Dr. Prattay Ghosh

Associate Professor (Internal medicine) & Consultant Physician ( General Medicine, Clinical Cardiologist, Diabetes specialist and Endocrinologist [CMC Vellore] in Kolkata )

10/09/2026

গ্লুকোমিটারে হঠাৎ সুগার বেশি এলে প্যানিক করবেন না! ভুল রিডিং থেকে নিজেকে কীভাবে বাঁচাবেন, জেনে নিন ডক্টর প্রত্যয় ঘোষের কাছ থেকে।

For Consultation - 7679944040

09/09/2026

হাত উঠছে না, চুল আঁচড়াতে কষ্ট হচ্ছে, কিংবা পিঠের পিছনে হাত নিতে পারছেন না?
অনেক সময় আমরা এটাকে শুধু বয়সের সমস্যা ভেবে এড়িয়ে যাই। কিন্তু Diabetes থাকলে Frozen Shoulder-এর ঝুঁকি বেশি।

Frozen Shoulder-এ শুধু ব্যথা নয়, ধীরে ধীরে কাঁধের movement কমে গিয়ে কাঁধ শক্ত হয়ে যেতে পারে।
তবে হাত উঠতে না পারলেই যে Frozen Shoulder, তা নয়—কাঁধের আরও অনেক সমস্যাও এর কারণ হতে পারে।

👉 বিশেষ করে Diabetes-এর সঙ্গে যদি কাঁধের ব্যথার পাশাপাশি movement ক্রমশ কমতে থাকে, তাহলে বিষয়টি অবহেলা করবেন না।

For Appointment of Dr. Prattay Ghosh, Call - 7679944040

08/09/2026

কাল নিমন্ত্রণে একটু বেশি খেয়ে ফেলেছেন?
তাই বলে আজ সকালের খাবার বাদ দিয়ে পুষিয়ে নেবেন? ❌

না খেয়ে থাকা বা নিজে থেকে ওষুধের মাত্রা বাড়ানো—কোনোটাই সমাধান নয়।

👉 পরের খাবার থেকেই থেকেই স্বাভাবিক খাওয়ার রুটিনে ফিরে আসুন।

মনে রাখবেন, বেশি খাওয়ার শাস্তি আজ না খেয়ে থাকা নয়।

06/09/2026

চেয়ার থেকে উঠতে গিয়ে হাত দিয়ে ঠেলে উঠতে হচ্ছে? কিংবা সিঁড়ি দিয়ে ওঠার সময় আগের চেয়ে বেশি কষ্ট হচ্ছে?

ভাবছেন বয়স হয়েছে বলে এমনটা হচ্ছে? ভুল ভাবছেন!

আপনার যদি ডায়াবেটিস (Diabetes) থাকে, তবে বয়সের সাথে সাথে শরীর থেকে পেশী (Muscle Mass) ও শক্তি দুটোই খুব দ্রুত কমতে পারে। কারণ পেশীই হলো শরীরের শুগার ব্যবহারের অন্যতম প্রধান জায়গা।

⚠️ মনে রাখবেন: স্কেলে আপনার ওজন একই আছে মানেই কিন্তু পেশীর জোর আগের মতো আছে—তা নয়! ডায়াবেটিস ছাড়াও পুষ্টির অভাব বা অন্য কোনো শারীরিক সমস্যার কারণেও পেশীর জোর কমে যেতে পারে।

তাই শুধু ওজনের স্কেলেই নজর দেবেন না, খেয়াল রাখুন আগের মতো গায়ের জোর আছে কি না!

05/09/2026

PP Sugar Test করার সময়টা ঠিক কখন থেকে ধরবেন? 🤔
খাওয়া শুরু করার সময় থেকে, নাকি খাওয়া শেষ করার পর থেকে?

