Nutritionist Sudeshna

Call Directions Contact the practice

Nutritionist Sudeshna Nutritionist | Diet Consultant | Wellness Coach | Doctorate | Life Member of IDA | Research worker | Author | Dancer |

Meet Sudeshna, a passionate nutritionist on a mission to transform lives through the power of proper nutrition. In 2016, she embarked on her journey, driven by a vision to educate and empower individuals about the profound impact of wholesome food choices on overall health. As the founder of her own initiative, Sudeshna has honed her expertise in an array of specialized dietary plans. She is dedicated to supporting individuals post-bariatric surgery, offering tailored diets that aid in recovery and sustained wellness. Her adeptness in crafting diabetes control diets empowers individuals to manage their condition effectively through balanced nutrition. Sudeshna’s forte lies in meticulous meal planning, ensuring that her clients receive personalized, sustainable, and delicious dietary solutions. Her nutrition consultations are comprehensive, guiding individuals towards healthier lifestyles while addressing specific concerns such as PCOS control diets and pediatric nutrition. With a focus on holistic well-being, Sudeshna facilitates weight gain or weight management journeys, employing evidence-based strategies that foster healthier relationships with food. She has also developed specialized diet plans tailored to post-COVID recovery, aiding individuals in regaining vitality and strength. Moreover, Sudeshna offers comprehensive weight loss packages, amalgamating her expertise and compassion to support clients in achieving their desired goals. Her vision extends beyond mere dietary changes; it encompasses a holistic approach to wellness, empowering individuals to lead healthier, happier lives. Through her initiative, Sudeshna is not just providing dietary plans; she's illuminating the path to a brighter, healthier future for those who seek her guidance. Join her journey towards better health and vitality, one nourishing meal at a time. For appointment,

Email - [email protected]
Call/WhatsApp - +91 9831809232

04/09/2026

শুভ জন্মাষ্টমী 🙏🌹

সকলের জন্য শুভ রাখী বন্ধনের শুভেচ্ছা রইলো.. 💕
28/08/2026

সকলের জন্য শুভ রাখী বন্ধনের শুভেচ্ছা রইলো.. 💕

Hello friends.. Good evening সবাইকে ☺️আজকাল, তোমার শরীর এমনকি মনেরও সমস্যার জন্য, যদি কোনো ডক্টরের কাছে যাও.. তিনি প্রয়...
25/08/2026

Hello friends.. Good evening সবাইকে ☺️
আজকাল, তোমার শরীর এমনকি মনেরও সমস্যার জন্য, যদি কোনো ডক্টরের কাছে যাও.. তিনি প্রয়োজন বুঝলে ওষুধ দেবেন আবার নাও দিতে পারেন কিন্তু যদি ওভার ওয়েট হও, সেক্ষেত্রে ওজন কমানো মাস্ট বলে দেবেন.. কি তাই তো ? তখন আর কোনো উপায় নেই বুঝে ডায়েটিশিয়ানের খোঁজ করে অনেকে ..

তাহলে, যে কথাটা বোঝার বিষয়, ওয়েট রিডাকশন বা ওজন কমানো শুধুমাত্র ফিগার মেনটেন বা মডেলিং করার ক্ষেত্রে সীমাবদ্ধ নেই.. এটি সার্বিক সুস্থতার একটি খুব গুরুত্বপূর্ন পদক্ষেপ.. ক্লিনিক্যাল ট্রিটমেন্টের মধ্যেই পড়ে.. ওজন কমানোর মানে মাসল রিডাকশন হয়ে যাওয়ার কথা বলা হয় না.. অতিরিক্ত ফ্যাট শরীর থেকে ঝরিয়ে ফেলতে হবে..

ডায়েট এবং লাইফ স্টাইল ঠিক রাখলে শরীরে বাড়তি মেদ জমে না.. এর জন্য সব থেকে যেটা জরুরি, সেটা হল সংযম.. ডিসিপ্লিন থাকতে হবে.. জিমে গিয়েও কোনো লাভ হবেনা, যতক্ষণ না তোমার ব্রেইন তোমার ভুল ইমোশন গুলোকে কন্ট্রোল করতে না পারবে.. একটা রুটিন মেনে চলতে হবে.. মাঝে মধ্যে নিশ্চয়ই ডায়েটের বাইরের কিছু খাওয়া যাবে, unhealthy food খাওয়ার আনন্দ উপভোগ করার পরেই নিজের ব্রেইন যেন সজাগ হয়ে গিয়ে তোমাকে পরবর্তী ভুল খাবার / পানীয় নেওয়া থেকে বিরত রাখে.. আর একটা কথা বলি, অনেকে কোনো খাবার খেয়ে ভাল লাগলেই বেশি পরিমাণে খেয়ে নেয়, সেটা না করে অল্প খেয়ে নিজেকে সংযত করতে হবে.. তাহলেই দেখবে শরীরের বাড়তি ওজন ধীরে ধীরে কমে যাবে..☺️
সুস্থ শরীর ও সুস্থ মন দুটোই আমাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত.. তাই না?
ভালো থাকো সকলে 💕

