Dr Siddhertha Adhikary

Dr Siddhertha Adhikary Consultant in Physical Medicine & Rehabilitation | Neurorehabilitation | Pain Medicine

Sometimes, a substance known as a toxin can become a powerful medicine when used with precision and expertise. Botulinum...
13/07/2026

Sometimes, a substance known as a toxin can become a powerful medicine when used with precision and expertise. Botulinum toxin is one such example.

While it is widely known for its role in managing muscle stiffness (spasticity) after conditions like stroke and other neurological disorders, its applications now extend far beyond that. Today, it is also an evidence-based treatment for conditions such as chronic migraine, offering relief and improving quality of life for many patients.

Its effectiveness is further enhanced when administered under ultrasound guidance, allowing accurate delivery to the target muscle for safer and more precise treatment.

I was delighted to attend an academic session organized by the Institute of Neurosciences, where experts from multiple specialties shared the latest advances and evidence-based practices in botulinum toxin therapy. It was an enriching learning experience that will help me provide even better care to my patients.

A 51-year-old male with diabetes mellitus presented to the outpatient department with complaints of shoulder pain aggrav...
07/07/2026

A 51-year-old male with diabetes mellitus presented to the outpatient department with complaints of shoulder pain aggravated by movement.

On clinical examination, pain was elicited at the terminal range of both internal and external rotation. The isolated supraspinatus (Jobe's/empty can) test was positive, suggesting supraspinatus pathology.

Musculoskeletal ultrasonography confirmed a bursal-sided partial-thickness tear of the supraspinatus tendon, associated with subacromial-subdeltoid bursitis.

After discussing the available treatment options and obtaining informed consent, an ultrasound-guided autologous platelet-rich plasma (PRP) injection was administered directly into the supraspinatus tendon tear to facilitate tendon healing, with appropriate post-procedure rehabilitation advice and a structured rotator cuff rehabilitation program.

স্বাস্থ্যই সম্পদ---একথা আমরা সকলেই জানি কিন্তু বাস্তবে তার প্রয়োগ সচরাচর দেখা যায় না। তাই এর বিষয়ে সাধারণ মানুষের মধ্...
24/06/2026

স্বাস্থ্যই সম্পদ---একথা আমরা সকলেই জানি কিন্তু বাস্তবে তার প্রয়োগ সচরাচর দেখা যায় না। তাই এর বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার জন্য থেকে একটি webinar এর আয়োজন করা হয়েছিল। আলোচনা যে বিষয়গুলি উঠে আসলো তার সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করা হল।
রোগ প্রতিরোধের প্রথম ধাপ-- Primordial & Primary level of prevention , যার মাধ্যমে risk factor এবং রোগ গড়ে ওঠার আগেই সে বিষয়ে প্রতিরোধ গড়ে তোলা হয়।
Exercise বা ব্যায়াম এ বিষয়ে অনেকাংশে প্রভাব বিস্তার করে আছে।
মূলত চারটি বিষয়ের উপর এই স্বাস্থ্য বিষয়ক আলোচনায় গুরুত্ব দেওয়া হয়েছিল।

[ ১] Cardio pulmonary endurance
নিয়মিত ব্যায়াম বা শরীর চর্চার মাধ্যমে আমাদের হৃদপিন্ড এবং ফুসফুসের কার্যক্ষমতা বাড়িয়ে তোলা সম্ভব যার ফলে এক একাধারে যেমন দীর্ঘক্ষন ক্লান্তিহীনভাবে কাজ করে যাওয়া সম্ভব পাশাপাশি প্রেসার- সুগার- হার্টের অসুখ- স্থূলতা এর মত নানান রোগ থেকে দূরে থাকা যায়।

[ ২] Muscular strength
মাংসপেশির জোর বাড়িয়ে তোলার জন্য বিভিন্ন এক্সারসাইজ আছে, যা কখনো খালি হাতে এবং বিভিন্ন সরঞ্জামের সাহায্যে করা যায়। মাংসপেশির জোর দীর্ঘমেয়াদী ভিত্তিতে জয়েন্ট এর উপর চাপ কমাতে সাহায্য করে এবং অস্ট্রিও আর্থ্রাইটিস এর মত অসুখকে অনেকাংশে প্রতিহত করা যায়।

