Dr.Towshif-তৌসিফ

Dr.Towshif-তৌসিফ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.Towshif-তৌসিফ, Doctor, Farakka.

MBBS,PAEDIATRIC PGT [JAI BHIM]
সবচেয়ে দামি "সময়"
@ DATE Foundation
AIM:
Public funded low cost charity hospital
Donate 300 for 1 sqf land
BANDHAN BANK
A/C: DATE FOUNDATION
A/C No-20200074008881
IFSC-BDBL0001691
UPI-datefoundation@ybl

লাস্ট কয়েক বছরে ৮-১০ বছর বয়সে মেয়েদের পিরিয়ড শুরু হয়ে যাচ্ছে?        তাহলে আমাদের শিশুরা কি সময়ের আগেই বড় হয়ে যাচ্ছে?(ধৈ...
24/08/2026

লাস্ট কয়েক বছরে ৮-১০ বছর বয়সে মেয়েদের পিরিয়ড শুরু হয়ে যাচ্ছে?
তাহলে আমাদের শিশুরা কি সময়ের আগেই বড় হয়ে যাচ্ছে?(ধৈর্য ধরে বলুন নিজের বাচ্চার জন্য)

এক সময় মেয়ে শিশুদের বয়ঃসন্ধি বা পিরিয়ড শুরু হওয়ার স্বাভাবিক বয়স ছিল ১২ থেকে ১৪ বছর। কিন্তু বর্তমানে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে ১০ বছর হওয়ার আগেই শিশুদের মধ্যে শারীরিক পরিবর্তন চলে আসছে। বিষয়টি কেবল শারীরিক নয়, বরং মানসিকভাবেও একটি শিশুর জন্য বেশ চাপের।

একটা রিসেন্ট ঘটনা বলি। চেম্বারে একজন পেশেন্ট এসেছেন। বয়স ১০+। মেয়েটার পিরিয়ড শুরু হয়েছে ১০ বছরে পা দেয়ার পরেই। স্পটিং বা লাল স্রাব আসা শুরু হয়েছে আরো ৬ মাস আগে থেকে। অর্থাৎ ৯.৫ বছর বয়স থেকে।

আর গত কয়েক বছর ধরেই দেখছি ক্লাস টু,থ্রি তে ওঠার পরেই মেয়েদের পিরিয়ড শুরু হচ্ছে।
কেন এমন হয়?

বর্তমানে শিশুদের শরীরে সময়ের আগেই বড় হয়ে ওঠার লক্ষণগুলো আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি আমাদের পরিবেশগত দূষণ এবং খাদ্যাভ্যাসের চরম বিপর্যয়ের ফল। এই পরিবর্তনের মূলে রয়েছে Endocrine Disrupting Chemicals (EDCs) এবং পুষ্টিহীন আধুনিক ডায়েট।

১) প্রোটিন ও ফ্যাট টক্সিসিটি- আমাদের শিশুদের বর্তমান খাদ্যাভ্যাস বিশ্লেষণ করলে দেখা যায়, তারা প্রাকৃতিক খাবারের চেয়ে প্রসেসড খাবারের ওপর বেশি নির্ভরশীল। আমাদের শিশুদের প্রোটিনের প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে ব্রয়লার মুরগি। কমার্শিয়াল মিট বা ব্রয়লার মুরগিকে দ্রুত বড় করার জন্য অনেক সময় বিভিন্ন গ্রোথ প্রোমোটার বা অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয়। এই উপাদানগুলো শিশুদের শরীরে গিয়ে এস্ট্রোজেন মিমিক্রি (Estrogen Mimicry) তৈরি করে। অর্থাৎ, মেয়েদের শরীরে থাকা এস্ট্রোজেন হরমোনের মত হরমোনের মিমিক্রি করে। যার ফলে শরীর মনে করে প্রচুর এস্ট্রোজেন তৈরি হচ্ছে, যা অকাল বয়ঃসন্ধিকে ট্রিগার করে।

