19/09/2026
IUI নিয়ে অনেক রোগী আমাকে প্রশ্ন করেন, ঠিক কী এই চিকিৎসা পদ্ধতি। আজকে চেষ্টা করছি সহজভাবে বিষয়টা বোঝানোর।
IUI বা ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন হলো একটি fertility treatment, যেখানে স্বামীর শুক্রাণু ল্যাবে ভালোভাবে ওয়াশ ও প্রসেস করে তারপর সরাসরি স্ত্রীর জরায়ুর ভেতরে দেওয়া হয়। উদ্দেশ্য একটাই, শুক্রাণু যেন সহজে ডিম্বাণু পর্যন্ত পৌঁছাতে পারে।
এখন কথা হলো, সবার জন্য কিন্তু IUI উপযুক্ত না। যাদের unexplained infertility আছে, মানে কোনো নির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু গর্ভধারণ হচ্ছে না, অথবা ovulation-এ সামান্য সমস্যা আছে, কিংবা husband-এর semen-এ mild সমস্যা আছে, তাদের ক্ষেত্রে আমরা এই পদ্ধতি বিবেচনা করি। এর আগে অবশ্যই কিছু জিনিস দেখে নিতে হয়, ovulation ঠিকমতো হচ্ছে কি না, জরায়ু ও ডিম্বাশয়ের অবস্থা কেমন, fallopian tube খোলা আছে কি না, আর semen analysis রিপোর্ট কী বলছে। সব মিলিয়ে বিশ্লেষণ করেই আমরা সিদ্ধান্ত নিই।
প্রসেসটা খুব একটা জটিল না। সাইকেলের নির্দিষ্ট সময়ে আমরা follicle monitoring করি, মানে ডিম্বাণুর থলি কেমন বড় হচ্ছে তা দেখি। দরকার হলে ওষুধ দিয়ে ovulation-এ সহায়তা করা হয়। এরপর সঠিক সময়ে semen sample নিয়ে ল্যাবে প্রসেস করে সুস্থ ও চলনশীল শুক্রাণু আলাদা করা হয়, আর একটি নরম সরু catheter দিয়ে সেটা জরায়ুতে পৌঁছে দেওয়া হয়। পুরো কাজটা মাত্র কয়েক মিনিটের, আর বেশিরভাগ রোগীই সহজে সহ্য করতে পারেন। হালকা cramping বা অস্বস্তি কারও কারও হতে পারে, এটা স্বাভাবিক।
তবে একটা কথা স্পষ্ট করে বলতে চাই, IUI করলেই যে গর্ভধারণ নিশ্চিত হয়ে যাবে, এমন না। বয়স, s***m quality, ovulation কতটা নিয়মিত, infertility-এর মূল কারণ, এসব অনেক কিছুর ওপর ফলাফল নির্ভর করে। আর ওষুধ দিয়ে একাধিক follicle তৈরি হলে multiple pregnancy-এর সম্ভাবনাও কিছুটা বেড়ে যায়। তাই আমরা প্রতিটি সাইকেলে নিয়মিত monitoring করি।
কখনো কখনো আমরা IUI না করে সরাসরি IVF-এর পরামর্শ দিই। যেমন fallopian tube বন্ধ থাকলে, s***m-এর সমস্যা বেশি গুরুতর হলে, ovarian reserve কম থাকলে, বয়স একটা ফ্যাক্টর হলে দ্রুত চিকিৎসা দরকার হয়, অথবা কয়েক দফা IUI করেও রেজাল্ট না এলে, তখন IVF নিয়ে আলোচনা করি রোগীর সাথে।
আমি সবসময় বলি, অন্য কারও IUI সাকসেসফুল হয়েছে দেখে নিজের জন্য একই সিদ্ধান্ত নেবেন না। প্রতিটি দম্পতির বয়স, কারণ, রিপোর্ট আলাদা আলাদা। তাই সঠিক পরীক্ষা ও মূল্যায়নের পরই বোঝা যায়, আপনার জন্য IUI উপযুক্ত নাকি অন্য কোনো fertility treatment ভালো হবে।
আল্লাহ সবার জন্য সহজ করুন। আমিন।