[ ৩] Flexibility
জয়েন্টের বিভিন্ন মুভমেন্ট সাধারণ জীবনধরণের জন্য অনস্বীকার্য, তাই আমাদের প্রতিটা জয়েন্ট যাতে সঠিকভাবে নড়াচড়া করে সে বিষয়ে বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন।

[ ৪] Body composition
আমাদের শরীরে মেদ এবং মাংসপেশির সামঞ্জস্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যথায় স্থূলতা এবং সেই সংক্রান্ত আরো অন্যান্য রোগ বাসা বাঁধতে পারে।
সেজন্য নিয়মিত শরীর চর্চার পাশাপাশি খাদ্যাভ্যাসের পরিবর্তন অনেক সময় জরুরি হয়ে পড়ে।

তাই বিলম্ব না করে, রোগ হওয়ার আগেই রোগ প্রতিরোধ শুরু করা আমাদের উদ্দেশ্য হওয়া উচিত।

Yoga /যোগ -- প্রাচীন ভারতের উৎকর্ষের এক অন্যতম নিদর্শন। অন্যান্য ক্ষেত্রের মত চিকিৎসা বিজ্ঞানে প্রাচীন ভারত কতটা প্রগতিশ...
21/06/2026

Yoga /যোগ --
প্রাচীন ভারতের উৎকর্ষের এক অন্যতম নিদর্শন। অন্যান্য ক্ষেত্রের মত চিকিৎসা বিজ্ঞানে প্রাচীন ভারত কতটা প্রগতিশীল ছিল তার একটি অন্যতম উদাহরণ এই যোগ।
আজ আধুনিক যুগে দাঁড়িয়ে আমরা ব্যায়ামের গুরুত্ব সম্পর্কে কিছুটা ওয়াকিবহাল যদিও বাস্তবে তার প্রয়োগ আমরা করি না অথচ আজ থেকে পাঁচ হাজার বছর আগে তৎকালীন ভারতীয় সমাজে যোগের প্রচলন প্রমাণ করে তারা কতটা স্বাস্থ্য সচেতন ছিলেন।
যোগ হলো আধুনিক exercise therapy এর এক সাবেকি ভারতীয় সংস্করণ যেখানে মূলত তিনটি ধরনের exercise এর উপর জোর দেওয়া হতো- stretching, breathing & relaxation ।

যোগের ৮টি অঙ্গ
Yoga Sutras of Patanjali অনুসারে—
১. যম – নৈতিক আচরণ (অহিংসা, সত্য, অস্তেয় ইত্যাদি)
২. নিয়ম – ব্যক্তিগত শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণ
৩. আসন – শরীরচর্চার বিভিন্ন ভঙ্গি
৪. প্রাণায়াম – শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণের কৌশল
৫. প্রত্যাহার – ইন্দ্রিয় সংযম
৬. ধারণা – একাগ্রতা
৭. ধ্যান – গভীর মনোনিবেশ
৮. সমাধি – চেতনার সর্বোচ্চ স্তর

যোগের প্রধান উপাদান
আসন: শরীরের নমনীয়তা, শক্তি ও ভারসাম্য বৃদ্ধি করে।
প্রাণায়াম: ফুসফুসের কার্যক্ষমতা বাড়ায় এবং মানসিক চাপ কমায়।
ধ্যান: মনোযোগ, স্মৃতিশক্তি ও মানসিক শান্তি বৃদ্ধি করে।
বিশ্রাম (শবাসন): শরীর ও মনকে সম্পূর্ণ শিথিল করে।

একেকটি যোগব্যায়াম কে লক্ষ্য করলে দেখা যাবে সেখানে নির্দিষ্ট কিছু muscle কার্যকর (activate) আছে এবং নির্দিষ্ট posture (ভঙ্গি) অনুসরণ করা হচ্ছে। অর্থাৎ প্রতিটি যোগ ব্যায়ামের সুনির্দিষ্ট উদ্দেশ্য আছে এবং সঠিকভাবে অনুসরণ করলে তবেই উপকার পাওয়া সম্ভব।
অপরপক্ষে বলা যায় যদি ভুল ভাবে এবং ভুল কারণে কোনো ব্যায়াম করলে তা থেকে ক্ষতির সম্ভাবনা থেকে যায়।
তাই কোন বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া কোন নির্দিষ্ট ব্যক্তির জন্য কোন যোগব্যায়াম গুলি উপকারী তা না জেনে ব্যায়াম শুরু করা বিপজ্জনক হতে পারে।
বর্তমানে যোগ কে আধুনিক চিকিৎসা ব্যবস্থার অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে যাতে একে সঠিকভাবে প্রয়োগ করা সম্ভব হয়।