২)ওমেগা-৬ ও ওমেগা-৩ টক্সিসিটি: ফাস্টফুড, ফ্রাইড চিকেন, নাগেটস আর সয়াবিন তেলে ভাজা খাবারে প্রচুর ওমেগা-৬ থাকে। কিন্তু দেখা যায় বাচ্চারা মাংস খেলেও মাছ একদমই খেতে চায়না। তাই খাদ্যতালিকায় মাছ বা ওমেগা-৩ এর অভাব থাকায় শরীরে ওমেগা ৬ এর পরিমান বেড়ে যায় এবং এক ধরণের ইনফ্লামেশন বা প্রদাহ তৈরি হয়। এই ইনফ্লামেশন মেটাবলিক স্ট্রেস বাড়িয়ে পিউবার্টিকে এগিয়ে আনে।

৩)লেপটিন ও ইনসুলিন রেজিস্ট্যান্স: বর্তমানে বাচ্চাদের ম্যাক্সিমাম খাবারে বাইরের খাবার ইনক্লুড থাকে। টিফিন থেকে শুরু করে ঘরের নাস্তা সব কিছুতেই আটা ময়দা এবং চিনির উপস্থিতি দেখা যায়। অতিরিক্ত চিনি, কার্বোনেটেড ড্রিঙ্কস এবং ময়দার তৈরি খাবার ইনসুলিন স্পাইক ঘটায়। শরীরে চর্বি বাড়লে লেপটিন নামক হরমোন বেশি নিঃসরণ হয়। এই লেপটিন সরাসরি মস্তিষ্কে সংকেত পাঠায় পিউবার্টি শুরু করার জন্য। একে বলা হয় 'ক্রিটিক্যাল বডি ফ্যাট হাইপোথিসিস'।

এছাড়াও চিনিযুক্ত পানীয় (সফট ড্রিঙ্কস), সাদা পাউরুটি, বিস্কুট এবং ময়দার তৈরি খাবার ইনসুলিন হরমোনকে বাড়িয়ে দেয়। উচ্চ ইনসুলিন সরাসরি সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিন (SHBG) কমিয়ে দেয়, ফলে রক্তে ফ্রি এস্ট্রোজেনের পরিমাণ বেড়ে যায়। ফলে আর্লি পিউবার্টি শুরু হয়। এছাড়া বার্গার পিজ্জা তে ব্যাবহার করা সসেজ, সালামি বা নাগেটসে থাকা প্রিজারভেটিভগুলো শিশুদের লিভারের ওপর চাপ ফেলে, যা হরমোন মেটাবলিজমের প্রধান কেন্দ্র। লিভারে প্রেসার পরলে তখন হরমোনাল সাইকেল উলটা পালটা হয়ে যায়।

৪) স্ট্রেস, স্ক্রিন টাইম ও ভিটামিন-ডি এর অভাব: আমাদের সোসাইটতে এখন সব থেকে বড় সমস্যা স্ট্রেস। ছোট বাচ্চাদের এত্ত বেশি পড়াশোনা আর ফার্স্ট হবার প্রেশার থাকে যে এরা এর বাইরে কিছু ভাবতে পারে না। এরপরেই আসে ডিভাইস এডিকশন। বিশেষ করে শহরে বাচ্চাদের বাইরে যাবার সুযোগ কম থাকায় এবং বাবা মা বাচ্চা কে পর্যাপ্ত সময় না দিতে পেরে ডিভাইস ধরিয়ে দেন। পড়াশোনার স্ট্রেস আর ডিভাইসে (মোবাইল/ট্যাব) বুঁদ হয়ে থাকা, শিশুদের মেলাটোনিন হরমোন কমিয়ে দিচ্ছে। এছাড়া বাচ্চারা রোদে বের হয়না, খেলাধুলার সুযোগ কম। পর্যাপ্ত সূর্যের আলো বা ভিটামিন-ডি এর অভাবও আর্লি পিউবার্টির অন্যতম কারণ হিসেবে গবেষণায় প্রমাণিত।

৫)অদৃশ্য কেমিক্যাল এক্সপোজার: এন্ডোক্রাইন ডিসরাপ্টার্স (EDCs)-
খাবারের পাশাপাশি আমাদের চারপাশের পরিবেশও শিশুদের হরমোন ব্যবস্থাকে বিভ্রান্ত করছে। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় Endocrine Disrupting Chemicals (EDCs)।

বিসফেনল এ (BPA) ও প্লাস্টিক: প্লাস্টিকের বোতল বা টিফিন বক্স থেকে নির্গত BPA শরীরে গিয়ে এস্ট্রোজেনের মতো আচরণ করে। এটি শিশুদের প্রজননতন্ত্রের স্বাভাবিক বিকাশে বাধা দেয়।

