29/07/2026
🌼 গুরু পূর্ণিমা ২০২৬ 🌼
গুরু কেবল জ্ঞানদান করেন না, তিনি আমাদের অন্তরের অন্ধকার দূর করে আত্মজ্ঞান ও সত্যের পথে এগিয়ে চলার সাহস দেন।
জীবনের প্রকৃত সাফল্য বাহ্যিক অর্জনে নয়, বরং নিজের অন্তরকে জানা, মানবিকতা, নম্রতা, ধৈর্য এবং নিঃস্বার্থ সেবার মধ্যেই নিহিত।গুরুদেবের শিক্ষা শুধু আধ্যাত্মিক নয়, গভীরভাবে মনস্তাত্ত্বিকও। মানুষের মনকে বুঝতে, বিচারহীনভাবে গ্রহণ করতে, সহমর্মিতা গড়ে তুলতে এবং প্রতিটি মানুষকে সম্মান করতে তাঁর আদর্শ আমাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে।
গুরু পূর্ণিমার মনস্তাত্ত্বিক তাৎপর্যে , মনোবিজ্ঞানের দৃষ্টিতে, একজন প্রকৃত গুরু আমাদের জীবনের নিরাপদ পথপ্রদর্শক (Secure Guide)। তিনি এমন এক মানসিক আশ্রয়, যার উপস্থিতি আমাদের আত্মবিশ্বাস, মানসিক স্থিতি এবং আত্ম-উপলব্ধিকে শক্তিশালী করে।
সকলকে গুরু পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম। 🙏