ডোমজুর নার্সিংহোম Domjur Nursing home

  • Home
  • India
  • Howrah
  • ডোমজুর নার্সিংহোম Domjur Nursing home

ডোমজুর নার্সিংহোম Domjur Nursing home experinced residential gynecologist and surgeon's for 24 hrs

03/05/2026

নার্সিং কাজের জন্য মহিলা/পুরুষ প্রয়োজন।সত্তর যোগাযোগ করুন।ডোমজুড়ের নিকট হইলে অগ্রাধিকার।
যোগাযোগ: 090077 34791
ছবি দৃষ্টি আকর্ষণ এর জন্য

তারকার মৃত্যু ও Glutathione শিশুটি জন্মাল । এক মাস--দু'মাস-দু'বছর --তার বয়স বাড়ছে। বয়স বাড়ছে কিন্তু। প্রতিদিন।  পৃথি...
11/07/2025

তারকার মৃত্যু ও Glutathione

শিশুটি জন্মাল । এক মাস--দু'মাস-দু'বছর --তার বয়স বাড়ছে। বয়স বাড়ছে কিন্তু। প্রতিদিন। পৃথিবীর কেউ কি চাইবেন কোনো ওষুধ দিয়ে তার এই স্বাভাবিক বৃদ্ধিকে রোধ করে দিতে? আঠেরো -কুড়ি-পঁচিশ পর্যন্ত বয়স বাড়ুক। যা সবাই চায় ।তারপর যেন আর বয়স না বাড়ে! অধিকাংশ মানুষ মনে মনে রাজা যযাতির জিন বহন করেন --যৌবন চাই । শরীরের বয়সবৃদ্ধি প্রক্রিয়া থমকে থাক --এই আজকাল সবার ঈপ্সিত ধন। আর গায়ের রঙ? আমাদের দেশে কে আর তাতে সন্তুষ্ট ?

চার থেকে চুরাশি --যত পেশেন্ট আসেন আমাদের কাছে , বিশেষতঃ মহিলা --নিজের রোগটি দেখানোর পর ছোট্ট করে গোপন কথাটি বলেন --"আর একটু Skin Brightening Cream লিখে দেবেন ? " কেউ তো আবার শুধু এই কারনেই চেম্বারে নাম লেখান। নিজের পুরো মাস মাইনে রুমালে বেঁধে গৃহকর্মসহায়িকা মেয়ে,আদিবাসী রমনী,কলেজ পড়ুয়া,ষাটোর্ধ গৃহবধূ --কে নয় ?
এ আঁধার কাটবার নয় । আমরা না লিখলেও বাজারে দোকানে অঢেল OTC Product ! স্টেরয়েড মেশানো মলম মেখে এক দু 'মাসের গ্লো নিয়ে বোঁওও করে চক্কর কেটে পার্টিতে ঘোরাঘুরি করে এনারা আমাদের কাছে আসেন । তখন মুখ ভর্তি ব্রণ, আবাঞ্ছিত লোম, কালো ছোপ ইত্যাদি সারাতে আমাদের কালঘাম ছুটে যায় ।। বিউটিফিলিয়া বা গ্লোফিলিয়া ব্যাপারটা এই পর্যন্তই ছিল।

এর মধ্যে "কাঁটা লগা গার্ল" অকালে প্রয়াত হলেন। যা বিপুল বেগে এখন খবর ছোটে--বাপ্রে !! এটাও এখন রেট্রো নিউজ ! যেমন রেট্রো হয়ে গেছে আমেদাবাদে প্লেন ভাঙা বা পহেলগাঁও। অত জোরে ছুটে খবর থেকে পালাতে পারিনা --মনে লেগে থাকে। তাই মাঝরাতে এসব ছাঁইপাশ লিখতে বসি।
অত্যন্ত দুঃখজনক যে কোনো মৃত্যু।
দেশের সব কটি নামী খবরের কাগজে দেখা গেল--শেফালী জরিয়ালা হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যুর পর জানা গেছে তিনি নিয়মিত Glutathione ট্যাবলেট খেতেন। তাঁর ঘরে দু বোতল এই ট্যাবলেট ও দুটি Glutathione injection এর Vial পাওয়া গেছে। যে যৌগের নামটা একটু আড়ালে আবডালে ছিল --শেফালীর মৃত্যুতে তা জনসমক্ষে চলে এল ।।

আজ আমার চেম্বারে এক অজ গ্রামের মেয়ে এনে দেখাল--এই ওষুধটা খাই আমি। অনলাইনে আনিয়েছি। দেখি--Glutathione Tablet. কি আশ্চর্য ! রাজার ঘরে যে বিষ আছে টুনির ঘরে সে বিষ আছে !

