Canada-Bangladesh Buddhist Vihara and Meditation Centre

Canada-Bangladesh Buddhist Vihara and Meditation Centre Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de Canada-Bangladesh Buddhist Vihara and Meditation Centre, Centre de méditation, 7950 6e Avenue, Montreal, QC.

09/11/2026

অষ্টমী তিথি — গিলানপ্রত্যয় বুদ্ধপূজা

ত্রৈমাসিক বর্ষাবাসের ৭ম গৃহী উপোসথ অষ্টমী তিথি উদ্‌যাপন, সন্ধ্যাকালীন গিলানপ্রত্যয় বুদ্ধপূজা, শীল সম্পাদন, ভাবনানুশীলন ও প্রার্থনাসভার পুণ্যরাশি সর্বান্তকরণে জগতের সকল প্রাণীর উদ্দেশ্যে নিবেদন করছি।

🪷 প্রার্থনা—
যে কেচি পাণাভূতত্থি তসা বা থাবরা বা অনবসেসা,
দীঘা বা যে মহন্তা বা মজ্ঝিমা রস্সকা অণুকথুলা।

অনুবাদ:
যেসব প্রাণী ভীত বা নির্ভীক,
দীর্ঘ বা বড়, মধ্যম বা হ্রস্ব,
ছোট বা স্থূল যে সমস্ত প্রাণী রয়েছে,
তারা সকলে সুখী হোক।

🗓️ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
✨️ অষ্টমী তিথি — ৭ম গৃহী উপোসথ
🥼 উপোসথ দিবসে পুণ্যের সঞ্চয়-অভিবৃদ্ধি
🎤 ধর্মাচরণ, সুত্রদেশনা, প্রার্থনা-পুণ্যদান
🧘 দান-শীল-ভাবনা অনুশীলন
🏯 Canada-Bangladesh Buddhist Vihara and Meditation Centre, 7950 6e Avenue, Montreal, QC H1Z 2T3, Canada

শীল সুগন্ধি বড়ই মনোরম। —বুদ্ধ

09/10/2026

অমাবস্যা তিথি — বুদ্ধপূজা, শীল সম্পাদন

২৫৭০ বুদ্ধবর্ষের ত্রৈমাসিক বর্ষাবাসের ৭ম গৃহী উপোসথ অমাবস্যা তিথি উদ্‌যাপন, উপোসথ দিবসের কার্যক্রম, বুদ্ধপূজা, শীল সম্পাদন, ভাবনানুশীলন ও প্রার্থনাসভার পুণ্যরাশি সর্বান্তকরণে জগতের সকল প্রাণীর উদ্দেশ্যে নিবেদন করছি।

🪷 প্রার্থনা—
বুদ্ধ পূজায় মহাপূণ্য লভি সর্বজন,
লভিতে বাসনা সবে নির্বাণ কারণ।
এই পূজা, এই পুণ্য, প্রার্থনা করি অনুক্ষণ,
প্রার্থনায় ইহাতে মম হউক পূরণ।
এই বন্দনা, এই পূজা, এই জ্ঞান প্রভায়,
সর্ব তৃষ্ণা, সর্ব দুঃখ ক্ষয় যেন পায়।

🗓️ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
✨️ অমাবস্যা তিথি — ৭ম গৃহী উপোসথ
🥼 উপোসথ দিবসে পুণ্যের সঞ্চয়-অভিবৃদ্ধি
🎤 ধর্মাচরণ, সুত্রদেশনা, প্রার্থনা-পুণ্যদান
🧘 দান-শীল-ভাবনা অনুশীলন
🏯 Canada-Bangladesh Buddhist Vihara and Meditation Centre, 7950 6e Avenue, Montreal, QC H1Z 2T3, Canada

শীল সুগন্ধি বড়ই মনোরম। —বুদ্ধ

চতুর্প্রত্যয় দান তালিকা: ২য় সপ্তাহ, ০৮-১৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি.আহার দান-পূজায় পঞ্চ মহাসম্পদ—আয়ু, বর্ণ, সুখ, বল ও জ্ঞ...
09/10/2026

চতুর্প্রত্যয় দান তালিকা: ২য় সপ্তাহ, ০৮-১৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি.

