Dr Anisur Rahman Talukdar

Dr Anisur Rahman Talukdar ডা.মো. আনিসুর রহমান তালুকদার
BHMS,MPH,TCM,CMU
প্রভাষক, তানজিম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল
+8801911179985
www.aimzhomoeo.com

02/06/2026

স্কিনের ফাটা ও হোমিওপ্যাথিক চিকিৎসা




31/05/2026
12/04/2026

দেরিতে কথা বলা, স্পিচ ডিলে বা ভার্বাল অটিজম ( ) ও এর হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি :

ভার্বাল অটিজম সাধারণত এমন শিশু বা ব্যক্তিকে বোঝানো হয়, যারা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার (Autism Spectrum Disorder)-এ আক্রান্ত হলেও কথা বলতে পারে—অর্থাৎ তারা সম্পূর্ণ নন-ভার্বাল নয়¹²³।

🔍 সহজভাবে বুঝলে:
অটিজমে আক্রান্ত মানুষদের দুইভাবে ভাগ করা হয়:

১. Non-verbal autism → কথা বলতে পারে না বা খুব কম পারে

২. Verbal autism → কথা বলতে পারে, কিন্তু সমস্যা থাকে¹²

🧠 ভার্বাল অটিজমের বৈশিষ্ট্য:

যারা কথা বলতে পারে, তাদের মধ্যেও কিছু বিশেষ সমস্যা দেখা যায়:

🗣️ ভাষা ও কথাবার্তার সমস্যা:

কথা বলতে পারে, কিন্তু অর্থ ঠিকমতো বুঝতে পারে না:

✅ একই কথা বারবার বলা (echolalia)¹
✅ কথোপকথন চালিয়ে যেতে সমস্যা¹
✅ প্রশ্নের সরাসরি উত্তর না দেওয়া¹

👥 সামাজিক সমস্যা:

✅ চোখে চোখ রেখে কথা বলতে অসুবিধা¹²
✅ অন্যের আবেগ বুঝতে কষ্ট¹
✅ বন্ধু বানাতে সমস্যা¹

🔁 আচরণগত লক্ষণ:

✅ নির্দিষ্ট রুটিনে থাকতে পছন্দ¹
✅ একই কাজ বা আগ্রহ বারবার করা¹
✅ হঠাৎ পরিবর্তন সহ্য করতে না পারা¹

🧒 উদাহরণ:

একটি শিশু হয়তো সুন্দরভাবে কবিতা বলতে পারে, কিন্তু:

“তুমি কেমন আছো?” প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে না
নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না¹

🩺 চিকিৎসা ও ব্যবস্থাপনা:

ভার্বাল অটিজমের জন্য নির্দিষ্ট “একটা ওষুধ” নেই, তবে সঠিক থেরাপিতে অনেক উন্নতি হয়¹³:

✅ Speech Therapy
✅ Behavioral Therapy (ABA)
✅ Occupational Therapy
✅ Social skills training

⚠️ গুরুত্বপূর্ণ টিপস:

✅ যত আগে শনাক্ত, তত ভালো উন্নতি সম্ভব¹³
✅ স্বাভাবিক জীবনে আনতে বাবা-মা ও শিক্ষকদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ¹

📚 হোমিওপ্যাথিক চিকিৎসা:
হোমিওপ্যাথিক চিকিৎসায় ভার্বাল অটিজম শিশুরা উন্নতি লাভ করে স্বাভাবিক জীবনযাপন করতে পারে⁴⁵⁶

📘 Kent Repertory (Rubrics)⁴:

🧠 Mind Section:

📌 Mind – Ailments from emotions
📌 Mind – Absent-minded
📌 Mind – Answering – slowly
📌 Mind – Concentration difficult
📌 Mind – Confusion of mind
📌 Mind – Company – aversion to
📌 Mind – Fear – strangers of
📌 Mind – Timidity

🗣️ Speech & Communication:

