Late Bloomers Rehabilitation Centre

Late Bloomers Rehabilitation Centre Late Bloomers Rehabilitation Centre has been working against the menace of Addiction/ Alcoholism/Mental Illnesses. of West Bengal Health and Social Welfare

We work with a highly experienced Medical Team and we are recognised by the Mental Health Dept.

*শুধু আজকের জন্য* *জুন ০৮* *একমাত্র শর্ত* *পেজ ১৬৬*"*এই প্রোগ্রাম আশা প্রদান করে। আপনাকে যা সাথে করে নিয়ে আসতে হবে তা হল...
08/06/2026

*শুধু আজকের জন্য*
*জুন ০৮*
*একমাত্র শর্ত*
*পেজ ১৬৬*

"*এই প্রোগ্রাম আশা প্রদান করে। আপনাকে যা সাথে করে নিয়ে আসতে হবে তা হলো মাদক সেবন বন্ধ করার আকাঙ্ক্ষা এবং জীবনের এই নতুন পথে চলার চেষ্টা করার সদিচ্ছা*।

"*আই পি: ১৬. "নবাগতদের জন্য*"

নানান সময়ে আমরা ভাবতে থাকি যে আমরা নারকোটিকস এ্যানোনিমাস এ "সবকিছু ঠিকঠাক ভাবে করছি" কিনা। আমরা কি যথেষ্ট পরিমাণে মিটিং এ যাচ্ছি? আমরা কি আমাদের স্পন্সরের সাহায্য কাজে লাগানোর ক্ষেত্রে অথবা ধাপগুলির কাজ করার সময় অথবা কথা বলার সময় অথবা কোনকিছু পড়ার সময়ে অথবা জীবনযাপনের "সঠিক" পদ্ধতি অনুসরণ করছি? আমরা রিকভারিং এডিক্টদের ফেলোশীপকে অত্যন্ত মূল্যবান মনে করি-এটা ছাড়া আমরা কি করতাম আমরা নিজেরাই জানিই না। কি হবে, যদি আমাদের প্রোগ্রামের চর্চা করার পদ্ধতি "ভুল" হয়? তখন কি আমরা "খারাপ" এন এ মেম্বার হিসেবে পরিচিত হবো?

আমরা আমাদের তৃতীয় ধাপের পর্যালোচনা করার মাধ্যমে আমাদের এই হীনমন্যতা কাটিয়ে উঠতে পারি, যেখানে আমাদের নিশ্চিত করা হয়েছে এই বলে যে, "সদস্য হওয়ার একমাত্র শর্ত হলো নেশা বন্ধ করার আকাঙ্ক্ষা।" এমন কোনও নিয়মই নির্দিষ্ট করা নেই যা আমাদেরকে বলে যে,আমাদেরকে ভালো মানের এন এ সদস্য হয়ে থাকতে হলে, কতবার কোন কোন মিটিং এ উপস্থিত হতে হবে বা কোন নির্দিষ্ট ভাবে বা বিশেষ গতিতে "ধাপ" এর কাজ করতে হবে অথবা কিছু নির্দিষ্ট মানুষের পছন্দমত পথে জীবনযাপন করতে হবে।

একথা সত্যি যে, যদি আমরা সেই ধরনের সুস্থতা চাই, যা আমরা যে সমস্ত সদস্যদের প্রতি শ্রদ্ধাশীল, তাদের মধ্যে যা দেখতে পাই, তাহলে যে ধরনের প্রোগ্রাম তাদের সুস্থতাকে সম্ভবপর করেছে, আমরাও সেই একই ধরনের প্রোগ্রামের চর্চা করতে চাইবো। কিন্তু এন এ হলো স্বাধীনভাবে বাচাঁর একটি ফেলোশীপ; আমরা সেই ধরনের প্রোগ্রামেরই চর্চা করি যেটা আমাদের জন্যে সবচেয়ে ভালোভাবে কাজ করে, অন্য কারো জন্য নয়। সদস্য হওয়ার একমাত্র প্রয়োজনীয়তা হল নেশা বন্ধ করার আকাঙ্ক্ষা।

*শুধু আজকের জন্যঃ যে প্রোগ্রামের ওপর আমি কাজ করছি, আমার নিজস্ব সুস্থতার আলোকে তা আমি পরখ করে দেখব। আমি আমার নিজের সর্বোচ্চ সাধ্যমতো সেই প্রোগ্রাম চর্চা করব*।

*শুধু আজকের জন্য**জুন ০৭**এমন একজন যিনি**আমাকে বিশ্বাস করেন**পেজ ১৬৫*"*শুধু আজকের জন্য আমি এন এ তে এমন একজনের ওপর ভরসা ক...
07/06/2026

*শুধু আজকের জন্য*
*জুন ০৭*
*এমন একজন যিনি*
*আমাকে বিশ্বাস করেন*
*পেজ ১৬৫*

"*শুধু আজকের জন্য আমি এন এ তে এমন একজনের ওপর ভরসা করব, যিনি আমাকে বিশ্বাস করেন এবং আমার রিকভারীতে আমাকে সাহায্য করতে চান*।"

*বেসিক টেক্সট, পৃষ্ঠাঃ ৯৬*

আমাদের মধ্যে প্রত্যেকেই এন এ তে এসে পৌঁছানোর সাথে সাথে নিজে থেকে নেশামুক্ত হয়ে যাইনি। কিন্তু যদি আমরা বারেবারে ফিরে আসতে থাকি, তাহলে নারকোটিকস এ্যানোনিমাসেই আমরা আমাদের রিকভারীর জন্য প্রয়োজনীয় সহায়তা খুঁজে পাই। যখন আমরা নিজেরাই নিজেদের বিশ্বাস করে উঠতে পারি না, তখনও যদি আমাদের সাথে এমন কেউ থাকে যে আমাদের বিশ্বাস করে, তখন নেশামুক্ত থাকাটা সহজসাধ্য হয়ে ওঠে।

