Dr. Ankur Biswas, Consultant Gynaecologist

Dr. Ankur Biswas, Consultant Gynaecologist MBBS, MS(Gynae), FMAS (Laparoscopic Surgery), FIAOG, DMAS (Germany), Fellowship (Fetal Medicine), MIAOG, ISAR cert. Petals Health Clinic, Tollygunge

2.
(1)

Infertility Training (Mumbai)

(This is a health awareness page for all) Consultant Gynaecologist, High-risk Pregnancy & Fetal Medicine Specialist, Fertility Expert & Laparoscopic Gynae-surgeo


Consultant Gynaecologist
Institute of Fetal Medicine, Kolkata

Attached to Calcutta National Medical College & Hospital, Kolkata
Formerly, ESI Medical College, Joka

Visiting Consultant:

Bhagirathi Neotia

Women & Child Care Centre
Bellevue Clinic
Charnock Hospital
Desun Hospital
RSV Hospital, Tollygunge
R G Stone Laparoscopy Hospital



Chambers:

South Kolkata:

1. Ramkrishna Clinic, Ramgarh More, Garia

3. Verve Lab (near Science City)

4. Horizon Lifeline Nursing Home (near Moulali)

4. AM Medical Centre (AMRI Hospital, Mukundapur)


North Kolkata:

1. NKG Diagnostics, Girish Park

2. Apollo Clinic, Vivekananda Road (near Ganesh Talkies)


Salt Lake:

1. Apollo Clinic, Salt Lake (at City Centre 1)


Newtown:

1. Apollo Clinic, New Town (at Galleria)

2. Delta Healthcare, Hatisala More


Howrah City:

1. Kriya Pathlab (near Dumurjala)


Barasat:

1. Specialist Clinic, Nabapally

2. Specialist Clinic, Champadali


Madhyamgram:

1. Oasis Healthcare


Kalyani:

1. Kalyani General Hospital



Service:
Menstrual abnormalities/PCOS/Endometriosis
Fertility care
Sexual dysfunction/diseases/infections
Family planning
Adolescent girl's problems
Post menopausal health
Cervical cancer screening & vaccination
Premarital counseling
Preconceptional planning
Antenatal Care
High risk pregnancy
Advanced obstetric ultrasound
Vaccines in pregnancy
Puerperium care with Lactation
Vaginal/Cesarean Deliveries
Open/Laparoscopic Gynaecological surgeries
Vaginal surgeries

SURGERIES PERFOMED

For Pregnancy:
Painless/ Epidural Delivery ● Cesarean Section/Delivery ● Complicated Cesarean Delivery ● Instrumental Delivery ● Cervival Cerclage - McDonald’s Stitch, Shirodkar’s Stitch, Laparoscopic Intraabdominal stitch ● Laparoscopic Ovarian Cystectomy in Pregnancy ● Laparoscopic Ectopic Pregnancy Removal

FertilitySurgeries:
Laparoscopic Endometriosis Surgery • Laparoscopic Adhesiolysis / Tuboplasty • Tubal Re-anastomosis • Laparoscopic Ovarian Drilling • Hysteroscopic Polypectomy • Hysteroscopic Myomectomy • Intra-uterine Adhesiolysis • Electro-surgical Metroplasty • Holmium YAG Laser Uterine Septal Resection • Hysteroscopic Tubal Cannulation • Single Incision Laparoscopy

Gynaecologic Surgeries:
Total Laparoscopic Hysterectomy (TLH) • Laparoscopy Assisted Vaginal Hysterectomy (LAVH) ● Laparoscopic Myomectomy • Laparoscopic Oophorectomy ● Scarless/Non-Descent Vaginal Hysterectomy (NDVH) ● Pelvic Floor Repair (PFR) ● Scar Endometriosis Removal ● Laparoscopic Sacro-Colpopexy ● Laparoscopic Repair of Cesarean Scar Dehisence ● Manchester Fothergill

Procedures:
Office (OPD-based Hysteroscopy) ▪ Endometrial sampling/Pipells Biopsy ▪ PAP smear/LBC