📌 Mind – Speech – delayed
📌 Mind – Speech – difficult
📌 Mind – Speech – repeating words
📌 Mind – Answers – inappropriate

👁️ Social Interaction:

📌 Mind – Eye contact – aversion
📌 Mind – Indifference – people, to
📌 Mind – Company – aversion to

🔁 Behaviour:

📌 Mind – Repetition of acts
📌 Mind – Restlessness
📌 Mind – Obstinate

📗 Synthesis Repertory (Rubrics)⁵:

🧠 Mind:

📌 Mind – Autism
📌 Mind – Communication – difficult
📌 Mind – Contact – aversion to
📌 Mind – Company – aversion to / desire for solitude
📌 Mind – Indifference – people, to

🗣️ Speech:

📌 Mind – Speech – delayed
📌 Mind – Speech – incoherent
📌 Mind – Speech – echolalia
📌 Mind – Speech – answers – irrelevant

👁️ Social আচরণ:

📌 Mind – Eye – contact – avoids
📌 Mind – Fear – strangers, of
📌 Mind – Social interaction – impaired

🔁 Repetitive behaviour:

📌 Mind – Repetition – words / acts
📌 Mind – Stereotyped behaviour

🖍স্পেশাল কি-নোট (কেস অনুযায়ী নির্বাচন করতে হবে)⁷⁸⁹:
▶️Baryta carb → delayed development, shyness
▶️Carcinosin → sensitive, history of suppression
▶️Stramonium → fear
▶️Hyoscyamus → inappropriate behaviour
▶️Tuberculinum → restlessness, পরিবর্তন পছন্দ
▶️Calcarea carb → slow, ভয়, sweating

📚 References:

1. American Psychiatric Association. Diagnostic and statistical manual of mental disorders. 5th ed. Washington (DC): American Psychiatric Association; 2013.

2. World Health Organization. International classification of diseases 11th revision (ICD-11). Geneva: World Health Organization; 2019.

3. Centers for Disease Control and Prevention. Autism spectrum disorder (ASD): clinical overview and management [Internet]. Atlanta (GA): CDC; [cited 2026 Apr 3].

4. Kent JT. Repertory of the homoeopathic materia medica. New Delhi: B. Jain Publishers; 2004.

5. Schroyens F. Synthesis repertory. 9.1 ed. New Delhi: B. Jain Publishers; 2004.

6. Hahnemann S. Organon of medicine. 6th ed. New Delhi: B. Jain Publishers; 2002.

7. Kent JT. Lectures on homoeopathic materia medica. New Delhi: B. Jain Publishers; 2005.

8. Allen HC. Keynotes and characteristics with comparisons of some of the leading remedies. New Delhi: B. Jain Publishers; 2005.

9. Boericke W. Pocket manual of homoeopathic materia medica. New Delhi: B. Jain Publishers; 2003.

#হোমিওপ্যাথিক_চিকিৎসা
#অটিজম
#স্পিচডিলে Aimz Int Homoeo Hall
Dr Anisur Rahman Talukdar
AimZ Academy-এইমস একাডেমী
AimZ int Homoeo Hall এইমস ইন্টা: হোমিও হল

হোমিওপ্যাথিতে হাম রোগের চিকিৎসা পদ্ধতি -Approach to Measles in Homoeopathyডা.মো.আনিসুর রহমান তালুকদার-"-"-"-"-"-"-"-"-"-...
06/04/2026

হোমিওপ্যাথিতে হাম রোগের চিকিৎসা পদ্ধতি -Approach to Measles in Homoeopathy

ডা.মো.আনিসুর রহমান তালুকদার
-"-"-"-"-"-"-"-"-"-"-"-"-"-"-
📌সংজ্ঞা:
হাম একটি তীব্র সংক্রামক ভাইরাসজনিত রোগ, যার প্রধান লক্ষণ হলো Koplik’s spots, উচ্চ জ্বর, নাক দিয়ে পানি পড়া, কাশি এবং লালচে মুসুরের দানা আকারের ফুসকুড়ি।

📌লক্ষণ (Symptoms):