যাই হউক না কেন, এমনকি সবচেয়ে বেশি ঘনঘন রিল্যাপ্স করে ফেলা সদস্যটিরও সাধারণত একজন স্থিতিশীল সমর্থক থাকে। আমরা আমাদেরকে বিশ্বাস করে এমন একজন বা একটি গোষ্ঠীকেই খুঁজে পাই না কেন, তাতে কোন ফারাক হয় না। যখন আমরা তাঁদের প্রশ্ন করি যে, আমরা কোনদিনও নেশামুক্ত হতে পারব কি না, তাঁরা সবসময়ই এই জবাবটিই দেন, "হ্যাঁ, তুমি পারবে, আর তুমি নেশামুক্ত হবেই। শুধু বারেবারে ফিরে আসতে থাকো।"

আমাদের প্রত্যেকেরই এমন একজনের প্রয়োজন হয় যে আমাদের বিশ্বাস করে, বিশেষত যখন আমরা নিজেরাই নিজেদের বিশ্বাস করতে পারি না। যখন আমরা রিল্যাপ্স করে ফেলি, আমরা আমাদের ইতিমধ্যেই টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়া আত্ম-বিশ্বাসকে আরো বেশী করে নীচের দিকে নামিয়ে ফেলি, কখনো কখনো এত বাজেভাবে যে, আমরা সাঙ্ঘাতিক ভাবে হতাশ হয়ে পড়তে শুরু করি। এই সব সময়ে, আমাদের বিশ্বস্ত এন এ বন্ধুদের সহায়তা আমাদের প্রয়োজন হয়। তাঁরা আমাদের বলেন যে, এটাই আমাদের শেষ রিল্যাপ্স হতে পারে। তারা তাদের অভিজ্ঞতা থেকে জানে যে, যদি আমরা মিটিংয়ে আসতে থাকি, আমরা নিশ্চয়ই নেশামুক্ত হয়ে উঠব এবং নেশামুক্ত থাকবো।

নিজেদের উপর বিশ্বাস রাখাটা আমাদের অনেকের জন্যই কষ্টকর। কিন্তু যখন কেউ একজন আমাদেরকে নিস্বার্থ ভাবে ভালবাসে এবং যতোবারই রিল্যাপ্স করি না কেন তারপরও সহায়তা প্রদান করেন, তখন এন এ তে রিকভারীর ব্যাপারটা আমাদের কাছে আরও একটু বেশী বাস্তবিক হয়ে উঠে।

*শুধু আজকের জন্যঃ আমি এমন কাউকে খুঁজে নেব যে আমাকে বিশ্বাস করে। আমি তাদের উপর বিশ্বাস রাখব*।

*শুধু আজকের জন্য**জুন ০৫**সততার সাথে প্রার্থনা* *পেজ ১৬৩*"*যদিও সততার চর্চা করা কষ্টকর তবে এইটা সবচেয়ে ফলপ্রসূ*।"*বেসিক ...
05/06/2026

*শুধু আজকের জন্য*
*জুন ০৫*
*সততার সাথে প্রার্থনা*
*পেজ ১৬৩*

"*যদিও সততার চর্চা করা কষ্টকর তবে এইটা সবচেয়ে ফলপ্রসূ*।"

*বেসিক টেক্সট, পৃষ্ঠাঃ ৯৬*

সৎ হওয়াটা আমাদের কাছে কত কষ্টকরই না মনে হয়! আমাদের মধ্যে অনেকেই আমাদের জীবনের সাথে আসলে কি হয়েছে সে বিষয়ে এতই বিভ্রান্ত অবস্থায় এন এ তে এসেছিলাম যে, কখনো কখনো সে সবের সমাধান হতে মাসের পর মাস, এমনকি কয়েক বছরও কেটে যায়। আমাদের অতীত নিয়ে আমরা যেভাবে বলি, আমাদের ইতিহাসের সত্যিটা আসলে তা নয়। আমরা কিভাবে আরো সৎ ও বিশ্বস্ত হয়ে ওঠা শুরু করতে পারি?

আমাদের অনেকেই খেয়াল করি যে প্রার্থনা করার সময় সৎ হওয়াটা সহজতর। ফেলোদের সাথে কথা বলার সময়ে, আমরা দেখেছি যে সম্পূর্ণ সত্যি বলাটা মাঝেমধ্যে বেশ কঠিন হয়ে পড়ে। আমাদের প্রকৃত স্বরূপটা যদি আমরা অন্যদেরকে জানতে দিই তাহলে আমরা আর গ্রহণযোগ্য থাকবো না বলে আমরা একপ্রকার নিশ্চিত থাকি। আমাদের অনেকেরই নিজেদের নিয়ে গড়ে তোলা নকল রংচংএ প্রতিকৃতির সাথে তাল মিলিয়ে জীবনযাপন করাটা কঠিন হয়ে পড়ে। প্রার্থনায়, আমরা আমাদের উচ্চতর শক্তির কাছ থেকে এক গ্রহণযোগ্যতা খুঁজে পাই, যেটা আমাদের হৃদয়কে সৎভাবে খুলে ধরতে দেয়।

