14/08/2026
আমার পোশাক, আমার বসার জায়গা, আমার কথা বলার ধরন কোনোটাই আমার ডিগ্রিকে মিথ্যে করে দেয়না। আমি যা অত্যন্ত পরিশ্রমের সাথে অর্জন করেছি সেটা মৃত্যু অব্দি আমার সাথেই থাকবে।
ডাক্তারি করে প্রচুর বড়লোক হব ভীষণ ভাব নিয়ে থাকবো সেই ইচ্ছে থাকলে বাবা মাকে জোর জবরদস্তি করে প্রাইভেট হউক বা বিদেশ অনেক পয়সা কড়ি দিয়ে MBBS পড়তে যেতাম, আমার চিরকালীনই ডাক্তার হওয়ার ইচ্ছেটা সত্যি সত্যি মানুষের পাশে থাকার জন্য, সেবা করার জন্য তাই হয়তো সেটাই করে যাচ্ছি।
নাহলে আজকে কোনো একটা বড় হাসপাতালে ভাব নিয়ে বসে থাকতাম, যেন হাসতে গেলেও ফিস দিতে হবে কিন্তু ওই মানুষের পাশেই থাকবো মনোভাব থাকায় হয়তো সেই এলিটক্লাস ভাবটা নেই, নিজের সমসাময়িক বা কম শিক্ষার মানুষরাও একটু একটু লজ্জা পায় বটে আমায় দেখে যে চাকরি করে ঠিক কিন্তু কেমন জঙ্গলে পরে আছে, কিছুজন আবার সমালোচনা করে ডাক্তার অথচ কেমন খেক খেক করে হাসে পেশেন্ট এর সাথে।
এত সমালোচনার পরেও বিশেষ পাওনা হলো, আসলেই এই গরীব পাহাড়ি লোকগুলো সত্যি সত্যি এখন আর আমায় ডাক্তার মনে করে না ভাবে তাদেরই লোক, গতকাল একটা বাচ্চা নার্স দিদি ইনজেকশন দেওয়ার আগে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো, নিজের বাবাকে বোঝালো যেন ওকে বাঁচায় তারপর আমায় জড়িয়ে ধরে কিন্তু ও যদি আমায় ডাক্তার ভাবতো ওইটুকো সাহস বোধহয় পেতো না, গ্রামের কিছু বোকা লোক ওদের বড় ডাক্তার বড় হাসপাতালে পাঠালেও শেষ বেলায় আবার আমার কাছে আসে, এসে বলে "আপনি পারবেন না ম্যাডাম? বড় হাসপাতালে বড় ডাক্তারকে খুব ভয় করে। অনেক পয়সা ও লাগে আর মানুষটাও তো অনেক সময় বেঁচে আর ফিরে না"। ওরা গ্রামের সহজ সাধারণ মানুষ রোগের জটিলতা বোঝানোর ক্ষমতা নেই আমার, তবে হাসপাতালেও কোনো খারাপ ঘটনা হলে আমায় ওরা জানাতে আসে যে ডাক্তার বা নার্স খারাপ ছিল বোধহয় তাই রোগী মারা গেছে, কিন্তু আমি একটু বুঝিয়ে বললে ওরা যে সেটুকু বোঝে, মানে, মেনে নেয় সেই অনেক। আবার কেউ কেউ খুব খুশি হলে বাড়ি থেকে পেয়ারা, আম, বরই, জলপই, বাসকরুল, বেগুন দিয়ে যায় ভালোই লাগে।
ওরা বোধহয় আমায় ওদের কাছের কেউই ভাবে, ডাক্তার না ভাবলে তো আর চিকিৎসা নিতে আসতো না! তাই মাঝে মাঝে ভবি ওদের একজন হয়ে গিয়ে বোধহয় খুব একটা খারাপ কিছু করিনি, বরং ডাক্তারের চেয়ে বেশি কিছু হয়েছি।
@ঈশানী শীল
©®
゚viralシ