Bengali Health

Directions

Bengali Health বাংলাতে স্বাস্থ্য তথ্য পেতে অবশ্যই আমাদের পেজ টাকে ফলো করে সঙ্গে থাকবেন , In this page I will discuss about various health issues and solutions in Bengali.

So you can also follow me on page, YouTube, Instagram. ��

26/10/2026

🫘 কিডনি ফেইল হলে কি আবার কিডনি ভালো হয়? ----এটি কিডনি নষ্ট হওয়ার কারণের ওপর নির্ভর করে।--হঠাৎ কিডনি বিকল হলে দ্রুত চিকিৎসা করলে অনেক ক্ষেত্রে কিডনির কার্যক্ষমতা ফিরে আসতে পারে।
দীর্ঘদিনের কিডনির ক্ষতি সাধারণত পুরোপুরি আগের অবস্থায় ফেরানো যায় না। ---শেষ পর্যায়ের কিডনি বিকল হলে: অনেকের ডায়ালিসিস বা কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হয়।

26/10/2026

মানুষের শরীরে Kidney প্রতিস্থাপন করলে বাকি জীবন কি সুস্থ থাকে ? -------অন্য একজন উপযুক্ত দাতার সুস্থ কিডনি অস্ত্রোপচারের মাধ্যমে রোগীর শরীরে প্রতিস্থাপন করা হয়। সফল প্রতিস্থাপনের পর নতুন কিডনি রক্ত পরিষ্কারের কাজ করতে পারে। তবে নিয়মিত চিকিৎসা ও ওষুধ চালিয়ে যেতে হয়।

26/10/2026

Kidney Fail -- হলে মানুষ বেঁচে থাকে কিভাবে :---- *ডায়ালিসিস (Dialysis*) ---- এটি একটি বিশেষ চিকিৎসা, যার সাহায্যে রক্ত থেকে বর্জ্য পদার্থ ও অতিরিক্ত জল বের করা হয়।
*হেমোডায়ালিসিস* :- একটি যন্ত্রের সাহায্যে শরীরের বাইরে রক্ত পরিষ্কার করা হয়।
*পেরিটোনিয়াল ডায়ালিসিস*:- পেটের ভেতরের আবরণকে প্রাকৃতিক ফিল্টার হিসেবে ব্যবহার করে শরীর থেকে বর্জ্য ও অতিরিক্ত জল বের করা হয়।

26/10/2026

🫘 Kidney খারাপ হলে :--------- ১) রক্তে ইউরিয়া ও ক্রিয়েটিনিনের মতো বর্জ্য পদার্থ বেড়ে যেতে পারে।
২) পা, মুখ বা শরীর ফুলে যেতে পারে।
৩) বমি বমি ভাব, ক্ষুধামন্দা ও দুর্বলতা দেখা দিতে পারে।
৪) রক্তচাপ বেড়ে যেতে পারে।

26/10/2026

Kidney যদি খারাপ হয়, তাহলে:-- ১)রক্ত থেকে বর্জ্য পদার্থ বের করার ক্ষমতা কমে যায়। ২)প্রস্রাব হতে পারে, কিন্তু কিডনি ঠিকমতো রক্ত পরিষ্কার করতে পারে না। ৩)শরীরে জল ও লবণ জমতে শুরু করতে পারে।

26/10/2026

যারা জানেন না তারা জেনে রাখুন:--- কিডনির প্রধান কাজ ৫টি:- ১)রক্ত থেকে বর্জ্য পদার্থ ছেঁকে বের করা। ২)অতিরিক্ত জল প্রস্রাবের মাধ্যমে বের করা। ৩)শরীরে লবণ ও খনিজের ভারসাম্য বজায় রাখা। ৪) রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করা। ৫) লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্যকারী হরমোন তৈরি করা ৬) এবং হাড়ের স্বাস্থ্যের জন্য ভিটামিন D সক্রিয় করতে সাহায্য করা।

26/10/2026

🫘 আমাদের শরীরে সাধারণত ২টি কিডনি থাকে। কিডনির প্রধান কাজ হলো রক্ত পরিষ্কার করা এবং শরীরের বর্জ্য পদার্থ ও অতিরিক্ত জল প্রস্রাবের মাধ্যমে বের করে দেওয়া। তাই কিডনির সঠিক যত্ন রাখুন ।

26/10/2026

ঘুম থেকে ওঠার পর যাদের বমি বমি ভাব হয়:- রাতে শুয়ে থাকার সময় পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালিতে উঠে আসতে পারে। একে অ্যাসিড রিফ্লাক্স বলে।
এর লক্ষণগুলি হলো:-১)সকালে বমি বমি ভাব। ২)মুখে টক বা তেতো জল আসা।
৩)বুক জ্বালা করা।
৪)গলায় অস্বস্তি হওয়া।

26/10/2026

অনেকের ঘুম থেকে উঠলে বমি বমি ভাব হয় কেন?
অনেক মানুষ সকালে ঘুম থেকে ওঠার পর বমি বমি ভাব অনুভব করেন। কারও কারও মুখে তেতো জল আসে, পেটে অস্বস্তি হয়, আবার কারও সত্যিই বমি হয়ে যায়। এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে এই Page টিকে follow করো

26/10/2026

যদি আপনার মাথায় প্রচন্ড খুশকি ও চুলকানির সমস্যা থাকে তাহলে, খুশকির জন্য চিকিৎসকের পরামর্শে Ketoconazole-যুক্ত শ্যাম্পু ব্যবহার করতে পারেন।
মাথার ত্বকে ভালো করে জেনে না বুঝে কখনো - পুদিনার তেল, লেবুর রস বা অন্য কোনো জ্বালাপোড়া সৃষ্টিকারী উপাদান লাগাবেন না।
চুলকাতে গিয়ে মাথার ত্বকে ক্ষত করবেন না।

Address

University Road
Agartala
799014

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bengali Health posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share