Daktarbabu

Daktarbabu An affordable multispecialty doctors clinic dedicated to low and middle income group. This is the first ever Rs. 11 Clinic in Kolkata

09/04/2023

Cesarean birth can be life-saving for the fetus, the mother, or both. However, the rapid increase in cesarean birth rates without clear evidence of improved maternal or infant outcomes raises significant concern that cesarean delivery is overused.

08/10/2022

This clinic has always been a dream of ours, and it wouldn’t exist without your support.

সবসময় যে রোগ হলেই  #ডাক্তারবাবুর কথা মনে পড়বে, তার কোনো মানে নেই। পরিষ্কার পরিচ্ছন্ন শিশু বান্ধব ক্লিনিক সাথে কলকাতার ...
12/08/2022

সবসময় যে রোগ হলেই #ডাক্তারবাবুর কথা মনে পড়বে, তার কোনো মানে নেই। পরিষ্কার পরিচ্ছন্ন শিশু বান্ধব ক্লিনিক সাথে কলকাতার গণ্যমান্য বড় বড় ডাক্তারবাবু আর যাবতীয় পরীক্ষা এত কম খরচে কি ভাবে সম্ভব সেটা দেখতেও তো আসা যায়। না কোনো এনজিও নয়, সম্পূর্ন ব্যক্তিগত উদ্যোগ আর আপনাদের শুভ কামনায় চলা একটি প্রয়াস এর নাম #এগারোটাকায়ডাক্তারবাবু। সম্প্রতি ক্লিনিক এর এক অন্যতম শুভানুধ্যায়ী শ্রীমতী প্রিয়দর্শিনী ঘোষ এসে দেখে গেলেন আমাদের কাজ কর্ম। উনি কি বললেন আর ১১ টাকার ক্লিনিক এর ভিতর টা ঠিক কেমন দেখে নেয়া যাক। দেখতে ক্লিক করুন এই লিংক এ
https://youtu.be/n3vj7r5GT7k

Egaro Takay Daktarbabu provides much more than just medicines or Doctors  for the elderly. It provides Dignity, Companio...
04/05/2022

Egaro Takay Daktarbabu provides much more than just medicines or Doctors for the elderly. It provides Dignity, Companionship and Expertise.....

24/03/2022

প্রমিস ওয়ার্ল্ড ওয়াইড এর প্রেসিডেন্ট শ্রীমতি জয়া বসু, কলকাতায় এসেছিলেন কয়েকদিনের জন্য। ঘুরে দেখে গেলেন এর কাজকর্ম। ওনার জম্মদিন আর ক্লিনিক এর জন্মদিন দুটোই 11তে। রইল ওনার শুভেচ্ছা আমাদের পাথেয় হয়ে। Visit us to motivate at in where matters

12/03/2022

কলকাতা যেমন একদিকে প্রেমের শহর, ভালবাসার শহর, রূপকথার শহর... তেমনই সেবারও শহর।সারা বিশ্বের মধ্যে একমাত্র শহর ,যেখানে সম্পূর্ণ অপরিচিত মানুষের জন্যও ভাবনা আছে। দূর্ঘটনায় আহতকে হাসপাতালে পৌঁছে দেওয়া আছে।এক বোতল রক্তের জন্য সমাজ মাধ্যমে তোলপাড় আছে।অচেনা অসুস্থের জন্য রাতজাগা আছে।এ শহর মাদার টেরেজার শহর‌।তাই তো কলকাতা কল্লোলিনী তিলোত্তমা।

গত দুবছরে সারা পৃথিবীর সাথে বদলে গেল কলকাতাও।করোনা কাল মানুষকে চোখ রাঙালো-"একা থাকো।গন্ডি রাখো।"চারিদিকের দমবন্ধ করা আতঙ্কের পরিস্থিতিতে, মানুষ মানুষের পাশে দাঁড়াতে ভয় পেল। সামাজিক দূরত্বের শাসন বয়ে আনলো একাকীত্ব আর অসহায়তা।এর সাথে যুক্ত হল অসংখ্য মানুষের রুজি-রোজকার বন্ধ হয়ে কর্মহীন হয়ে পরা।

এর সাথে বেশিরভাগ সরকারী হাসপাতাল... কোভিড হাসপাতালে পরিনত হবার ফলে ;সরকারি হাসপাতালের ভরসায় থাকা মানুষগুলি পড়লেন মহাবিপদে।যেখানে দুবেলা খাবার যোগাড় করতেই নাস্তানাবুদ অবস্থা...সেখানে কোন নার্সিং হোম বা 'প্রাইভেটে' চিকিৎসক দেখানোর আকাশ ছোঁয়া খরচ তারা সামলাবেন কিভাবে!

