28/09/2026
আমি দেবপ্রিয়া…
২০১৬ সাল… ম্যাট্রিমোনি সাইট থেকে আমার বিয়ে হয় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সঙ্গে। আমি তখন ব্যাংকে কাজ করি, আর আমাদের ছোট্ট সংসারটা খুব সুন্দরভাবেই চলছিল। বিয়ের মাত্র তিন মাসের মধ্যেই জানতে পারলাম.....আমি মা হতে চলেছি। সেই আনন্দটা ভাষায় বোঝানো যায় না… আমাদের দুই পরিবারেই খুশির ঢেউ নেমে এসেছিল। নিয়মিত ডাক্তার দেখানো সবকিছু ঠিকঠাকই চলছিল।
কিন্তু ১০ সপ্তাহে এক রাতেই সব বদলে গেল…
হঠাৎ অদ্ভুত একটা feeling… তারপর bathroom-এ গিয়ে দেখি bleeding হচ্ছে। সেই মুহূর্তে যেন পৃথিবীটাই থেমে গিয়েছিল। ভয়ে কাঁপতে কাঁপতে husband দীপজয়কে জানালাম। সে সাথে সাথে doctor-কে phone করল, কিন্তু সেদিন রাতে contact করা যায়নি। সারা রাতটা শুধু ভয়, দুশ্চিন্তা আর প্রার্থনায় কেটেছিল। মনে হচ্ছিল হয়তো সব শেষ হয়ে গেল…পরদিন সকালে doctor-এর কাছে গেলাম। আমার সেই ভয়টাই সত্যি হলো ....আমার প্রথম সন্তান আর নেই…
সেদিন শুধু একটা বাচ্চাকে হারাইনি…নিজের একটা অংশকেও হারিয়ে ফেলেছিলাম। তবুও নিজেকে সামলে আবার নতুন করে শুরু করলাম। তিন মাস পর আবার try করলাম… আবার positive… আবার স্বপ্ন দেখা শুরু… কিন্তু আবারও একই কষ্ট....baby-র heartbeat বন্ধ হয়ে গেছে।
এভাবেই একবার নয়… দুইবার নয়…সাতবার আমি মা হতে গিয়েও সন্তান হারিয়েছি। প্রতিবারই নতুন করে আশা করেছি… আর প্রতিবারই খালি হাতে ফিরে এসেছি…ডাক্তাররা তাদের মতো করে treatment দিয়েছেন.....progesterone injection, ওষুধ....সবকিছুই চলেছে, তবুও miscarriage থামেনি। ধীরে ধীরে নিজেকে ভীষণ অসহায় মনে হতে লাগল… মনে হচ্ছিল আমার শরীরই যেন আমাকে ধোঁকা দিচ্ছে…
এরপর শুরু হল আরেকটা লড়াই.....মানসিক লড়াই।
শ্বশুরবাড়ির মানুষের খারাপ ব্যবহার, কষ্টদায়ক কথা, অপমান…
এমনকি আমার স্বামীকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল।আমাকে কোনো অনুষ্ঠানে যেতে দিত না…ধীরে ধীরে আমি নিজের মধ্যেই গুটিয়ে যাচ্ছিলাম…
মনে হচ্ছিল....আমি হয়তো কোনোদিন মা হতে পারব না…
ভিতরে ভিতরে আমি শেষ হয়ে যাচ্ছিলাম…কিন্তু একটা মানুষ কখনো আমার হাত ছাড়েনি আমার husband, দীপজয়। ওর বিশ্বাসটাই ছিল আমার একমাত্র ভরসা…এর মধ্যেই আমার ব্যাংকের posting হয় ভবানীপুরে। সেখানেই একদিন সহকর্মীদের সাথে কথা বলতে বলতে ডাঃ ইন্দ্রনীল চৌধুরীর নাম শুনলাম।মনে একটা ছোট্ট আশা জাগল…
একদিন husband-কে নিয়ে গেলাম ওনার কাছে। তিনি খুব মন দিয়ে আমার সব history শুনলেন। স্যার… আমার ৭ বার pregnancy এসে miscarriage হয়ে গেছে…আমি কি কোনোদিন মা হতে পারব?