যেমন যেমন আমরা আমাদের ঈশ্বরের সাথে সততার চর্চা করতে থাকি, তেমন তেমনি আমরা অন্যদের সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রেও কিছু চমৎকার প্রভাব দেখতে পাই। আমরা সৎ হওয়াটাকে অভ্যাসে পরিণত করে তুলতে থাকি। মিটিংএ শেয়ারিং করার সময়ে এবং অন্যদের সাথে কাজ করার সময়ে আমরা সততার অনুশীলন করা শুরু করি। তার বদলে, গভীরতর বন্ধুত্ব সমূহ দ্বারা আমরা আমাদের জীবনকে সমৃদ্ধ হতে দেখতে পাই। এমনকি আমরা এটাও দেখতে পাই যে, আমরা সৎ ও বিস্বস্ত হওয়ার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথেও অর্থাৎ আমাদের নিজেদের সাথে আরো বেশি করে সৎ হতে পারি।

*শুধু আজকের জন্যঃ আমি ঈশ্বরের কাছে সাথে, নিজের সাথে ও অন্যদের সাথে সৎ থাকব*।

*শুধু আজকের জন্য**জুন ০২**অসুস্থ ও ক্লান্ত**পেজ ১৬০*"*আমরা বের হয়ে আসার একটা সহজ উপায় চেয়েছিলাম... যখন আমরা সাহায্য প্রা...
02/06/2026

*শুধু আজকের জন্য*
*জুন ০২*
*অসুস্থ ও ক্লান্ত*
*পেজ ১৬০*

"*আমরা বের হয়ে আসার একটা সহজ উপায় চেয়েছিলাম... যখন আমরা সাহায্য প্রার্থনা করেছিলাম, তখন আমরা শুধুমাত্র কষ্ট থেকে মুক্তি খুঁজছিলাম*।"

*বেসিক টেক্সট, পৃষ্ঠাঃ ০৫*

কিছু একটা কাজ করছে না। আসলে অনেকদিন ধরেই কিছু একটা ভুল হচ্ছে, আর আমাদের জীবনে কষ্টের কারণ হয়ে দাড়িয়েছে এবং আমাদের জীবনকে আরও জটিল করে তুলছে। সমস্যাটা হলো, যেকোনো এক নির্দিষ্ট সময়ে, আমাদের ত্রুটিগুলির কারণে উদ্ভুত কষ্টগুলি সহ্য করাটা সবসময়ই সহজ মনে হয়, আর আমাদের জীবনে পরিবর্তন করার জন্য সেই ত্রুটিগুলিকে আত্মসমর্পণ করাটা এর চেয়ে অনেক কঠিন লাগে। আমরা হয়তো কষ্ট থেকে মুক্তি পেতে চাই কিন্তু আমাদের এই কষ্টগুলির উৎসটাকে নির্মূল করার জন্য যে কাজগুলি করা প্রয়োজন, সেগুলি করার জন্য আমরা খুব কমই ইচ্ছুক হই।

আমাদের মধ্যে বেশিরভাগই যতক্ষণ পর্যন্ত না “ক্লান্ত আর অসুস্থ হতে হতে অসুস্থ আর ক্লান্ত হয়ে পড়েছিলাম" ততক্ষণ পর্যন্ত মাদকাসক্তি থেকে সুস্থতা চাইতে শুরু করিনি। এই ব্যাপারটা দীর্ঘকাল ধরে আমরা যে চারিত্রিক দোষত্রুটি গুলিকে বয়ে নিয়ে চলেছি সেগুলির ব্যাপারেও সত্যি। আমরা যখন আমাদের দুর্বলতাগুলিকে আর এক মুহূর্তও সহ্য করতে পারি না, তখনই আমরা বুঝতে পারি যে আমরা আজকে যে কষ্ট সহ্য করছি, পরিবর্তনের কষ্টটা এই কষ্টের চেয়ে বেশি হতে পারে না, আর তখনই আমাদের অধিকাংশই অন্য কিছু চেষ্টা করে দেখতে ইচ্ছুক হয়ে উঠি।

ধন্যবাদ দেওয়ার বিষয় এই যে, আমরা যে কারণেই অসুস্থ আর ক্লান্ত থাকিনা কেন, (কাজ করার জন্য) ধাপগুলি সবসময়ই থাকে। অদ্ভুত ব্যাপার হলো এই যে, যখনই আমরা বারোটি ধাপের কাজ শুরু করার সিদ্ধান্ত নিই, সঙ্গে সঙ্গেই আমরা বুঝতে পারি যে আমাদের পরিবর্তিত হওয়ার ভয়ের কারণগুলি একেবারেই ভিত্তিহীন ছিল। এক সময়ে এক একটি ধাপের মাধ্যমে , ধাপগুলি আমাদের পরিবর্তনের একটা সহজ পথ দেখায়। কোন একটা ধাপ নিজে থেকে এতটাও ভয়ঙ্কর নয় যে, তা আমরা নিজেরা করতে পারবো না। যখন আমরা নিজেদের জীবনে ধাপগুলিকে কাজে লাগাই, তখন আমরা সেই পরিবর্তনের অভিজ্ঞতা লাভ করি যা আমাদের মুক্তি দেয়।

*শুধু আজকের জন্যঃ একটি পরিপূর্ণ, সুখী জীবনযাপন করার ক্ষেত্রে যেকোন কিছুই আমাকে বাধাগ্রস্ত করুক না কেন, আমি জানি যে একসময়ে একটি করে ধাপের কাজ করার মাধ্যমে প্রোগ্রাম আমাকে পরিবর্তনে সাহায্য করতে পারে। বারোটি ধাপ নিয়ে আমার ভীত হওয়ার প্রয়োজন নেই*।