থ্যালেটস (Phthalates) ও পারফিউম: শিশুদের কসমেটিকস, শ্যাম্পু বা কড়া সুগন্ধিতে থাকা থ্যালেটস হরমোনাল ডিসরাপশন ঘটাতে পারে।

প্যারাবিনস ও টক্সিন: প্রসাধনীতে থাকা প্রিজারভেটিভগুলো সরাসরি রক্তে মিশে হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে।

➡️আমাদের তাহলে কি করা উচিৎ??
শিশুদের এই জটিলতা থেকে বাঁচাতে লাইফস্টাইল পরিবর্তন করা ছাড়া গতি নেই:

১) প্রথমেই খাদ্যাভ্যাস পরিবর্তন করা জরুরি। ব্রয়লার মুরগির ওপর নির্ভরশীলতা কমিয়ে দেশি মুরগি, সামুদ্রিক বা ছোট মাছ, ডিম এবং মাংস খাওয়া যেতে পারে।
ফুলকপি, ব্রকলি বা বাধাকপিতে থাকা DIM (Diindolylmethane) শরীর থেকে বাড়তি এস্ট্রোজেন বের করে দিতে সাহায্য করে।
প্রোটিন খেতে উৎসাহিত করা এবং ওমেগা থ্রি রিচ মাচ রেগুলার খাদ্যতালিকায় রাখা জরুরি।

২)প্লাস্টিক বর্জন করে কাঁচ বা স্টিলের বা তামার পাত্র ব্যবহার নিশ্চিত করুন

৩) বাচ্চাদের দিনে একটা নির্দিষ্ট সময় রোদে খেলাধুলা করার সুযোগ দিন। প্রতিদিন অন্তত ৩০-৬০ মিনিট ।

৪) তাড়াতাড়ি খাবার খেয়ে ঘুমিয়ে পড়া ।

©Sumya Shila
Clinical Nutritionist and Diet Consultant
The Genius Child - প্রতিভাবান শিশুটি

#মানসিকস্বাস্থ্য

23/08/2026

#মানসিকস্বাস্থ্য #১৮+ বছর বয়সী কুণাল মুরলিধর চান্দভাদে তার বাবার কাছে একটি নতুন আইফোন চেয়েছিলেন; কিন্তু তার ৪৮ বছর বয়সী বাবা মুরলিধর চান্দভাদে এতে রাজি হননি। এতে অসন্তুষ্ট হয়ে ছেলেটি সকাল ১০টার দিকে মহারাষ্ট্রের অরঙ্গাবাদ জেলার তিসগাঁওয়ের খভদ্যা পাহাড়ের চূড়ায় গিয়ে দাঁড়ায়। গ্রামের প্রধান ও অন্যান্য বাসিন্দারা তাকে শান্ত করার চেষ্টা করলেও সে কারও কথা শোনেনি। জনাব গৌড়া জানান, বাবা ছেলেকে বোঝানোর চেষ্টা করেন এবং একপর্যায়ে পাহাড়ের ওপর উঠে তাকে খাদের কিনারা থেকে সরিয়ে আনার উদ্যোগ নেন। তিনি আরও বলেন, “ছেলেটি পাহাড় থেকে নিচে পড়ে যাওয়ার সময় বাবার হাত ধরে রাখে এবং তাঁকেও নিজের সঙ্গে নিচে টেনে নিয়ে যায়।”

তাদের পড়ে যেতে দেখে ছেলে ও স্বামীকে বাঁচানোর চেষ্টা করেন মা ৪২ বছর বয়সী সঙ্গীতা মুরলিধর চান্দভাদে; কিন্তু সেই প্রচেষ্টার সময় তিনিও পা পিছলে নিচে পড়ে যান।

নোট: দিল্লিতে আর এক ব্যক্তি আইফোনের ইএমআই দিতে না পারায় যমুনা নদীতে ডুবে আত্মহত্যা করেছে।
আমরা সবাই মানসিকভাবে বিপর্যস্ত... লোক দেখাতেই ব্যস্ত । বাবা মার কাছে অনুরোধ দয়া করুন নিজেদের এবং শিশুদের উপরে ।
✍️ Dr Towshif Arif Biswas

আজকের আলোচনার বিষয় সামাজিক দৃষ্টিতে লজ্জাজনক... কিন্তু বর্তমান পরিপেক্ষিতে একান্ত প্রয়োজন। একাধিক ভুল আলোচনার দ্বারা ব...
20/08/2026

আজকের আলোচনার বিষয় সামাজিক দৃষ্টিতে লজ্জাজনক... কিন্তু বর্তমান পরিপেক্ষিতে একান্ত প্রয়োজন। একাধিক ভুল আলোচনার দ্বারা বিভ্রান্ত না হয়ে সহজভাবে বুঝুন ....