WE PROMOTE NORMAL DELIVERY

25/08/2026

🟢আমি ও আমার টীম সপ্তাহে ৭ দিনই ক্লিনিকে আছি| 🟢

☎️ইনফার্টিলিটি পরামর্শ ও ক্লিনিকের বিবরণ জানতে যোগাযোগ করুন :
7439996844 ( কল ও হোয়াটস্যাপ)

🛑মুড়ি মুড়কির মত জরায়ু কেটে বাদ দেওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসার সময় এসেছে!🛑----------------------------------------------...
23/08/2026

🛑মুড়ি মুড়কির মত জরায়ু কেটে বাদ দেওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসার সময় এসেছে!🛑
-----------------------------------------------------------------------------
জরায়ু রেখেই মাসিকের বেশি রক্তপাত ও ব্যথাজনিত সমস্যার সম্পূর্ণ সমাধান আধুনিক চিকিৎসাশাস্ত্রে সম্ভব| গুটিকয়েক ক্ষেত্রে সেগুলো কাজ না করলে তবেই হিস্টেরেক্টমি প্রয়োজন, সব ক্ষেত্রে নয়|

কোলকাতা মেনোপজ সোসাইটি -এর উদ্যোগে সচেতনতা বাড়াতে আজকের এই আলোচনা সভা| প্যানেল বিশেষজ্ঞ হিসেবে অংশ নিয়েছিলাম|

আপনাদের সকলের সাথে গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে আলোচনায় আসব খুব শীঘ্রই, এই পেজেই ---

স্বাধীনতা মানে বেঁচে থাকার মৌলিক অধিকার ও চাহিদাগুলির পর্যাপ্ত প্রাপ্তি| স্বাধীনতা মানে অন্ন-বস্ত্র-বাসস্থানের পর্যাপ্ত ...
21/08/2026

স্বাধীনতা মানে বেঁচে থাকার মৌলিক অধিকার ও চাহিদাগুলির পর্যাপ্ত প্রাপ্তি| স্বাধীনতা মানে অন্ন-বস্ত্র-বাসস্থানের পর্যাপ্ত সুরাহা| স্বাধীনতা মানে জাতি, ধর্ম, বর্ণ, পেশা তথা অর্থনৈতিক অবস্থান নির্বিশেষে শিক্ষা ও স্বাস্থ্যের সম্যক অধিকার স্থাপন| তাই স্বাধীনতা দিবসে জনস্বাস্থ্যের উদযাপনের চেয়ে বড় কর্মকান্ড বোধহয় আর কিছু হতেই পারে না|

প্রতিবছরের মত এবছরেও তাই BOGS -এর তরফে আয়োজিত জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে সচেতনতা শিবির চলেছে ১৫ই আগস্টের সকালে|

ওই যে বললাম, স্বাধীনতার সাথে স্বাস্থ্য ওতপ্রোতভাবে যুক্ত, তাই আমাদের চিকিৎসকদের কাছে স্বাধীনতা দিবস ছুটির দিন নয় মোটেই! তাই তো ক্যাম্প শেষ করে পাজামা পাঞ্জাবি পরেই চলেছে সারাদিন রোগী দেখা, গর্ভবতী মায়েদের ইউ এস জি করার পালা| সাথে বেশ কিছু ডেলিভারি আর অপারেশন|

স্বাধীনতার আরেক নাম তো সুস্বাস্থ্যের উদযাপন!

