WITH THE MIND

Itinéraire Site Web Contacter le cabinet

WITH THE MIND Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de WITH THE MIND, Service de santé mentale, Paris, Île-de-France, Montreuil.
(1)

WITH THE MIND is a France-based association that provides free education (French language courses), administrative support, mental health education, awareness raising, and other support to Bangladeshis living in France 🇫🇷🇧🇩

     📢 DELF A1, A2, B1 ও B2 পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চান?[আবেদনের শেষ তারিখ ১০ ডিসেম্বর ।ক্লাস সময়কাল (১৫ ডিসেম্বর ...
27/11/2026


📢 DELF A1, A2, B1 ও B2 পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চান?
[আবেদনের শেষ তারিখ ১০ ডিসেম্বর ।
ক্লাস সময়কাল (১৫ ডিসেম্বর ২০২৬ -১৫ মার্চ ২০২৭)

আসসালামু আলাইকুম/ Bonjour à toutes !
প্রিয় আপুরা

দীর্ঘদিন ধরে অনেক আপু WITH THE MIND Association-এর কাছে ঘরে বসে পড়াশোনা করে DELF পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সুযোগ চেয়ে আসছেন। আপনাদের অনুরোধে আমরা প্রথমবারের মতো পরীক্ষা প্রস্তুতি গ্রুপ চালু করতে যাচ্ছি। যেটি কিনা আমাদের ফ্রি ফ্রেঞ্চ কোর্সের সাথে সম্পৃক্ত নয়।

🌸এই সুযোগটি শুধুমাত্র নারীদের জন্য। বিশেষ করে যাঁরা পারিবারিক দায়িত্ব, ছোট সন্তান বা অন্যান্য সমস্যার কারণে বাইরে গিয়ে পরীক্ষার প্রস্তুতি নিতে পারছেন না, তাঁদের জন্য এই উদ্যোগ।

✅ কারা আবেদন করতে পারবেন?

* যাঁরা বর্তমানে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ছেন না।
* যাঁরা আগে ফরাসি কোর্স করেছেন, কিন্তু এখন DELF পরীক্ষা দিতে চান।
* যাঁরা বাড়িতে নিজে পড়াশোনা করছেন এবং পরীক্ষার প্রস্তুতি নিতে চান।

📚 আমাদের প্রস্তুতি গ্রুপে যা যা থাকবে:

* DELF A1, A2, B1 ও B2 স্তরের পরীক্ষার প্রস্তুতি।
* প্রতিটি স্তরের পরীক্ষার গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সংক্ষিপ্ত আলোচনা।
* পরীক্ষার পদ্ধতি, নিয়মকানুন ও প্রস্তুতি সম্পর্কে দিকনির্দেশনা।
* চারটি ভাষাগত দক্ষতার (Compréhension orale, Compréhension écrite, Production orale ও Production écrite) অনুশীলন।
* নিয়মিত অনুশীলন ও মডেল টেস্ট (Examens blancs), যাতে শিক্ষার্থীরা মূল পরীক্ষার আগে নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারেন।

📩 রেজিস্ট্রেশনের জন্য যা পাঠাতে হবে:

1. সরাসরি যোগাযোগের ফোন নম্বর।
2. ফ্রান্সের বৈধ পরিচয়পত্র বা রেসিডেন্স কার্ডের কপি/রেসিপিসি।
3. WhatsApp নম্বর
4. ইমেইল অ্যাড্রেস।
5. আগে DELF পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে সার্টিফিকেটের কপি।
6. কেন পরীক্ষা দিতে চান এবং আপনার প্রস্তুতির পরিকল্পনা।

📨 আবেদন করবেন যেভাবে:
WITH THE MIND Association-এর Facebook পেজের ইনবক্সে অথবা অ্যাসোসিয়েশনের ইমেইলে
(উপরে উল্লিখিত ১- ৬ পর্যন্ত সব ডকুমেন্টস)পাঠান।
Email : [email protected]

📌 নির্বাচন পদ্ধতি:
ডকুমেন্ট যাচাইয়ের পর টেলিফোনিক ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউয়ের ভিত্তিতে উপযুক্ত শিক্ষার্থীদের নির্বাচন করা হবে।

💶 DELF পরীক্ষার প্রস্তুতি ফি (Frais de préparation):