আহার দান-পূজায় পঞ্চ মহাসম্পদ—আয়ু, বর্ণ, সুখ, বল ও জ্ঞান লাভ হয়। বুদ্ধ অঙ্গুত্তর নিকায়ের ভুক্তানুমোদন সূত্রে দেশনা করেছেন, ভিক্ষুগণ—দায়ক প্রতিগ্রাহককে আহারের সঙ্গে আয়ু-বর্ণ-সুখ-বল ও জ্ঞান এ পঞ্চসম্পদ দান করে থাকে। এ দানের ফলে দায়ক দেব-মনুষ্যলোকে ভোগসম্পদ ও ঐ পঞ্চসম্পদের অধিকারী হয়। উপরিল্লিখিত পঞ্চফলের কথা স্মরণে রেখে পূজা চেতনা পূর্বক আহার দান-পূজা করা উত্তম।

আহার দানে পুণ্য জাগে, পূর্ণ হয় মন,
আয়ু-বর্ণ-সুখ-বল-জ্ঞান—মেলে মহাধন।
ভগবান বুদ্ধ দেশনা করেন, অঙ্গুত্তর নিকায়ে,
ভুক্তানুমোদন সূত্রের বাণী—পুণ্যের মহিমায়ে।

ভিক্ষুগণ, দায়ক যিনি আহার দান করেন,
প্রতিগ্রাহক ভিক্ষুকে পঞ্চসম্পদ দান করেন।
আহারের সাথে আয়ু, বর্ণ, সুখ ও বল,
জ্ঞান দান করে পুণ্যফল হয় অমল।

তাই তো আহার দান—মহাপুণ্যের দ্বার,
পঞ্চ মহাসম্পদে পূর্ণ হোক জীবন সবার।
সকল প্রাণী সুখী হোক, কল্যাণ হোক প্রাণে,
মৈত্রী-পুণ্য ছড়িয়ে পড়ুক—ত্রিরত্ন শরণে।

লক্ষ্যণীয়, অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষুসংঘ—অনাগারিক, ব্রহ্মচর্য জীবন যাপন করেন; তাঁদের চতুর্প্রত্যয় পরনির্ভরশীল। পূজ্য ভিক্ষুসংঘ শাসন হিতৈষী-কল্যাণমিত্র উপাসক-উপাসিকা কর্তৃক চতুর্প্রত্যয় (আহার-পানীয়, বস্ত্র-চীবর, বাসস্থান-বিহার, চিকিৎসা-সেবা-ঔষধ) দান-পূজা-সেবা লাভ করতঃ প্রভূত উপকৃত হন। একইসাথে দাতাগণও মানসিক ও আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ-ঋদ্ধ হন; দাতাগণের অনাগতের জন্য পুণ্যের সঞ্চয় এবং পারমিতা পূরণ সুদৃঢ় হয়। চতুর্প্রত্যয় দান বৌদ্ধ ধর্মের শ্রীবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ; এ দান দ্বারা দাতাগণ বুদ্ধ সাসনের অভিবৃদ্ধি ও সংঘ রক্ষার ন্যায় মহত্ত্বপূর্ণ ভূমিকায় অবদান রাখেন।

🪷 পুণ্যের সঞ্চয়-অভিবৃদ্ধি সুখকর। —বুদ্ধ
🗓️ ০৮-১৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
📌 Canada-Bangladesh Buddhist Vihara and Meditation Centre, 7950 6e Avenue, Montreal, QC H1Z 2T3, Canada.