🍀 PRP (Platelet Rich Plasma) TherapyPRP therapy uses the patient’s own concentrated platelets to promote healing and tis...
23/05/2026

🍀 PRP (Platelet Rich Plasma) Therapy

PRP therapy uses the patient’s own concentrated platelets to promote healing and tissue regeneration. It can be used in conditions like:

✔️ Tendinopathy (Tennis elbow, Achilles tendinopathy, rotator cuff injury)
✔️ Osteoarthritis
✔️ Ligament injuries
✔️ Muscle injuries
✔️ Non healing Ulcer

Benefits may include:
🔹 Reduced pain
🔹 Improved healing response
🔹 Faster functional recovery
🔹 Minimally invasive treatment option

PRP is not a magic cure, but in selected patients it can be an effective when surgery is not preferred.

— Dr. Siddhertha Adhikary
Physical Medicine & Rehabilitation | Pain Medicine | Neurorehabilitation

What is Physical medicine & rehabilitation andHow it works in collaboration with different fields ---a brief presentatio...
14/05/2026

What is Physical medicine & rehabilitation and
How it works in collaboration with different fields ---a brief presentation in front of different fraternity of Ruby General Hospital and Cancer Centre

সব কোমর ব্যথা ই স্পন্ডিলাইটিস না।।।ওয়ার্ল্ড অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস ডে  দীর্ঘদিনের কোমর ব্যথা সবসময় সাধারণ ব্যথা ...
02/05/2026

সব কোমর ব্যথা ই স্পন্ডিলাইটিস না।।।

ওয়ার্ল্ড অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস ডে

দীর্ঘদিনের কোমর ব্যথা সবসময় সাধারণ ব্যথা নয়।
এটি হতে পারে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস (AS) — মেরুদণ্ড ও স্যাক্রোইলিয়াক জয়েন্টের একটি দীর্ঘস্থায়ী প্রদাহজনিত রোগ।

🔍 প্রাথমিক লক্ষণগুলো খেয়াল করুন:
• ৪০ বছরের আগে কোমর ব্যথা শুরু
• সকালে ৩০ মিনিটের বেশি শক্তভাব (stiffness)
• বিশ্রামে না কমে, বরং নড়াচড়ায় ব্যথা কমে
• রাতে ব্যথা বেড়ে ঘুম ভেঙে যাওয়া

এর পাশাপাশি হাঁটু বা অন্যান্য জয়েন্টে ব্যথা, মাঝে মাঝে চোখ লাল হওয়া, পেটে ব্যথা বা সোরিয়াসিসের মত ত্বকের সমস্যা হতে পারে

⚠️ কেন দ্রুত ধরা পড়া জরুরি?
চিকিৎসা দেরি হলে মেরুদণ্ড শক্ত হয়ে যেতে পারে, চলাফেরা কমে যায় এবং শরীরের ভঙ্গিতে স্থায়ী পরিবর্তন আসতে পারে।

💡 চিকিৎসা কীভাবে হয়?
• প্রয়োজন অনুযায়ী ওষুধ
• নিয়মিত সঠিক ব্যায়াম
• সঠিক ভঙ্গি ও মুভমেন্ট ট্রেনিং
• জীবনযাত্রার পরিবর্তন ও রোগ সম্পর্কে সচেতনতা

🏃‍♂️ নিয়মিত সঠিক ব্যায়ামই মূল চাবিকাঠি — এটি শরীরকে নমনীয় ও সক্রিয় রাখতে সাহায্য করে।

📢 সচেতন হোন, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন, এবং AS রোগীদের পাশে থাকুন।

👨‍⚕️ সম্পূর্ণ চিকিৎসার জন্য ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞের পরামর্শ নিন।

22/04/2026

We are delighted to welcome Dr. Sidhertha Adhikary to the team at Ruby General Hospital.
With expertise in Physical Medicine & Rehabilitation and over 8 years of experience, he is here to help you move better, feel stronger, and live pain-free.

