন)। জ্বর, সর্দি-কাশি, বাত-ব্যথা, এমনকি সামান্য দুর্বলতায় অনেকেই বিনা প্রেসক্রিপশনে এই ওষুধ কিনে খাচ্ছেন। আর তার ফলাফল ভোগ করছেন রোগীরা,আসছেন আমাদের চেম্বারে।

প্রতিদিন আসছেন এমন রোগী, যারা দীর্ঘদিন ধরে নিজেদের ইচ্ছায় বা দোকানদারের পরামর্শে স্টেরয়েড গ্রহণ করেছেন। তা্রা নিয়ে আসছে জটিল একগুচ্ছ সমস্যা:

· রক্তে সুগারের মারাত্মক বৃদ্ধি (স্টেরয়েড-ইনডিউসড ডায়াবেটিস)
· ঠান্ডা লাগলেই মারাত্মক সংক্রমণ, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যাওয়া
· হাড় ভঙ্গুর হয়ে যাওয়া (অস্টিওপোরোসিস)
· উচ্চ রক্তচাপ
· মোটা হয়ে যাওয়া, মুখ ফুলে যাওয়া
· পেপটিক আলসার
· এমনকি অ্যাড্রিনাল গ্রন্থির কার্যক্ষমতা লোপ পাওয়াপ্যারালাইসিস

স্টেরয়েড কোনো সাধারণ ব্যথানাশক বা এন্টি-অ্যালার্জিক ওষুধ বা শ্বাস কষ্টের ঔষধ নয়। এটি একটি শক্তিশালী ওষুধ, যা শুধুমাত্র বিশেষ কিছু রোগে (যেমন: অ্যাজমা, গুরুতর অ্যালার্জি, কিছু অটোইমিউন রোগ) নির্দিষ্ট মাত্রায় ও নির্দিষ্ট সময়ের জন্য চিকিৎসকের কঠোর তত্ত্বাবধানে ব্যবহার করতে হয়।

আমাদের অনুরোধ:

✅ কখনোই বিনা প্রেসক্রিপশনে বা দোকানদারের পরামর্শে স্টেরয়েড ওষুধ কিনবেন না ও খাবেন না।
✅ অন্য কেউ ওষুধ দিলেও, চিকিৎসককে জিজ্ঞাসা না করে গ্রহণ করবেন না।
✅ দীর্ঘদিন ধরে স্টেরয়েড খেলে হঠাৎ বন্ধ করাও বিপজ্জনক। ধীরে ধীরে কমাতে হবে।
✅ উপসর্গ ভিত্তিতে চিকিৎসা নয়, রোগ ভিত্তিতে চিকিৎসা নিন। প্রয়োজনীয় ডায়াগনস্টিক টেস্ট করিয়ে সঠিক রোগ নির্ণয় করুন।
✅ ওষুধের দোকানদারকে চিকিৎসকের ভূমিকায় দেখবেন না। তিনি ওষুধ বিক্রেতা, চিকিৎসক নন।

আমাদের সামান্য অসচেতনতা ডেকে আনতে পারে দীর্ঘমেয়াদী, স্থায়ী প্রাণঘাতী জটিলতা। সচেতন হোন, অন্যকে সচেতন করুন। একটি শেয়ার অনেক জীবন বাঁচাতে পারে।

#স্টেরয়েড_অপব্যবহার #স্বাস্থ্য_সচেতনতা #বিনা_প্রেসক্রিপশনে_ওষুধ_নয় #চিকিৎসকের_পরামর্শ_নিন

ব্যথা_চিকিৎসা
#স্নায়ু_রোগ
#ফিজিক্যাল_মেডিসিন
#রিউম্যাটোলজী
#কোমর_ব্যথা
#ঘাড়ের ব্যাথা
#সায়াটিকা
# কাধে ব্যাথা
#স্ট্রোক_পুনর্বাসন
#নিউরোপ্যাথি
# আর্থ্রাইটিস











tunnel

এক্স-রে স্বাভাবিক মানেই আঘাত নেই, এমন ভুল করবেন না!"খেলার আঘাত বা পড়ে গিয়ে ব্যথা হলেই অনেকেই শুধু এক্স-রে করান। এক্স-রেত...
25/12/2025

এক্স-রে স্বাভাবিক মানেই আঘাত নেই, এমন ভুল করবেন না!"