-হঠাৎ উচ্চ জ্বর
-সর্দি (Coryza), হাঁচি
-চোখে জল (Lachrymation), -আলোতে কষ্ট (Photophobia)
-গলা ভেঙে যাওয়া (Hoarseness)
-শুকনো খুকখুকে কাশি (Hacking cough)
- মুসুরের দানা আকৃতির লালচে উদ্ভেদ
(৪নংছবি সংযুক্ত)

-Koplik’s spots –উদ্ভেদ (Rash) / ফুসকুড়ি উঠার ১–২ দিন আগে মুখের ভেতরে, মোলার দাঁতের পাশে সাদা বা হালকা ধবধবে, মাঝে লালচে হালকা প্রান্তযুক্ত ১-২ মিলি মিটার সাইজের উদ্ভেদ (১ও২নংছবি সংযুক্ত)

📌কারণ (Etiology):

✅Causative agent:

Measles virus, Paramyxoviridae, genus Morbillivirus [1]

📌Transmission:

✅ Droplet infection
(কাশি, হাঁচি, কথা বলার মাধ্যমে) [2]

📌Reservoir:

✅শুধুমাত্র মানুষ (Human) [2]

📌Incubation period:

✅8–14 দিন [2]

📌Infectious period:

✅ র‍্যাশ ওঠার ৪ দিন আগে থেকে র‍্যাশ ওঠার ৪ দিন পরে পর্যন্ত [2]
(এ সময়ে আক্রান্ত রুগী অপরের দেহে বেশি ছড়ায়)

📌Risk factors:

✅Unvaccinated,
✅malnutrition,
✅ভিড় ও অস্বাস্থ্যকর পরিবেশ,
✅শিশু বয়স (

 #ভেরিকোসিল  কী?---- ----- ----- ------✍️  #ভেরিকোসিল হলো তখন যখন স্ক্রোটামের শিরাগুলো বড় হয়ে যায়✍️ এই শিরাগুলোকে বলা ...
31/03/2026

#ভেরিকোসিল কী?
---- ----- ----- ------

✍️ #ভেরিকোসিল হলো তখন যখন স্ক্রোটামের শিরাগুলো বড় হয়ে যায়

✍️ এই শিরাগুলোকে বলা হয় #পাম্পিনিফর্ম প্লেক্সাস

( একমাএ অংগ যেটি শরিরের বাহিরে কেননা এ অংগের মাধ্যমে স্পার্ম তৈরি হয় যার জন্য একটি নির্দিষ্ট তাপমাএা তথা শরীর অপেক্ষা কম তাপমাএা প্রয়োজন সেহেতু সেটি ঝুলে যায় বেশি তাপমাএা প্রয়োজন হলে উপরে উঠে আসে শরীরের কাছাকাছি; অন্ডথলি)

✍️ প্রতি ১০০ জন পুরুষের মধ্যে ১০–১৫ জনের ভ্যারিকোসিল থাকে

✍️ এটি পায়ের #ভ্যারিকোজ ভেইনের মতো

✍️ সাধারণত কিশোর বয়সে শুরু হয় এবং বাম দিকের স্ক্রোটামে (অন্ডথলি) বেশি দেখা যায়

✍️ সাধারণত ক্ষতিকর নয়, তবে কিছু ক্ষেত্রে--

✅ ব্যথা সৃষ্টি করতে পারে

✅ সন্তান ধারণে সমস্যা করতে পারে

✅ একটি অন্ডকোষ ধীরে বড় হতে পারে বা ছোট হয়ে যেতে পারে

⚠️ #লক্ষন/উপসর্গ (Symptoms)

♨️ অধিকাংশ পুরুষের ভেরিকোসিলে কোনো উপসর্গ দেখা যায় না

♨️ কিছু ক্ষেত্রে ভেরিকোসিলের চিকিৎসা গুরুত্বপূর্ণ যেমন---

♨️ যখন প্রজনন সমস্যা ( ) তৈরি হয় ( স্পার্ম উৎপাদনে বাধার কারনে)

