14/10/2022
মেয়েদের হরমোনজনিত সমস্যা
শারীরবৃত্তীয় জটিল প্রক্রিয়ার মাধ্যমেই শরীর থাকে সুস্থ। শরীরে কখন কী পরিবর্তন হচ্ছে বা শরীরের মধ্যে কি চলছে তা সহজে ধরা পড়ে না। অনেক সময় শরীর আমাদের সমস্যার কথা জানান দিলেও আমরা উপেক্ষা করে যাই। শরীরের মধ্যে রয়েছে বিভিন্ন গ্রন্থি আর এইসব গ্রন্থি থেকেই প্রয়োজনীয় হরমোন নিঃসৃত হয়। এসব হরমোন শরীরের একাধিক ক্রিয়াকর্ম ঠিক রাখে, ডায়াবেটিস, ওজন নিয়ন্ত্রণে রাখে, ঘুম এবং মন ভাল রাখে। এইসব হরমোনের ক্রিয়াকর্মে যদি কোনও গলদ দেখা যায় সেখান থেকে আসতে পারে একাধিক সমস্যা।
মেয়েদের শরীরে এইসব হরমোনের অসামঞ্জস্যতা অনেক বেশি বুঝতে পারা যায়। চুল পড়ে যাওয়া, ত্বক খসখসে হয়ে যাওয়া, ব্রণ, ওজন বেড়ে যাওয়া, শরীরে লোমের আধিক্য এসব হরমোনের সমস্যা থেকেই হয়। সাধারণত ১৮ বছর বয়স থেকেই মেয়েদের মধ্যে বাড়তে শুরু করে এইসব সমস্যা। এছাড়াও মেয়েদের PCOS/ PCOD-এর সমস্যায় মূলেও রয়েছে হরমোনের অসামঞ্জস্যতা। খিদে কমে যাওয়া, ওজন কমে যাওয়া, খিটখিটে মেজাজ এসবের পিছনেও রয়েছে হরমোনের ভূমিকা।
কখন চিকিৎসকের কাছে যাবেন?
দিনের পর দিন যদি মানসিক অবসাদে ভোগলে, হজম শক্তি কমে গেলে, ঘুমের সমস্যা হলে, ব্রণ হলে, অকারণে মাথা গরম-বিরক্তি… এই সব সমস্যায় দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
_
ডা: নাফিয়া শারমিন
এমবিবিএস, ডিজিও (বিএসএমএমইউ), বিসিএস (স্বাস্থ্য)
উপজিলা স্বাস্থ্য কমপ্লেক্স, মির্জাপুর, টাঙ্গাইল।