*শুধু আজকের জন্য**জুন ০১**বার বার ফিরে আসুন**পেজ ১৫৯*"*আমরা যখন প্রথম এখানে আসি তখন আমাদেরকে নেশামুক্ত ভাবে আসতে হবে এমন...
01/06/2026

*শুধু আজকের জন্য*
*জুন ০১*
*বার বার ফিরে আসুন*
*পেজ ১৫৯*

"*আমরা যখন প্রথম এখানে আসি তখন আমাদেরকে নেশামুক্ত ভাবে আসতে হবে এমন কোনো কথা নাই কিন্তু আমরা প্রথম এন এ মিটিং অংশগ্রহণ করার পরে নবাগতদের বারেবারে ফিরে আসতে বলি এবং নেশামুক্ত ভাবে ফিরে আসতে বলি। নারকোটিক্স এনোনিমাস থেকে সহায়তা পাওয়ার জন্য আমাদেরকে অতিরিক্ত মাত্রায় নেশা করা বা কারাদন্ডে দন্ডিত হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না*।"

*বেসিক টেক্সট, পৃষ্ঠাঃ* *১০-১১*

আমাদের মধ্যে খুব কম সদস্য তীব্র ইচ্ছা শক্তি নিয়ে এন এ মিটিং এ আসে । আমাদের কেউ কেউ আদালতের আদেশে আসে। কেউ কেউ পরিবারকে বাঁচাতে আসে। কেউ কেউ নিজের চাকরি জিবন ধ্বংস হয়ে গেছে বলে সেটা বাঁচাতে আসে। আমরা কেন এখানে এসেছি এতে কিছু এসে যায়না। শুধু এটাই মানে রাখে যে আমরা এখানে এসে পৌঁছেছি।

আমরা শুনেছি যে “যদি আমরা আমাদের শরীরটা নিয়ে আসি, তাহলে শরীরের পিছনে পিছনে আমাদের মনটাও চলে আসবে”। আমরা হয়তো কোনও চাপের বোঝা নিয়ে মিটিংয়ে আসবো। আমরা হয়তো ওদের মধ্যে হতে পারি যারা অন্যদের দিকে ভয়ের দৃষ্টিতে তাকিয়ে পিছনের সারিতে চেয়ার এ বসে থাকে। হয়তো আমরা মিটিং শেষে প্রার্থনার আগে বেরিয়ে যাই।

কিন্তু আমরা যদি বারে বারে ফিরে আসি, তাহলে আমরা দেখবো যে আমাদের মন পরিবর্তন হচ্ছে। আমরা বাধাটা সরিয়ে ফেলি আর অন্যরা যখন শেয়ার করে তখন মন খুলে তাদের কথা শুনি। আমরা হয়তো কোন সদস্যকে এমন কিছু শেয়ার করতে শুনি যার সাথে আমরা নিজের অনুভতিটা মেলাতে পারি। আমরা পরিবর্তনের প্রক্রিয়াটা শুরু করি।

এন এ তে কিছু সময় পার করার পরে, আমরা দেখি যে আমাদের মন মিটিং রুমে আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যে আমাদের হৃদয়ও মিটিং এ আছে। যখন এটা হয়, আসলে তারপরেই চমৎকার ঘটনাগুলি ঘটতে শুরু করে।

*শুধু আজকের জন্যঃ আমি অন্যদেরকে যা শেয়ার করতে শুনেছি তা খোলামন নিয়ে শোনার জন্য সাগ্রহে চেষ্টা করব*।

*শুধু আজকের জন্য**মে ৩১**ব্যাপারটা সহজ রাখা* *পেজ ১৫৬*"*আমরা এক সময়ে এক একটি দিন করে বাঁচি কিন্তু তার সাথে এক এক মুহূর্ত...
31/05/2026

*শুধু আজকের জন্য*
*মে ৩১*
*ব্যাপারটা সহজ রাখা*
*পেজ ১৫৬*

"*আমরা এক সময়ে এক একটি দিন করে বাঁচি কিন্তু তার সাথে এক এক মুহূর্ত করেও বাঁচি। যখনই আমরা এইখানে এবং এই মুহূর্তে বাস করা বন্ধ করে দিই, আমাদের সমস্যাগুলো বিনা কারণে যুক্তিহীন ভাবে অতিরঞ্জিত হয়ে যায়*"

*বেসিক টেক্সট, পৃষ্ঠাঃ ৯৯*

জীবন প্রায়ই জটিল বলে মনে হয় যে বুঝে ওঠা যায়না, বিশেষত আমাদের মতো মানুষের জন্য যারা জীবনকে দীর্ঘ সময়ের জন্য পাশ কাটিয়ে চলেছি। যখন আমরা নেশা করা বন্ধ করেছিলাম, তখন আমাদের অনেককেই জীবনের সম্মুখীন হতে হয়েছে , যা বিভ্রান্তকারি ছিলো এবং এমনকি ভয়ঙ্করও ছিলো। জীবন আর জীবনের সমস্ত খুঁটিনাটি ব্যাপারগুলো একসাথে দেখে ফেলাটাই আমাদের জন্য হতবাক করে দেওয়ার মতো ব্যাপার হতে পারে। আমরা ভাবি যে আমরা হয়তো এতকিছুর পরেও আমাদের জীবনকে পরিচালনা করতে পারবো না আর সেই চেষ্টা করাটাও নিরর্থক। এই ভাবনাচিন্তাগুলি নিজেরাই নিজেদের পরিপুষ্ট করে তোলে এবং খুব শীঘ্রই আমাদের মনে গড়ে ওঠা এই কল্পনার জীবনের জটিলতার জন্যে আমাদের জীবন পঙ্গু হয়ে যায়।