কি এই Glutathione ?
একটি ট্রাইপেপটাইড রাসায়নিক যৌগ। Glycine, Cysteine, Glutamic Acid এই তিনটি অ্যামিনো অ্যাসিড থেকে কিছু এনজাইমের সাহায্যে লিভারে স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়াতেই মানুষের শরীরের মধ্যে তৈরি হয় । 1888 সালে এই যৌগটি আবিষ্কার করেন J.de Rey Pallhade , 1952 সালে নিউইয়র্কে Glutathione ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে প্রস্তুত করা সম্ভব হল । শরীরের বিভিন্ন কোষে Glutathione এর অনেক ভালো প্রভাব আছে ।
এটা আসলে একটা Antioxidant , অর্থাৎ শরীরে প্রতিনিয়ত যেসব ক্ষতিকারক পদার্থ তৈরি হচ্ছে তা বিনাশ করে । লিভার , কিডনি,স্নায়ুতে বেশ কিছু ভালো কাজ করে। এই সব কারণে যৌগটি বাজারে আনার কথা ভাবা হয়েছিল।
2023 সাল থেকে Glutathione এর মার্কেটিং শুরু হয় । এমন কি কিছু নামী কোম্পানিও 2023 সালের সেপ্টেম্বর মাসে Glutathione সম্পর্কে উৎসাহিত হয়ে এগিয়ে আসে ।
অথচ তারও আগে 2016 সালের অগাস্ট মাসে ব্রিটিশ মেডিকেল জার্নালে Glutathione এর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে সচেতন করে একটা আর্টিকল লেখা হয়েছিল।

সবচেয়ে বড় সত্য হল আজ পর্যন্ত কিন্তু Glutathione ভারতে FDA দ্বারা অনুমোদিত ওষুধ নয় । কারণ এখন পর্যন্ত অনুমোদনের সপক্ষে যথেষ্ট গবেষণাভিত্তিক কোনো তথ্য কারো হাতে নেই !

একটা যৌগপদার্থ নিয়ে এত কেন মাতামাতি ? এত কেন ঢাক ঢাক গুড় গুড় ?

কারণ এই যৌগ ত্বক ফর্সা করে। আমরা যে কারনে কালো , যে কালো রঙ আমাদের অনেক অসুখের সুরক্ষাকবচ --সেই মেলানিন তৈরি করা বন্ধ করে দেয় গ্লুটাথিওন। শুধু এই ক্ষমতার জন্য যৌগটির চাহিদা এশিয়াতে তুঙ্গে। প্রতি বছর ঝড়ের গতিতে বেড়ে চলেছে এর মার্কেট গ্রোথ।