DELF A1 – A2 প্রস্তুতি: 39 €

DELF B1 প্রস্তুতি: 49 €

DELF B2 প্রস্তুতি: 59 €

📌 প্রতিটি স্তরের জন্য নির্ধারিত প্রস্তুতি ফি প্রযোজ্য হবে।

🇫🇷 Information concernant les frais de préparation :

Les frais de préparation demandés constituent une contribution financière volontaire au soutien des activités de WITH THE MIND Association. Cette contribution permet à l’association de poursuivre et de développer ses actions et ses initiatives au bénéfice de la communauté. Elle contribue au fonctionnement et à la pérennité des activités associatives.

দীর্ঘদিন ধরে যাঁরা এই সুযোগটির অপেক্ষায় ছিলেন, তাঁদের জন্য এটি একটি নতুন উদ্যোগ।

WITH THE MIND Association

⚠️ জরুরি ঘোষণা | WITH THE MIND Associationশুভ সন্ধ্যা সবাইকে। আসসালামু আলাইকুম। Bonjour à toutes et à tous.Fatma Gul  না...
26/11/2026

⚠️ জরুরি ঘোষণা | WITH THE MIND Association

শুভ সন্ধ্যা সবাইকে। আসসালামু আলাইকুম। Bonjour à toutes et à tous.

Fatma Gul নামের একজন ব্যক্তি আমাদের অ্যাসোসিয়েশনের নাম ব্যবহার করে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করছেন। তিনি WITH THE MIND Association-এর কোনো টিম মেম্বার, ভলান্টিয়ার বা শিক্ষার্থী নন। তাঁর শেয়ার করা কোনো পোস্ট বা তথ্যের সঙ্গে আমাদের অ্যাসোসিয়েশনের কোনো সম্পর্ক নেই।

আমাদের সকল শিক্ষার্থী, সদস্য ও ফলোয়ারদের অনুরোধ করছি, আপনারা সবাই ওই আইডিটি রিপোর্ট করবেন।

বিশেষভাবে মনে রাখবেন:
WITH THE MIND Association-এর যাবতীয় ঘোষণা ও নির্ভরযোগ্য তথ্য শুধুমাত্র আমাদের অফিসিয়াল পেজ থেকেই প্রকাশ করা হয়। আমাদের নাম ব্যবহার করে অন্য কোনো ব্যক্তি বা আইডি থেকে কোনো তথ্য শেয়ার করা হলে সেটিকে আমাদের অ্যাসোসিয়েশনের আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে বিবেচনা করবেন না।

আমাদের ওয়েবসাইটে WITH THE MIND টিমের সদস্যদের নাম ও পরিচয় উল্লেখ রয়েছে। সেখানে তালিকাভুক্ত টিম মেম্বারদের বাইরে অন্য কাউকে আমাদের অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হিসেবে বিবেচনা করবেন না।

আপনাদের সবার সচেতনতা ও সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুগ্রহ করে বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকুন এবং সংশ্লিষ্ট আইডিটি রিপোর্ট করুন।

ধন্যবাদ সবাইকে।
WITH THE MIND Association

Félicitations à MILI Milon Akter et AKHTER Dilruba pour votre réussite au DELF A2 ! 🇫🇷🌸WITH THE MIND Association est trè...
25/11/2026

Félicitations à MILI Milon Akter et AKHTER Dilruba pour votre réussite au DELF A2 ! 🇫🇷🌸

WITH THE MIND Association est très heureuse de célébrer cette belle réussite avec vous !

Votre travail et votre persévérance ont porté leurs fruits. Nous vous adressons nos sincères félicitations et tous nos vœux de réussite pour la suite.

Nous vous souhaitons beaucoup de succès pour votre prochain objectif : le DELF B1 ! ❤️

Bravo à toutes les deux et bonne continuation ! 👏

WITH THE MIND Association

25/11/2026

আমাদের (পুরাতন)শিক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতি নিতে ইনবক্সে যোগাযোগ করবেন। অন্য কোথাও পরীক্ষা দিলেও WITH THE MIND থেকে কোর্স করেছেন - উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন 💚

20/11/2026

🇫🇷🎙️ LE DÉFI FRANÇAIS avec WITH THE MIND 🇫🇷

প্রতিদিন ফরাসি বলুন, প্রতিদিন এক ধাপ এগিয়ে যান! ❤️

আজকের তে আজ আমাদের সঙ্গে আছেন WITH THE MIND-এর শিক্ষার্থী Shammi Akhter 🇫🇷🎙️

🎯 আজকের চ্যালেঞ্জ আপনার জন্যও!