সুখের বিষয় হলো, আমাদেরকে সব সমস্যা একসাথে সমাধান করতে হবেনা। মনে হয় একটা সমস্যার সমাধান করাটা সম্ভবপর, তাই আমরা একসময়ে একটা একটা সমস্যার সমাধান করার চেষ্টা করি। প্রত্যেকটা মুহূর্ত যখন যেভাবে আসে আমরা তার খেয়াল রাখি আর তারপরের মুহূর্তটা যখন যেভাবে আসবে তখন আমরা সেটার খেয়ালও রাখবো। আমরা শুধু আজকের দিনটা নেশামুক্তভাবে থাকতে শিখি, আর ঠিক একইভাবে আমরা দৈনন্দিন সমস্যাগুলির সম্মুখীন হই। আমরা যখন প্রতি মুহূর্তে জীবনে বাঁচতে থাকি, তখন জীবনটা আর ততো ভয়ঙ্কর মনে হয়না। একসময়ে একবার নিঃশ্বাস নিয়ে, আমরা নেশামুক্ত থাকতে পারি এবং জীবন যাপন করতে শিখতে পারি।

*শুধু আজকের জন্যঃ শুধুমাত্র এই মুহুর্তের মধ্যে বাঁচার মধ্যে দিয়ে আমি সবকিছুই সহজসরল ভাবে রাখবো। আজকে, আমি শুধুমাত্র আজকের সমস্যাগুলিরই মোকাবেলা করব; আমি আগামীকালকের সমস্যাগুলিকে আগামীকালকের জন্য রেখে দেব*।

*শুধু আজকের জন্য**মে ২৯**আমাকে রক্ষা করো**পেজ ১৫৫*"*আমরা বিশ্বাস করি যে আমাদের উচ্চতর শক্তি আমাদের খেয়াল রাখবেন*।"*বেসিক...
29/05/2026

*শুধু আজকের জন্য*
*মে ২৯*
*আমাকে রক্ষা করো*
*পেজ ১৫৫*

"*আমরা বিশ্বাস করি যে আমাদের উচ্চতর শক্তি আমাদের খেয়াল রাখবেন*।"

*বেসিক টেক্সট, পৃষ্ঠাঃ ৫৮*

আমাদের সবার জীবনেই এমন কিছু সময় আসে যখন মনে হয় যে আমাদের জীবনটা সব দিক দিয়ে ভেঙ্গে চুড়ে যাচ্ছে। কিছু কিছু দিন, এমনকি কিছু সপ্তাহও এমন হতে পারে যখন এটা মনে হয় যে যা যা কিছু খারাপ হতে পারতো, সেই সবকিছুই খারাপ হচ্ছে। এটা চাকরি চলে যাওয়া হতে পারে, কোন প্রিয়জনের মৃত্যু হতে পারে, কিংবা কোন সম্পর্কের শেষ হওয়াও হতে পারে, প্রতিক্ষেত্রেই আমাদের এই সন্দেহ থাকে যে আমাদের জীবনে যে পরিবর্তনগুলি ঘটছে সেগুলি সামলে নিয়ে আমরা টিকে থাকতে পারবো কি না।

ঠিক এই সময়ে, যখন আমাদের চোখের সামনে দিয়ে গোটা দুনিয়াটা ভেঙ্গে পড়তে থাকে, তখনই আমরা এক ভালোবাসাপূর্ণ উচ্চতর শক্তির ওপর আমাদের সর্বশ্রেষ্ঠ বিশ্বাস খুঁজে পাই। অন্য কোন মানুষ আমাদেরকে এই যন্ত্রণা থেকে মুক্ত করতে পারবে না; আমরা জানি যে শুধু সৃষ্টিকর্তা যত্নই এই অবস্থা থেকে আমাদেরকে প্রয়োজনীয় স্বস্তি ও উপশম দিতে পারে যা আমরা চাই। নিজেদেরকে ভগ্ন ও চূর্ণ বিচূর্ণ বলে মনে হওয়া সত্ত্বেও আমরা এগিয়ে যাই, এটা জেনে যে আমাদের জীবন আবার ঠিকঠাক হয়ে যাবে।

সুস্থতার যাত্রাতে আমরা যতো এগিয়ে যেতে থাকি এবং উচ্চতর শক্তির উপরে আমাদের বিশ্বাস বাড়তে থাকে, তখন আমরা যতো কষ্টেই থাকি না কেন, কঠিন সময়কে আশার সঙ্গে স্বাগত জানানোর ব্যাপারে আমরা নিশ্চিত হই। আমরা জানি যে যখন আমরা নিজেরা হাঁটতে পারবো না, তখন আমাদের উচ্চতর শক্তি আমাদের বহন করে নিয়ে যাবেন, আর তাই আমাদের আর হতাশ হবার প্রয়োজন নেই।

*শুধু আজকের জন্যঃ দুঃসময়ে আমি সৃষ্টিকর্তার যত্নশীলতার ওপর ভরসা রাখবো, এটা জেনে যে আমার উচ্চতর শক্তি সবসময় আমার জন্য আমার পাশে থাকবেন*।

*শুধু আজকের জন্য**মে ২৮**আমরা যেমন বুঝি**পেজ ১৫৪*"*আমরা আমাদের জীবনকে পরীক্ষা করেছি এবং আবিষ্কার করেছি যে আমরা আসলে কে। ...
28/05/2026