🧠  সেরিব্রাল পালসি কী?সেরিব্রাল পালসি (Cerebral Palsy) হলো এমন একটি অবস্থা যেখানে শিশুর মস্তিষ্কের কোনো একটি অংশ ক্ষতিগ্...
08/04/2026

🧠 সেরিব্রাল পালসি কী?
সেরিব্রাল পালসি (Cerebral Palsy) হলো এমন একটি অবস্থা যেখানে শিশুর মস্তিষ্কের কোনো একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়, ফলে তার শরীর নড়াচড়া, ভারসাম্য ও পেশীর নিয়ন্ত্রণে সমস্যা হয়।
👉 এটা সংক্রামক নয়, এবং সময়ের সাথে “ছড়ায়” না, কিন্তু লক্ষণগুলো বড় হওয়ার সাথে বোঝা যায়।
🔹 কেন হয়?
গর্ভাবস্থা বা জন্মের সময় কিছু সমস্যার কারণে হতে পারে—
গর্ভে শিশুর মস্তিষ্কে অক্সিজেন কম পাওয়া
সময়ের আগে (প্রিম্যাচিউর) জন্ম
জন্মের সময় জটিলতা
নবজাতকের সংক্রমণ বা জন্ডিসের জটিলতা
🔹 কী কী লক্ষণ দেখা যায়?
শিশুদের মধ্যে কিছু সাধারণ লক্ষণ—
🛑বসতে, দাঁড়াতে বা হাঁটতে দেরি
🛑শরীর শক্ত (স্টিফ) বা খুব ঢিলা
🛑হাত-পা ঠিকমতো নাড়াতে না পারা
🛑হাঁটার সময় পড়ে যাওয়া
🛑কথা বলতে দেরি হওয়া
👉 প্রতিটি শিশুর লক্ষণ আলাদা হতে পারে
🔹 কখন চিন্তা করবেন?
📌৬–৮ মাসেও মাথা ঠিকভাবে ধরতে না পারলে
📌১ বছরেও বসতে না পারলে
📌১.৫–২ বছরেও হাঁটতে না পারলে
➡️ এই ক্ষেত্রে দ্রুত বাচ্চাদের ডাক্তারের পাশাপাশি রিহ্যাব ডাক্তারের পরামর্শ নিন
🔹 চিকিৎসা কী?
সেরিব্রাল পালসি “পুরোপুরি ভালো” না হলেও সঠিক চিকিৎসায় শিশুর অনেক উন্নতি সম্ভব।
এই রোগের চিকিৎসা সামগ্রিকভাবে পেডিয়াট্রিক রিহ্যাব এর মধ্যে পড়ে, যার মধ্যে থাকে
💊ওষুধ,
📎নিউরোলাইসিস এর মত প্রসিডিউর,
💉বটুলিনাম টক্সিন এর মত ইনজেকশন,
🖇️বায়োমেকানিক্যাল অ্যাসেসমেন্ট
⛓️‍💥 অর্থোসিস বা বেল্ট
এবং অবশ্যই
🧘‍♂️ ফিজিওথেরাপি (হাঁটা, বসা শেখানো)
✋ অকুপেশনাল থেরাপি (দৈনন্দিন কাজ শেখানো)
🗣️ স্পিচ থেরাপি (কথা বলা উন্নত করা)
👉 যত তাড়াতাড়ি থেরাপি শুরু হবে, তত ভালো ফল
🔹 পরিবারের ভূমিকা
শিশুকে সময় দিন ও উৎসাহ দিন
নিয়মিত থেরাপি করান
অন্য বাচ্চার সাথে তুলনা করবেন না
ছোট ছোট উন্নতিও গুরুত্ব দিন
🔹 গুরুত্বপূর্ণ কথা
❤️ সেরিব্রাল পালসি কোনো “অভিশাপ” নয়
❤️ সঠিক চিকিৎসা ও ভালোবাসায় শিশুর জীবন অনেকটাই স্বাভাবিক হতে পারে

Address

Kolkata
Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Siddhertha Adhikary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share