শেফা খানা ওয়েলনেস সেন্টার

শেফা খানা ওয়েলনেস সেন্টার "হিজামা, পলিপাস, পাইলস, কসমেটিক খৎনা, জটিল রোগের আয়ুর্বেদিক চিকিৎসা এবং শরিয়াহ সম্মত রুকাইয়্যাহ সেন্টার।"
📞 01810-632177 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করুন)
(1)

01/09/2026

🔴 এলার্জি থেকে মুক্তি এখন আপনার হাতের মুঠোয়! 🔴
পুরানো এলার্জি, চুলকানি আর হাঁচি-কাশিতে কি জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে? বছরের পর বছর কি এলার্জির যন্ত্রণায় ভুগছেন?

আপনার জন্য আমরা নিয়ে এসেছি 'এলার্জি রিলিফ' এর প্রিমিয়াম কম্বো প্যাক! যা আপনার ভেতর থেকে এলার্জি প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে।

🎁 ধামাকা কম্বো অফার! 🎁
✅ ২ পিস এলার্জি রিলিফ ক্যাপসুল (ফুল কোর্স) অর্ডার করলেই পাচ্ছেন ১টি 'ম্যাজিক অয়েন্টমেন্ট ক্রিম' একদম ফ্রি! 🆓

আমাদের ম্যাজিক অয়েন্টমেন্ট ক্রিমটি ত্বকের যেকোনো চুলকানি বা র‍্যাশের ওপর জাদুর মতো কাজ করবে! 🪄✨

🚛 কেন আমাদের এই অফারটি সেরা?
✨ ফুল কোর্স ঔষধ: সরাসরি সমস্যা দূর করতে কার্যকর।

🧴 ফ্রি ম্যাজিক ক্রিম:
ত্বকের অস্বস্তি দূর করার তাৎক্ষণিক সমাধান।

🚀 ফ্রি ডেলিভারি:
সারা বাংলাদেশে কোনো ডেলিভারি চার্জ নেই!

💵 ক্যাশ অন ডেলিভারি:
পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করার সুবিধা।

🔥 অফারটি সীমিত সময়ের জন্য!
তাই আর দেরি না করে আজই অর্ডার করুন।

📞 অর্ডার করতে ইনবক্স করুন অথবা ফোন করুন:
01810-632177 হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।

24/08/2026
বিশেষ অফার: ফ্রি রুকাইয়্যাহ চিকিৎসা ক্যাম্প 🌿আপনি কি দীর্ঘদিন ধরে জিন, যাদু, বদনজর, হাসাদ, ওয়াসওয়াসা বা শারীরিক ও মান...
23/08/2026

বিশেষ অফার: ফ্রি রুকাইয়্যাহ চিকিৎসা ক্যাম্প 🌿

আপনি কি দীর্ঘদিন ধরে জিন, যাদু, বদনজর, হাসাদ, ওয়াসওয়াসা বা শারীরিক ও মানসিক কোনো জটিলতায় ভুগছেন? সঠিক দিকনির্দেশনা ও চিকিৎসা পাচ্ছেন না?

আপনার ও আপনার পরিবারের আরোগ্য কামনায় Shefa Khana wellness center নিয়ে এলো এক বিশেষ সুযোগ!

📅 অফারের সময়সীমা: ২৪ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত। ২০২৬ ইং (রাত: ১০টা পর্যন্ত)

আমাদের সেবা সমূহ:

• ফ্রি অভিজ্ঞ পরামর্শ ও কেস বিশ্লেষণ

• শরঈ রুকাইয়্যাহ (কুরআনী চিকিৎসা)

• জিন ও যাদুর আছর মুক্তকরণ

• বদনজর, হাসাদ ও ওয়াসওয়াসা নিরসন

• সুন্নাহ ভিত্তিক হিজামা থেরাপি (শর্ত প্রযোজ্য)

সুন্নাহসম্মত উপায়ে কুরআনী আয়াত ও দোয়ার মাধ্যমে অভিজ্ঞ রুকাইয়্যাহ বিশেষজ্ঞ দ্বারা চিকিৎসা প্রদান করা হয়।

📍 আমাদের ঠিকানা:
ভবানীগঞ্জ চৌরাস্তা, রামগতি রোড, সদর-লক্ষ্মীপুর।

📞 সিরিয়াল ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন:
01810-632177

আজই আপনার সিরিয়াল নিশ্চিত করুন এবং সুন্নাহভিত্তিক চিকিৎসায় সুস্থতার পথে এগিয়ে আসুন। পোস্টটি শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দিন!

