27/12/2025
প্রচুর মানুষের এখন ফ্যাটি লিভার। এটা কতটা খারাপ! তার আবার গ্রেড আছে। যেমন - 1st degree, 2nd degree এবং 3rd degree
ফ্যাটি লিভার মানেটা কি! যকৃতের কোষগুলির মধ্যে অতিরিক্ত চর্বি জমা হওয়া। যা যকৃতের কার্যকারিতা ব্যাহত করতে পারে। এর দুটি প্রধান প্রকার রয়েছে: নন-অ্যালকোহলিক (NAFLD/MASLD, যা স্থূলতা/ডায়াবেটিসের সাথে সম্পর্কিত) এবং অ্যালকোহলিক (AFLD, যা অতিরিক্ত মদ্যপানের কারণে হয়)।
প্রথমের দিকে প্রায়শই কোনো লক্ষণ থাকে না, তবে এটি প্রদাহ (স্টিয়াটোহেপাটাইটিস), ফাইব্রোসিস, সিরোসিস, এবং লিভার ক্যান্সারের দিকে অগ্রসর হতে পারে। এর চিকিৎসায় জীবনযাত্রার পরিবর্তন, যেমন খাদ্যভ্যাস, ওজন কমানো এবং ব্যায়ামের উপর মনোযোগ দিতে হবে, পাশাপাশি যে রোগগুলি তৈরি হয়েছে তার চিকিৎসা করতে হবে।
ফ্যাটিলিভার আবার দুই ধরনের
নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার (NAFLD/MASLD) যেটা অ্যালকোহলের কারণে হয় না, মেটাবলিক কারণ, স্থূলতা, উচ্চ কোলেস্টেরল, ডায়াবেটিস এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের সাথে সম্পর্কিত। এখানে ট্রাইগ্লিসারাইডও বেশি থাকতে পারে।
অ্যালকোহলিক ফ্যাটি লিভার (AFLD) যেটা অতিরিক্ত মদ্যপানের কারণে হয়।
লক্ষণ
ক্লান্তি ও দুর্বলতা, পেটের উপরের ডানদিকে ব্যথা বা অস্বস্তি, কারণ ছাড়াই ওজন কমে যাওয়া, জন্ডিস (ত্বক/চোখ হলুদ হয়ে যাওয়া), এবং পেট ফোলা (অ্যাসাইটিস) বা পায়ে ফোলা।
কিছু জটিলতার সৃষ্টি হয়
সাধারণ ফ্যাটি লিভার সামান্য প্রদাহ (inflammation) সহ চর্বি জমা; সাধারণত কোনো ক্ষতি করে না।
নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার - চর্বি জমার সাথে প্রদাহ এবং যকৃতের কোষের ক্ষতি হয়।
ফাইব্রোসিস - যকৃতের কলায় অর্থাৎ অনেকগুলি কোষ যেখানে অক্ষম হয়ে পড়ে।
সিরোসিস - ব্যাপকভাবে কোষের ক্ষতি, যকৃত মারাত্বকভাবে আক্রান্ত।
লিভার ফেইলিওর বা ক্যান্সার।
চিকিৎসা (জীবনযাত্রা পরিবর্তন করা) যেমন -
ওজন কমানো
সুষম খাদ্য, প্রক্রিয়াজাত খাবার, চিনি এবং অস্বাস্থ্যকর চর্বি কমিয়ে দিন।
কিছু free hand ব্যায়াম করুন।
অ্যালকোহল সেবন থেকে বিরত থাকুন।
রোগ নিয়ন্ত্রণ করতে রক্তে শর্করা, কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণ করুন।
আমাদের দেশে প্রচুর ফাস্ট ফুড, দুধ মিশ্রিত চিনি চা, মিষ্টি খাওয়া এবং প্যাকেট জাতীয় জিনিস সঙ্গে কোল্ড ড্রিংক খাওয়ায় অভ্যেস; এইগুলো খাওয়া কমিয়ে দিন।
অর্থাৎ যারা আক্রান্ত হয়েছেন, তারা আজ থেকেই এইগুলো মেনে চলুন সঙ্গে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ খান সুস্থ হয়ে যাবেন।
✍️ Dr Anutosh Chakraborty