♨️ কিশোর বয়সে বাম অন্ডোকোষের অাকার বৃদ্ধি না হলে

♨️ যাদের প্রথম সন্তান নিতে সমস্যা হয়, তাদের মধ্যে ৪ জনের মধ্যে প্রায় ১ জনে দায়ী ( লো স্পার্ম কাউন্ট)

❗️♨️ যারা প্রথম সন্তানের পরে প্রজনন সমস্যা পান, তাদের মধ্যে ৮ জনের মধ্যে ১ জনে দায়ী

🔰 #কারণসমূহ (Causes)

⁉️ শিরার ভাল্ভ ঠিকমতো কাজ না করা বা অনুপস্থিত থাকা বা কোন ক্রটি

⁉️ বাম এবং ডান দিকের শিরার রক্তপ্রবাহ ক্রটিযুক্ত সংযুক্তি

⁉️ বাম পাশে রক্ত শিরার মাধ্যমে হার্ট পর্যন্ত পাঠাতে বেশি চাপ প্রয়োজন

⁉️ রক্ত পিছনের দিকে যাওয়া বা জমে থাকা

⁉️ বিরল ক্ষেত্রে, পেটে থাকা ফোলা লিম্ফ নোড বা অন্যান্য গাঁট রক্তপ্রবাহে বাধা

(নোট- - যারা লং টাইম দাড়িয়ে কাজ করে যেমন- ট্রাফিক পুলিশ, আর্মি, সিকিউরিটি গার্ড, সেলস বয়, গার্মেন্টস কর্মী কিংবা টাইটফিট কাপড় পড়েন,ইত্যাদি)

 📻 #নির্ণয় (Diagnosis)

⭕️ Physical Examination (শারীরিক পরীক্ষা) – স্ক্রোটামের নিজে নিজে পরীক্ষা বা ডাক্তার কর্তৃক পরীক্ষা

⭕️ Valsalva Maneuver – গভীর নিশ্বাস নিয়ে চাপ দিলে enlarged veins ধরা যায়

⭕️ Scrotal Ultrasound – শিরার ব্যাস > 3 মিমি, বিপরীত রক্তপ্রবাহ, অন্ডকোষের আকার দেখা
( এখানে গ্রেড 4 টি, G-0,1,2,3)

(বিশেষ পরিক্ষা: )

⭕️ Semen Analysis – প্রজনন ক্ষমতা যাচাই

⭕️ Hormonal Tests – টেস্টোস্টেরন ও অন্যান্য হরমোন (প্রয়োজনে)

⭕️ MRI / CT Scan – বিরল ক্ষেত্রে পেটের অবরোধ বা লিম্ফ নোড দেখার জন্য

----- ,----- ,------,-----
ভেরিকোসিলের গ্রেড সাধারণত ক্লিনিক্যাল পরীক্ষার মাধ্যমে নির্ধারণ করা হয় — শিরার (vein) ফোলাভাব ও দৃশ্যমানতা অনুযায়ী।

🔹 Grade 0 (Subclinical varicocele):

চোখে দেখা যায় না, হাতে ধরা যায় না।
শুধুমাত্র ডপলার আল্ট্রাসাউন্ড (Doppler USG) তে ধরা পড়ে।

🔹 Grade I (Mild):

চোখে দেখা যায় না,
কেবলমাত্র Valsalva maneuver (রোগী জোরে শ্বাস বন্ধ করে চাপ দিলে) করার সময় হাতে শিরা অনুভব করা যায়।

🔹 Grade II (Moderate):

চোখে দেখা যায় না, কিন্তু Valsalva maneuver ছাড়াই হাতে অনুভব করা যায়।সাধারণত ফোলাভাব স্পষ্টভাবে বোঝা যায়।

🔹 Grade III (Severe):

চোখে দেখা যায় এমনভাবে শিরাগুলো ফুলে থাকে।ফোলাভাব “bag of worms” (কেঁচোর থলের মতো) অনুভব হয় বা দেখা যায়

(নোট--Left-sided varicocele বেশি দেখা যায় প্রায় ৮০–৯০%)
গ্রেড যত বেশি, টেস্টিসে তাপমাত্রা ও ভেনাস প্রেসার তত বেশি হয়, ফলে s***m production ক্ষতিগ্রস্ত হতে পারে

----- ----- ----- -----

সাধারনত আল্টাসাউন্ড রিপোর্টে যেভাবে গ্রেডিং লেখা থাকে...