#রুকাইয়্যাহ #শেফাখানা #হিজামা #লক্ষ্মীপুর #সুন্নাহচিকিৎসা

ইসলামিক এমন আরো সুন্দর সুন্দর তথ্য পেতে পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। ✅🥰
17/08/2026

ইসলামিক এমন আরো সুন্দর সুন্দর তথ্য পেতে পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। ✅🥰

17/08/2026

নাকের পলিপাসের মেডিসিন চলে যাচ্ছে সৌদি আরব।
আমাদের একজন পার্মানেন্ট রুগীর মাধ্যমে। ন্যাচারাল চিকিৎসা আমাদের জন্য রহমত স্বরূপ।

ড্রাগ থেকে নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান। ন্যাচারাল চিকিৎসা গ্রহণ করুন। আজীবন সুস্থ থাকুন। ধন্যবাদ

💐 আলহামদুলিল্লাহ 💐রুকাইয়্যাহ শরইয়্যাহ (কুরআন হাদিসের মাধ্যমে জিন, যাদু, বদনজর, হাসাদ, ওয়াসওয়াসা) এর কোর্স সম্পন্ন কর...
14/08/2026

💐 আলহামদুলিল্লাহ 💐
রুকাইয়্যাহ শরইয়্যাহ (কুরআন হাদিসের মাধ্যমে জিন, যাদু, বদনজর, হাসাদ, ওয়াসওয়াসা) এর কোর্স সম্পন্ন করলাম।

আরো ১২ বছর আগে কুরআন শরীফ হিফজ করলাম, কিন্তু! কুরআন কত যে এতো বড় শক্তিশালী একটা জিনিস, সেটা রুকাইয়্যাহ শরইয়্যাহ কোর্স করার পর বুঝতে পারলাম।

আপনার অথবা আপনাদের পরিবারের কাহারো জিন, যাদু, বদনজর, হাসাদ, ওয়াসওয়াসা সমস্যা থাকলে যোগাযোগ করুন।পুরো আগস্ট মাস জুড়ে #বিনামূল্যে ট্রিটমেন্ট চলবে।

আল্লাহ তাআলা দুনিয়ার সকল মানুষকে জিন, যাদু, বদনজর, হাসাদ, ওয়াসওয়াসা সহ অন্যান্য সমস্যা থেকে হেফাজত করুক। আমিন ইয়া রব্বাল আলামিন।

🔴 আমাদের চেম্বার লোকেশন
ভবানীগঞ্জ চৌরাস্তা ‍(নিজাম চেয়ারম্যান এর বাড়ির দরজায়) রামগতি রোড, সদর-লক্ষ্মীপুর। মোবাঃ 01810-632177

কীভাবে বুঝবেন আপনি জাদুতে আক্রান্ত???অথবা কেউ আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে???আপনি যদি নিজেকে জাদুগ্রস্ত মনে করেন, অথবা ব...
12/08/2026

কীভাবে বুঝবেন আপনি জাদুতে আক্রান্ত???
অথবা কেউ আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে???