তারপর শান্তভাবে বললেন......আমি চেষ্টা করব…স্যার একটু চুপ করে আমার দিকে তাকিয়ে বলেছিলেন
তুমি খালি হাতে ফিরবে না…
আমি আর আমরা সবাই মিলে খুব ভাবে চেষ্টা করব কিন্তু সবকিছু আমাদের হাতে থাকে না। সেই একটাই কথা…আমার ভেঙে যাওয়া মনটাকে আবার জোড়া লাগিয়েছিল… তোমাকে আমার সব কথা মানতে হবে। তিনি বললেন IVF-এর দরকার নেই কারণ আমার egg আছে, husband-এর sperm-ও ভালো। তিনি ছয় মাস natural try করতে বললেন
চার মাস পর আবার আমি pregnant হলাম…কিন্তু এবার ভয়টা অনেক বেশি ছিল…আমি সাথে সাথে স্যারের কাছে গেলাম।
তিনি পরীক্ষা করে বললেন
তোমার cervix-এর অবস্থা ভালো না… আমি কোনো risk নেব না।
আমার cervix-এ cerclage (সেলাই) করে দিলেন। তারপর আমাকে কড়া নির্দেশ দিলেন......full bed rest… toilet আর স্নান ছাড়া বিছানা থেকে ওঠা যাবে না যতদিন না তিনি বলেন। তার সাথে চলতে থাকল progesterone injection…প্রতিটা scan, প্রতিটা report......সবকিছু নিয়েই ভয়ের মধ্যে দিন কাটছিল…সেই সময়টা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়…
প্রতিটা দিন যেন একটা যুদ্ধ…কিন্তু এবার আমি হার মানিনি…
শুধু একটা স্বপ্ন আঁকড়ে ছিলাম একদিন আমি আমার সন্তানকে কোলে নেব। এভাবেই দিন গড়িয়ে গেল…আমি ২৯ সপ্তাহে পৌঁছলাম…
হঠাৎ এক রাতে.....রাত ১:৩০-এ.......
পেটে তীব্র ব্যথা আর নিচে চাপ অনুভব করলাম… ভয় পেয়ে কাঁপা হাতে স্যারকে phone করলাম…তিনি এক মুহূর্ত দেরি না করে বললেন......
এক্ষুনি হাসপাতালে চলে আসো… আমি আসছি।
সেই রাতেই আমার C-section হয়…অনেক কষ্ট, অনেক অপেক্ষার পর…
আমার কোলে এল.....আমার ছোট্ট মেয়ে। ওর weight কম ছিল, তাই কিছুদিন তাকে NICU-তে থাকতে হয়েছিল…সেই সময়টা আবার নতুন করে ভয় নিয়ে কাটিয়েছি…কিন্তু আমার মেয়েও আমার মতোই লড়াই করেছে…আজ সে সম্পূর্ণ সুস্থ…আজ যখন আমি ওকে কোলে নিই…
মনে হয়.....এই একটা হাসির জন্যই আমি এতগুলো বছর লড়াই করেছি…
এই একটা “মা” ডাকের জন্যই এত চোখের জল…
আজ আমি একজন মা। যে মা হওয়ার স্বপ্ন একসময় অসম্ভব মনে হয়েছিল…ডাঃ ইন্দ্রনীল চৌধুরী স্যার আর ডাঃ অমৃতা চৌধুরী ম্যাম...
আমার কাছে তারা শুধু doctor নন…
তারা আমার জীবনের আশীর্বাদ…রাত হোক বা দিন ...একটা phone call-এ পাশে থাকা…staff-দের মানসিক support…
সবকিছু মিলিয়ে আমি তাদের মধ্যে ঈশ্বরের রূপ দেখেছি…
এই গল্পটা শুধু আমার নয়… এই গল্পটা সেই সব মেয়েদের জন্য
আজ আমি একজন মা…
যে স্বপ্নটা একসময় অসম্ভব মনে হয়েছিল…
আর আমি ধন্যবাদ জানাতে চাই আমার colleague ইপ্সিতাকে....যদি সে আমাকে এই পথটা না দেখাত হয়তো আজ আমার এই গল্পটা অন্যরকম হতো। আকাঙ্ক্ষা হাসপাতালটা হয়তো বড় কোনো corporate hospital নয়…কিন্তু সেখানে ঢুকলেই কখনো মনে হয়নি আমি একটা হাসপাতাল এসেছি।
মনে হতো আমি যেন নিজেরই কোনো পরিচিত জায়গায় আছি…
চারপাশের মানুষগুলো এত আপন, এত যত্নশীল…
প্রতিটা staff, প্রতিটা sister, ডাক্তার....সবাই এমনভাবে কথা বলত,
যেন আমি তাদের পরিবারেরই একজন
আমি আপনাদের সঙ্গে শুধু আমার কষ্টের গল্পটাই শেয়ার করলাম…
Heartfelt thanks to Indranil Sir, Amrita Ma’am and the entire Akanksha team for your care and support.
Akanksha women's Hospital
Contact: 090079 02000
Address: 36a Garcha 1st lane Gariahat Pantaloons, Kolkata-700019
'shospital