Varicocele USG Grading (0–3) :

✴️ Grade 0: Veins 4 mm, markedly dilated/tortuous, spontaneous reflux, easily palpable, possible testicular atrophy

🆘 #চিকিৎসা (Treatment)

🚹 বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসা প্রয়োজন হয় না

🚹 চিকিৎসা প্রয়োজন তাদের জন্য যারা-----

♿️➡️ প্রজনন সমস্যা রয়েছে (বিয়ের ১-২ বছর পরেও বাচ্চা কনসিভ হচ্ছে না)

♿️➡️ অসহ্য ব্যথা অনুভব করেন

♿️➡️ বাম অন্ডকোষ ডানটির চেয়ে আকারে ছোট বা কম বৃদ্ধি পাচ্ছে

♿️➡️ Semen পরীক্ষায় অস্বাভাবিক ফলাফল দেখা যায়

-- #পেইনকিলার (acetaminophen, ibuprofen) ব্যথা কমাতে সাহায্য করে

-- #সার্জারী

🛑 1. মাইক্রোসার্জারি ভেরিকোসেল রেপেয়ার ( Microsurgical Varicocelectomy)

✅ গ্রেড / Grade: II–III

✅ ঝুঁকি: কম
(রিকারেন্স কম, হাইড্রোসেল হবার সম্ভবনা কম)

🚸 একপাশ বা উভয়পাশের জন্য উপযুক্ত

♻️ খরচ: প্রায় ৫০,০০০–৮০,০০০ টাকা

🛑 2. ল্যাপারোসকপিক লিগেশন (Laparoscopic Ligation)

✅ গ্রেড : II–III

✅ ঝুঁকি : মাঝারি
(অভ্যন্তরীণ অঙ্গ আঘাতের সম্ভাবনা, হাইড্রোসিল হবার রিস্ক বেশি)

🚸 দুইপাশের জন্য সুবিধাজনক

♻️ খরচ: প্রায় ৬০,০০০–৯০,০০০ টাকা

🛑 3. ওপেন ইনগ্রিনাল / রেট্রোগ্রেড সার্জারি
(Open Inguinal / Retrograde Surgery)

✅ গ্রেড : I–II

✅ ঝুঁকি : মাঝারি

(রিকারেন্স কিছুটা বেশি, হাইড্রোসেল ঝুঁকি ;পুনরায় হবার চান্স থাকে)

✅ একপাশের জন্য ভালো

♻️ খরচ: প্রায় ৩০,০০০–৫০,০০০ টাকা

(খরচ হসপিটাল, সার্জন ও রুগীর কন্ডিশনের জন্য কমবেশি হতে পারে)

- #বিকল্প: Embolization
(শিরা ব্লক করা)

-- #হোমিওপ্যাথিক_চিকিৎসা

--,--,--,--,--,--,--,--,--

হোমিওপ্যাথিতে ভেরিকোসিলের বেশ ভালো চিকিৎসা রয়েছে, নিচে কিছু রুব্রিক ও মেডিসিনের গ্রেড দেয়া হলো.