আপনি যদি নিজেকে জাদুগ্রস্ত মনে করেন, অথবা বুঝতে না পারেন—আসলেই আপনি জাদুগ্রস্ত কি না, তাহলে নিচের লক্ষণগুলো আপনার সাথে কতটা মিলে দেখুন।

জাদুতে আক্রান্ত হওয়ার লক্ষণসমূহ নিচে বর্ণনা করা হলো—

১. পুরো শরীর নিশ্চল হয়ে যাওয়া।
২. শরীরের কোনো অঙ্গে সবসময় ব্যথা থাকা।
৩. কোনো অঙ্গ একেবারে অচল হয়ে যাওয়া।
৪. কোনো কারণ ছাড়াই শরীর গরম থাকা।
৫. শরীরের বিভিন্ন জয়েন্টে অতিরিক্ত ব্যথা হওয়া।
৬. (Back Pain) বিশেষত মেরুদণ্ডের নিচের দিকে ব্যথা করা।
৭. প্রায় সময় পেটে ব্যথা থাকা।
৮. তীব্র মাথাব্যথা, ওষুধ খেয়েও তেমন লাভ না হওয়া।
৯. মহিলাদের অনিয়মিত মাসিক এবং পুরুষদের প্রস্রাবে ইনফেকশন হওয়া।
১০. যৌন সমস্যা দেখা দেওয়া।
১১. চোখের অবস্থা অস্বাভাবিক অথবা অসুন্দর লাগা।
১২. মাঝে মাঝে শরীর ঝাঁকুনি বা খিঁচুনি দিয়ে অজ্ঞান হয়ে যাওয়া।
১৩. এক বা একাধিক ইন্দ্রিয়ের শক্তি লোপ পাওয়া। (যেমন—স্বাদ, গন্ধ না বোঝা, শব্দ শুনতে বা চোখে দেখতে না পাওয়া।)
১৪. দীর্ঘদিন চিকিৎসা করেও কোনো রোগ ভালো না হওয়া, অথবা ডাক্তারগণ কোনো সমস্যা খুঁজে পেতে বা চিকিৎসা করতে অপারগ হওয়া।

নোট: কোনো সমস্যা শনাক্ত না হওয়া—জিন, জাদু ও বদনজরের ক্ষেত্রে অনেক সময় গুরুত্বপূর্ণ একটি বিষয় হতে পারে। তবে এটি দীর্ঘদিন আক্রান্ত থাকার দিকেও ইঙ্গিত করতে পারে।

কিছু লক্ষণ—

১. ঠিকমতো ঘুমাতে না পারা।
২. ঘুমালে ভয়ংকর স্বপ্ন দেখা।
৩. নির্দিষ্ট কোনো স্থানে গেলেই শারীরিক বা মানসিক পরিবর্তন আসা। যেমন—শরীর জ্বালাপোড়া করা, কোনো অঙ্গ ব্যথা করা, চোখে ঝাপসা দেখা, অস্থিরতা সৃষ্টি হওয়া ইত্যাদি।

এমন কোনো স্থানে গেলে যদি অস্বাভাবিকভাবে এসব লক্ষণ প্রকাশ পায়, তাহলে আশঙ্কা করা যায়—সেখানে কোনো সমস্যা থাকতে পারে।

৪. স্বপ্নে কোনো গাড়ি বা প্রাণীকে আক্রমণ করতে বা ধাওয়া করতে দেখা। যেমন—কুকুর, বিড়াল, গরু, মহিষ, বাঘ, সিংহ, সাপ ইত্যাদি।
৫. স্বপ্নে কোনো ফাঁকা বাড়ি, মরুভূমি বা গোরস্থানে হাঁটাচলা করতে দেখা।
৬. স্বপ্নে বিভিন্ন জায়গায় পানি দেখা। যেমন—সাগর, নদী, পুকুর ইত্যাদি।
৭. স্বপ্নে ঘনঘন কোথাও আগুন জ্বলতে বা কিছু পোড়াতে দেখা।
৮. স্বপ্নে নিজেকে উড়তে দেখা অথবা কোনো পাখি কিংবা বড় বড় গাছ দেখা।
৯. হঠাৎ করে কারো প্রতি তীব্র ঘৃণা অথবা তীব্র ভালো লাগা অনুভব হওয়া।
১০. পরিবার, বাসা বা সমাজের প্রতি তীব্র বিতৃষ্ণা থাকা।
১১. সহবাসের আগ্রহ হারিয়ে ফেলা।
১২. আসর থেকে মধ্যরাত পর্যন্ত খুব অস্বস্তিতে ভোগা অথবা মেজাজ খারাপ থাকা।
১৩. কোনো কারণ ছাড়াই বাড়ি থেকে দৌড়ে বের হয়ে যেতে ইচ্ছা হওয়া।

