28/07/2026
#নিউরোলজিররোজনামচা
বসির চাচা এবং আমরা... ❤️
আমাদের খুব প্রিয় মানুষ, বসির চাচা।আসানসোলের কুলটি তে থাকেন উনি। প্রথম যেদিন আমাদের ক্লিনিকে এসেছিলেন, তখন হাঁটাচলা করতে খুব কষ্ট হতো। হাঁটতে গেলেই মনে হতো পড়ে যাবেন। হাত কাঁপত, পা কাঁপত। রাস্তায় একা চলাফেরা করাও ছিল খুব কঠিন।
অথচ, বসির চাচার ডিম এর ব্যবসা। এই কারণে চাচা কে প্রায় এ বাইরে বেরোতে হয়।হিসেব করতে হয় । চাচা লক্ষ্য করত ,হিসেব করার সময় তার বেশি হাত পা কাঁপুনি হতো
আসলে উনি ভুগছিলেন পারকিনসন্স রোগে। এই রোগে অনেকেরই এমন হয়—হাঁটতে অসুবিধা, শরীরের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া, হাত কাঁপা, চলাফেরার গতি কমে যাওয়া।
আজ বসির চাচা অনেকটাই ভালো আছেন। এখনও যখন ক্লিনিকে আসেন, মুখভরা হাসি নিয়ে সবার সঙ্গে গল্প করেন। আমাদের ভট্টাচার্য নিউরো ক্লিনিকের প্রত্যেককে উনি খুব ভালোবাসেন। আর আমরাও খুব ভালোবাসি আমাদের বসির চাচাকে।
যাওয়ার সময় স্নেহা এবং সৌরভ কে বলে গেল ,এবার একদম দেশি মুরগির ডিম নিয়ে আসবো ।