02/12/2025
মারায়নতং-এর পাশে একদম নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ। এখানে আধুনিকতার কোন ছোঁয়া নেই। এখানে সকালে শুরু হয় মেঘের সমুদ্র আর পাখির কিচিরমিচিরে। দূরে মাতামুহুরি নদীর মনোরম দৃশ্য।
আমাদের থাকা খাওয়ার প্যাকেজ মূল্য জনপ্রতি ৭০০ টাকা।
প্যাকেজে যা যা পাবেন -
✔ ২ বেলা খাবার (রাতে বারবিকিউ, আর সকালের নাস্তা, মিনারেল ওয়াটার )
✔ ওয়াশরুমের ব্যবস্থা আছে।
✔ তাবু, বালিশ, কম্বল।
📞 বুকিং:
+8801625247217
01624887321
অথবা ইনবক্স করুন
কিভাবে আসবেন -
ঢাকা ও চিটাগাং থেকে আলীকদম সরাসরি বাস যায়। বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম বাস রয়েছে। ঢাকা থেকে ভাড়া ১০৫০ টাকা এবং চিটাগাং থেকে আড়াইশো থেকে ৩০০ টাকা থেকে শুরু। রাত ৮-১০টার মধ্যে বাসগুলো ঢাকা থেকে ছেড়ে যায়, পৌঁছায় সকালে। আপনাকে নামতে হবে আলীকদমের আবাসিক বাজারে। এখান থেকেই যাত্রা শুরু। আপনি চাইলে সরাসরি বাইকে যেতে পারেন কিংবা হেটেও পাহাড়ের চূড়ায় পৌঁছাতে পারেন। বাইকে গেলে ভাড়া ২০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত নিবে জনপ্রতি।
সেখান থেকে কাউকে জিজ্ঞেস করলেই মারায়ন তং যাবার রাস্তা দেখিয়ে দিবে। সেখান থেকে হেটে মারায়ন তং পাহাড় চূড়ায় পৌঁছতে ২ ঘণ্টার মতো সময় লাগবে। তবে কারও কারও সময় আরও বেশি লাগতে পারে।