14/06/2026
উপরে দেওয়া ছবিতে আমার সঙ্গে আমার একজন দিদা রয়েছেন। তার পরিবারের লোকেরা আমার কাছে physiotherapy করান। গত 14 th. May তিনি পড়ে যান। পরিবারের লোকেরা আমাকে ডেকে পাঠান। আমি দেখে বলি femur bone fracture হয়েছে। তারপর x-ray করা থেকে শুরু করে doctor দেখানো, nursing home এ admit করা সব ব্যবস্হা যথাযথ ভাবে আমি করে দিই। পরিবারের সদস্যরা আমার উপর সব দায়িত্ব দেন। দিদা র বয়স ৮৬ বছর। ওনার শুধু পায়ের operation নয়, pacemaker ও বসাতে হয়েছে। এই প্রসঙ্গে বলি অনেক doctor এর সঙ্গে আমাকে consult করতে হয়েছে। শেষে ওনার 3 টে operation হয়। 27,28,29 May তারিখে যথাক্রমে temporary pacemaker, পায়ের surgery এবং permanent pacemaker এর operation হয়। সবগুলোই সফল। দিদা এখন আমার সাহায্য নিয়ে walk করতে পারেন। আবার স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন। আমি আজ খুব ই আনন্দিত। একটি পরিবারের বিপদের দিনে পাশে দাঁড়িয়ে তাদের আশীর্বাদ পেয়েছি। আপনাদের সবার অবগতির জন্য জানাই আপনাদের জন্য ও আমাকে আন্তরিক ভাবে পাশে পাবেন।