আর এই সমস্যাটা নাড়া দেয় দক্ষিণ কলকাতার বাসিন্দা সুজয় রায়ের ব্যাক্তিগত ভাবনায় , যার ফসল হিসেবে কলকাতা শহর এ সংযোজিত হল এক নবতম পালক। এক অভিনব উদ্যোগ হিসাবে পথচলা শুরু এগারো টাকার "ডাক্তার বাবু" ক্লিনিক এর।এখানে মাত্র এগারো টাকার বিনিময়ে প্রতি সপ্তাহের সোম, বুধ,শনি ও রবিবার স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীর চিকিৎসা করেন। #জেনারেল_ফিজিসিয়ান এর সাথে সাথে #শিশু_বিশেষজ্ঞ, #গাইনোকলজিস্ট, #গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট, #ডেন্টিস্ট, #চক্ষু_বিশেষজ্ঞ, #নিউট্রশনিস্ট, #ফিজিওথেরাপিস্ট --থাকছেন সকলেই। ডা: সমরেশ ভট্টাচার্য, প্রফেসর ডাঃ তুলিকা ঝাঁ, সার্জেন ড: শ্রেয়সী সরকার, সার্জেন ডা: পার্থ সারথী গিরির মত স্বনামধন্য এবং দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারবাবুরা এখানে যত্নের সাথে উন্নতমানের পরিসেবা দিতে হাজির থাকছেন। মার্চ মাস থেকে হোমিওপ্যাথি বিভাগ ও শুরু হচ্ছে। এখানে বিনামূল্যে ওজন,রক্তের বিভাগ, রান্ডাম সুগার ,রক্তচাপ পরীক্ষা করার সাথে সাথে ও আর্থিক ভাবে দুর্বল দের জন্য চশমা ও কিছু জীবনদায়ী ওষুধ ও অক্সিজেন এর ব্যবস্থাও থাকছে।
সুন্দর করে সাজানো এই ক্লিনিক এর আর একটি বিশেষত্ব হল চিলড্রেন্স কর্নার, অনেক মা এখানে আসছেন যাদের কোলে বা সাথে হয়তো থাকছে একরত্তি শিশু,বাচ্ছারা সেখানে মনের আনন্দে ছবি আঁকছে,রঙ করছে,ছড়া পড়ছে,খেলা করছে।

কলকাতায় প্রিন্স আনোয়ার শাহ রোডের ক্রসিং এ ,টিপু সুলতান মসজিদের ঠিক বিপরীতে,গত ১১ ই অক্টোবর শুরু হওয়া ক্লিনিকটির বয়স এখন সবে পাঁচ মাস।কোভিড পরিস্থিতি মাথায় রেখে নির্দিষ্ট সংখ্যক রোগীই দেখা হয়। পাঁচমাস পূর্ন হবার আগেই প্রায় ছয়শ সাতাশ জন রোগী এখানে এসেছেন এবং সুস্থ হয়ে উঠেছেন ।একমাস বয়সী শিশুসন্তানকে তার বাবা-মা যেমন দেখাতে এনেছেন, তেমনই প্রায় নব্বই ছুঁই ছুঁই মানুষ, পরামর্শ নিতে নিজেই চলে এসেছেন। দেখিয়ে যাবার তিনদিনের মাথায় নিয়ম করে ফোনে বা সরাসরি খবর নেয়া হয় যে কেমন আছেন। রোগীদের বক্তব্য-- "এখান কার ডাক্তার বাবুদের ব্যবহারেই নাকি অর্ধেক রোগ সেরে যায়"। ক্রমশ আর্থিক ভাবে স্বচ্ছল মানুষরাও ভীড় জমাচ্ছেন কারণ ক্লিনিক এর ভিতরের পরিবেশ এবং পরিষেবার মান কলকাতার অনেক হাই প্রোফাইল ক্লিনিককে হার মানায়।এবং তাঁরা ইচ্ছে হলে তাদের সামর্থ্য মত অর্থ প্রদান করছেন।

ডাক্তার বাবু ক্লিনিকটির কর্ণধার শ্রী সুজয় রায়ের মায়ের জন্মদিন এগারো তারিখ।বহু দিন হল মা চলে গেছেন না ফেরার দেশে।মায়ের জন্মদিন উপলক্ষ্যেই এগারো টাকায় ডাক্তারবাবু শুরু করা।

সম্পূর্ণ ব্যাক্তিগত উদ্যোগে এই ক্লিনিকটি সুষ্ঠ ভাবে চালানোয়, আমাদের পাশে রয়েছেন অনেক শুভাকাঙ্ক্ষী মানুষ জন। যার মধ্যে সিনির প্রতিষ্ঠাতাঃ ড: সমীর নারায়ণ চোধুরীর কথা বিশেষ ভাবে উল্লেখ্য। এছাড়াও শ্রীমতি জয়া বসু (দিদি), সোমা মুখার্জি (বন্ধু), গৌতম , শোভন (ভাই) প্রদীপ দা উজ্জ্বল নক্ষত্রের মত আলোকিত করে রেখেছে।
সবার ভালবাসা কে পাথেয় করে আর্থিক ও বহু প্রতিকূলতা কে জয় করে এরকম একটি উদ্যোগ শুরু তো করতে পেরেছি সেটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। এগারো টাকা তো আসলে প্রতিকী মাত্র। একের পাশে আর এক থাকলেই তো সার্থক হয়ে ওঠে বেঁচে থাকাটুকু। ভালো থাকুক কলকাতা।ভালো রাখুক কলকাতা। ভালোবাসুক কলকাতা। সৌজন্য: পৌলমী রায়

❤️❤️❤️❤️❤️❤️❤️

#এগারোটাকায়ডাক্তারবাবু

An affordable multispecialty doctors clinic dedicated to low and middle income group. This is the first ever Rs. 11 Clinic in Kolkata

Address

Prince Anwarsah Tollygunj Crossing
Kolkata
700033

Opening Hours

Monday 9:45am - 12pm
Saturday 10am - 8pm
Sunday 10am - 8pm

Telephone

+919830063309

Alerts

Be the first to know and let us send you an email when Daktarbabu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Daktarbabu:

Shortcuts

Share

Category