MED TALK Bangla

MED TALK Bangla মেডিসিন সম্পর্কে যেকোনো প্রশ্ন থাকলে করতে পারেন উত্তর দিব। ইনশাল্লাহ

Doctor group
24/05/2026

Doctor group

ডাক্তারদের করা নির্দেশ দিয়েছেন
18/05/2026

ডাক্তারদের করা নির্দেশ দিয়েছেন

গরমের দিনে সুস্থ ও ফ্রেশ থাকতে কিছু সহজ কিন্তু খুব কাজের টিপস নিচে দিলাম 🌞 ১. পানি বেশি পান করুন ওয়াটারদিনে অন্তত ২.৫–৩...
20/04/2026

গরমের দিনে সুস্থ ও ফ্রেশ থাকতে কিছু সহজ কিন্তু খুব কাজের টিপস নিচে দিলাম

🌞 ১. পানি বেশি পান করুন ওয়াটার

দিনে অন্তত ২.৫–৩ লিটার পানি খান। সাথে ডাবের জল, লেবুর শরবত বা ওআরএস খেতে পারেন (electral)ডিহাইড্রেশন এড়াতে সাহায্য করবে।

🧊 ২. হালকা ও ঠান্ডা খাবার খান

তেল-মশলা কম খান। বেশি করে ফল (তরমুজ, শসা, আম) । এগুলো শরীর ঠান্ডা রাখে।

👕 ৩. হালকা রঙের ঢিলা পোষাক পরুন

কটন কাপড় সবচেয়ে ভালো। এতে ঘাম কম লাগে এবং শরীর ঠান্ডা থাকে।

🕶️ ৪. রোদে বের হলে সুরক্ষা নিন

ছাতা, সানগ্লাস, টুপি ব্যবহার করুন। সরাসরি রোদ এড়ানোর চেষ্টা করুন, বিশেষ করে দুপুর ১২টা–৩টার মধ্যে।

🚿 ৫. দিনে ১বার ২ বার গোসল করুন

এতে শরীর ঠান্ডা থাকবে এবং ফ্রেশ লাগবে।

⚡ ৬. ইলেকট্রোলাইট ব্যালান্স রাখুন

অতিরিক্ত ঘাম হলে শরীর থেকে লবণ বের হয়ে যায়। তাই মাঝে মাঝে ORS বা লবণ-চিনি মিশ্রিত পানি পান করুন।

😴 ৭. পর্যাপ্ত বিশ্রাম নিন

গরমে শরীর দ্রুত ক্লান্ত হয়, তাই ঠিকমতো ঘুমানো খুব জরুরি।

অতিরিক্ত চা/কফি

রোদে বেশি সময় থাকা

ভারী ও ফাস্টফুড

Med talk bangla

চুলের সমস্যা ও যত্ন 🟢 ১. পুষ্টিকর খাবার খাওচুল ভেতর থেকে শক্ত করতে ডায়েট খুব গুরুত্বপূর্ণডিম 🥚 (প্রোটিন)বাদাম, কাজু (ভি...
19/04/2026

চুলের সমস্যা ও যত্ন

🟢 ১. পুষ্টিকর খাবার খাও

চুল ভেতর থেকে শক্ত করতে ডায়েট খুব গুরুত্বপূর্ণ

ডিম 🥚 (প্রোটিন)

বাদাম, কাজু (ভিটামিন E)

সবুজ শাকসবজি আয়রণ সমৃদ্ধ কিছু প্রধান সবজির তালিকা দেওয়া হলো:

সবুজ শাক আয়রণের সবচেয়ে ভালো উৎস।
1.পালং শাক: এতে প্রচুর পরিমাণে আয়রণ থাকে। ১০০ গ্রাম পালং শাকে প্রায় ২.৭ মিলিগ্রাম আয়রণ পাওয়া যায়।
2.লাল শাক ও কলমি শাক: এই শাকগুলো আয়রণের খুব ভালো উৎস এবং সহজে হজম হয়।
3.কচু শাক:** আয়রণের অভাব পূরণে কচু শাকের জুড়ি নেই।
# #অন্যান্য সবজি
1.কচু ও মানকচু: যাদের রক্তাল্পতা আছে, তাদের জন্য কচু খুব উপকারী।
2. বিট রক্তে হিমোগ্লোবিনের মাত্রা দ্রুত বাড়াতে সাহায্য করে।
মটরশুঁটি ও শিম:এগুলোতে উচ্চমাত্রায় আয়রণ এবং প্রোটিন থাকে।
# #সয়াবিন: নিরামিষাশীদের জন্য এটি আয়রণের অন্যতম সেরা উৎস।
মাছ 🐟 (omega 3)