📘 Kent’s Repertory অনুযায়ী

-- Male genitalia – Varicocele / Varices – Spermatic cord

👉 (মেডিসিন)
Hamamelis (3), Fluoric acid (3), Nux vomica (2), Calcarea fluorica (2), Pulsatilla (2)

--Male genitalia – Pain – Varicocele

👉 (মেডিসিন)
Hamamelis (3), Nux vomica (2), Pulsatilla (2), Arnica (1)

-- Male genitalia – Atrophy – Te**es – after Varicocele

👉(মেডিসিন)
Fluoric acid (3), Agnus castus (2), Calcarea fluorica (2)

--Ailments from sexual excess / ma********on

👉(মেডিসিন)
Agnus castus (2), China (1), Zincum metallicum (2), Fluoric acid (3)

📘 Synthesis Repertory অনুযায়ী

-- Male genitalia – Sc***um – Veins – Varicose / Varicocele

👉 Hamamelis (3), Fluoric acid (3), Calcarea fluorica (2), Nux vomica (2), Pulsatilla (2), Zincum metallicum (2), Agnus castus (2), Sulphur (1)

-- Generals – Varices – Spermatic cord

👉 Hamamelis (3), Fluoric acid (3), Calcarea fluorica (2), Nux vomica (2), Pulsatilla (2)

-- Chronic / long-standing Varicocele

👉 Calcarea fluorica (2), Fluoric acid (3), Sulphur (1)

-- Left-sided Varicocele

👉 Fluoric acid (3), Hamamelis (3), Pulsatilla (2), Lycopodium (1)

--Congested / bruised feeling of te**is

👉 Hamamelis (3), Arnica (1)

******* ***** ***** *******

ডা.মো.আনিসুর রহমান তালুকদার
BHMS,MPH,CMU

প্রভাষক, তানজিম হোমিওপ্যাথিক মেডিকোল কলেজ হাসপাতাল, নারায়নগন্জ

#ভেরিকোসিল #ভ্যারিকোসেল #পুরুষস্বাস্থ্য #ফার্টিলিটি #অন্ডকোষ
Dr Anisur Rahman Talukdar
AimZ int Homoeo Hall এইমস ইন্টা: হোমিও হল

www.aimzhomoeo.com

প্রশ্ন-  ১-আমরা সাধারণত পর্ণ ভিডিও- দেখি তাদের পেনিসের সাইজ অনেক লম্বা হয়ে থাকে, সেটা কি আবশ্যক পেনিস লম্বা হওয়া? নাকি ত...
11/02/2026

প্রশ্ন- ১-আমরা সাধারণত পর্ণ ভিডিও- দেখি তাদের পেনিসের সাইজ অনেক লম্বা হয়ে থাকে, সেটা কি আবশ্যক পেনিস লম্বা হওয়া? নাকি তাদের ভিডির জন্য বিষয়টা এইভাবে দেখানো হয়?

২- পর্ণ ভিডিওতে দেখি একটা ভিডিও সাধারণত প্রায় ৩০-৪০ মিনিট হয়ে থাকে, মানে তাদের লাগাতার একবার সেক্সের সময় হয় প্রায় ৩০-৪০ মিনিট, এটা কি আসলেই সম্ভব কারণ সাধারণত আমাদের (আমার) বীর্য ৩-৭,৮ মিনিটেই বেরিয়ে আসে, তাহলে কি কোন সমস্যা হবে? বা এটা কি আমার অক্ষমতা এমন কিছু?

৩- আপু পর্ণ ভিডিও দেখা বা পর্ণ ভিডির প্রতি আসক্তি হয়ে যাওয়া কি সমস্যা?

৪- পর্ণ ভিডিও দেখে মাস্টারবেশন করা কি নিজের শরীরের জন্য ক্ষতিকর কিনা? অথবা মাসে সর্বোচ্চ কতবার করলে কোন সমস্যা নেই?

৫- দীর্ঘদিন মাস্টারবেশনের কারণে কি বিয়ের পরে কোন সমস্যা হয়? যদি সমস্যা হয়ে থাকে এর থেকে বাঁচার উপায় কি?