আপনি WITH THE MIND-এর শিক্ষার্থী হন কিংবা আমাদের গ্রুপ/পেজের যেকোনো ফলোয়ার—আপনিও এই চ্যালেঞ্জে অংশ নিতে পারেন।

👉 প্রতিদিন মাত্র ১ মিনিট ফরাসিতে কথা বলুন।
👉 আজকের ভিডিওর বিষয় নিয়ে নিজের মতো করে বলার চেষ্টা করুন।
👉 ভুল হলেও সমস্যা নেই—চেষ্টা করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
👉 চাইলে আপনার ১ মিনিটের French Speaking Video এই পোস্টের কমেন্টে শেয়ার করুন। 🎥🇫🇷

Un défi chaque jour, un pas de plus en français !
প্রতিদিন একটি চ্যালেঞ্জ, ফরাসিতে এক ধাপ এগিয়ে যাওয়া। 🌱

চলুন, আমরা সবাই মিলে প্রতিদিন অন্তত ১ মিনিট ফরাসি বলার অভ্যাস গড়ে তুলি। আজ ১ মিনিট, আগামীকাল আরও একটু ভালো! 💪🇫🇷

Aujourd’hui, un défi. Demain, un peu plus fort. ❤️

🎙️ Le Défi Français avec WITH THE MIND
🇫🇷

একজন মানুষ সারাজীবন একটা ঘরে বন্দি ছিল। ঘরটার দরজা খোলা ছিল, কিন্তু সে জানত না। ছোটবেলা থেকেই তাকে বলা হয়েছিল, ঘরের বাই...
19/11/2026

একজন মানুষ সারাজীবন একটা ঘরে বন্দি ছিল। ঘরটার দরজা খোলা ছিল, কিন্তু সে জানত না। ছোটবেলা থেকেই তাকে বলা হয়েছিল, ঘরের বাইরে বিপদ, বাইরে গেলে সে হারিয়ে যাবে। কথাগুলো শুনতে শুনতে একসময় সে নিজেই বিশ্বাস করতে শুরু করল, এই ঘরের বাইরে তার জন্য কোনো পৃথিবী নেই।

একদিন কেউ তাকে বলল, “দরজাটা তো খোলাই আছে! একবার বেরিয়ে দেখো না!”

মানুষটা সাহস করে বাইরে পা রাখল। তারপর অবাক হয়ে দেখল, এত দিন যে পৃথিবীকে সে ভয় পেয়েছে, সেই পৃথিবীতেই কত সম্ভাবনা!

আমাদের জীবনেও কি এমন হয় না?

কেউ বলে, “ফরাসি ভাষা শেখা খুব কঠিন।” কেউ বলে, “অনলাইনে আবার ভাষা শেখা যায় নাকি?” কেউ বলে, “ফ্রান্সের প্রশাসনিক কাজকর্ম এত কঠিন যে বুঝতেই পারবে না!”

আমরা অনেক সময় নিজেরা চেষ্টা করার আগেই অন্যের কথাকে সত্য বলে মেনে নিই। অন্যের ভয় আমাদের ভয় হয়ে যায়, অন্যের সীমাবদ্ধতা আমাদের সীমাবদ্ধতা হয়ে দাঁড়ায়।

মনোবিজ্ঞানের দৃষ্টিতে, বারবার নেতিবাচক কথা শুনলে নিজের সক্ষমতার ওপর বিশ্বাস কমে যেতে পারে। তখন মানুষ ব্যর্থ হওয়ার ভয়ে চেষ্টা করাই বন্ধ করে দেয়। অথচ চেষ্টা না করলে জানব কীভাবে, আমরা আসলে কতটা পারি?