॥ কুশল সম্পাদন, পুণ্যের সঞ্চয় ও ত্রিরত্নের অনন্ত-অপ্রমেয় গুণরাশিপ্রভায় আপনাদের সতত-সর্বতঃ জয়মঙ্গল হোক। সুখ হোক অবারিত॥

অমাবস্যা তিথি — বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ খ্রিস্টাব্দশীল সুগন্ধময় সৎকর্মের অভিবৃদ্ধি এবং অনুৎপন্ন কুশল উৎপন্ন, উৎ...
09/10/2026

অমাবস্যা তিথি — বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ খ্রিস্টাব্দ

শীল সুগন্ধময় সৎকর্মের অভিবৃদ্ধি এবং অনুৎপন্ন কুশল উৎপন্ন, উৎপন্ন কুশল বৃদ্ধি এবং উৎপন্ন-অনুৎপন্ন অকুশল পরিত্যাগের সম্যক চেতনা ও দৃঢ় সংকল্পে ত্রৈমাসিক বর্ষাবাস ২৫৭০ বুদ্ধবর্ষের ৭ম গৃহী উপোসথ, অমাবস্যা তিথি উদ্‌যাপন উপলক্ষে বুদ্ধপূজা, দান-শীল-ভাবনানুশীলন, ধর্মাচরণ, দিনের তাৎপর্য আলোচনা-ধর্মায়োজনে আপনাদের পুণ্য আহ্বান।

🪔 নিম্নবর্ণিত সূচী অনুসরণ করুন:
📝 ৭ম গৃহী উপোসথ অমাবস্যা তিথি
🪷 শীল-ধর্মাচরণ, ধ্যান, প্রার্থনা-পুণ্যদান
🗓️ বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ খ্রিস্টাব্দ

🌱 ১ম পর্ব: বিহারে সরাসরি—
🕒 সকাল ১০ টা হতে দুপুর ০২ টা পর্যন্ত
🏯 Canada-Bangladesh Buddhist Vihara and Meditation Centre, 7950 6e Avenue, Montreal, QC H1Z 2T3, Canada

ℹ️ ২য় পর্ব: অনলাইন সেশন—
🕒 সন্ধ্যা ৭:৩০ টা হতে রাত ০৮:৩০ টা পর্যন্ত
🆔 𝐙𝐨𝐨𝐦 𝐌𝐞𝐞𝐭𝐢𝐧𝐠 𝐈𝐃: 4204111202
👨‍💻 𝐏𝐚𝐬𝐬𝐜𝐨𝐝𝐞: prajna
💻 𝐙𝐨𝐨𝐦: https://us04web.zoom.us/download
▶️ www.youtube.com/

শীলবান ও সৎ ব্যক্তির গুণ-সুনাম দিক-বিদিক সর্বত্র ছড়িয়ে পড়ে। —বুদ্ধ

অষ্টমী তিথি: ৬ষ্ঠ গৃহী উপোসথ উদ্‌যাপনঅনুৎপন্ন কুশল উৎপন্ন, উৎপন্ন কুশল বৃদ্ধি এবং উৎপন্ন-অনুৎপন্ন অকুশল পরিত্যাগের সম্যক...
09/09/2026

অষ্টমী তিথি: ৬ষ্ঠ গৃহী উপোসথ উদ্‌যাপন

অনুৎপন্ন কুশল উৎপন্ন, উৎপন্ন কুশল বৃদ্ধি এবং উৎপন্ন-অনুৎপন্ন অকুশল পরিত্যাগের সম্যক চেতনা ও দৃঢ় সংকল্পে ২৫৭০ বুদ্ধবর্ষের আত্মশুদ্ধি, আত্মসমর্পন ও আত্মনিবেদনের সংকল্পে ত্রৈমাসিক বর্ষাবাসের ৬ষ্ঠ গৃহী উপোসথ অষ্টমী তিথি বুদ্ধপূজা, শীল সম্পাদন, দান-ধর্মাচরণ, ভাবনা-দিনের তাৎপর্য নিয়ে ধর্মালোচনার মধ্যদিয়ে ২ পর্বে সম্পন্ন হয়।

📝 ৬ষ্ঠ গৃহী উপোসথ শ্রাবণী পূর্ণিমা
🪷 শীল-ধর্মাচরণ, ধ্যান, পূজা, প্রার্থনা-পুণ্যদান
🗓️ শুক্রবার, সেপ্টেম্বর ০৪, ২০২৬ খ্রিস্টাব্দ
🏯 Canada-Bangladesh Buddhist Vihara and Meditation Centre, 7950 6e Avenue, Montreal, QC H1Z 2T3, Canada.