এমন ঘটনা যদি বারবার ঘটতেই থাকে, তাহলে বুঝতে হবে—কোনো একটা সমস্যা রয়েছে।

আর হ্যাঁ, প্রত্যেকের ক্ষেত্রে সব লক্ষণ মিলবে—বিষয়টা এমন নয়। তবে সমস্যা থাকলে কয়েকটি লক্ষণ একসাথে প্রকাশ পেতে পারে।

জাদু সাধারণত জিনের মাধ্যমে করা হয়। তাই জিনের সম্পৃক্ততার কারণে জিন আক্রান্ত হওয়ার কিছু লক্ষণও মিলতে পারে।

তবে শুধু লক্ষণ দেখে নিশ্চিত হওয়া সম্ভব নয়। যাচাই করার জন্য অডিও বা সরাসরি রুকইয়াহ করে দেখতে পারেন।

আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাঁর দ্বীনের উপর চলা সহজ করে দিন।
আমিন। 🤲

🔴 Hakim Hm Imran al Jihadi

এই লেখাটা স্কিপ করার আগে আমাকে ৩০ টা সেকেন্ড সময় দেন। কালকে সকালে হয়তো এই লেখাটাই আপনার আব্বা বা আপনার স্বামীর জীবন বাঁচ...
03/08/2026

এই লেখাটা স্কিপ করার আগে আমাকে ৩০ টা সেকেন্ড সময় দেন। কালকে সকালে হয়তো এই লেখাটাই আপনার আব্বা বা আপনার স্বামীর জীবন বাঁচিয়ে দিবে।

বিশ্বাস করেন ভাই, পেটে গ্যাস্ট্রিক ভেবে ভেবে আমরা যে কত বড় ভুল করি, আজকের ২ টা গল্প শুনলে বুঝবেন।

গল্প ১: সুমন ভাই

সুমন ভাই, বয়স ৪২। ঢাকার একটা কলেজের শিক্ষক। মানুষটা একদম সাদামাটা। সারাদিন ক্লাস, কোচিং, রাতে খাতা দেখা। গত ৩ বছর ধরে একটা সমস্যা। পেটে কেমন যেন মোচড় দেয়, টয়লেট ক্লিয়ার হয় না। মাঝে মাঝে পায়খানার সাথে হালকা রক্ত।

উনি ভাবতেন, আরে পাইলস মনে হয়। বা গ্যাস্ট্রিক। গ্যাস্ট্রিকের ওষুধ খেলেই তো কমে যায়।
ফার্মেসি থেকে Omeprazole, ডমপেরিডন খেয়ে দিন পার। ভাবি কত বলতো, একবার ডাক্তার দেখাও। উনি হাসতেন, আরে ধুর, শিক্ষক মানুষের পেটে গ্যাস থাকবেই।

গল্প ২: রহমান চাচা

রহমান চাচা, বয়স ৫৮। ব্যবসায়ী মানুষ। চট্টগ্রামের। সারাজীবন খেটে সংসার দাঁড় করিয়েছেন।
গত এক বছরে উনার ওজন ৮ কেজি কমে গেছে। কেউ বললে বলতেন, ডায়েট করছি।
কিন্তু ভেতরে ভেতরে উনার শরীর দুর্বল, সবসময় পেট ভরা লাগে, খেতে ইচ্ছে করে না। মাঝে মাঝে পেটে এমন ব্যথা যে মনে হয় পেট কামড়াচ্ছে। উনার ছেলে বিদেশ থেকে বলে, আব্বা Colonoscopy করাও। উনি রেগে যান, এই বয়সে আবার নল ঢুকানো! কী দরকার?

