14/09/2020
কিডনিজনিত রোগে আক্রান্তদের ডায়ালাইসিসের কষ্ট কমাতে স্টেম সেল (Stem cell) পদ্ধতির প্রয়ােগ শুরু হয়েছে। আধুনিক এই প্রক্রিয়ায় ডায়ালাইসিস নিতে থাকা রোগীর পর্যায়ক্রমে ডায়ালাইসিসের সংখ্যা কমে আসার প্রমাণও মিলেছে। তবে কিডনি আক্রান্ত হবার শুরুতেই স্টেম সেল নিলে ভবিষ্যতে ডায়ালাইসিস নাও লাগতে পারে বলে জানিয়েছেন স্টেম সেল বিশেষজ্ঞরা।