“শীল পালনের দ্বারা কায়-বাক্য বিশুদ্ধ হয়, ভাবনা বা ধ্যানের দ্বারা চিত্তের মালিন্য দূরীভূত হয় এবং চিত্তের মালিন্য দূরীভূত হলে সত্য জ্ঞান লাভ হয়। তৃষ্ণা বিনাশ সাধন পূর্বক নির্বাণ সুখ উপলদ্ধি করেন, এটাই বিশুদ্ধি মার্গ।” —বুদ্ধ

🪷 পরবর্তী উপোসথ:
— অমাবস্যা তিথি, ৭ম গৃহী উপোসথ
— বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
— সকাল ১০ টা হতে দুপুর ২ টা এবং
— সন্ধ্যা ০৭:৩০ হতে রাত ৮:৩০ টা

09/05/2026

চতুর্প্রত্যয় পূজা — শনিবার ০৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি.

ধর্মাচরণ-ধর্মানুশীলন, সদ্ধর্ম সাধনার পীঠস্থান ❛কানাডা-বাংলাদেশ বৌদ্ধ বিহার ও মেডিটেশন সেন্টার❜ -এ কল্যাণমিত্র উপাসক সঞ্জয় মুৎসুদ্দী, কল্যাণমিত্রা উপাসিকা রূপা বড়ুয়া মু্ৎসুদ্দী, কন্যা- দীপান্বিতা মু্ৎসুদ্দী, পুত্র- সন্দীপন মু্ৎসুদ্দী ও পরিবার কর্তৃক জ্ঞাতিগণের পুণ্যস্মৃতি স্মরণে ত্রিরত্ন পূজা, দান-ধর্মাচরণ, চতুর্প্রত্যয় পূজা (আহার পূজা), কুশল আয়োজন পূর্বক পুণ্যদান।

পুণ্যের সঞ্চয়-অভিবৃদ্ধি সুখকর। —বুদ্ধ

🪷 দানঞ্চ ধম্মচরিয—দান ও ধর্মাচরণ
🗓️ শনিবার ০৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
🏯 Canada-Bangladesh Buddhist Vihara and Meditation Centre, 7950 6e Avenue, Montreal, QC H1Z 2T3, Canada.

॥ কুশল সম্পাদন, পুণ্যের সঞ্চয় ও ত্রিরত্নের অনন্ত-অপ্রমেয় গুণরাশিপ্রভায় আপনাদের সতত-সর্বতঃ জয়মঙ্গল হোক। সুখ হোক অবারিত ॥

• চতুর্প্রত্যয় পূজা (আহার পূজা)• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.• দাতা: উপাসক দেবু বড়ুয়া            উপাসিকা ঈশিতা বড়ু...
09/05/2026

• চতুর্প্রত্যয় পূজা (আহার পূজা)
• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

• দাতা: উপাসক দেবু বড়ুয়া
উপাসিকা ঈশিতা বড়ুয়া

ধর্মাচরণ-ধর্মানুশীলন, সদ্ধর্ম সাধনার পীঠস্থান ❛কানাডা-বাংলাদেশ বৌদ্ধ বিহার ও মেডিটেশন সেন্টার❜ -এ কল্যাণমিত্র উপাসক দেবু বড়ুয়া, কল্যাণমিত্রা উপাসিকা ঈশিতা বড়ুয়া (পুত্র- দিয়ান বড়ুয়া কল্প, কন্যা- এরিসা বড়ুয়া) কর্তৃক ত্রিরত্ন পূজা, দান-ধর্মাচরণ, প্রতিমাসের ন্যায় চতুর্প্রত্যয় পূজা (দিনের আহার পূজা), কুশল আয়োজন পূর্বক পুণ্যসঞ্চয়।