দুইটা মানুষ, দুইটা বয়স, দুইটা শহর...
কিন্তু ভিলেন একজনই...

ভিলেনের নাম কোলন ক্যান্সার।

সুমন ভাই আর রহমান চাচার শেষমেশ কী হলো জানেন? যখন ব্যথা আর সহ্য করতে না পেরে ডাক্তারের কাছে গেলেন, Colonoscopy করে দেখা গেল পেটের ভেতর বছরের পর বছর ধরে ছোট ছোট আঁচিলের মতো Polyp বড় হতে হতে ক্যান্সার হয়ে গেছে।

পলিপ জিনিসটা কী জানেন?

আমাদের পায়খানার রাস্তা, যেটাকে আমরা Colon বলি, সেটা একটা পাইপের মতো। এই পাইপের ভেতরের দেয়ালে অনেক সময় ছোট মাংসের টুকরার মতো ফুলে ওঠে। এটাই Polyp।

এটা প্রথমে একদম নিরীহ। কোনো ব্যথা নেই। আপনি বুঝতেও পারবেন না। কিন্তু বছরের পর বছর যদি এটা পেটের ভেতরে পড়ে থাকে, এটাই একদিন ক্যান্সার হয়ে যায়। সুমন ভাইরা যে গ্যাস্ট্রিক ভেবে ওষুধ খায়, আসলে সেটা গ্যাস্ট্রিক ছিলই না। সেটা ছিল পলিপের সিগন্যাল।

কেন হয় এই সর্বনাশ? ডাক্তাররা ৩-৫ টা কারণকে সবচেয়ে বেশি দায়ী করে।

১. আমাদের প্লেটে আঁশ নেই, আছে শুধু মাংস আর তেল: সকালে পরোটা, দুপুরে গরুর মাংস, রাতে ফাস্ট ফুড। শাক-সবজি, ডাল, ফল আমরা খাই না বললেই চলে। Fiber বা আঁশ ছাড়া পায়খানা শক্ত হয়, Colon এর ওপর চাপ পড়ে, Polyp হওয়ার রিস্ক বাড়ে।

২. বসে থাকা জীবন: সারাদিন চেয়ারে বসে কাজ, বাসায় এসে সোফায় শুয়ে মোবাইল। হাঁটাচলা নেই। পেটের নড়াচড়া কমে যায়, খাবার পেটে পচতে থাকে।

৩. সিগারেট আর মদ: এটা Colon এর জন্য স্লো পয়জন। যারা নিয়মিত ধূমপান করেন, তাদের কোলন ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি।

৪. বংশে থাকলে: আপনার বাবা, মা, ভাই, বোন কারো যদি ৬০ বছরের আগে Colon Polyp বা Colon Cancer হয়ে থাকে, আপনার রিস্ক ২-৩ গুণ বেশি। এটা জেনেটিক।

এবার সবচেয়ে জরুরি অংশ। কোন লক্ষণগুলোকে আমরা গ্যাস্ট্রিক ভেবে ভুল করি?

মন দিয়ে শুনেন ভাই, এই ৫ টা লক্ষণকে কখনো অবহেলা করবেন না:

১. পায়খানার অভ্যাস হঠাৎ বদলে যাওয়া। কখনো কষা, কখনো পাতলা, কয়েক সপ্তাহ ধরে চলছে।
২. পায়খানার সাথে রক্ত যাওয়া বা কালো আলকাতরার মতো পায়খানা। ভাববেন না এটা শুধু পাইলস।
৩. মনে হবে টয়লেট করে পেট খালি হলো না, আবার যেতে হবে।
৪. কোনো কারণ ছাড়াই ওজন কমে যাওয়া, মুখের রুচি নষ্ট হয়ে যাওয়া, সবসময় দুর্বল লাগা।
৫. পেটে কামড়ানো ব্যথা, যেটা গ্যাসের ওষুধেও কমে না।

আপনার বা আপনার পরিবারের কারো এই লক্ষণগুলো ২-৩ সপ্তাহের বেশি থাকলে প্লিজ ফার্মেসি থেকে ওষুধ খেয়ে বসে থাকবেন না।

ভয় পাইয়েন না ভাই... সুখবর হচ্ছে...