সময় ভুল হলে Sugar Reading-এর ব্যাখ্যাও ভুল হতে পারে। তাই PP Sugar পরীক্ষা করার ক্ষেত্রে সঠিক নিয়ম জানা অত্যন্ত জরুরি।

👉 নিজের মতো করে সময় ধরে পরীক্ষা না করে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক সময়ে Sugar Test করুন।

সঠিক নিয়মটি জানতে পুরো Reel-টি দেখুন। 👨‍⚕️


03/09/2026

সকালের Diabetes Medicine খেতে ভুলে গেছেন? তাই কি নিজের মতো করে রাতে দ্বিগুণ মাত্রার ওষুধ খাওয়ার কথা ভাবছেন? কিন্তু জানেন কি, এই ভুলটা কখন ঝুঁকিপূর্ণ হতে পারে?
জেনে নিন—ওষুধ মিস হলে কোন বিষয়গুলো মাথায় রাখা জরুরি।

02/09/2026

Fasting মানেই Diabetes Medicine/Insulin বন্ধ?

কাল সকালে ফাস্টিং ব্লাড টেস্ট আছে বলে আজ রাতের বা কাল সকালের ডায়াবেটিস মেডিসিন/ইন্সুলিন নিয়ে দ্বিধায়?
আপনি কি ওষুধ খাবেন নাকি খাবেন না? আর কেন সবার জন্য একই নিয়ম প্রযোজ্য নয়?

Reel-টি দেখুন—ফাস্টিং-এর আগে ডায়াবেটিস মেডিসিন নিয়ে ঠিক কীভাবে সিদ্ধান্ত নেবেন, জেনে নিন ।

01/09/2026

কখনও কোষ্ঠকাঠিন্য, আবার কখনও পাতলা পায়খানা?
একই মানুষের বারবার এমন দু’রকম সমস্যা কেন হতে পারে?

ডায়াবেটিস থাকলে এর পেছনে এমন একটি কারণ থাকতে পারে, যা অনেকেই জানেন না।

👉 শুধু পেটের সমস্যা ভেবে এড়িয়ে যাবেন না। কারণটা জানতে পুরো রিলটি দেখুন।

আপনারও কি এমন সমস্যা বারবার হয়? **কমেন্টে জানান।** 💬

30/08/2026

SGOT-SGPT normal? তাহলে কি সত্যিই Liver 100% safe?

Type 2 Diabetes থাকলে এই প্রশ্নের উত্তরটা হয়তো আপনার ধারণার মতো নয়।

👉 Reel-টা শেষ পর্যন্ত দেখুন — কারণ একটা গুরুত্বপূর্ণ risk assessment সম্পর্কে জানবেন, যা আপনার নিজের blood report-এর সঙ্গেই সম্পর্কিত।

📞 Consultation-এর জন্য যোগাযোগ করুন: +91 76799 44040

29/08/2026

প্রস্রাবে ফেনা মানেই কি Kidney-তে সমস্যা আছে?

শুধু ফেনা দেখেই Kidney damage বলা যায় না। কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে—ফেনা না থাকলেও কি Kidney-তে সমস্যা থাকতে পারে?

Kidney ঠিক আছে কি না, শুধু প্রস্রাবের চেহারা দেখে বোঝা যায় না—report বলে।

Kidney check করার জন্য চিকিৎসকের পরামর্শে সাধারণত Urine ACR এবং Serum Creatinine/eGFR test করা হয়।

👉 তাহলে ফেনাযুক্ত প্রস্রাব কখন চিন্তার কারণ?
👉 আর ফেনা না থাকলেও কেন Kidney check করা জরুরি?

উত্তর জানতে পুরো Reelটি দেখুন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। 👇

Book your consultation: +91 76799 44040

Address

Street 116, BA143, Newtown
Kolkata
700156

Opening Hours

Tuesday 8am - 11pm
Wednesday 8am - 10:30pm
Thursday 8am - 11pm
Friday 8am - 11pm
Saturday 8am - 8pm
Sunday 8am - 11pm

Telephone

+917679944040

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Prattay Ghosh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Prattay Ghosh:

Shortcuts

Share