যারা WITH THE MIND -এর সঙ্গে ফরাসি ভাষা শিখতে এসেছো, তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। ❤️ তোমরা সাহস করে প্রথম পদক্ষেপ নিয়েছো। এবার নিয়মিত অনুশীলন করো, ভুল করো, ভুল থেকে শেখো, আবার চেষ্টা করো। ভাষা শেখা কোনো জাদু নয়; এটি সময়, অনুশীলন আর ধৈর্যের একটি যাত্রা।

আর যারা এখনো ভাষা শেখা শুরু করোনি, তাদের বলছি—তোমাকে প্রতিদিন ক্লাসে যাওয়ার জন্য ঘর থেকে বের হতে হবে, এমন নয়। ঘরে বসেও অনলাইনে ফরাসি ভাষা শেখা সম্ভব। প্রয়োজন সঠিক দিকনির্দেশনা, নিয়মিত অনুশীলন এবং নিজের ওপর বিশ্বাস।

কেউ যদি বলে, “তোমাকে দিয়ে হবে না”, মনে রেখো, তার কথায় তোমার সক্ষমতা নির্ধারিত হয় না। আবার শুধু আত্মবিশ্বাস থাকলেই হবে না—চেষ্টা করতে হবে, শিখতে হবে, নিজের অগ্রগতি যাচাই করতে হবে।

WITH THE MIND-এর দরজা তোমাদের জন্য খোলা। যারা এখনো দ্বিধায় আছো, তারাও এগিয়ে এসো। শুরুটা ছোট হোক, কিন্তু শুরুটা হোক।

অন্যের ভয়কে নিজের ভবিষ্যৎ হতে দিও না। অন্যের কথায় নিজের স্বপ্নের দরজাটা বন্ধ করে রেখো না।

হয়তো তুমি এখনো জানো না, সেই দরজার ওপাশে তোমার জন্য কত সম্ভাবনা অপেক্ষা করছে!

দরজাটা খোলো। প্রথম পদক্ষেপটা নাও। নিজের গল্পটা নিজেই লেখো। ❤️🌍

WITH THE MIND — শেখার সাহস, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।

17/11/2026

🇫🇷🎙️ LE DÉFI FRANÇAIS avec WITH THE MIND 🇫🇷

প্রতিদিন ফরাসি বলুন, প্রতিদিন এক ধাপ এগিয়ে যান! ❤️

আজকের তে আজ আমাদের সঙ্গে আছেন WITH THE MIND-এর শিক্ষার্থী Shammi Akhter । আজকের ভিডিওতে তিনি « Ma vie en France « বিষয়ের ওপর ফরাসিতে কথা বলেছেন। 🇫🇷🎙️

🎯 আজকের চ্যালেঞ্জ আপনার জন্যও!

আপনি WITH THE MIND-এর শিক্ষার্থী হন কিংবা আমাদের গ্রুপ/পেজের যেকোনো ফলোয়ার—আপনিও এই চ্যালেঞ্জে অংশ নিতে পারেন।

👉 প্রতিদিন মাত্র ১ মিনিট ফরাসিতে কথা বলুন।
👉 আজকের ভিডিওর বিষয় নিয়ে নিজের মতো করে বলার চেষ্টা করুন।
👉 ভুল হলেও সমস্যা নেই—চেষ্টা করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
👉 চাইলে আপনার ১ মিনিটের French Speaking Video এই পোস্টের কমেন্টে শেয়ার করুন। 🎥🇫🇷

Un défi chaque jour, un pas de plus en français !
প্রতিদিন একটি চ্যালেঞ্জ, ফরাসিতে এক ধাপ এগিয়ে যাওয়া। 🌱

চলুন, আমরা সবাই মিলে প্রতিদিন অন্তত ১ মিনিট ফরাসি বলার অভ্যাস গড়ে তুলি। আজ ১ মিনিট, আগামীকাল আরও একটু ভালো! 💪🇫🇷

Aujourd’hui, un défi. Demain, un peu plus fort. ❤️

🎙️ Le Défi Français avec WITH THE MIND
🇫🇷

🌸🎉 Félicitations, notre chère EVA Syeda Eadnur !WITH THE MIND Association est très heureuse de féliciter notre chère étu...
16/11/2026

🌸🎉 Félicitations, notre chère EVA Syeda Eadnur !

WITH THE MIND Association est très heureuse de féliciter notre chère étudiante pour sa belle réussite à l’examen du DELF A2.

Nous lui souhaitons beaucoup de succès dans la poursuite de son apprentissage du français et une belle réussite pour son prochain objectif : le DELF B1.