এর ক্ষতিকারক দিক যা এখন পর্যন্ত জানা আছে --মারাত্মক অ্যালার্জি, শ্বাসকষ্ট ইত্যাদি। ইনজেকশন বা বেশি ডোজে খেলে শরীরের কোন অরগানে ঠিক কি ক্ষতি হয় তা এখনো পুরোপুরি জানার সময় আসেনি । অথচ ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে anti aging, fairness medicine হিসেবে।
শরীরে স্বাভাবিক ভাবে যেটুকু গ্লুটাথিওন দরকার সেটুকুই তৈরি হয়, স্বাভাবিক খাবারের মধ্যে যেটুকু গ্লুটাথিওন তৈরির উপাদান থাকে সেটুকুই উপকারি তার বেশি নয় । ট্যাবলেট বা ইনজেকশনের মাধ্যমে শরীরে কৃত্রিমভাবে গ্লুটাথিওন ঢোকালে তা চুপ করে বসে থাকবে না --শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মধ্যে দাপাদাপি করে কি যে ঘটায় --অনেকটাই অজানা এখনো।
এসব কথা কে কাকে বোঝাবে কেই বা বুঝবে এখন ? ভয়ানক রক্তাল্পতা ,ষোলো বছরের মেয়ে-- মা এসে বলেন --আমার মেয়ে কোনো খারাপ জিনিষ খায় না, শুধু আমলা জুস আর চিয়া সিডস খেয়ে থাকে-তবু, কেন এত কম হিমোগ্লোবিন বলুন তো? এর কি উত্তর দেব ?আমাদের কোন ঠাকুর্দা দিদিমা শুধু চিয়া সিডস খেয়ে বাঁচত জানিনা । কর্পোরেট বাজার নেট দুনিয়ায় ভর করে যা মাথায় ঢোকাবে তাই চিরস্থায়ী বাকি সব নশ্বর ।
পুঁজিবাদের বিজ্ঞাপন বহুবছর ধরে বুঝিয়ে আসছে -- প্রাণের চাইতেও সৌন্দর্য দামী !
Glutathione এর ক্ষেত্রে একেবারে হাতে হাতে ফল। সুতরাং --এ যৌবনরোধী জলোচ্ছাস রুধিবে কে ?

এবার প্রশ্ন --এত যখন প্রশ্ন এমন ওষুধ বাজারে এল কেন ? উত্তর--
Cisplatin নামে ক্যান্সারের ওষুধে মারাত্মক কিডনির ক্ষতি হয় । Glutathione সেই কিডনির ক্ষতি অনেকটাই প্রতিরোধ করে। ফিলিপিনসে শুধু Cisplatin ব্যবহারকারী রোগীদের জন্য গ্লুটাথিওন FDA অনুমোদন প্রাপ্ত ওষুধ । ভালো নয় ? সেই পুরোনো কথা --ছুরি দিয়ে ফল কাটাও যায় খুন করাও যায়। আগুন তো আলো দেয় আবার পুড়িয়ে মারে । যে যেভাবে ব্যবহার করবে।

এবার ভাবুন--সঠিক কিছু না জেনে, ডাক্তারের পরামর্শ না নিয়ে শুধু ফর্সা হবার জন্য কি জীবনের ঝুঁকি নেবেন ?

(ছবি --ইন্টারনেট)
ডঃ Sharmistha Das লিখলেন

18/07/2023

কনজাংটিভাইটিস- সর্বসাধারণের জন্য
সংগৃহীত

প্রথমেই যে বিষয়টি সকলকে আমি বলতে চাই সেটি হলো কনজাংটিভাইটিসে অন্ধত্বের ভয় নেই বরং সচেতনতা এবং উপসর্গ দেখা দেওয়ার পর দ্রুত ডাক্তারের পরামর্শ নিলে এই রোগকে খুব সহজেই দমন করা সম্ভব।

কনজাংটিভাইটিস কী?
সাধারণত কোনো রোগের নামের শেষে যে "-আইটিস" যুক্ত থাকে তার অর্থ হলো "প্রদাহ"। কনজাংটিভাইটিস শব্দটিকে বিশ্লেষণ করলে আমরা দুটি অংশ পাব- কনজাংটাইভা এবং আইটিস। সুতরাং কনজাংটিভাইটিসের আক্ষরিক অর্থ হলো কনজাংটাইভার প্রদাহ(সাধারণ মানুষের কাছে যেটি "চোখ ওঠা" , "জয় বাংলা" নামে পরিচিত)। এবার প্রশ্ন হলো, কনজাংটিভা কী? কনজাংটাইভা হলো চোখের একটি স্বচ্ছ আবরক যার মূল কাজ হলো প্রতিরক্ষা। খুব সহজেই অনুমেয়, চোখের প্রতিরক্ষা ব্যবস্থা যদি বিপর্যস্ত হয়ে পড়ে তাহলে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রকার অসুবিধার সম্মুখীন হতে হবে। তাই, চোখের মতো মূল্যবান জিনিসের প্রতিরক্ষা ব্যবস্থাকে রক্ষা করার দায়িত্ব আমাদের একান্ত কর্তব্য।

