24/05/2026
অরুণ নিয়ম :-
অরুণ ভাব হল পূর্বাভাস এর ক্ষেত্র। রবি দ্বারা ঘটিত কোন ঘটনা দেখার আগে অবশ্যই অরুণ ভাব অর্থাৎ সূর্য থেকে দ্বাদশ ভাব দেখতে হয়। সেখানেই আসে প্রথম ইঙ্গিত,সহায়তা, ত্যাগ,ইচ্ছা শক্তি। এরপরে রবি যে ভাবে অবস্থান করছে সেই ভাবের মূল ফল দেয়।
সূর্য বা রবির দ্বাদশ ঘর এই কারনে গুরুত্বপূর্ণ কারণ সূর্য উদয়ের আগে ভোর আসে। সূর্যের প্রকাশ পাওয়ার আগে দ্বাদশভাব আগে ওঠে।
১)যেমন কারো লগ্নে রবি থাকলে, অরুণ সংকেত দেবে একাকিকিত্ত্ব এর দিকে,ঘুমের দিকে,হয়তো কারো জন্য হাসপাতালে যাওয়া;তারপর কোন গোপন গাইড বা নির্দেশ পেয়ে নিজেকে উজ্জ্বল করা।
২) কারো দ্বিতীয় হাউসে রবি থাকলে, নিজের পরিবার,বাণী,অর্থ মজবুত করতে আগে বাক্তিত্ত্ব ঠিক করতে হবে,নিজেকে নেতৃত্বে দেওয়া শিখতে হবে,আত্মসন্মান এর বিষয়ে গুরুত্ব দিতে হবে।
৩) কারো তৃতীয় হাউসে রবি থাকলে,পরিবারের ছোট খাটো চাহিদা মেটাতে হবে,বাণীতে যদি আত্মবিশ্বাস থাকে যোগাযোগ বাড়বে,শুদ্ধ বা টাটকা খাবার খেলে মেহনত বা ইচ্ছা প্রবল হবে,অর্থকে সঠিক বিষয়ে পরিচালিত করতে হবে।
৪) রবি চতুর্থ হাউসে হলে,গৃহ ব্যাক্তিবর্গ এর শান্তি সুখের জন্য মাঝে মধ্যে স্বল্প ভ্রমণ,যোগাযোগ,প্রতিবেশীর সাথে সু-সম্পর্ক, বাড়ির উন্নতির জন্য কিছু করার প্রবল ইচ্ছা জাগ্রত করা দরকার,একটা কথা ভুললে হবে না ভাই-বোন আপনার পরিবারের তাদের সাথে সম্পর্ক মজবুত হতে হবে।
৫) রবি পঞ্চমে থাকলে নিজের প্রেম,সৃজনশ্রীলতা,সন্তান এর জায়গা ঠিক রাখতে নিজ গৃহ পরিবেশ ভালো হতে হবে,পরিবারের শিক্ষা বা আদর্শ ভালো হতে হবে,পড়াশুনা এর পরিবেশ ঠিক করতে হবে,পূজার আসন শৃঙ্খলাযুক্ত হতে হবে।
৬) রবি ষষ্ঠ এ থাকলে সন্তান,প্রেম,শিক্ষা এগুলো দরকার আপনার শখ বা ছোট খাটো লোকসান আপনাকে শৃঙ্খলাপরায়ণ,রুটিং মেনে চলতে শেখাবে।
৭) রবি সপ্তমে থাকলে আগে কাজের চাপ,অগোছালো জীবন,পার্টনারের জন্য খরচ এগুলো আগে আসবে...এগুলো যদি ঠিকভাবে মেন্টেন্ট করা যায় সম্পর্ক স্থিতিশীল হবে,জনগণের কাছে সন্মান বাড়বে।
৮) রবি অষ্টমে থাকলে,সঙ্গী,পার্টনার, ক্লায়েন্ট এর দাবি,অর্ডার থাকবে,অনেক সময় আগে অনেক চুক্তির মাধ্যমে মূল্য চোকাতে হবে;যেটা হটাৎ আপনাকে গভীরভাবে রূপান্তর করবে,পার্টনার এর দাবিদাওয়া,কথা শোনার মাধ্যমে আপনার সম্পর্ক উন্নতি থাকবে।
৯) রবি নবমে থাকলে আগে গভীর ধাক্কা আসবে,গোপনীয়তা আসবে,অপমান আসবে,যেটা আগে অন্তরআত্মা আগে শক্তিশালী হবে তারপর গুরু/শিক্ষক বা শিক্ষা বা আধ্যাত্মিক বিষয় আপনার অগ্রগতির সহায়ক হবে।
১০) রবি দশমে থাকলে কর্ম করার আগে কোর্স করতে হবে,আগে গুরু/শিক্ষক এদের ভূমিকা আসবে তারপর শুভ কর্মে যুক্ত হতে হবে।
১১) রবি একাদশ এ থাকলে যত কাজে নেতৃত্ত্ব দেয়া যাবে,যত কাজের চাপ বাড়বে,যত নেতৃত্ব দানকারী বাক্তিত্ত্ব থাকবে ততই কর্মের ইনক্রিমেন্ট বাড়বে,নেটওয়ার্ক, লাভ,সন্মান বাড়বে।
১২) রবি দ্বাদশ এ থাকলে আগে নিজ কর্মের গোষ্ঠী বা বন্ধু এগুলো বাড়াতে হবে,কর্মের নেটওয়ার্ক বাড়াতে হবে,সম্মানীয় অর্থ উপার্জন দরকার তবে আপনার দান,ত্যাগ লোকের চোখে পড়বে।
( সংক্ষেপে প্রতিটা হাউস বর্ণনা দিলাম)...
Bidyut Banerjee
For w.app Booking :- 097355 87023