পুণ্যের সঞ্চয়-অভিবৃদ্ধি সুখকর। —বুদ্ধ

🪷 দানঞ্চ ধম্মচরিয—দান ও ধর্মাচরণ
🗓️ শুক্রবার, ০৪ সেপ্টেম্বর খ্রিস্টাব্দ
🏯 Canada-Bangladesh Buddhist Vihara and Meditation Centre, 7950 6e Avenue, Montreal, QC H1Z 2T3, Canada.

॥ কুশল সম্পাদন, পুণ্যের সঞ্চয় ও ত্রিরত্নের অনন্ত-অপ্রমেয় গুণরাশিপ্রভায় আপনাদের সতত-সর্বতঃ জয়মঙ্গল হোক। সুখ হোক অবারিত ॥

09/05/2026

অষ্টমী তিথি — গিলানপ্রত্যয় বুদ্ধপূজা

ত্রৈমাসিক বর্ষাবাসের ৬ষ্ঠ গৃহী উপোসথ অষ্টমী তিথি উদ্‌যাপন, সন্ধ্যাকালীন গিলানপ্রত্যয় বুদ্ধপূজা, শীল সম্পাদন, ভাবনানুশীলন ও প্রার্থনাসভার পুণ্যরাশি সর্বান্তকরণে জগতের সকল প্রাণীর উদ্দেশ্যে নিবেদন করছি।

🪷 প্রার্থনা—
দুক্খপ্পত্তা চ নিদ্দুক্খা, ভযপ্পত্তা চ নিব্ভযা,
সোকপ্পত্তা চ নিস্সোকা, হোন্তু সব্বেপি পাণিনো।
যারা দুঃখে পতিত হয়েছে তারা দুঃখমুক্ত হোক,
যারা ভয়ে আক্রান্ত হয়েছে তারা ভয়মুক্ত হোক;
যারা শোকে নিমজ্জিত হয়েছে তারা শোকমুক্ত হোক,
সকল প্রাণী সুখী হোক।

🗓️ শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
✨️ অষ্টমী তিথি — ৬ষ্ঠ গৃহী উপোসথ
🥼 উপোসথ দিবসে পুণ্যের সঞ্চয়-অভিবৃদ্ধি
🎤 ধর্মাচরণ, সুত্রদেশনা, প্রার্থনা-পুণ্যদান
🧘 দান-শীল-ভাবনা অনুশীলন
🏯 Canada-Bangladesh Buddhist Vihara and Meditation Centre, 7950 6e Avenue, Montreal, QC H1Z 2T3, Canada

শীল সুগন্ধি বড়ই মনোরম। —বুদ্ধ

09/04/2026

অষ্টমী তিথি — বুদ্ধপূজা, শীল সম্পাদন

২৫৭০ বুদ্ধবর্ষের ত্রৈমাসিক বর্ষাবাসের ৬ষ্ঠ গৃহী উপোসথ অষ্টমী তিথি উদ্‌যাপন, উপোসথ দিবসের কার্যক্রম, বুদ্ধপূজা, শীল সম্পাদন, ভাবনানুশীলন ও প্রার্থনাসভার পুণ্যরাশি সর্বান্তকরণে জগতের সকল প্রাণীর উদ্দেশ্যে নিবেদন করছি।

🪷 প্রার্থনা—
বুদ্ধ পূজায় মহাপূণ্য লভি সর্বজন,
লভিতে বাসনা সবে নির্বাণ কারণ।
এই পূজা, এই পুণ্য, প্রার্থনা করি অনুক্ষণ,
প্রার্থনায় ইহাতে মম হউক পূরণ।
এই বন্দনা, এই পূজা, এই জ্ঞান প্রভায়,
সর্ব তৃষ্ণা, সর্ব দুঃখ ক্ষয় যেন পায়।