সুন্দরবনের স্বাস্থ্য অন্বেষণ ও ডিজিটাল ডাক্তারি:-----------------------------------------------------'সিটি অফ জয়' -এর ঝা...
12/08/2026

সুন্দরবনের স্বাস্থ্য অন্বেষণ ও ডিজিটাল ডাক্তারি:
-----------------------------------------------------

'সিটি অফ জয়' -এর ঝাঁ চকচকে ঠান্ডা চেম্বারে বসে ডাক্তারি যেখানে শেষ হয়, সেখান থেকেই হয়তো শুরু হয় সুন্দরবনের প্রত্যন্ত গ্ৰামাঞ্চলের প্রান্তিক মানুষদের রোজকার জীবনযুদ্ধে অসুখের খোঁজ| বাঘ, কুমির আর সাইক্লোনের সঙ্গে লড়াই করে বেঁচে থাকাই যেখানে দস্তুর, দৈনন্দিন স্বাস্থ্য নিয়ে ভাবনার অবকাশ সেখানে উপোষী রাতের পূর্ণিমার চাঁদ|

শহর কোলকাতার ফাইভ ষ্টার কুয়োর ড: রানা টাইগ্রিনা হয়ে এ বিপুল স্বাস্থ্য সমুদ্রের ব্যাপ্তি আর গভীরতার উপলব্ধি সম্ভব না| আর্থ-সামাজিক সিঁড়ির নীচের দিকের সংখ্যাগরিষ্ঠ ধাপগুলিকে উপেক্ষা করেও কোনোদিন জনস্বাস্থ্যের সার্বিক বিকাশ সম্ভব নয়| সামাজিক পিরামিডের 'base' তৈরী হয় যেহেতু এই শ্রেণীর হাত ধরেই, তাই এই উপেক্ষার সুদূরপ্রসারী ফলাফল কিন্তু সম্পূর্ণ সমাজ-কাঠামোর ভাঙ্গন, যার প্রভাব আসতে বাধ্য সমাজের উপরতলাতেও|

ড: শতদল সাহা ও তার JSV Innovations -এর উদ্যোগে এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে বাস্তবায়িত করতেই জন্ম 'উদয়' এর মত এই অভনব জনস্বাস্থ্য প্রকল্পের| সমস্ত চিকিৎসার সরঞ্জাম নিয়ে সাইকেলে করে এই প্রান্তিক মানুষদের দুয়ারে পৌঁছে যাওয়া, তাদের শরীরের খেয়াল রাখা, তাদের সচেতন করা ও প্রতিনিয়ত telecommunication এর মাধ্যমে সরাসরি তাদের স্বাস্থ্যের খোঁজ নেওয়া এই প্রকল্পের অন্তর্ভুক্ত|

আমার নীচের ছবিগুলি গতকালের, সুন্দরবনের বেশ কিছু ক্লাসটারে প্রান্তিক মানুষগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্সে কিছুটা সময় কাটানো ও তাদেরকে স্বাস্থ্য সচেতন করার মুহূর্তের| এই মুহূর্তগুলোই কিন্তু মনে করায় ছোটবেলায় পড়া সেই বিখ্যাত লাইন -
'সকলের তরে সকলে আমরা,
প্রত্যেকে আমরা পরের তরে|'

09/08/2026

সিজারের পর কি সত্যিই মায়ের বুকের দুধ শুরু করতে দেরি হয়?

মাতৃদুগ্ধ শিশুর প্রথম ভ্যাকসিন, বাইরের প্রতিকূল দুনিয়াতে জীবাণু, প্রদাহ, এলার্জি, ক্যান্সার সহ আরো হাজার মারণ শত্রুর বির...
07/08/2026

মাতৃদুগ্ধ শিশুর প্রথম ভ্যাকসিন, বাইরের প্রতিকূল দুনিয়াতে জীবাণু, প্রদাহ, এলার্জি, ক্যান্সার সহ আরো হাজার মারণ শত্রুর বিরুদ্ধে প্রথম ও প্রধান রক্ষাকবচ| তাই বিশ্বজুড়ে নবজাতকের স্তনদুগ্ধ পানে সচেতনতা বাড়াতে ১৯৯২ সাল থেকে অগাস্ট মাসের ১-৭ তারিখ উদযাপিত হয়ে আসছে বিশ্ব স্তন্যপান সপ্তাহ|

