26/08/2026
রাত ১ টা, চোখ ঘুমে ভারী হয়ে গেছে তাও আপনি একটার পর একটা রিল বা শর্টস স্ক্রল করে যাচ্ছেন।
সারাদিনের ক্লান্তি, পরের দিনের কাজের চাপ থাকলেও অর্থহীন ভিডিও দেখা থেকে নিজেকে আটকাতে পারছেন না।
সারাদিন দায়িত্ব, কর্তব্য, কাজের চাপ, সংসারের ঝামেলা, দরকারি নোটিফিকেশন, মেইল, মেসেজের মাঝে নিজের জন্য কোনও সময় থাকে না।
রাত বাড়লে অবচেতন মন দিনের সেই মানসিক চাপের বিরুদ্ধে যেন এক ধরনের "প্রতিশোধ" নিতে চায়। মস্তিষ্ক নিজের জন্য যেন কিছুটা সময় ও স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
👉 কেন এমন হয়?
🍁 সারাদিন বিভিন্ন কাজে সিদ্ধান্ত নিতে নিতে ইচ্ছাশক্তি শেষ হয়ে যায়, এরপর ফোনটা রেখে ঘুমানোর মতো আত্মনিয়ন্ত্রণ তখন আর অবশিষ্ট থাকে না।
🍁 ক্লান্ত মস্তিষ্কের জন্য ফোনে সোশ্যাল মিডিয়া স্ক্রল করে তাৎক্ষণিক আনন্দ বা ডোপামিন পাওয়াটা সবচেয়ে সহজ রাস্তা।
👉 এই চক্র থেকে বেরোনোর ৩টি উপায়
🍁 দিনের বেলা "মাইক্রো-ব্রেক" নিন: দুপুর বা বিকেলে অন্তত ১০ মিনিট সময় শুধু নিজের জন্য রাখুন।
🍁 ঘুমানোর সময় বিছানা থেকে মোবাইল দুরে রাখুন: বদলে কোনো বই পড়া বা হালকা মিউজিক শোনার অভ্যাস তৈরি করুন।
🍁 বিশ্রামকে নিজের অধিকার ভাবুন: আর ঘুমের উপকারিতা সম্পর্কে সচেতন থাকুন।