🖋️ ডঃ সুদেষ্ণা

সময়ের সঙ্গে সঙ্গে সৌন্দর্যের ধারণাও বদলেছে। এটা আমার কথা নয়, রিসেন্ট রিসার্চের তথ্য থেকে জানতে পারা গেছে।আজকের দিনে এক...
20/08/2026

সময়ের সঙ্গে সঙ্গে সৌন্দর্যের ধারণাও বদলেছে। এটা আমার কথা নয়, রিসেন্ট রিসার্চের তথ্য থেকে জানতে পারা গেছে।আজকের দিনে একজন সুন্দর নারী বা সুন্দর পুরুষকে শুধু বাহ্যিক রূপ দিয়ে বিচার করা হয় না; বরং তাঁর ব্যক্তিত্ব, আচরণ, মূল্যবোধ এবং জীবনযাপনই প্রকৃত সৌন্দর্যের পরিচয় বহন করে।

আধুনিক সময়ে প্রকৃত নারী ও পুরুষ বলতে কি বোঝায় ----

🔔 সুন্দর নারী কে ?

- যিনি আত্মবিশ্বাসী, কিন্তু অহংকারী নন।
- যিনি সহানুভূতিশীল, বিনয়ী ও শ্রদ্ধাশীল।
- যিনি নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেন।
- যিনি স্বনির্ভর ও মানসিকভাবে পরিণত।
- যিনি অন্যের অনুকরণ না করে নিজের স্বকীয়তাকে সম্মান করেন।
- যিনি নিজের মতো করে নিজেকে গ্রহণ করতে জানেন।

🔔 সুন্দর পুরুষ কে?

- যিনি সৎ, দায়িত্বশীল ও বিশ্বাসযোগ্য।
- যিনি অন্যকে সম্মান করেন এবং সহমর্মী।
- যিনি আবেগকে বুঝতে ও প্রকাশ করতে পারেন।
- যিনি নারী-পুরুষের সমান মর্যাদায় বিশ্বাসী।
- যিনি নিজের স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও ব্যক্তিত্বের যত্ন নেন।
- যাঁর জীবনে লক্ষ্য, নৈতিকতা ও দৃঢ়তা রয়েছে।

🔺বাহ্যিক সৌন্দর্য হয়তো প্রথম নজর কেড়ে নিতে পারে, কিন্তু একজন মানুষের চরিত্র, ব্যবহার, মূল্যবোধ এবং মানবিকতাই তাঁকে সত্যিকার অর্থে সুন্দর করে তোলে।

বন্ধুরা, আমি আমার একটি পছন্দের ছবি দিলাম.. চিরকাল আমি খুব কম সাজ গোজ করি.. এই ছবিটিতেও আমি বিনা মেকআপে.. ছোট থেকেই আমি জানি, আমি একেবারেই সুন্দরী না.. তবে আমি যেমনই দেখতে হই, নিজেকে সেইভাবে গ্রহণ করেছি বরাবর.. কোনো আক্ষেপ নেই তার জন্য..☺️
তোমরাও ওজন বেশি/কম, অথবা রোগা/মোটা এইসব নিয়ে হীনমন্যতায় ভুগবে না, বরং হেলদি লাইফ স্টাইল মেনে চলো যাতে নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভাল থাকে। এর থেকে কনফিডেন্সও বাড়ে নিজের প্রতি। ☺️

🖋️ ডঃ সুদেষ্ণা

আজ একটা খুব common সমস্যা নিয়ে আলোচনা করছি..ডায়েট মেনে চলার পর কিছুটা ওজন কমার পরে ওজন আর কমছে না? একই ওজনে আটকে রয়েছ...
19/08/2026

আজ একটা খুব common সমস্যা নিয়ে আলোচনা করছি..

ডায়েট মেনে চলার পর কিছুটা ওজন কমার পরে ওজন আর কমছে না? একই ওজনে আটকে রয়েছেন?
কি করবেন?