কোলন ক্যান্সার সবচেয়ে ভালোভাবে চিকিৎসাযোগ্য ক্যান্সারগুলোর একটা, যদি আমরা সময়মতো ধরে ফেলতে পারি। Polyp অবস্থায় ধরে ফেললে, Colonoscopy করেই সেটা কেটে ফেলে দেওয়া যায়। কাটাছেঁড়া ছাড়াই। আর Polyp ক্যান্সার হতে ৫ থেকে ১০ বছর সময় লাগে। মানে আমাদের হাতে অনেক সময় আছে।

তাহলে আমরা কী করবো? ৩ টা বাস্তবসম্মত কাজ, যেটা কোলন বিশেষজ্ঞরা বলে।

১. ৪৫ এর পর একবার Colonoscopy: ভয়ের কিছু নেই। এখন ঘুমের ওষুধ দিয়ে করে, আপনি টেরও পাবেন না। বয়স ৪৫ হয়ে গেলে, পরিবারে হিস্ট্রি থাকলে ৪০ এর পর, একবার ডাক্তারের সাথে কথা বলে Colonoscopy করিয়ে নেন। এটাই জীবন বাঁচায়।

২. প্লেটে আঁশ ফেরান: প্রতিদিন অন্তত একবাটি শাক-সবজি, একটা ফল, লাল চাল বা লাল আটার খাবার। লাল মাংস মানে গরু, খাসি সপ্তাহে ১-২ দিনের বেশি না। আর প্রতিদিন ২-২.৫ লিটার পানি।

৩. শরীরকে নড়ান: দিনে ৩০ মিনিট হাঁটেন। লিফট না, সিঁড়ি ব্যবহার করেন। পেটের ব্যায়াম করেন। আর ধূমপানটা আজকেই ছাড়েন ভাই।

এই লেখাটা লিখতে গিয়ে আমার হাত কাঁপছে। কারণ আমার ইনবক্সে এমন কত সুমন ভাইয়ের গল্প জমা হয়ে আছে।

আমরা গ্যাস্ট্রিক ভেবে ভেবে বছরের পর বছর নষ্ট করি। আর ভেতরে Polyp টা চুপচাপ বড় হতে থাকে।

তাই দয়া করে লেখাটা শেয়ার করে রাখেন। আপনার একটা শেয়ারে হয়তো আপনার লিস্টের কেউ একজন কালকেই ডাক্তারের কাছে যাবে। সেভ করে রাখেন, পরিবারের গ্রুপে দিয়ে দেন।

বুকে হাত দিয়ে বলেন তো...

শেষ কবে আপনি বা আপনার আব্বা-আম্মা কোনো কারণ ছাড়াই পায়খানার সাথে রক্ত দেখেও গ্যাস্ট্রিক ভেবে চুপ করে ছিলেন?

কমেন্টে লিখেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো।
হাকিম হাফেজ মাওঃ ইমরান আল জিহাদী
রেজিস্ট্রেশনপ্রাপ্ত ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসক।
ডিপ্লোমা-ইন হিজামা এন্ড রুকাইয়া শরইয়্যাহ চিকিৎসা।
পরামর্শের জন্য যোগাযোগ করুনঃ 01810-632177

Address

ভবানীগঞ্জ চৌরাস্তা, রামগতি রোড, সদর-লক্ষ্মীপুর।
West Laksmipur
3702

Opening Hours

Monday 15:00 - 22:00
Tuesday 15:00 - 22:00
Wednesday 15:00 - 22:00
Thursday 15:00 - 22:00
Friday 08:00 - 22:00
Saturday 15:00 - 22:00
Sunday 15:00 - 22:00

Alerts

Be the first to know and let us send you an email when শেফা খানা ওয়েলনেস সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share