22/09/2026
📢 যারা গ্রামীণ চিকিৎসকের কোর্স করার কথা ভাবছেন, তাঁদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ কথা— 🙏
প্রথমেই একটি বিষয় পরিষ্কারভাবে বুঝে নিন—CMS-ED কোর্সটি কখনোই MBBS বা ডাক্তারি কোর্সের সমতুল্য কোনো কোর্স নয়। ❌
শুধু CMS-ED নয়, গ্রামীণ চিকিৎসকের যেকোনো কোর্সই MBBS বা ডাক্তারি কোর্সের সমতুল্য নয়। তাই কোনো কোর্সে ভর্তি হওয়ার আগে কোর্সটি ভালোভাবে জেনে, বুঝে-শুনে সিদ্ধান্ত নিন। 📚
🌾 গ্রামীণ চিকিৎসকের মূল ধারণাটা কী?
WHO-এর Primary Health Care-এর ধারণায় গ্রামের প্রান্তিক মানুষ, পিছিয়ে পড়া মানুষ এবং দুর্গম এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার গুরুত্ব রয়েছে। 🏡
যেসব দুর্গম এলাকায় সবসময় প্রশিক্ষিত ডাক্তার বা পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা সহজে পৌঁছানো সম্ভব হয় না, সেখানে মানুষের জন্য প্রাথমিক চিকিৎসা ও Primary Treatment দেওয়ার ধারণার গুরুত্ব রয়েছে।
👨⚕️ গ্রামীণ চিকিৎসকের মূল কাজ হলো প্রাথমিক চিকিৎসা ও Primary Treatment দেওয়া।
🚨 কোনো রোগীর অবস্থা গুরুতর হলে বা নিজের সীমার বাইরে হলে অবশ্যই রোগীকে হাসপাতালে রেফার করতে হবে অথবা যে উপযুক্ত ডাক্তারকে দেখালে রোগী উপকৃত হবেন, সেই ডাক্তারবাবুর কাছে পাঠাতে হবে। 🏥
❗ একটি বিষয় অবশ্যই মনে রাখবেন—
গ্রামীণ চিকিৎসক কখনোই MBBS ডাক্তার নন।
তাঁদের Informal Health Care Provider, Primary Health Care Worker বা First Aider-এর মতো ভূমিকা হিসেবে বোঝা যায়।
💊 ন্যূনতম যে Primary Treatment-এর জন্য যে পরিমাণ চিকিৎসা-সহায়তা বা অনুমোদিত ওষুধ প্রয়োজন, আইনগতভাবে যতটুকু করার সুযোগ থাকে, সেই সীমার মধ্যেই কাজ করতে হবে।
❌ অন্য কোনো ডাক্তারবাবুর Prescription অনুযায়ী নিজের ইচ্ছামতো ওষুধ বিক্রি করা যাবে না।
💊 আবার কেউ এসে বললেন—
“দু’পাতা PAN-D দিন।”
“দু’পাতা Calpol 650 Tablet দিন।”
“Aristozym Syrup দু-তিনটে দিন।”
তখন যদি ভাবেন—“যাক, ভালো বড় একটা খরিদ্দার এসেছে! একবারে এতগুলো ওষুধ বিক্রি হয়ে যাচ্ছে।” 😄
❌ একজন গ্রামীণ চিকিৎসক এটা কখনোই করতে পারবেন না।
কারণ, এটা ফার্মাসির কাজ। 💊
🏥 গ্রামীণ চিকিৎসকের ক্লিনিক আর ফার্মাসি—দুটো এক জিনিস নয়।
রোগী তাঁর সমস্যা নিয়ে আসবেন। তাঁর সমস্যার জন্য অনুমোদিত সীমার মধ্যে যতটুকু Primary Treatment দেওয়ার সুযোগ রয়েছে, সেটুকুই দিতে হবে।
🚑 আর প্রয়োজন হলে রোগীকে উপযুক্ত ডাক্তার বা হাসপাতালে রেফার করতে হবে।
🎯 তাহলে কার জন্য এই কোর্স?
যাঁরা গ্রামীণ চিকিৎসা পরিষেবা দিতে চান, যাঁরা Volunteer হিসেবে মানুষের পাশে দাঁড়াতে চান, গ্রামের সাধারণ, দরিদ্র, অসহায় ও প্রান্তিক মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবায় সহযোগিতা করতে চান—এই কোর্স মূলত তাঁদের জন্য। 🤝❤️
📚 CMS-ED কেন?
CMS-ED কোর্সের syllabus-এর মধ্যে গ্রামীণ স্বাস্থ্যসেবার জন্য প্রয়োজনীয় বিভিন্ন বিষয় কভার করা হয়। এই ধরনের কোর্স বিভিন্ন প্রতিষ্ঠান ও platform থেকেও পরিচালিত হচ্ছে। যার যেটা ভালো লাগে, তিনি সেইভাবে করতে পারেন।
👉 তবে আগে এই Concept-টা ভালোভাবে বুঝে নিন।
কোর্স করে নিজেকে MBBS ডাক্তার মনে করবেন না। কোর্সের উদ্দেশ্য, নিজের ভূমিকা এবং সীমাবদ্ধতা ভালোভাবে বুঝে তারপর কোর্সে নাম লেখান।
❤️ শিক্ষা নিন, মানুষের পাশে দাঁড়ান, প্রাথমিক স্বাস্থ্যসেবায় সহযোগিতা করুন এবং প্রয়োজন হলে সঠিক সময়ে রোগীকে উপযুক্ত ডাক্তার বা হাসপাতালে রেফার করুন।
🙏 এটাই গ্রামীণ স্বাস্থ্যসেবার মূল উদ্দেশ্য।
📞 বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
9732863028
9831840788
🏥 বাগদা মেডিকেল অ্যান্ড এডুকেশনাল একাডেমি
📍 ঘাটপাতিলা, বাগদা, উত্তর ২৪ পরগনা