✅1. এতো দিন যে পরিমাণ ক্যালোরি নিচ্ছিলেন, তার চেয়ে কম নিন
✅2. স্ট্রেস কমান, ঘুম 7 ঘণ্টা হচ্ছে কিনা খেয়াল রাখুন
✅3. জল খান, সারাদিন হাইড্রেটেড থাকুন
✅4. Physical activity বাড়ান

🎯 ওজন কিছুটা কমার পর অনেকেরই Weight Loss Plateau হয়.. এটি স্বাভাবিক.. এই সময়ে ডায়েট প্ল্যানের একটু পরিবর্তনের প্রয়োজন থাকে.. প্রত্যেক মানুষের ডায়েট প্ল্যান আলাদা হয়.. সেইজন্য পুনরায় আপনার ডায়েটিশিয়ানের সাথে পরামর্শ করবেন..

মনে রাখবেন: শুধু ওজন নয়, কোমরের মাপ, শরীরের গঠন এবং পোশাকের ফিট হওয়াও, উন্নতির গুরুত্বপূর্ণ সূচক.. অনেক সময় ওজন একই থাকলেও শরীরের চর্বি কমে এবং পেশি বাড়তে পারে।
🖋️ ডঃ সুদেষ্ণা

হ্যালো বন্ধুরা, বেশীরভাগ মানুষ মনে করেন, খাবার নিয়ন্ত্রণ করার প্রয়োজন নেই, রোগ হলে ওষুধ খেয়ে নিলেই সব ঠিক হয়ে যায়। ...
18/08/2026

হ্যালো বন্ধুরা,
বেশীরভাগ মানুষ মনে করেন, খাবার নিয়ন্ত্রণ করার প্রয়োজন নেই, রোগ হলে ওষুধ খেয়ে নিলেই সব ঠিক হয়ে যায়। কিন্তু অনেক রোগেই শুধুমাত্র ওষুধ খেলেই যথেষ্ট হয় না। সঠিক খাদ্যাভ্যাস (diet control) না মানলে ওষুধের কার্যকারিতা কমে যেতে পারে বা রোগ নিয়ন্ত্রণে আসে না।

উদাহরণস্বরূপ 👉🏻

🎯 ডায়াবেটিস (Diabetes)

🎯 উচ্চ রক্তচাপ (Hypertension)

🎯 কিডনির রোগ (CKD)

🎯 লিভারের রোগ (Fatty liver)

🎯 উচ্চ কোলেস্টেরল (High Cholesterol)

🎯 গাউট (উচ্চ ইউরিক অ্যাসিড)

🎯 সিলিয়াক ডিজিজ

🎯 PCOS

🎯 স্থূলতা (Obesity)

🎯 অ্যাসিডিটি/GERD

✅ মনে রাখতে হবে ➡️
অনেক দীর্ঘমেয়াদি রোগে (Lifestyle diseases) ওষুধ ও সঠিক খাদ্যাভ্যাস—দুটিই সমান গুরুত্বপূর্ণ। খাদ্য নিয়ন্ত্রণ না করলে রোগ নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে এবং জটিলতার ঝুঁকিও বাড়ে।

🖋️ Dt. Dr. Sudeshna Mukherjee Banerjee

বর্ষাকালে রুই বা কাতলা মাছের ডিম সমেত মাছ পাওয়া যায়.. হয়তো অনেকে শুধু মাছের ডিমও কিনে আনেন.. অনেকেই ভীষন ভালোবাসেন মা...
16/08/2026

বর্ষাকালে রুই বা কাতলা মাছের ডিম সমেত মাছ পাওয়া যায়.. হয়তো অনেকে শুধু মাছের ডিমও কিনে আনেন.. অনেকেই ভীষন ভালোবাসেন মাছের ডিমের বড়া খেতে..
বন্ধুরা, জেনে রাখো, রুই বা কাতলা মাছের ডিম (fish roe) পুষ্টিকর হলেও সবার জন্য উপযুক্ত নয়।
🎯 নিম্নলিখিত ব্যক্তিদের এটি এড়িয়ে চলা বা সীমিত পরিমাণে খাওয়া উচিত :

👉🏻 উচ্চ ইউরিক অ্যাসিড বা গাউট (Gout) রোগী – মাছের ডিমে পিউরিন থাকে, যা ইউরিক অ্যাসিড বাড়ায়.. যাদের ব্যথা হয়, তাদের একেবারেই উচিত নয় খাওয়া।

👉🏻 উচ্চ কোলেস্টেরল বা হৃদ্‌রোগের ঝুঁকিতে থাকা ব্যক্তি – মাছের ডিমে কোলেস্টেরল তুলনামূলক বেশি থাকে, ছাঁকা তেলে ভাজলে সেটি আরো ক্ষতিকর হয়.. তাই এড়িয়ে চলাই ভাল।