*শুধু আজকের জন্য*
*মে ২৮*
*আমরা যেমন বুঝি*
*পেজ ১৫৪*

"*আমরা আমাদের জীবনকে পরীক্ষা করেছি এবং আবিষ্কার করেছি যে আমরা আসলে কে। সত্যিকারের বিনয়ী হওয়া মানে হলো নিজেকে মেনে নেওয়া এবং সততার সাথে নিজের মতো থাকার চেষ্টা করা*।"

*বেসিক টেক্সট, পৃষ্ঠাঃ ৩৬*

নেশাদ্রব্য সেবনকারী আসক্ত হিসেবে, আমাদের রোগের বিভিন্ন চাহিদার ক্ষেত্রগুলি আমাদের ব্যাক্তিত্বকে নির্ধারন করেছিলো। আমরা আমাদের নেশাদ্রব্যটি যোগাড় করার জন্য যে কেউ হয়ে যেতে পারতাম কিংবা যেকোনো কিছুই করতে পারতাম। আমরা শুধু যেকোন ভাবে টিকে থাকার একটা যন্ত্রে পরিনত হয়ে গিয়েছিলাম আর সক্রিয় মাদকাসক্তি জীবনের প্রতিটি পরিস্থিতিকে সহজে মানিয়ে নিয়ে চলতাম।

একবার যখন আমরা আমাদের রিকভারীর যাত্রা শুরু করলাম, তখন আমরা একটা নতুন ও আলাদা জীবনে প্রবেশ করলাম। যেকোন প্রদত্ত পরিস্থিতিতে কিরকম আচরণ করা উচিৎ সেই সম্বন্ধে আমাদের মধ্যে অনেকেরই কোন ধারনা ছিলনা। আমাদের মধ্যে কেউ কেউ জানত না যে,কি করে লোকের সাথে কথা বলতে হয়, কিরকম ভাবে পোশাক আশাক পরা উচিৎ অথবা জনসম্মুখে কি ধরণের ব্যাবহার করা উচিৎ। আমরা আসলে কে তা আমরা আর জানতাম না বলে আমরা নিজেদের মতো হয়ে উঠতে পারতাম না।

আমরা আসলে কে তা খুঁজে বের করার জন্য বারোটি ধাপ আমাদের একটি সহজ পদ্ধতি প্রদান করে। আমাদের দোষ গুন গুলি খোলাখুলি ভাবে দেখি, নিজেদের ব্যাপারে যেগুলি আমাদের ভালো লাগে আর যেগুলির ব্যাপারে আমরা ততটা উৎসাহিত নই, সেই সবকিছুকেই। বারোটি ধাপের আরোগ্যকারি শক্তির মাধ্যমে, আমরা বুঝতে শুরু করি যে আমরা স্বতন্ত্র, আমরা যেরকম সেইরকমই হয়ে ওঠার জন্য তাঁর দ্বারা সৃষ্ট হয়েছি, যাঁকে আমরা আমাদের উচ্চতর শক্তি হিসেবে বুঝি। আমাদের সত্যিকারের উপশম পাওয়াটা তখনই আরম্ভ হয়, যখন আমরা বুঝি যে যদি আমাদের উচ্চতর শক্তি আমাদের এই ভাবে সৃষ্টি করে থাকেন, তাহলে আমরা আসলে যেমন, সেইভাবেই থাকাটা অবশ্যই ঠিক হবে।

*শুধু আজকের জন্যঃ ধাপগুলির কাজ করার মাধ্যমে আমি আমার নিজের মতো হওয়ার স্বাধীনতার অভিজ্ঞতা লাভ করতে পারি, আমার উচ্চতর শক্তি আমাকে ঠিক যেরকম ভাবে বানাতে চেয়েছেন, সেইরকম ভাবে*।

*শুধু আজকের জন্য**মে ২৭**আজকের সমস্যাগুলির সম্মুখীন হওয়া**পেজ ১৫৩*". . . *সৃষ্টিকর্তার সাহায্য চাওয়ার সিদ্ধান্তটাই আমাদ...
27/05/2026

*শুধু আজকের জন্য*
*মে ২৭*
*আজকের সমস্যাগুলির সম্মুখীন হওয়া*
*পেজ ১৫৩*

". . . *সৃষ্টিকর্তার সাহায্য চাওয়ার সিদ্ধান্তটাই আমাদের সাহস ও শক্তির সবচেয়ে বড় উৎস*।"

*বেসিক টেক্সট, পৃষ্ঠাঃ ২৬*

*যে বিষয়গুলি আমাদের সফল হওয়ার জন্য ঝুঁকি নিতে বাধ্য করায় সেইরকম যেকোন বিষয়ই হলো প্রতিকূলতা। যে ব্যাপারগুলি আমাদের জন্য নতুন আর অপরিচিত, সেগুলি আমাদের কাছে ভালো মনে হোক বা খারাপ, সেসবই আমাদের জন্য প্রতিকূলতা মনে হয়। আমাদের নিজেদের ভেতর এবং বাহির উভয় জায়গা থেকেই উদ্ভুত যেকোন ধরনের বাধা ও বিরোধিতার দ্বারাই আমরা প্রতিকূলতার মুখোমুখি হই। নতুন এবং কঠিন জিনিসগুলি, বাধা আর বিরোধের মুখোমুখি হওয়া, এ সবই "জীবনের শর্তে জীবনযাপন" এর একটা অংশ। নেশামুক্ত থাকার অর্থ হলো জীবনের প্রতিকূলতাগুলির সম্মুখীন হতে শেখা। আমাদের মধ্যে অনেকেই প্রতিকূলতার সম্মুখীন হওয়াটাকে এড়িয়ে যাওয়ার জন্য সচেতন বা অসচেতনভাবে মাদকসেবন করে ফেলেছেন*।