১. বয়ঃসন্ধি ও যৌন-শিক্ষা একসময় স্কুল পাড়ক্রমের অংশ ছিল .. এখন আছে কিনা জানি না । তবে খুব সাধারণ বিষয়গুলি সত্যি জানা প্রয়োজন । বর্তমান ফেসবুক ও ফ্রী ইন্টারনেট এর জামানায় আপনি যদি ভাবেন ... আপনার শিশু সুস্থ আছে (থাকুক ) কিন্তু অবান্তর নোংরা ভিডিও দ্বারা কিন্তু সবাই প্রভাবিত । তাই সঠিক শিক্ষা খুব খারাপ কিছু হওয়া থেকে ও চরিত্র বাঁচাতে সাহায্য করবে ।

২. বিবাহিত পুরুষ ও মহিলাদের মধ্যে অপর্যাপ্ত যৌন শিক্ষা, ব্যক্তি পর্যায়ে চরম মাথাব্যথা ও unsafe গর্ভপাতের কারণ । যেগুলো মহিলাদের মানসিক ও শারীরিক ঝুঁকির কারণ।

➡️একটু বোঝার চেষ্টা করুন :
যে সমস্ত মহিলাদের প্রতি মাসে প্রায় একই সময়ে রজঃচক্রের বা MENSTRUATION BLEEDING হয় তাদের ক্ষেত্রে ..... ( ছবিতে বিস্তারিত )

যেদিন থেকে রক্তপাত শুরু সেটা DAY 1 ...... এবার রক্তপাত ঠিক হতে ৪-৫ দিন লাগে .... এবার ৫ দিন হলো SAFE PERIOD ( যাদের বেশিদিন রক্তপাত হয় তাদের এই সময় কমে আসবে ২-৩ দিন)..... এরপরের ১০ দিন গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে ..... তারপরের ১০ দিন আবার SAFE PERIOD.... পুনরায় রক্তপাত শুরু.

:
১. যাদের ক্ষেত্রে অনিয়মিত রজ:চক্র ,মানে কোন টাইমের ঠিক নেই তাদের ক্ষেত্রে এই জিনিস প্রযোজ্য হবে না । চিকিৎসা ও খাওয়া দাওয়া এর মাধ্যমে এটাকে নরমাল করতে হবে।

২. Safe s*x period মানে এমন নয়... যে গর্ভধারণের সম্ভাবনা একদম শূন্য ... এটার মানে এমন হলো যে এই সময়ের মধ্যে কোন রকমের ব্যবস্থা ছাড়া শারীরিক মেলামেশা করলে গর্ভস্থ হওয়ার সম্ভাবনা খুব কম ..কিন্তু শূন্য নয় (আবার পড়ুন)

৩. একটি শুক্রাণু.. মহিলা জননতন্ত্রের মধ্যে পাঁচ দিন অব্দি বেঁচে থাকে ..... নিয়মিত চক্রের মহিলাদের ডিম মোটামুটি ১৪ তম দিনে বেরোয় এবং শরীর অন্য সময়ের তুলনায় গরম থাকে (ডিম ২৪ ঘন্টা সবচেয়ে বেশি সচল থাকে গর্ভস্থ হওয়ার জন্য) ... তাই ১৪ তম দিনের আগের ও পরের পাঁচ দিন গর্ভধারণের জন্য অনেক বেশি সম্ভাবনাময় ।

৪. অনিয়মিত চক্র ... শরীর ও মনের জন্য ভালো নয়.. জরায়ু ও ওভারিয়ান সিস্ট, থাইরয়েডের সমস্যা, একাধিক হরমোনের ওলট-পালট , গর্ভধারণের অসুবিধা এবং কিশোরী মেয়েদের মানসিক ও পড়াশোনার সমস্যার কারণ হতে পারে।