🗓️ শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. ২৫৭০ বুদ্ধাব্দ
✨️ অষ্টমী তিথি — ৬ষ্ঠ গৃহী উপোসথ
🥼 উপোসথ দিবসে পুণ্যের সঞ্চয়-অভিবৃদ্ধি
🎤 ধর্মাচরণ, সুত্রদেশনা, প্রার্থনা-পুণ্যদান
🧘 দান-শীল-ভাবনা অনুশীলন
🏯 Canada-Bangladesh Buddhist Vihara and Meditation Centre, 7950 6e Avenue, Montreal, QC H1Z 2T3, Canada

শীল সুগন্ধি বড়ই মনোরম। —বুদ্ধ

শুভ মধু পূর্ণিমা — রবিবার ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.সুপ্রিয় সুহৃদ,আমরা অতীব উৎফুল্ল চিত্তে মহান ত্যাগ-গুণময়, মহিমান্বিত শ...
09/04/2026

শুভ মধু পূর্ণিমা — রবিবার ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

সুপ্রিয় সুহৃদ,
আমরা অতীব উৎফুল্ল চিত্তে মহান ত্যাগ-গুণময়, মহিমান্বিত শুভ মধু পূর্ণিমা ২৫৭০ বুদ্ধবর্ষ উদযাপন উপলক্ষকে কেন্দ্র করে অনুষ্ঠিতব্য অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষুসংঘের পিন্ডাচরণ, মধু দান, বুদ্ধপূজা, অষ্টপরিষ্কার-বর্ষাবাসিক সংঘদান, বর্ষা চীবর পূজা, নতুন শিক্ষাবর্ষ সূচনা উপলক্ষ্যে আশীর্বাদ-সুত্রপাঠ, বোধি চিলড্রেন অঙ্কন পর্ব, উপাসক-উপাসিকাবৃন্দকে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান সহ নানাবিধ কুশল আয়োজনে অংশগ্রহণ ও পুণ্য সঞ্চয়-অভিবৃদ্ধি কল্পে সকলের প্রতি রইল মৈত্রীপূর্ণ আহ্বান।

📢 অনুষ্ঠান পরিক্রমা—
🪔 শীল সম্পাদন, মধু দান, বুদ্ধপূজা, ভিক্ষুসংঘের পিণ্ডাচরণ
🪷 অষ্টপরিষ্কার-বর্ষাবাসিক সংঘদান, বর্ষা চীবর পূজা
🧘🏼‍♀️ ধ্যানানুশীলন
🎤 দিবসের তাৎপর্য আলোচনা, পুণ্যদান
👩‍🏫 Back to School Blessings Session (Sutta Chanting)
🎨 Bodhi Children Drawing Session
🩺 Primary Health Check-up
⏰ সকাল ০৯:৩০ ঘটিকার সময় হতে (In-person)
📌 ‍Canada-Bangladesh Buddhist Vihara and Meditation Centre, 7950 6e Avenue, Montreal, QC H1Z 2T3, Canada

ℹ️ বিস্তারিত জানতে—
📲 Bhante Dharmalankar: +1 (514) 458-4957
📲 Bhante Prajnasree: +1 (438) 368-2412

মধুময় পুণ্য বারতায় নাম-রূপ পূর্ণ হোক অমৃত সুধায়।
বুদ্ধানুভবে সতত-সর্বতঃ জয়মঙ্গল হোক সবার।

Adresse

7950 6e Avenue
Montreal, QC
H1Z2T3

Heures d'ouverture

Lundi 7am - 9pm
Mardi 7am - 9pm
Mercredi 7am - 9pm
Jeudi 7am - 9pm
Vendredi 7am - 9pm
Samedi 7am - 9pm
Dimanche 7am - 9pm

Téléphone

+14383682412

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Canada-Bangladesh Buddhist Vihara and Meditation Centre publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter La Pratique

Envoyer un message à Canada-Bangladesh Buddhist Vihara and Meditation Centre:

Raccourcis

Partager