আমাদের মধ্যে অনেকেই সাফল্য ও ব্যর্থতাকে সমানভাবে ভয় পেয়েছেন। প্রতিবার আমরা যখনই দিনের প্রতিকূলতাগুলির মোকাবিলা করতে চাইনি, তখনই আমরা আমাদের আত্ম-মর্য্যাদা হারানোর যন্ত্রণা ভোগ করেছি। আমাদের মধ্যে কেউ কেউ নেশা করার মাধ্যমে এই লজ্জাটা ঢাকার জন্য চেষ্টা করেছি। যতবার আমরা এইরকম করেছি, ততই আমাদের প্রতিকূলতাগুলির সম্মুখীন হওয়ার সক্ষমতা কমে যেতে থেকেছে এবং আমাদের নেশা করার সম্ভবনা বেড়ে গেছে।

এন এ প্রোগ্রামের কাজ করার মাধ্যমে, আমরা সাফল্যের সাথে যেকোন প্রতিকূলতার সম্মুখীন হওয়ার জন্য প্রয়োজনীয় সঠিক উপায় বা হাতিয়ারগুলি খুঁজে পেয়েছি। আমরা আমাদের চেয়ে বৃহত্তর এক শক্তির ওপর বিশ্বাসে উপনীত হয়েছি, এমন এক শক্তি, যা আমাদের ইচ্ছা এবং জীবনের খেয়াল রাখে। আমরা সেই শক্তির কাছে আমাদের চারিত্রিক দোষত্রুটিগুলিকে সরিয়ে নেওয়ার জন্য প্রার্থনা করেছি, যেগুলি আমদের জীবন নির্বাহ করা কঠিন করে তুলেছিলো। আমরা সেই উচ্চতর শক্তির সঙ্গে সচেতন সম্পর্ক বাড়ানোর লক্ষ্যে কাজ করছি। ধাপগুলির মাধ্যমে, আমাদের নেশা বন্ধ করে জীবনযাপন শুরু করার মতো সক্ষমতা প্রদান করা হয়েছে। প্রত্যেকদিন, আমরা নতুন নতুন প্রতিকূলতার সম্মুখীন হই। আর প্রতিদিনই, আমাদের রিকভারীর প্রোগ্রামের কাজ করার মাধ্যমে আমরা যাতে ঐ প্রতিকূলতাগুলির সম্মুখীন হতে পারি তার জন্য আশীর্বাদ লাভ করি।

*শুধু আজকের জন্যঃ আমি পুরোপুরিভাবে আজকের প্রতিকূলতার সম্মুখীন হওয়ার জন্য আমার উচ্চতর শক্তির সাহায্য প্রার্থনা করব*।

প্রাত্যহিক প্রতিকূলতাগুলির সম্মুখীন হওয়া

". . . সৃষ্টিকর্তার সাহায্য চাওয়ার সিদ্ধান্তটাই আমাদের সাহস ও শক্তির সবচেয়ে বড় উৎস।"
বেসিক টেক্সট, পৃষ্ঠাঃ ২৬

যে বিষয়গুলি আমাদের সফল হওয়ার জন্য ঝুঁকি নিতে বাধ্য করায় সেইরকম যেকোন বিষয়ই হলো প্রতিকূলতা। যে ব্যাপারগুলি আমাদের জন্য নতুন আর অপরিচিত, সেগুলি আমাদের কাছে ভালো মনে হোক বা খারাপ, সেসবই আমাদের জন্য প্রতিকূলতা মনে হয়। আমাদের নিজেদের ভেতর এবং বাহির উভয় জায়গা থেকেই উদ্ভুত যেকোন ধরনের বাধা ও বিরোধিতার দ্বারাই আমরা প্রতিকূলতার মুখোমুখি হই। নতুন এবং কঠিন জিনিসগুলি, বাধা আর বিরোধের মুখোমুখি হওয়া, এ সবই "জীবনের শর্তে জীবনযাপন" এর একটা অংশ। নেশামুক্ত থাকার অর্থ হলো জীবনের প্রতিকূলতাগুলির সম্মুখীন হতে শেখা। আমাদের মধ্যে অনেকেই প্রতিকূলতার সম্মুখীন হওয়াটাকে এড়িয়ে যাওয়ার জন্য সচেতন বা অসচেতনভাবে মাদকসেবন করে ফেলেছেন।

আমাদের মধ্যে অনেকেই সাফল্য ও ব্যর্থতাকে সমানভাবে ভয় পেয়েছেন। প্রতিবার আমরা যখনই দিনের প্রতিকূলতাগুলির মোকাবিলা করতে চাইনি, তখনই আমরা আমাদের আত্ম-মর্য্যাদা হারানোর যন্ত্রণা ভোগ করেছি। আমাদের মধ্যে কেউ কেউ নেশা করার মাধ্যমে এই লজ্জাটা ঢাকার জন্য চেষ্টা করেছি। যতবার আমরা এইরকম করেছি, ততই আমাদের প্রতিকূলতাগুলির সম্মুখীন হওয়ার সক্ষমতা কমে যেতে থেকেছে এবং আমাদের নেশা করার সম্ভবনা বেড়ে গেছে।