#বিশেষ_অনুরোধ:
নব্যবিবাহিত বা পরিবার সম্পূর্ণ হয়ে গিয়েছে এমন যেকোনো বিবাহিত দম্পতি শারীরিক এবং মানসিক ক্ষতির হাত থেকে বাঁচার জন্য একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞ বা অন্ততপক্ষে একজন MBBS ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন (অন্ততপক্ষে ১ বার হলেও)

✍️© Dr.Towshif-তৌসিফ

তরুণী সহকর্মী ও চর্ম রোগ বিশেষজ্ঞ ডা. শ্রেয়া পোদ্দার আর নেই। জানা গেছে, পাটনার অ্যাপোলো হাসপাতালে জরুরি ভিত্তিতে পিত্তথল...
19/08/2026

তরুণী সহকর্মী ও চর্ম রোগ বিশেষজ্ঞ ডা. শ্রেয়া পোদ্দার আর নেই। জানা গেছে, পাটনার অ্যাপোলো হাসপাতালে জরুরি ভিত্তিতে পিত্তথলি অপসারণের (cholecystectomy) অস্ত্রোপচার চলাকালীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন—সম্ভবত অ্যানেস্থেটিক ওষুধের কারণে সৃষ্ট তীব্র অ্যালার্জিক প্রতিক্রিয়া বা 'অ্যানাফিল্যাকটিক রিঅ্যাকশন'-এর ফলে এমনটা ঘটেছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তাঁর সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা ছিল! এই খবরটি অত্যন্ত মর্মান্তিক এবং মেনে নেওয়া প্রায় অসম্ভব। শ্রেয়া ছিলেন অসাধারণ প্রতিভাময়ী, মার্জিত ও বিনয়ী, অত্যন্ত যত্নশীল ও সুশৃঙ্খল।

#নোট : সাধারন মানুষরা ,ডাক্তারও মারা যায় , প্রতিটি মৃত্যু দুঃখজনক।কিন্তু সময় সবার জন্য নির্ধারিত। গর্ভবতী হওয়ার আগেই যদি পিত্তথলির পাথর ধরা পড়ে তাহলে অবশ্যই আগেই তার চিকিৎসা করিয়ে নিন। কারণ .... গর্ভস্থ অবস্থায় এই পিত্তথলির পাথরের দরুন বারবার অসহনীয় ব্যথা হয়ে থাকে(ব্যক্তিগত চেম্বারে প্রচুর দেখেছি... কিন্তু অসহায়)
গর্ভস্থ অবস্থা এমনিতেই খুব লাজুক ... আমাদের নিজের শরীর সম্পর্কে বিরাট সচেতন হতে হবে।
ভালো থাকুন, সুস্থ থাকুন ,সচেতন হন।
Dr Towshif Arif Biswas

 #চেনেন_নাকি ??        ফেসবুকে " বাপ কে বলো" পেজের বিভিন্ন রকমের কার্যক্রম থেকে ফলো করা । পরবর্তীতে ব্যক্তি প্রোফাইল কে ...
17/08/2026

#চেনেন_নাকি ??
ফেসবুকে " বাপ কে বলো" পেজের বিভিন্ন রকমের কার্যক্রম থেকে ফলো করা । পরবর্তীতে ব্যক্তি প্রোফাইল কে ফলো। আরো পরবর্তীতে আরো জানতে একটু ঘুরে আসা । লক্ষীকান্তপুর লোকাল ধরে .... একটি ছোট্ট প্রয়াস Platform Academy যাওয়া...
ব্যক্তি পর্যায়ে একটু যোগাযোগ তৈরির চেষ্টা ও ভাব আদানপ্রদান। প্রাকৃতিকভাবে পালিত ব্রয়লার মুরগির দুপুর বেলায় ভুরিভোজ ..... আট ঘন্টার মধ্যেই বিপুল সংখ্যক স্মৃতি ধারণ। কথা দিয়েছি ছাত্রদের নিয়ে একটি স্বাস্থ্য সম্বন্ধিত আলোচনা সভা আয়োজন করব, এখনো সময় করতে পারিনি। অসংখ্য ধন্যবাদ Sagir Husain দাদা।
ব্যক্তি পর্যায়ে চরম উচ্চ শিক্ষিত এবং দূরদৃষ্টি সম্পন্ন
ভবিষ্যতের এক উজ্জ্বল ব্যক্তিত্ব।

