29/04/2022
এতোদিন এক কানে শুনতো না এখন দুই কানেই শুনেনা, এই গল্প
Neurofibromatosis Type-2 (NF-2)এর
রুগী-১; প্রথমে এক কানে শুনতো না, গ্রামে থাকে আরেক কান দিয়ে কাজ চালিয়ে নিতো, যখন দুই কানেই শুনতো না তখন পরীক্ষা করে ২টা ব্রেইন টিউমার(Bilateral CP Angle Tumor) ধরা পরে, ডাঃ বললেন, দেশে অপারেশন করলে ভালো হবে না ভারতে যান। কিন্তু রুগীর টাকা নেই, টাকা যোগাড় করতে না পেরে হাল ছেড়ে দিছেন, এর মাঝে যখন চোখে দেখার সমস্যা হয় তখন অন্য ডাক্তার দেখাইছেন, তিনি Secondary Optic Atrophy dx করে দেশেই অপারেশনের কথা বললেন, অপারেশনের আগে পরীক্ষা করে দেখলাম শ্রবণ ও দৃষ্টি শক্তি নেই, অনেক দেরি করে ফেলছে। অপারেশন করে দিলাম রুগী সবই ঠিক আছে কিন্তু কান ও চোখের কোন উন্নতি হলো না। দায় কার?
রুগী-২; গাড়ী চালাতেন, কিন্তু মালিকের কথা ঠিকমতো শুনতো না বলে বকা খেতো, EnT Specialist and scientist ডা আরেফিন কে দেখালেন, এমআরআই করে ব্রেইন টিউমার ধরা পড়লে আমার কাছে রেফার্ড করে।
সার্জারী করে দেই। অপারেশনের পরে আবার ও নিজ কাজে ফিরেছেন।
রুগী-৩; অল্প বয়স দুই পায়ে শক্তি পায় না বলে Dorsal Spine এর এমআরআই করে দেখা গেলো spinal SOL অপারেশন করার পর আবার হাটতে পারে, রুগীর আরো কিছু সমস্যা ছিলো বলে আমি নিজে ফোন করে ডা শাওলিকে বলি রুগী যেন আবার দেখা করে।রুগী আসছে ১ বছর পরে দুই কানে যখন কিছুই শুনে না। যাই হোক পরীক্ষা করে দেখা গেলো Bilateral Vestibular Nerve Schwannoma, কয়েকটা meningioma ও আছে, এর সাথে Spinal Sol তো ছিলোই।
This is Neurofibromatosis Type -2।
এবার অপারেশন করলাম ঢামেকহা তে।
ডাঃ ইসমে আজম জিকো
নিউরোসার্জন
কে৫৯
ঢামেক