এন এ প্রোগ্রামের কাজ করার মাধ্যমে, আমরা সাফল্যের সাথে যেকোন প্রতিকূলতার সম্মুখীন হওয়ার জন্য প্রয়োজনীয় সঠিক উপায় বা হাতিয়ারগুলি খুঁজে পেয়েছি। আমরা আমাদের চেয়ে বৃহত্তর এক শক্তির ওপর বিশ্বাসে উপনীত হয়েছি, এমন এক শক্তি, যা আমাদের ইচ্ছা এবং জীবনের খেয়াল রাখে। আমরা সেই শক্তির কাছে আমাদের চারিত্রিক দোষত্রুটিগুলিকে সরিয়ে নেওয়ার জন্য প্রার্থনা করেছি, যেগুলি আমদের জীবন নির্বাহ করা কঠিন করে তুলেছিলো। আমরা সেই উচ্চতর শক্তির সঙ্গে সচেতন সম্পর্ক বাড়ানোর লক্ষ্যে কাজ করছি। ধাপগুলির মাধ্যমে, আমাদের নেশা বন্ধ করে জীবনযাপন শুরু করার মতো সক্ষমতা প্রদান করা হয়েছে। প্রত্যেকদিন, আমরা নতুন নতুন প্রতিকূলতার সম্মুখীন হই। আর প্রতিদিনই, আমাদের রিকভারীর প্রোগ্রামের কাজ করার মাধ্যমে আমরা যাতে ঐ প্রতিকূলতাগুলির সম্মুখীন হতে পারি তার জন্য আশীর্বাদ লাভ করি।

শুধু আজকের জন্যঃ আমি পুরোপুরিভাবে আজকের প্রতিকূলতার সম্মুখীন হওয়ার জন্য আমার উচ্চতর শক্তির সাহায্য প্রার্থনা করবো।

"*শুধুমাত্র আজকের জন্য**২৬শে মে**গ্রুপ-এর শক্তি**পৃষ্ঠা ১৫২*"*এক উচ্চতর শক্তি সম্পর্কে আমাদের ধারণা আমাদের নিজেদের উপরই ...
26/05/2026

"*শুধুমাত্র আজকের জন্য*
*২৬শে মে*
*গ্রুপ-এর শক্তি*
*পৃষ্ঠা ১৫২*

"*এক উচ্চতর শক্তি সম্পর্কে আমাদের ধারণা আমাদের নিজেদের উপরই নির্ভর করে... আমরা একে দল, কর্মসূচি, বা ঈশ্বরও বলতে পারি*।"

*মূল পাঠ্য, পৃ. ২৪*

আমাদের মধ্যে অনেকেই এক উচ্চতর শক্তির ধারণাটি সহজে মেনে নিতে পারি না, যতক্ষণ না আমরা আসক্তির উপর আমাদের নিজেদের অসহায়ত্বের গভীরতাকে পুরোপুরি স্বীকার করে নিই। একবার তা করতে পারলে, আমাদের বেশিরভাগই অন্তত আমাদের এই রোগের চেয়েও বড় কোনো শক্তির সাহায্য চাওয়ার কথা বিবেচনা করতে ইচ্ছুক হই। এই ধরনের শক্তির সাথে আমাদের অনেকের প্রথম বাস্তব পরিচয় ঘটে এনএ (NA) গ্রুপে। সম্ভবত ঈশ্বর সম্পর্কে আমাদের নিজেদের ধারণা গড়ে তোলার জন্য সেখান থেকেই শুরু করা উচিত।

দলের মধ্যেকার শক্তির একটি প্রমাণ হলো সেই নিঃশর্ত ভালোবাসা, যা এনএ (NA) সদস্যরা কোনো প্রতিদানের প্রত্যাশা ছাড়াই একে অপরকে সাহায্য করার মাধ্যমে প্রকাশ করে। আরোগ্য লাভের ক্ষেত্রে দলটির সম্মিলিত অভিজ্ঞতা নিজেই আমাদের নিজেদের চেয়েও বড় এক শক্তি, কারণ কী কাজ করে আর কী করে না, সে সম্পর্কে দলটির বাস্তব জ্ঞান রয়েছে। আর আসক্তরা যে দিনের পর দিন এনএ (NA) সভায় আসতে থাকে, তা এক উচ্চতর শক্তির উপস্থিতির প্রমাণ—এমন এক আকর্ষণীয়, যত্নশীল শক্তি যা আসক্তদের নেশামুক্ত থাকতে ও বিকশিত হতে সাহায্য করে।

এই সবকিছুই এমন এক শক্তির প্রমাণ যা এনএ (NA) দলগুলোর মধ্যে খুঁজে পাওয়া যায়। যখন আমরা খোলা মনে চারিদিকে তাকাব, তখন আমাদের প্রত্যেকেই সেই শক্তির অন্যান্য চিহ্নগুলো শনাক্ত করতে সক্ষম হব। আমরা একে ঈশ্বর, উচ্চতর শক্তি বা অন্য যা কিছুই বলি না কেন, তাতে কিছু যায় আসে না—যতক্ষণ না আমরা সেই শক্তিকে আমাদের দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করার একটি উপায় খুঁজে পাই।

*শুধু আজকের জন্য: আমি আমার এনএ (NA) দলে বিদ্যমান শক্তির চিহ্নগুলোর প্রতি আম�

Address

A/6, Laxmi Narayan Colony
Kolkata
700047

Telephone

9748785539

Website

Alerts

Be the first to know and let us send you an email when Late Bloomers Rehabilitation Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Late Bloomers Rehabilitation Centre:

Shortcuts

Share