Bravo et bonne continuation ! ❤️

16/11/2026

A1+A2(Sur place) এই নভেম্বরে এবং ডিসেম্বরে WITH THE MIND Association এর A1,A2,B1 কোর্সের ঘোষণা আসবে । পেজের পোস্ট গুলি দেখতে থাকুন ।

WITH THE MIND Association-এর পক্ষ থেকে সম্প্রতি একটি অসহায় প্রবাসী পরিবারকে তাদের ছোট সন্তানের জন্য দুধ, ডায়াপার (couc...
14/11/2026

WITH THE MIND Association-এর পক্ষ থেকে সম্প্রতি একটি অসহায় প্রবাসী পরিবারকে তাদের ছোট সন্তানের জন্য দুধ, ডায়াপার (couches), কিছু প্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং সামান্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

পরিবারটি বর্তমানে অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। পরিবারের উপার্জনকারী স্বামীর কাজ চলে গেছে এবং তাঁদের কাছে বর্তমানে বৈধ কাগজপত্র নেই। প্রবাসের মাটিতে এমন পরিস্থিতিতে সন্তানকে নিয়ে জীবনযাপন করা সত্যিই অনেক কষ্টের।

এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য WITH THE MIND Association-এর টিমের আমাদের প্রিয় আপুদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ❤️ আল্লাহ তাঁদের এই মহৎ কাজের উত্তম প্রতিদান দান করুন এবং তাঁদের সন্তান ও পরিবারের সবাইকে সুস্থ ও নিরাপদ রাখুন। আমিন। 🤲

আমাদের লক্ষ্য—মানবতার পাশে থাকা, মানুষের দুঃসময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।

আপনার পরিচিত কোনো অসহায় প্রবাসী পরিবার থাকলে, যাদের ছোট সন্তানের জন্য দুধ, ডায়াপার অথবা প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দরকার, তাঁরা WITH THE MIND Association-এর সঙ্গে যোগাযোগ করতে পারেন।

📩 সহায়তা পেতে আমাদের মেসেজ করুন এবং আপনার পরিস্থিতি সংক্ষেপে জানান। আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করব এবং আমাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার চেষ্টা করব।

আসুন, প্রবাসে একে অপরের পাশে দাঁড়াই। কারণ একটু সহযোগিতা কারও জীবনে অনেক বড় স্বস্তি হয়ে আসতে পারে।

WITH THE MIND Association — মানবতার সেবায়, মানুষের পাশে। ❤️

❤️ WITH THE MIND Association, aux côtés des familles en difficulté ❤️

WITH THE MIND Association a récemment apporté son soutien à une famille en difficulté vivant en France. Cette aide comprenait du lait infantile pour leur jeune enfant, des couches, quelques produits alimentaires essentiels ainsi qu’une petite aide financière.

Cette famille traverse actuellement une période particulièrement difficile. Le père a perdu son emploi et la famille ne dispose pas, à ce jour, de documents de séjour en règle. Vivre dans ces conditions, loin de son pays d’origine et avec un jeune enfant à charge, représente une véritable épreuve.

Nous adressons nos sincères remerciements aux chères membres de l’équipe de WITH THE MIND Association qui ont contribué à cette action solidaire. ❤️

Qu’Allah les récompense pour leur générosité, protège leurs enfants et préserve la santé de leurs familles. Amine. 🤲

Notre engagement : rester aux côtés des personnes en difficulté et apporter notre aide dans la mesure de nos moyens.

Si vous connaissez une famille en difficulté vivant en France et ayant besoin de lait infantile, de couches ou de produits alimentaires essentiels pour ses enfants, vous pouvez contacter directement WITH THE MIND Association.

📩 Envoyez-nous un message en expliquant brièvement votre situation. Notre équipe prendra contact avec vous afin d’étudier les possibilités d’aide.

Ensemble, faisons vivre la solidarité entre les personnes vivant loin de leur pays d’origine. Un petit geste peut apporter un grand réconfort à une famille.

WITH THE MIND Association — La solidarité au cœur de nos actions. ❤️

Adresse

Paris, Île-de-France
Montreuil
93100

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque WITH THE MIND publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter Le Cabinet

Envoyer un message à WITH THE MIND:

Raccourcis

Partager

Cliniques à proximité