বেঙ্গল অবস্টেট্রিক্স এন্ড গাইনিকোলোজিক্যাল সোসাইটি ও আইসোপার্ব -এর (পশ্চিমবঙ্গের স্ত্রীরোগবিশেষজ্ঞদের প্রধান দুই সংগঠন) উদ্যোগে চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের মধ্যে এই সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এক অভিনব উদ্যোগ ও অনুষ্ঠান আয়োজিত হয় কোলকাতা মেডিকেল কলেজে|

প্রধান অতিথি ছিলেন রাজ্য সরকারের ভারপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী শ্রী শারদ্বত মুখোপাধ্যায় মহাশয়| উপরোক্ত দুই সংস্থার সম্মানীয় প্রেসিডেন্ট ও সেক্রেটারিগণের তত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালনার অন্যতম দায়িত্বে ছিলাম আমি|

অনুষ্ঠানটির প্রতীকী ছিল ক্যানভাসে আঁকা একটি 'জীবন বৃক্ষ', যেখানে আমরা প্রতিটি স্বাস্থ্যকর্মী শিশুর স্তনদুগ্ধ পানের অঙ্গীকার ও শপথ গ্রহণ করে তার প্রতীকী স্বরূপ নিজেদের নাম লেখা এক একটি পাতা যুক্ত করতে থাকি|

অনুষ্ঠানটিতে সমগ্র পশ্চিমবঙ্গ থেকে চিকিৎসক, নার্সিং অফিসার ও স্বাস্থ্যকর্মীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত|

একদিনের অনুষ্ঠান নয়, এই অঙ্গীকার থাকুক সারা বছর জুড়ে| কেবল শহর কোলকাতা নয়, এই শপথ গৃহীত হোক প্রত্যন্ত জেলাস্তরেও| পরবর্তী বছরগুলিতে আমাদের এই অনুষ্ঠানের আয়োজনস্থল তাই জেলাভিত্তিক করার ভাবনাও নেওয়া হয়েছে|



🤱🤱🤱🤱🤱🤱🤱
❤️❤️❤️❤️❤️❤️❤️
🍀🍀🍀🍀🍀🍀🍀

সারাদিনের নিরন্তর ক্লান্তি নিমেষেই তৃপ্তিতে পরিণত হয় এমন দুর্লভ মুহূর্ত উপহার পেলে| আমার হাত ধরে ভদ্রলোকের The Grand Ent...
06/08/2026

সারাদিনের নিরন্তর ক্লান্তি নিমেষেই তৃপ্তিতে পরিণত হয় এমন দুর্লভ মুহূর্ত উপহার পেলে| আমার হাত ধরে ভদ্রলোকের The Grand Entry হয়েছিল গতবছর পুজোর সময়| দ্বিতীয় সাক্ষাতে উনি শুনিয়ে গেলেন এ'বছরের পুজো কেমন কাটাবেন সেই প্ল্যানিং|

যে হাসপাতাল গুলিতে আমরা ডেলিভারি (নরমাল ও সিজার উভয়ই) করি:--------------------------------------------------------------...
04/08/2026

যে হাসপাতাল গুলিতে আমরা ডেলিভারি (নরমাল ও সিজার উভয়ই) করি:
--------------------------------------------------------------------------
ভাগীরথী নেওটিয়া
বেলভিউ
আই এল এস হসপিটাল
চার্ণক লোহিয়া হসপিটাল
আর এস ভি হসপিটাল

☎️আমাদের যোগাযোগ নং (ফোন ও হোয়াটস্যাপ): 074399 96844
-------------------------------------------------------------------------

We conduct Normal & Cesarean Delivery at:
------------------------------------------------------------------------
Bhagirathi Neotia
Bellevue
ILS Hospital
Charnock Lohia Hospital
RSV Hospital

☎️Our Contact No. (Phone & WhatsApp):
074399 96844
-------------------------------------------------------------------

যখন নতুন অতিথির মেজাজি পদার্পণের বেশ খানিক আগেই ছবি তোলায় সাংঘাতিক অনীহা!'ওরে, আমিই তোকে বাইরে আনবো রে' বলে সেটিং করে অন...
31/07/2026

যখন নতুন অতিথির মেজাজি পদার্পণের বেশ খানিক আগেই ছবি তোলায় সাংঘাতিক অনীহা!