👉🏻 কিডনির দীর্ঘমেয়াদি রোগ (CKD) থাকলে – না খাওয়াই ভাল। সবসময় চিকিৎসক বা ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত।

👉🏻 মাছ বা মাছের ডিমে অ্যালার্জি আছে এমন ব্যক্তি – সম্পূর্ণ এড়িয়ে চলা উচিত।

👉🏻 ওজন কমানোর ডায়েটে থাকলে – বেশি তেলে ভাজা মাছের ডিম না খাওয়াই ভালো, কারণ এতে ক্যালোরি অনেক বেড়ে যায়।

✅ তবে সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তি পরিমিত পরিমাণে (যেমন ৩০–৫০ গ্রাম, সপ্তাহে ১ বার) কম তেলে রান্না করে খেতে পারেন। এতে ভালো মানের প্রোটিন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন B12 এবং সেলেনিয়াম পাওয়া যায়।

🖋️Dt. Dr. Sudeshna Mukherjee Banerjee

15/08/2026
15/08/2026

Happy Independence Day 🇮🇳 Jai Hind..

~ Gratitude post ~বন্ধুরা কেমন আছো? বেশ কয়েকদিন পরে আজ ফেসবুকে এলাম.. তোমাদের সাথে কিছু জরুরী কথা বলার জন্য..কাজের মাধ্...
13/08/2026

~ Gratitude post ~

বন্ধুরা কেমন আছো? বেশ কয়েকদিন পরে আজ ফেসবুকে এলাম.. তোমাদের সাথে কিছু জরুরী কথা বলার জন্য..কাজের মাধ্যমেই তোমাদের অনেকের সাথেই আমার বহু বছরের সম্পর্ক তৈরি হয়েছে.. এমন তো অনেক জন আছো.. যারা বিয়ে করার আগের থেকে আমার ডায়েট প্ল্যান মেনে চলতে শুরু করেছিলে.. তারপর পুরো পরিবারের সদস্যদের ডায়েট তৈরি হয়েছে আমার কাছেই এবং প্রেগন্যান্সির সময় থেকে বাচ্চা হওয়ার পরে এবং বাচ্চার বয়েস 6 মাসের পর থেকে আমার কনসালটেশন অনুযায়ী চলেছ..
সামনাসামনি আমার সাথে দেখাও হয় নি তোমাদের কয়েকজনের, অনলাইনে কনসালটেশন হয়েছে.. তাতেও তোমরা বলেছো, আমি তোমাদের পরিবারের একজনের মতই.. তোমরা যে আমার ওপর এতটা ভরসা রেখেছো এর জন্য আমি কৃতজ্ঞ.. বহু দূর থেকে যারা আমার কাছে চেম্বারে আসো, কাছের ডায়েটিশিয়ানের কাছে না গিয়ে, তাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই..♥️🙏
তোমরাই আমাকে এসে বল যে, আমার কোনো পেইড রিভিউ নেই.. প্রত্যেকটা জেনুইন.. আমি শুনে খুশি হই তার সাথে বিস্মিতও.. কাজের ফিডব্যাক বা রিভিউও যে কিনতে পাওয়া যায় সেটা আমার অজানা ছিল.. জীবনে কিছু জিনিস বোধহয় না জানাই ভাল..☺️
আমি খুব কম কাজ করি.. বিভিন্ন জায়গায় গিয়ে প্র্যাকটিস করি না.. নিজের থাকার জায়গার থেকে পায়ে হেঁটে যাওয়া যায় এমন দূরত্বে নিজের কাজের স্থানটি ঠিক করেছি.. কারণ আমার কিছু লিমিটেশন আছে..তবে আমি নিজের কাজকে খুব ভালোবাসি.. তাড়াহুড়ো করে কাজ করা আমার একদম পছন্দ নয়.. তা সত্ত্বেও, বেশিরভাগ মানুষ অন্য কোথাও না গিয়ে, আবারও আমাকেই দেখাতে চান.. এতটা ভরসা, বিশ্বাস রাখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ.. এভাবেই ভরসা রেখো, পাশে থেকো..🙏 লেখায় ছোট খাটো ভূল ত্রুটি মার্জনা করে দিও.. পোস্ট করার সময় আমি একটু তাড়াহুড়ো করে ফেলি..😅

সকলে খুব ভাল থাকো..সুস্থ থেকো ♥️

🖋️ Dt. Dr. Sudeshna Mukherjee Banerjee

Address

Kolkata

Telephone

+919073979232

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nutritionist Sudeshna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nutritionist Sudeshna:

Shortcuts

Share

Category