উত্তর - আপনার প্রশ্নগুলোর জন্য ধন্যবাদ। এই বিষয়গুলো নিয়ে অনেক পুরুষই দ্বিধায় থাকেন, কিন্তু খোলামেলা আলোচনা করলে অনেক ভুল ধারণা দূর হয়ে যায়।
১. পর্ণ ভিডিওতে যা দেখেন, তা মূলত একটি মার্কেট বা ব্যবসার অংশ। সেখানে বিশেষ প্রক্রিয়ায় (যেমন সার্জারি বা ইনজেকশন) বড় সাইজের পেনিস আছে এমন অভিনেতা বাছাই করা হয়। বাস্তব জীবনে বা সুস্থ যৌন সম্পর্কের জন্য ওই বিশাল সাইজের কোনো প্রয়োজন নেই।
নারীর যোনির প্রথম ২-৩ ইঞ্চিতেই সবচেয়ে বেশি সংবেদনশীল স্নায়ু থাকে।
যৌন তৃপ্তির জন্য পেনিসের গড় দৈর্ঘ্য (৪-৬ ইঞ্চি) যথেষ্ট। পর্ণে যা দেখেন তা স্রেফ "বিনোদন" হিসেবে তৈরি করা হয়, এটি বাস্তবতার মানদণ্ড নয়।
২. পর্ণ ভিডিওর টাইমিং (৩০-৪০ মিনিট) সম্পূর্ণ ভুয়া এবং এডিটেড। একটি ভিডিও ধারণ করতে কয়েক দিন সময় লাগে এবং ছোট ছোট অনেকগুলো ক্লিপ জোড়া দিয়ে বড় করা হয়।
চিকিৎসা বিজ্ঞানের মতে, মূল সঙ্গম (ইন্টারকোর্স) সাধারণত ৫ থেকে ৭ মিনিট স্থায়ী হওয়া সম্পূর্ণ স্বাভাবিক।
আপনার ৩-৮ মিনিট সময়কাল একদম স্বাভাবিক রেঞ্জের মধ্যে পড়ে। তাই আপনার কোনো অক্ষমতা নেই, আপনি একদম সুস্থ।
৩. পর্ণ ভিডিও আসক্তি কি সমস্যা?
হ্যাঁ, এটি একটি বড় সমস্যা হতে পারে। একে বলা হয় "P**n Induced Dysfunction"।
এটি আপনার মস্তিষ্কের ডোপামিন সিস্টেমকে নষ্ট করে দেয়।
বাস্তব জীবন আর পর্দার অবাস্তব দৃশ্যের মধ্যে পার্থক্য করতে না পেরে অনেকে বিষণ্ণতায় ভোগেন।
এটি আপনার আসল পার্টনারের প্রতি আগ্রহ কমিয়ে দিতে পারে কারণ আপনার মস্তিষ্ক তখন অতি-উত্তেজক দৃশ্য ছাড়া সাড়া দেয় না।
৪. মাস্টারবেশন বা হস্তমৈথুন স্বাভাবিকভাবে শরীরের কোনো দীর্ঘমেয়াদী শারীরিক ক্ষতি করে না। তবে এটি যখন নেশায় পরিণত হয়, তখন মানসিক সমস্যা তৈরি করে।
কতবার করা উচিত? এর কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। তবে সপ্তাহে ১-২ বার বা মাসে ৪-৫ বার করাকে সাধারণত স্বাভাবিক ধরা হয়। যদি এটি আপনার পড়াশোনা, কাজ বা সামাজিক জীবনে প্রভাব ফেলে, তবে বুঝতে হবে আপনি নিয়ন্ত্রণ হারাচ্ছেন।
৫. বিয়ের পরের জীবন ও সমাধান
দীর্ঘদিন অতিরিক্ত মাস্টারবেশনের ফলে শারীরিক ক্ষতির চেয়ে মানসিক ক্ষতি বেশি হয়। অনেকে বিয়ের পর দ্রুত বীর্যপাত (Premature Ej*******on) বা লিঙ্গের শিথিলতার অভিযোগ করেন, যা মূলত দুশ্চিন্তা থেকে আসে।
বাঁচার উপায় - পর্ণ দেখা সম্পূর্ণ বন্ধ করুন।
পুষ্টিকর খাবার (ডিম, দুধ, বাদাম) এবং পর্যাপ্ত ঘুমান।
Kegel Exercise করতে পারেন, যা আপনার পেলভিক মাসল শক্ত করবে এবং টাইমিং বাড়াতে সাহায্য করবে।
নিয়মিত ব্যায়াম করুন যাতে শরীরে টেস্টোস্টেরন হরমোন ঠিক থাকে।
আপনি যদি পর্ণ দেখার অভ্যাসটা কমিয়ে বাস্তবমুখী জীবনযাপনে মনোযোগ দেন, তবে বিয়ের পর আপনার কোনো সমস্যাই হওয়ার কথা নয়।

