21/08/2026
ডায়াটিং এ মোটিভেশন রাখতে পারছেন না? তাহলে এটা আপনার জন্য।
অনেকেই ডায়েট বা লাইফস্টাইল মডিফিকেশনের জার্নি শুরু করেও ধরে রাখার মোটিভেশান পাননা। মাঝপথে হাল ছেড়ে আবার আগের জায়গায় ফিরে যায়। লংটার্মে না ভেবে শর্ট টার্ম ভাবলেই মুশকিল। এখানেই ধাক্কা টা আসে।
দেখুন সত্যি বলতে আমাদের কোনো অর্জনের পথ ই মসৃন নয়। নানান হাতছানি থাকবেই। তাই কিভাবে সব পেরিয়ে নিজের মোটিভেশান ধরে রাখবেন আজ সেটাই বলব। মাত্র দুটো ছোট্টো ট্রিকস বলব। জীবনের যে কোনো সিচুয়েশনে ফলো করুন। হেল্প হবেই।
🌻 প্রো টিপস অবশ্যই পড়বেন।
1️⃣ Focus on the Gain, Not the Gap!
2️⃣ Focus on your strength not your weakness.
♻️ একটু এক্সামপল দিয়ে সহজ করে বোঝাচ্ছি।
1️⃣ Focus on the Gain, Not the Gap!
আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে নিজেদের আইডিয়াল অবস্থার সাথে কারেন্ট সিচুয়েশনের তুলনা করি, এটাকে বলে "Gap", সাইকোলজিতে এটাকে বলে Negativity Bias. ব্রেন সবসময় যা পাইনি সেটাকেই বড় করে দেখায়, তাই হতাশা আসে।
এর বদলে তুলনা করুন আপনার অতীতের সাথে, দেখুন কতদূর এগিয়ে এসেছেন। এটাকে বলে "Gain"।
সবসময় নিজের প্রোগ্রেস দেখুন, পারফেকশন নয়।
নিজেকে জিজ্ঞেস করুন, "How far have I come from where I started 1 month ago?"
সেটা হতে পারে ডায়েটিং জার্নি, রেগুলার এক্সারসাইজ হ্যাবিট তৈরি করা বা হেলদি লাইফস্টাইল স্টার্ট করার জার্নি। আপনি নিজেকে কোথায় দেখতে চান নয়, কোথা থেকে শুরু করে আজ পর্যন্ত কোথায় এলেন সেটা ভাবুন।
কারণ Progress দেখলে Anterior Cingulate Cortex active হয়, যা motivation বাড়ায়। Perfection দেখলে Amygdala active হয়, যা anxiety বাড়ায়।
🌻নিজেকে রোজ একটা প্রশ্ন করুন: "গত সপ্তাহে যা পারতাম না, আজ কি সেটা পারছি?" প্রোগ্রেস দেখুন।
2️⃣ Focus on your strength not your weakness
সব সময় নিজের Strengths বা শক্তির জায়গায় ফোকাস করুন। সারাদিন যদি এমন কাজ করেন যেখানে আপনি দুর্বল, তাহলে কনফিডেন্স কমে যাবে, Self-Efficacy কমে যাবে।
খুঁজে বের করুন আপনার "Zone of Genius" বা কোন কাজে আপনি ন্যাচারালি ভালো মানে খুব বেশি এফোর্ট ছাড়াই রেজাল্ট খুব ভালো হয়। সেই কাজে বেশি সময় দিন। সেই কাজ গুলি দিয়ে দিন শুরু করুন। কেউ যখন Zone of Genius এ কাজ করেন, তখন Flow State আসে। আর Flow State এ ব্রেন 500% বেশি productive হয়। তাই সহজেই জয় আসে এবং কনফিডেন্স বাড়ে।
আরো একটা কারণ হল, strength method use করলে prefrontal cortex-এ positive emotion তৈরি হয় ফলে, Strength-এ ফোকাস করলে আমরা বেশি engaged থাকি এবং depression ও কমে যায়।
Weakness ঠিক করতে মাস লাগে, কিন্তু Strength method দিয়ে কাজ শুরু করলে জিততে মাত্র একদিন লাগে।
হতে পারে আপনি ভালো রান্না করেন, ভালো গান করেন বা ভালো ঘর গোছাতে পারেন। যে কোনো একটা দিয়ে দিন শুরু করুন আর ম্যাজিক দেখুন।
🌻 তাই 80% সময় Strength-এ, 20% সময় Weakness ঠিক করায় দিন।
Written by - Dietician Labani Das
Clinical dietician & Lifestyle counsellor
Foodies Diet
Online consultation - 7278427152