Dr Arpan Nandi's Bardhaman Dental Clinic

Dr Arpan Nandi's Bardhaman Dental Clinic DrArpan Nandi BDS(WBUHS)(HONS) Reg no-7650A
Ex HouseSurgeon ofCoochbehar GovtMedical College&Hospital

পেশেন্ট আয়ারল্যান্ডবাসী ভারতীয়।গত বছর ওনার সামনের দাঁতের গোড়ায়  Cyst হয়েছিলো(provisional diagnosis was Periapical Cyst)।...
01/01/2026

পেশেন্ট আয়ারল্যান্ডবাসী ভারতীয়।গত বছর ওনার সামনের দাঁতের গোড়ায় Cyst হয়েছিলো(provisional diagnosis was Periapical Cyst)। ওনার দাঁত দুটি না তুলে RCT করা হয় যাকে আমরা রুট ক্যানাল ট্রিটমেন্ট বলে জানি। এক বছরে ওনার cystic lesion কমে যায়। এই বছরে RCT করা দাঁতদুটির ওপর ফিক্সড ক্যাপ( zirconium crown)বসিয়ে দেওয়া হলো।

আমরা আশা রাখি উনি ভালো থাকবেন এবং ওনার cystic lesion আর ফিরে আসবেনা।

-ডা: অর্পণ নন্দী

আজকের ৩ নং কেস।ফিক্সড দাঁত বসানো হলো।
29/12/2025

আজকের ৩ নং কেস।
ফিক্সড দাঁত বসানো হলো।

✌️
23/12/2025

✌️

picture perfect??
20/12/2025

picture perfect??

02/12/2025
satisfied? 😃
02/07/2025

satisfied? 😃

চিকিৎসাকে কখনও কখনও শিল্প হওয়া উচিত।  Another day,another RCT finish
01/07/2025

চিকিৎসাকে কখনও কখনও শিল্প হওয়া উচিত।
Another day,another RCT finish

রুট ক্যানাল ট্রিটমেন্ট একটি জটিল চিকিৎসা।তবে হ্যাঁ খুব জটিল নয়।রুট ক্যানাল ট্রিটমেন্ট মোটামুটি ৪-৫ টা সিটিংয়ে সম্পূর্ণ হ...
19/03/2025

রুট ক্যানাল ট্রিটমেন্ট একটি জটিল চিকিৎসা।তবে হ্যাঁ খুব জটিল নয়।রুট ক্যানাল ট্রিটমেন্ট মোটামুটি ৪-৫ টা সিটিংয়ে সম্পূর্ণ হয়।তবে হ্যাঁ, সিঙ্গল সিটিং এও রুট ক্যানাল ট্রিটমেন্ট সম্পূর্ণ করা যায়। এটার অনেকগুলো স্টেপ আছে।শেষ স্টেপটাকে বলে 'অবচুরেশন' অর্থাৎ দাঁতের মধ্যস্থিত ক্যানালের যতটা আদর্শ লেন্থ অবধি কাজ করা উচিত ঠিক ততটা লেন্থ অবধি কাজ করে একটা আদর্শ মেটেরিয়াল (সাধারণত গাটা পারচা নামক একজাতীয় মেটেরিয়াল ব্যবহৃত হয়) ঠিক ওই লেন্থ অবধি ফিলিং করে দেওয়া। আপনারা এক্স রে দেখলেই বুঝবেন মেটেরিয়ালটা (এক্স রেতে যাকে উজ্জ্বল সাদা বর্ণের দেখায়) গোড়া অবধি গেছে কিনা।

তবে বোঝা এতোটাও সহজ নয়।কিছু কমপ্লেক্সিটি অবশ্যই আছে।তবুও মোটামুটি যাতে একটা আইডিয়া করা যায় এমনটা বললাম।তবে বহু সূক্ষ বিষয় আছে যেগুলো শুধু ডাক্তারেরাই বুঝতে পারবেন।তাই অবশ্যই কোয়ালিফায়েড ডাক্তারের পরামর্শ নিন নিজে সিদ্ধান্ত না নিয়ে।

নীচে আমারই করা একটি রুট ক্যানাল ট্রিটমেন্টের এক্সরের ছবি দিলাম।

ভদ্রলোক খুবই ভালো। দোষ একটাই ফলো-আপে আসেননা।অবশ্য এই কাজটা করতে একটু বেশী সিটিং লেগেছিলো।ভদ্রলোক ধৈর্য্য রেখেছিলেন।
19/03/2025

ভদ্রলোক খুবই ভালো। দোষ একটাই ফলো-আপে আসেননা।অবশ্য এই কাজটা করতে একটু বেশী সিটিং লেগেছিলো।ভদ্রলোক ধৈর্য্য রেখেছিলেন।

হাসুন প্রাণভরে!
19/03/2025

হাসুন প্রাণভরে!

একটা প্রপার রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে বেশ অনেকগুলি এক্স রের প্রয়োজন হয়।তাও গড়ে ৪-৫ টা।আমার তো হয়ই।কারণ রুট ক্যানাল করত...
17/03/2025

একটা প্রপার রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে বেশ অনেকগুলি এক্স রের প্রয়োজন হয়।তাও গড়ে ৪-৫ টা।আমার তো হয়ই।কারণ রুট ক্যানাল করতে পারফেক্ট লেন্থ বজায় রাখতে হয়।আর আজকাল গ্রাম কিংবা শহরেও দেখি কোয়াক প্র‍্যাক্টিশনারেরা এক্স রে ছাড়াই রুট ক্যানাল করে দিচ্ছে।আন্দাজমতো লেন্থ বসিয়ে দিচ্ছে।ব্যাপারটা হাস্যকর।পেশেন্টও বোকা বনে যাচ্ছে। পেশেন্ট ভাবছে কম পয়সায় যন্ত্রণাতো কমে যাচ্ছে তাহলে আর অভিজ্ঞ ডাক্তারের কাছে রুট ক্যানাল করে লাভ কী?কিন্তু তারা বুঝছেনা ওই কোয়াকদের কাছে করা রুট ক্যানাল ট্রিটমেন্ট বেশী দিন টিকবেনা।বছর দুই কিংবা বছর একের মধ্যেই সমস্যা দেখা দেবে।তাই পাঁচশো কিংবা একহাজার টাকা কম নিচ্ছে বলে কোয়াক বা ভুলভাল ডাক্তারের কাছে যাবেননা।প্রপার ডাক্তারের কাছে চিকিৎসা করান।

নীচে আমারই কিছু রুট ক্যানাল ট্রিটমেন্টের উদাহরণ।একেবারে পাঁচ পাঁচটা পেশেন্টের রুট ক্যানাল ট্রিটমেন্টের এক্সরে সমেত উদাহরণ। রুট ক্যানাল ট্রিটমেন্ট এরকমই হওয়া উচিত বলে মনে করি।

Address

Ground Floor, Care & Cure Nursing Home, Khosbagan, Burdwan-713101
Burdwan
713101

Telephone

+918768065580

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Arpan Nandi's Bardhaman Dental Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Arpan Nandi's Bardhaman Dental Clinic:

Shortcuts

Share

Category