07/21/2026
প্রসঙ্গ: "Festival Resolution Campaign -
Support to Establish a Permanent IMLD Public Art (Shaheed Minar) Installation in Surrey"
কয়েক দিন আগে আমাদের কমিউনিটিরই একজন আমাকে জিজ্ঞাসা করলেন, “আচ্ছা আমিন ভাই, MLLWS-এর Mother Language Festival-এর পোস্টারে দেখলাম, আপনারা Surrey-তে একটি Shaheed Minar-ভিত্তিক International Mother Language Day Public Art Installation নির্মাণের পরিকল্পনা করছেন। এ নিয়ে Festivalএ একটি জনসচেতনতামূলক ক্যাম্পেইন চলছে। আবার ফেসবুকে দেখেছি, City of Surrey-তে এ বিষয়ে একটি proposal presentation-ও দিয়েছেন। বিষয়টি যদি একটু পরিষ্কার করে বলতেন।”
আমি বলেছিলাম, “এর উত্তর সঠিকভাবে জানতে হলে আগে আপনাকে MLLWS এবং তাদের activities সম্পর্কে কিছুটা জানতে হবে।”
MLLWS যখনই কোনো অনুষ্ঠানের আয়োজন করে, তখন সেখানে প্রতিটি কর্মসূচির সঙ্গে একটি দীর্ঘমেয়াদি কৌশলগত (Strategic) লক্ষ্য যুক্ত থাকে। এমনকি আগামী দশ বছরের জন্য MLLWS এর একটি সুস্পষ্ট Strategic Plan রয়েছে, এবং আজকের এই Campaignটিও সেই দীর্ঘমেয়াদি পরিকল্পনার একটি ধাপ।
আপনারা জানেন, ২০০৯ সালে Bear Creek Park-এ Canada’s first International Mother Language Day Monument, Lingua Aqua প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ছিল একটি অত্যাধুনিক অডিও-ভিজ্যুয়াল এবং সম্পূর্ণ স্বয়ংক্রিয় স্থাপনা। কিন্তু দীর্ঘদিন ব্যবহারের ফলে এর Operational lifespan শেষ হয়ে যাওয়ায়, সেটি Non-functional হয়ে পড়ে। পরবর্তীতে MLLWS-এর উদ্যোগে City of Surrey-এর সঙ্গে সমন্বয় করে সেটি আনুষ্ঠানিকভাবে decommission করা হয়।
যেহেতু Lingua Aqua-এর স্থানটি মূলত Mother Language Monument-এর জন্যই নির্ধারিত ছিল, তাই আমরা City of Surrey-এর কাছে একটি স্থায়ী (everlasting), রক্ষণাবেক্ষণ-প্রয়োজনহীন (low-maintenance) International Mother Language Day Public Art Installation নির্মাণের প্রস্তাব দিয়েছি। আমাদের লক্ষ্য এমন একটি স্থাপনা গড়ে তোলা, যেখানে Indigenous, First Nations, immigrants এবং বিশ্বের বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠীর ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্মানের সঙ্গে একত্রে উপস্থাপিত হবে।
এই IMLD Public Art Installation-এর নকশাটি এমনভাবে পরিকল্পনা করা হয়েছে, যার কেন্দ্রবিন্দুতে থাকবে শহীদ মিনার। International Mother Language Day (IMLD) যেমন একুশের মহান চেতনা থেকে উৎসারিত, তেমনি সেই চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মে ধারণ ও লালন করে একটি জাতির আত্মপরিচয়, ইতিহাস ও সাংস্কৃতিক চেতনাকে জীবন্ত রেখেছে Shaheed Minar। IMLD আজ বিশ্বব্যাপী স্বীকৃত ও উদযাপিত। এখন আমাদের দায়িত্ব হলো এই Shaheed Minar-কেও একইসাথে IMLD-এর iconic symbol হিসেবে প্রতিষ্ঠিত করা।
MLLWS-এর দীর্ঘমেয়াদি কৌশলসমুহের মধ্যে International Mother Language Day-কে একটি বার্ষিক অনুষ্ঠান থেকে যেমন শিক্ষা, আইন, গবেষণা, সংস্কৃতি এবং জনপরিসরে প্রতিষ্ঠিত করা সম্ভব হয়েছে, MLLWSএর President Hafizul Islam এবং তাঁর Executive Team মনে করেন, এই Shaheed Minarকেও IMLDর মতো সর্বজনস্বীকৃত একটি স্থায়ী বৈশ্বিক উত্তরাধিকারে (Global Legacy) রূপান্তর করা সম্ভব।
MLLWS’s Recent Legacy: Institutionalizing International Mother Language Day (IMLD) through education, and immortalizing its values through a permanent public art installation centered on the Shaheed Minar as the universal iconic symbol of IMLD.