'ওরে, আমিই তোকে বাইরে আনবো রে' বলে সেটিং করে অনেক কষ্টে একটা রাগী রাগী পোজে ছবি তুলতে রাজি করালাম| টুক করে ছবিটা তুলে অগত্যা হ্যাপি জার্নি উইশ করে আসলাম ভদ্রমহিলা/ভদ্রলোককে, সাথে বলে আসলাম --- ২০-২১ সপ্তাহ অপেক্ষা কর, বেরোনোর সময় দেখাবো মজা!

স্বাধীনতা মানে ভুল ধারণার বেড়া ভেঙে  তক্কো ও যুক্তি,স্বাধীনতা মানে জ্ঞানের আলোকে মারণ ক্যান্সার থেকে মুক্তি ---🇮🇳 ৭৯ তম ...
15/08/2025

স্বাধীনতা মানে ভুল ধারণার বেড়া ভেঙে তক্কো ও যুক্তি,
স্বাধীনতা মানে জ্ঞানের আলোকে মারণ ক্যান্সার থেকে মুক্তি ---

🇮🇳 ৭৯ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমাদের স্ত্রীরোগবিশেষজ্ঞদের রাজ্য সংগঠনের (Bengal Obstetrics and Gynaecological Society, BOGS) তরফে মনসুর হাবিবুল্লা মেমোরিয়াল স্কুল (পুরাতন সাউথ এন্ড স্কুল)-এ বিনামূল্যে জরায়ুমুখের ক্যান্সার (Cervical Cancer) প্রতিরোধক 💉 HPV ভ্যাকসিন পেল ৯ থেকে ১৫ বছর বয়সী ৩০০ জন ছাত্রী।

🤝 BOGS-এর সক্রিয় সদস্য হিসেবে এই অভিনব উদ্যোগে সামিল থাকার সুযোগ পাওয়ায় আন্তরিকভাবে কৃতজ্ঞ| ❤️

📊 ভারতে মহিলাদের মধ্যে এই ক্যান্সারে আক্রান্ত ও মৃত্যুর প্রবণতা 🥈 দ্বিতীয় সর্বাধিক। অথচ যে গুটিকয়েক ক্যান্সার প্রতিষেধক দিয়ে সম্পূর্ণ আটকানো যায়, তার মধ্যে সারভাইক্যাল ক্যান্সার অন্যতম| কিন্তু কেবল সচেতনতার অভাব আর ভুল ধারণার কারণে সিংহভাগ মানুষ চিকিৎসাবিজ্ঞানের এই আশীর্বাদ থেকে বঞ্চিত।

📌৯ থেকে ১৫ বছর বয়সের মধ্যে ২ ডোজের এই সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়াহীন 💯 প্রতিষেধক আপনার সন্তানের জীবন সুরক্ষিত 🛡️ রাখতে পারে। এমনকি এই সময়সীমা অতিক্রম হলেও ৪৫ বছর পর্যন্ত এই প্রতিষেধক নেওয়া যেতে পারে ⏳

🙏 দেশের সকল নাগরিকের কাছে বিনীত অনুরোধ — সব রকম দ্বিধা আর সংকোচ থেকে বেরিয়ে এসে সামিল হোন এ স্বাধীনতা সংগ্রামে যাতে আমাদের একটি পরিবারও এই মহার্ঘ্য কবচ 🛡️ থেকে বাদ না পড়ে।✊🤝
🌍🩺 বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ২০৩০ সালের মধ্যে এই ক্যান্সার সমগ্র বিশ্ব থেকে নির্মূল করার যে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে, তা আমরা সকলে মিলে পূরণ করতে পারব না? এ অঙ্গীকারের শুভক্ষণ আর কী হতে পারে! ❤️


Address

Jadavpur
Kolkata
700092

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Ankur Biswas, Consultant Gynaecologist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Ankur Biswas, Consultant Gynaecologist:

Shortcuts

Share