কনজাংটিভাইটিসের কারণ-
সাধারণত আবহাওয়া পরিবর্তনের সাথে বিভিন্ন ভাইরাস (যেমন অ্যাডিনো ভাইরাস), ব্যাকটেরিয়া অধিক সক্রিয় হয়ে ওঠে। এবার সেই ভাইরাস এবং ব্যাকটেরিয়া কোনো কারণে চোখের সংস্পর্শে এলে কনজাংটাইভার প্রদাহ ঘটায়। কিছু কিছু ক্ষেত্রে অ্যালার্জিও কনজাংটিভাইটিসের এক অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।

কনজাংটিভাইটিসের লক্ষণ-
কনজাংটিভাইটিসের কারণভেদে লক্ষণ বিভিন্ন হয়, এক্ষেত্রে আমি জেনারেলাইজ্ড করে লক্ষণগুলি তুলে ধরলাম।
ক) চোখ লাল হয়ে যাওয়া
খ) চোখ চুলকানো
গ) চোখের পাতা ফুলে ওঠা
ঘ) চোখ দিয়ে জল পড়া অথবা হলুদ শ্লেষ্মা জাতীয় পদার্থের আধিক্য ( পিচুটি হিসেবে যেটি আমরা চিনি)
ঙ) আলোর দিকে তাকাতে কষ্ট হওয়া
চ) কিছু কিছু ক্ষেত্রে ঝাপসা দেখা
ছ) হালকা জ্বর থাকতেও পারে আবার নাও থাকতে পারে

কনজাংটিভাইটিসের প্রতিকার-
এটি অত্যন্ত সংক্রামক এবং দ্রুত ছড়ায়। সুতরাং রোগলক্ষণ দেখার সাথে সাথে চক্ষু বিশেষজ্ঞের দ্রুত পরামর্শ নেওয়া আশু কর্তব্য।
ক) হাত না ধুয়ে চোখে হাত দেওয়া থেকে বিরত থাকুন
খ) কনজাংটিভাইটিসে আক্রান্ত ব্যক্তির গামছা, বালিশ, বেডকভার আলাদা করে দিতে হবে। এক্ষেত্রে অনেক সময় রোগী ভাবতে পারেন তাঁকে একঘরে করে দেওয়া হচ্ছে,তাঁর মনের উপর চাপ পড়তে পারে। ধীর স্থির ভাবে রোগীকে এই রোগ সম্পর্কে বোঝানো এবং মনের জোর বাড়ানো একান্ত কর্তব্য
গ) গরম জলে তুলো অথবা নরম কাপড় ভিজিয়ে হাতরসে চোখ মুছিয়ে দিতে পারেন
ঘ) কনজাংটিভাইটিসে আক্রান্ত বাচ্চাদের স্কুল , টিউশন , সুইমিং পুলে পাঠাবেন না। পর্যাপ্ত বিশ্রাম এবং যথাযথ চিকিৎসার সম্মিলিত প্রচেষ্টায় সাত থেকে দশ দিন লাগে সুস্থ হতে। গৃহবন্দি জীবন এবং বন্ধুবান্ধব না দেখতে পেয়ে শিশুমনের উপর প্রভূত চাপ পড়ে।তাই অভিভাবকদের কাছে একান্ত অনুরোধ এই সময় বাচ্চাদের মানসিক জোর দেবেন , তাদের সময় দেবেন, মুখরোচক রান্না করে খাওয়াবেন, খেলা করবেন।

চোখের মতো মহামূল্যবান জিনিস যখন আক্রান্ত হয় তখন মনের গহনে ভয়ের সঞ্চার হওয়াটাই স্বাভাবিক। আসুন, ভয়কে জয় করে নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি এবং হাতে হাত রেখে কনজাংটিভাইটিসকে হারিয়ে এক সুস্থ সমাজ গড়ে তুলি।

01/07/2023

"ডাক্তারবাবু, আপনি ভগবান....."