14/08/2026

৪৪০ ভোল্ট শক খাওয়া রোগীর চিকিৎসা।
হাসপাতালে আসার আগে কি কি করবেন?
কারেন্টে পোড়া, আগুনে পোড়া,গরম জলে পোড়া রোগী কি খাবে ? টক.. ডিম ...
জেনে নিই অল্প সময়ে... নিজে বাঁচতে জানুন ও জানান

#ইলেকট্রিক #চিকিত্সা #আগুনে
ফলো করুন © Dr.Towshif-তৌসিফ

12/08/2026
পরিচয় করুন :   হঠাৎ করে একদিন আমার মনে হলো আমি ভবিষ্যতে একটি স্বল্প খরচের হাসপাতাল বানাতে আগ্রহী, তার জন্য একাধিক যথাযথ...
09/08/2026

পরিচয় করুন :
হঠাৎ করে একদিন আমার মনে হলো আমি ভবিষ্যতে একটি স্বল্প খরচের হাসপাতাল বানাতে আগ্রহী, তার জন্য একাধিক যথাযথ চেষ্টা চরিত্র করছিলাম। কিন্তু ডাক্তারদের মধ্যেই একাধিক স্বার্থ এবং মূল উদ্দেশ্য বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় আমি এক সিনিয়র দাদার মারফত এক ডাক্তারবাবুর সাথে পরামর্শ করি ..... এবং সেই জিনিসটি আমার চিন্তা ভাবনাকে বদলে দেয় । সেই ডাক্তারবাবু আর কেউ নয় নিচের ছবিতে তোলা Dr Md Farukuddin purkait. (MBBS,MD,DIP CARD)
আমাকে পরামর্শ দিয়েছিল.... গাছে তোলার সময় অনেকেই থাকবে কিন্তু নামানোর সময় মই টেনে নেয়া হবে। যেটা ব্যক্তিগতভাবে তার সাথে হয়েছিল ।
সৃষ্টিকর্তার অশেষ কৃপায়... এমবিবিএস পড়ার সময় থেকেই তার নিজস্ব লক্ষ্য অনুযায়ী তিনি আস সিফা ট্রাস্ট নথিভুক্ত করে এবং তার সমাজসেবামূলক এবং নিজস্ব চিন্তাধারার উপরে একটি প্রতিষ্ঠান গড়ে তোলে।
ডায়মন্ড হারবার এর ফলতা এলাকায় মানে সেই MLA জাহাঙ্গীরবাবু র এলাকা...
তিনি তার ব্যক্তিগত জীবনেও কার্ডিওলজিতে উচ্চতর ডিগ্রি অর্জন করেন এবং তার তার হাসপাতাল ২৪ পরগনার এলাকায় বিশ্বাসযোগ্যতা ও স্বল্প খরচে উন্নত মানেরবাপরিষেবা প্রদানের নিরিখে উপরের দিকে । মানুষকে না মেরেও অল্প খেয়ে একটি গুণগতমান সম্পন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা যে সম্ভব তিনি তার উদাহরণ ।

তার প্রতিষ্ঠানে গিয়ে তার সাথে ব্যক্তিগতভাবে দেখা করে এবং নিজেদের মধ্যে বাক্য বিনিময় করে এসেছি।

: আবার বলে রাখি মানুষ কিন্তু দালাল মারফত চিকিৎসা নিতে বেশি পছন্দ করে। আপনি যত ভালোই প্রতিষ্ঠান তৈরি করুন এবং যত ভালো চিকিৎসা দেন না কেন... কাট মানি যদি ড্রাইভার, গ্রামীণ স্বাস্থ্যপরিসেবার প্রদানকারি ,প্রতিষ্ঠিত ডাক্তার এবং আরও অনেককে না দেন তাহলে আপনারা আপনার প্রতিষ্ঠানকে তারা রোগীর কাছে সাজেস্ট করবে না । যদিও তারা নিজেরা এবং পরিবারের লোক আপনার চিকিৎসা করাতে আসবে। 😂😂।

তাই নিজের স্বাস্থ্য সম্পর্কে নিজের সচেতন হন এবং চিকিৎসক ও প্রতিষ্ঠানকে নিজে চিনুন, কারো মারফতে নয় ।✅। আপনাদের অভিনন্দন
#ডাক্তার #চিকিত্সা #হাসপাতাল #হিউম্যানিটি

Address

Farakka
742212

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Towshif-তৌসিফ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Towshif-তৌসিফ:

Shortcuts

Share

Category