Dr. Sahanur Mondal

Dr. Sahanur Mondal Doctor || Health Advisor || Social Worker || Motivational Speaker ||

03/04/2026

মিডিয়া ফ্রেমিং কিরকম ভাবে দোষীকে নির্দোষ ও অপরাধীকে ভিকটিম বানায়-

১) লক্ষ লক্ষ মানুষকে অন্যায়ভাবে,এমনকি অনেকের পাসপোর্ট,জন্ম সার্টিফিকেট থাকার পরেও ভোটাধিকার কেড়ে নেয়ার পরও তারা শান্তিপূর্ণ( না কোন দোকান ভাঙচুর/ না কারো উপর আক্রমন/ কেবল ঘণ্টাখানেক ঘেরাও যা যেকোন আন্দোলনে হয়)আন্দোলন করায় গেল গেল রব।
রাজ্যে কি আইনশৃঙ্খলা নেই?
রাজ্যটা কি বাংলাদেশ হয়ে গেল??
বিচারক জল খেতে পায়নি!
অথচ গাড়ি চাপা পড়ে মরে যাওয়া নিয়ে চুপ!

২)অথচ কোন কারণ নেই কোন বাধা নেই, রাম নবমীর মিছিল থেকে মুসলিম দোকান ভাঙচুর !
তখন কোন মুখে শব্দ নেই।।

02/04/2026

♦️ কেউ এই প্রশ্ন তুলছে না, যার বাবার নাম আছে 2002 এ, তাঁর ছেলে বা মেয়ের নাম এখন ডিলিটেড! সে ট্রাইব্যুনাল এ যাবে কেনো?

♦️ কেউ প্রশ্ন তুলছে না, যে লোকটির নাম 2002 এ আছে তাঁর নাম এখন ডিলিট হলো কি করে? সেই ট্রাইব্যুনাল যাবে কেনো?

♦️ কেউ প্রশ্ন তুলছেন না, যে লোকটির পাসপোর্ট আছে 2002 এর পর থেকে, তাঁর নাম এখন ডিলিট হলো কি করে? সে ট্রাইব্যুনাল যাবে কেনো?

♦️ কেউ প্রশ্ন তুলছে না, যে লোকটা মাধ্যমিক সার্টিফিকেট দিয়েছে তাঁর নাম ডিলিট হলো কেন? সে ট্রাইব্যুনাল যাবে কেনো?

♦️ কেউ প্রশ্ন তুলছে না, যে লোকটা কে হেয়ারিং এ ডাকাই হয়নি, তাঁর নাম ডিলিট হলো কি করে? সেই ট্রাইব্যুনাল যাবে কেনো?

♦️ কেউ প্রশ্ন তুলছে না, কারো বাবা মায়ের নাম একসেপ্টেড, ছেলে মেয়ের নাম ডিলিট কি করে হয়? সে ট্রাইব্যুনাল যাবে কেনো?

♦️ কেউ প্রশ্ন তুলছে না, কারো 6 ভাই বোন দুজনের নাম উঠেছে বাকিদের নাম ওঠেনি. উল্টে ডিলিট! কি করে হয়? সে ট্রাইব্যুনাল যাবে কেনো?

♦️ কেউ প্রশ্ন তুলছে না, মেয়েদের বিয়ের পর পদবী চেঞ্জ হয় ই, গণহারে মেয়েদের নাম সেই ম্যাচ না হওয়ার কারণে ডিলিট! কেনো? সে ট্রাইব্যুনাল যাবে কেনো?

♦️ কেউ প্রশ্ন তুলছে না, আশি নব্বই বছরের যা মানুষটা গত 50 বছর ভোট দিয়ে আসছে. তিনি লেখাপড়া জানেন না ধরুন, নামের একটু এদিক ওদিক এর জন্য তাঁদের নাম ডিলিট! তানারা ট্রাইব্যুনাল যাবেন কেনো?

➡️ এরকম হাজার প্রশ্ন আছে, এগুলোর জবাব কোন কোর্ট দেবে? কোন কমিশন আধিকারিক দেবে? এইসব মানুষরা ট্রাইব্যুনাল গিয়ে খরচ কেনো করবে? সেই খরচ কে দেবে? খেটে খাওয়া দিন আনা দিন খাওয়া গরিব মানুষদের ট্রাইব্যুনাল যাওয়ার খরচ কে দেবে? শোনা যাচ্ছে ট্রাইব্যুনাল হবে কলকাতা তে. সুন্দরবন থেকে দার্জিলিং এর গরিব অসহায় মানুষরা কলকাতা এসে পড়ে থাকবেন? এই অধিকার হরণ এর জবাব কে দেবে?
🖋️Sagir Hussain

02/04/2026

“আমি ট্রাইব্যুনাল আদালতে কেন যাবো?” — এই প্রশ্নটা আজ অনেকেরই।
যদি আপনাকে সত্যিই শমন দিয়ে ডাকা হয়ে থাকে, তাহলে সেই শমনপত্রে স্পষ্ট করে আপনার বিরুদ্ধে কী অভিযোগ আছে, কী কী নথি প্রয়োজন—সব উল্লেখ থাকার কথা। কিন্তু যদি সেটাই পরিষ্কার না হয়, তাহলে প্রশ্ন তোলাটা আপনার অধিকার, আপনার দায়িত্বও।
গণতন্ত্রে নাগরিককে অন্ধকারে রেখে, পরে কাগজপত্রের অজুহাতে হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইন মানতে আমরা প্রস্তুত, কিন্তু আইনের নামে বিভ্রান্তি বা চাপ সৃষ্টি—তা মানা যায় না।
'SIR' বা যেকোনো প্রক্রিয়া যদি সত্যিই স্বচ্ছ ও ন্যায্য হয়, তাহলে তা স্পষ্ট, সহজবোধ্য এবং সবার জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত। এটি কোনো হঠাৎ নির্দেশ বা বাজারের নিয়ম নয়—এটি মানুষের অধিকার ও মর্যাদার প্রশ্ন।
আমরা আদালতকে সম্মান করি, আইনের প্রতি আস্থা রাখি। কিন্তু সেই সাথে চাই—প্রতিটি পদক্ষেপ হোক স্বচ্ছ, যুক্তিসঙ্গত এবং মানবিক।
কারণ গণতন্ত্রে নাগরিকই শেষ কথা। ✊
আর উপরের কোনো কিছুই যখন মানা হচ্ছে না,জনগণের যখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে,পাশে কেউ নেই,সব রাজনৈতিক দল যখন ভোট প্রচারে ব্যস্ত, অফিসার গণ যখন সঠিক পদ্ধতি বলতে পারছেন না,জনগণ যখন দিশেহারা কীভাবে এপ্লাই করবে,কোথায় করবে,আর কি কি ডকুমেন্ট জমা করবে,অনলাইন প্রসেস সম্পর্কে যখন সঠিক আইডিয়া নেয়, কোর্ট এবং কমিশন যখন নিজেদেরকে হাস্যকর প্রমাণ করছে তখন জনগণের রাস্তায় নেমে নিজের হিসাব বুঝে নেওয়া ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নেই।

Address

Vill/Boheragachi, P. O/Prithiba, P. S/Habra, District/North 24 Parganas. Pin/
Habra
743704

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Sahanur Mondal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category