না, এটা একদমই ভুল ধারণা। ডাক্তারবাবুরা মোটেই কেউ ভগবান নন। ডাক্তারবাবুরাও মানুষ। একেবারে আপনার আমার মতনই রক্ত-মাংসে গড়া মানুষ। তাদেরও আর পাঁচটা মানুষের মতন সখ-আহ্লাদ, পরিবার-পরিজন, খিদে-তেষ্টা, সুখ-অসুখ, ভুল-ভ্রান্তি, ওঠা-পড়া সবই থাকে। নশ্বর মানুষের মতনই জন্ম-মৃত‍্যু দুইই থাকে। ডাক্তারবাবুরা যদি ভগবান হতেন, তবে তাঁরা নিজের বাবা-মা, আত্মীয়-বন্ধু এমনকি নিজেরও ব‍্যাধি-জরা-মৃত‍্যু আটকে দিতে পারতেন। তাঁরা সব রোগ-ব‍্যাধি বা মৃত‍্যুকে সবসময় জয় করতে পারেন না, কারণ তাঁরা মানুষ। হ‍্যাঁ, বিশেষ ধরণের প্রশিক্ষণ প্রাপ্ত একজন মানুষ। তিনি চিকিৎসাশাস্ত্রে প্রশিক্ষণ পেয়ে , চিকিৎসা পেশায় একজন পেশাদার হয়েছেন। চিকিৎসাশাস্ত্রে প্রায় ৩০ টির মতন ভিন্ন ভিন্ন শাখা আছে, যে যার মতন বিভিন্ন শাখায় পেশাদার হিসাবে কাজ করেন, পরিষেবা দেন। তাঁর প্রশিক্ষণলব্ধ জ্ঞান হয়তো বেশিরভাগ অসুখকেই সারিয়ে দিতে পারে, আবার অনেক অসুখকে সারাতে পারে না। পৃথিবীর কোনও পেশাদার মানুষই তার পেশায় ১০০% সাফল‍্য পান না, সাফল‍্যের শতাংশ হয়তো বেশিটাই, কিন্তু ব‍্যর্থতাও থাকে বেশ কিছু ক্ষেত্রে, সেটাই স্বাভাবিক। তাঁরও নশ্বর মানুষের মতন সীমাবদ্ধতা আছে, থাকতে বাধ‍্য। ঈশ্বর না ভেবে, নশ্বর ডাক্তারবাবুদের স্বাভাবিক সীমাবদ্ধতাকে মেনে নিতে শিখুন। ভগবানের স্থানে ভগবানই চিরকাল ছিলেন, আছেন এবং থাকবেন। ডাক্তারবাবুরাও তাঁদের নিজেদের বিপদে-আপদে সেই সর্বশক্তিমান ঈশ্বরকেই স্মরণ করেন।
তাই আসুন, ১লা জুলাই, আজ এই চিকিৎসক দিবসে, সব চিকিৎসককেই নশ্বর মানুষ হিসেবে ভাবতে শিখি, মানুষ হিসেবে তাঁদের সীমাবদ্ধতাগুলিকে মেনে নিতে শিখি। তাঁদের স্বাভাবিক নশ্বর সীমাবদ্ধতাগুলিকে মেনে নিয়ে, তাঁদের প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে যথাযথ সম্মান দিতে শিখি।
ডাক্তারবাবুরা মোটেই ভগবানের সম্মান চান না। তাঁরা চান না যে, তাঁদের সাফল‍্যগুলি নিয়ে মানুষ নাচানাচি করুক আর ব‍্যর্থতায় পিটিয়ে আধমরা করে দিক অথবা গায়ে বিষ্ঠা লেপন করুক।

সমাজের বিভিন্ন পেশার আরও পাঁচজন পেশাদার ব‍্যক্তি, যে সামাজিক নিরাপত্তা ও সম্মানের সঙ্গে তাঁদের পরিষেবা প্রদান করেন, ডাক্তারবাবুরাও শুধু সেইটুকুনই সমাজের কাছ থেকে আশা করেন, তার বেশি কিছু না। ঠুনকো প্রশংসা, হাততালি বা ভগবানের সঙ্গে তুলনা…..
এসব ডাক্তারবাবুরা কোনওটাই চান না, চান শুধু ন‍্যায‍্য পরিষেবা দেওয়ার সুষ্ঠু, পেশাদারী, সুস্থ মানসিকতা ও পরিবেশ।🙏🏻

Address

Howrah
711405

Telephone

+919836799698

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডোমজুর নার্সিংহোম Domjur Nursing home posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ডোমজুর নার্সিংহোম Domjur Nursing home:

Shortcuts

Share

Category