খেলার আঘাত বা পড়ে গিয়ে ব্যথা হলেই অনেকেই শুধু এক্স-রে করান। এক্স-রেতে হাড় ভাঙা ধরা পড়লেই চিন্তা, না ভাঙলে ভাবেন "আর কিছু হয়নি"। কিন্তু হাড়ের চেয়ে নরম টিস্যুর (মাংসপেশি, লিগামেন্ট, কার্টিলেজ) আঘাতই বেশি হয়, যা এক্স-রেতে ধরা পড়ে না। সেক্ষেত্রে এমআরআই-ই হল সঠিক পরীক্ষা।

কী কী লক্ষণে এমআরআই জরুরি:

· ব্যথা ২-৩ সপ্তাহেও কমছে না
· জয়েন্ট ফুলে আছে বা নড়াচড়ায় আটকে যাচ্ছে
· পা/হাতে অবশ ভাব বা ঝিনঝিনানি
· আগের মতো জোর দিতে পারছেন না

দেরি না করে ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ-এর পরামর্শ নিন। সঠিক সময়ে সঠিক চিকিৎসাই দীর্ঘমেয়াদী সমস্যা থেকে আপনাকে বাঁচাবে।

ডা.মোহাম্মদ ইব্রাহিম হোসেন
এমবিবিএস,এমডি(বি এস এম এম ইউ)
এম এ সি পি(আমেরিকা)
মেডিসিন ও রিউম্যাটলজী তে উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত
ইউলার সার্টিফাইড মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসাউন্ড (সুইজারল্যান্ড)
ফেলোশিপ অন মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসাউন্ড এন্ড পেইন ম্যানেজমেন্ট ,ভারত

সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ফিজিক্যাল মেডিসিন& রিহ্যাবিলিটেশন বিভাগ
এনাম মেডিকেল কলেজ & হাসপাতাল

বাত- ব্যথা,আর্থ্রাইটিস ও স্পোর্টস ইঞ্জুরি,নিউরো রিহ্যাব বিশেষজ্ঞ

চেম্বার :উত্তরা পপুলার ডায়াগনস্টিক সেন্টার,জসীম উদ্দিন মোড় ,সেক্টর ৪,রোড -০৭,উত্তরা ,ঢাকা।
সিরিয়ালের জন্য: ০৯৬১৩ ৭৮ ৭৮ ০৫
উত্তরা ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার
গরীব এ নেওয়াজ এভিনিউ ,সেক্টর ১৩,উত্তরা ,ঢাকা
সিরিয়াল এর জন্য: ০৯৬১০ ০০ ৯৬ ১২

ব্যথা_চিকিৎসা
#স্নায়ু_রোগ
#ফিজিক্যাল_মেডিসিন
#মাইগ্রেন
#কোমর_ব্যথা
#সায়াটিকা
#গাঁটের_ব্যথা
#স্ট্রোক_পুনর্বাসন
l
#নিউরোপ্যাথি
#স্বাস্থ্য_সচেতনতা
#ঢাকা_চিকিৎসক
#বাংলাদেশ_স্বাস্থ্য

















tunnel

Attended 38 BOSCON as a speaker!!!Alhamdulilahব্যথা_চিকিৎসা #স্নায়ু_রোগ #ফিজিক্যাল_মেডিসিন #মাইগ্রেন #কোমর_ব্যথা #সায়া...
01/12/2025

Attended 38 BOSCON as a speaker!!!Alhamdulilah

ব্যথা_চিকিৎসা
#স্নায়ু_রোগ
#ফিজিক্যাল_মেডিসিন
#মাইগ্রেন
#কোমর_ব্যথা
#সায়াটিকা
#গাঁটের_ব্যথা
#স্ট্রোক_পুনর্বাসন
l
#নিউরোপ্যাথি
#স্বাস্থ্য_সচেতনতা
#ঢাকা_চিকিৎসক
#বাংলাদেশ_স্বাস্থ্য

















tunnel

06/04/2025

আল্লাহ তুমি আমাদের ক্ষমা কর!!
কিছুই করতে পারিনাই!!

Address

Popular Diagnostic Centre Uttara Unit 2
Turag

Opening Hours

Monday 09:00 - 23:00
Tuesday 09:00 - 23:00
Wednesday 09:00 - 23:00
Thursday 09:00 - 23:00
Friday 09:00 - 23:00
Saturday 09:00 - 23:00
Sunday 09:00 - 23:00

Telephone

+8809613787805

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Mohammad Ibrahim Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Mohammad Ibrahim Hossain:

Share

Category