🟢 ২. নিয়মিত তেল ম্যাসাজ

সপ্তাহে ২–৩ দিন মাথায় তেল দিন

নারকেল তেল + ক্যাস্টর অয়েল মিশিয়ে ব্যবহার করুন

হালকা গরম করে ৫–১০ মিনিট ম্যাসাজ করুন
👉 এতে রক্ত চলাচল বাড়ে, চুল মোটা হয়

🟢 ৩. প্রাকৃতিক হেয়ার প্যাক

সপ্তাহে ১ বার ব্যবহার করতে পারেন

ডিম + দই + অ্যালোভেরা

অথবা মেথি ভিজিয়ে পেস্ট করে লাগান
👉 চুলের গোড়া শক্ত করে

---

🟢 ৪. মাইল্ড শ্যাম্পু ব্যবহার

খুব বেশি কেমিক্যালযুক্ত শ্যাম্পু ব্যবহার করবেন না

সপ্তাহে ২–৩ বার শ্যাম্পু করলেই যথেষ্ট

🟢 ৫. বেশি হিট ব্যবহার করবেন না

হেয়ার ড্রায়ার, স্ট্রেইটনার কম ব্যবহার করুন
👉 এতে চুল পাতলা ও দুর্বল হয়ে যায়

🟢 ৬. স্ট্রেস কমান

চিন্তা বেশি করলে চুল পড়া বাড়ে

প্রতিদিন ৭–৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন

🟢 ৭. মেডিক্যাল সমস্যা থাকলে চেক করুন

যদি খুব বেশি চুল পড়ে, তাহলে

থাইরয়েড, আয়রন ঘাটতি থাকতে পারে
👉 ডাক্তারের পরামর্শ নিন

26/12/2025

Kya aap pressure cooker me dal bana rahe hain? Vedio dekhein.

শিশুকে কেউ চুমু খেতে চায়, দরজার বাইরে বার করে দিন: শিশুর জীবনের বিনিময়ে ভদ্রতা নয়। সাবধান🥲১ জুলাই ২০১৭ সালে ইউ এস এর আইও...
25/03/2025

শিশুকে কেউ চুমু খেতে চায়, দরজার বাইরে বার করে দিন: শিশুর জীবনের বিনিময়ে ভদ্রতা নয়।

সাবধান

🥲১ জুলাই ২০১৭ সালে ইউ এস এর আইওয়াতে জন্ম হয়েছিল মারিয়ানা সিফ্রিট এর। সুন্দর স্বাস্থ্যবান বাচ্চা ছিল সে। ৭ জুলাই, তার মা বাবার বিয়ের অনুষ্ঠানের মাত্র দু ঘন্টা পর তাকে হাসপাতালে ভর্তি করতে হল। ডাক্তাররা পরীক্ষা করে দেখলেন সে মেনিঞ্জাইটিসএইচ এস ভি-১ এ আক্রান্ত। যা কি না হারপিস মেনিঞ্জাইটিস ভাইরাসের সংক্রমণের কারণে হয়েছে। এই ভাইরাস সেক্সুয়াল কন্ট্যাক্টের দ্বারা ট্রান্সমিটেড হতে পারে। মা থেকে সন্তানের মধ্যেও ছড়াতে পারে। কিন্তু মারিয়ানার বাবা মাকে পরীক্ষা করে ফল নেগেটিভ পাওয়া গেল।

সুতরাং ডাক্তাররা অনুমান করলেন তাদের বাড়িতে কোন ব্যক্তি এসেছিল যে ওই রোগের ক্যারিয়ার ছিল এবং মারিয়ানার ঠোঁটে চুম্বন করেছিল।

হাসপাতালে ভর্তি হওয়ার দু দিনের মধ্যে মারিয়ানাকে ছয়বার ব্লাড ট্রান্সফিউসন করা হয়েছিল। কিন্তু তার কিডনি এবং লিভার কাজ করা বন্ধ করে দিয়েছিল।

১১ জুলাই নিকোল সিফ্রিট ফেসবুকে পোস্ট করলেন তাঁর বাচ্চার ব্রেন হার্ট লাং 'স্টপড ফাংশনিং'।

পরদিন ১২ জুলাই সকালে মারিয়ানার মৃত্যু হয়।

তাই বলি, কেউ যদি আদিখ্যেতা করে আপনার শিশুকে চুমু খেতে চায়, কান ধরে দরজার বাইরে বার করে দিন। শিশুর জীবনের বিনিময়ে কোন ভদ্রতা নয়।

সংগৃহীত। শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।

21/03/2025

মেডিসিন সম্পর্কে যেকোনো প্রশ্ন থাকলে করতে পারেন উত্তর দিব। ইনশাল্লাহ

ব্রেস্ট ক্যানসার শনাক্তে AIএর নতুন সম্ভাবনা💊ডিউক ইউনিভার্সিটির বিজ্ঞানীরা তৈরি করেছেন AsymMirai, একটি অত্যাধুনিক AI সিস্...
18/03/2025

ব্রেস্ট ক্যানসার শনাক্তে AIএর নতুন সম্ভাবনা

💊ডিউক ইউনিভার্সিটির বিজ্ঞানীরা তৈরি করেছেন AsymMirai, একটি অত্যাধুনিক AI সিস্টেম যা ম্যামোগ্রামের মাধ্যমে স্তন ক্যানসারের ঝুঁকি পাঁচ বছর আগেই নির্ণয় করতে পারে! এটি বাম ও ডান স্তনের টিস্যুর পার্থক্য বিশ্লেষণ করে নির্ভুল পূর্বাভাস দিতে সক্ষম।

এই গবেষণায় ২ লক্ষেরও বেশি ম্যামোগ্রাম বিশ্লেষণ করা হয়েছে, যা প্রমাণ করে— AI ক্যানসার শনাক্তকরণে আরও নির্ভরযোগ্য হতে পারে। গবেষকরা মনে করছেন, এটি ম্যামোগ্রামের সময়সূচি নির্ধারণ এবং প্রাথমিক পর্যায়ে ক্যানসার শনাক্তকরণে যুগান্তকারী পরিবর্তন আনবে।

Address

Sahebnagar Bhasaipakar Samserganj Murshidabad
Farakka

Website

Alerts

Be the first to know and let us send you an email when MED TALK Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share