হোমিও চিকিৎসা নিন কোন সমস্যা থাকলে

Aimz Int Homoeo Hall
Dr Anisur Rahman Talukdar

আলহামদুলিল্লাহ, আজ আমার থিসিস সফলভাবে জমা সম্পন্ন হয়েছে। 🎓 অনেক রাত জাগা, ১০০+ সংশোধন, ধৈর্য আর অপেক্ষার পর আজ একটি গুরু...
09/02/2026

আলহামদুলিল্লাহ, আজ আমার থিসিস সফলভাবে জমা সম্পন্ন হয়েছে।

🎓 অনেক রাত জাগা, ১০০+ সংশোধন, ধৈর্য আর অপেক্ষার পর আজ একটি গুরুত্বপূর্ণ একাডেমিক অধ্যায় শেষ হলো।
এই পুরো যাত্রায় যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পাশে ছিলেন, দোয়া ও অনুপ্রেরণা দিয়েছেন—সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
ভবিষ্যৎ গবেষণা ও পেশাগত জীবনে এই অভিজ্ঞতা সহায়ক হবে বলে আশা করি।
আগামী পথচলার জন্য সবার দোয়া কামনা করি।

🤲Alhamdulillah, today I have successfully submitted my thesis.

🎓 After many late nights,
100+ revisions, patience, and waiting, an important academic chapter has finally come to an end.
I would like to express my sincere gratitude to everyone who supported me directly and indirectly with their guidance, encouragement, and prayers throughout this journey.
I hope this experience will be helpful in my future research and professional life.
I humbly request your prayers for the journey ahead. 🤲

 ্তি_পরিক্ষা_২০২৬_এর_প্রস্তুতির জন্য "ডেস্টিনেশন" ৮ম সংস্করণ, ২০২৬ প্রকাশিত হয়েছে।বই অর্ডার করতে ...নিন্মোক্ত তথ্য গুলো ...
05/02/2026

্তি_পরিক্ষা_২০২৬_এর_প্রস্তুতির জন্য "ডেস্টিনেশন" ৮ম সংস্করণ, ২০২৬ প্রকাশিত হয়েছে।
বই অর্ডার করতে ...
নিন্মোক্ত তথ্য গুলো ইনবক্সে দিন..
(বিগত সালে প্রায় 70% কমন পড়েছে, বিগত সালের কোশ্চেন সলভ, বিষয় ভিত্তিক সাজেশন ও নমুনা মডেল টেস্ট সংযুক্ত;HSC থেকে যারা অংশ নিবে তাদের জন্য)

1) কুরিয়ারে ক্যাশঅন ডেলিভারী পেতে ইনবক্সে দিন..

➡️ নাম...
➡️ ফোন নাম্বার..
➡️ গ্রাম/ এলাকায় নাম-..
➡️ পোস্ট অফিস -..
➡️ থানা ..
➡️ জেলা..
➡️ কুরিয়ারের নাম..

2) সরাসরি পেতে...

সেন্ট্রাল হোমিও ফার্মেসী
জয়কালি মন্দির ওয়ারী, ঢাকা-১০০০
(নিচ তলা-জোহা হোমিও হলের বিল্ডিং)
+880 1911-564309

Address

Zinzira
1310

Alerts

Be the first to know and let us send you an email when Dr Anisur Rahman Talukdar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category