Belgharia Swami Vivekananda Mancha

Belgharia Swami Vivekananda Mancha This is a newly started social welfare organization.

We work on Social help, blanket distribution to the poor, books distribution to poor school children, blood donation camps & other multiple social activities.

গুরু পূর্ণিমার পবিত্র উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম। 🙏জীবনের পথে জ্ঞান, মূল্যবোধ ও সঠিক দিশা দেখানো সকল গুরুজন...
29/07/2026

গুরু পূর্ণিমার পবিত্র উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম। 🙏

জীবনের পথে জ্ঞান, মূল্যবোধ ও সঠিক দিশা দেখানো সকল গুরুজনের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। তাঁদের আশীর্বাদে আমাদের জীবন হোক আলোকিত ও সমৃদ্ধ।

শুভ গুরু পূর্ণিমা। 🌼

#গুরুপূর্ণিমা

On the auspicious occasion of Ulta Rath Yatra, extending heartiest greetings and best wishes to all. May Lord Jagannath ...
24/07/2026

On the auspicious occasion of Ulta Rath Yatra, extending heartiest greetings and best wishes to all. May Lord Jagannath bestow His divine grace, peace, and good health upon every home.
Jai Jaggannath!🚩🚩🚩

সকলকে জানাই শ্রীশ্রী বিপত্তারিণী পূজোর আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।মা বিপত্তারিণীর অসীম কৃপায় সবার জীবন হোক সুখ, শান্তি...
18/07/2026

সকলকে জানাই শ্রীশ্রী বিপত্তারিণী পূজোর আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।
মা বিপত্তারিণীর অসীম কৃপায় সবার জীবন হোক সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধিতে ভরপুর।
তিনি যেন সকল বিপদ-আপদ দূর করে পরিবারে আনেন আনন্দ, মঙ্গল ও আশীর্বাদের আলো।
এই পবিত্র পূজোর শুভক্ষণে সকলের জন্য রইল ভালোবাসা, প্রার্থনা ও আন্তরিক শুভেচ্ছা।
শুভ শ্রীশ্রী বিপত্তারিণী পূজা। 🌺🙏

শুভ রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।ভগবান শ্রীজগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার আশীর্বাদে আপনার ও আপনার পরিবারের জীবন সুখ...
16/07/2026

শুভ রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
ভগবান শ্রীজগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার আশীর্বাদে আপনার ও আপনার পরিবারের জীবন সুখ, শান্তি, সুস্বাস্থ্য এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। রথযাত্রার এই পবিত্র উৎসব সকলের জীবনে আনন্দ, আশা ও মঙ্গল বয়ে আনুক। শুভ রথযাত্রা!🚩🚩🚩

বীর সন্ন্যাসী, যুগপ্রবর্তক স্বামী বিবেকানন্দের তিরোধান দিবসে জানাই আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও কোটি কোটি প্রণাম। তাঁর আত্...
04/07/2026

বীর সন্ন্যাসী, যুগপ্রবর্তক স্বামী বিবেকানন্দের তিরোধান দিবসে জানাই আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও কোটি কোটি প্রণাম।

তাঁর আত্মশক্তির আহ্বান, অটল দেশপ্রেম, মানবসেবার আদর্শ এবং যুবসমাজকে জাগ্রত করার চিরন্তন বাণী আজও আমাদের জাতীয় জীবনের প্রেরণার অন্যতম ভিত্তি। তাঁর আদর্শ ও দর্শনের আলোয় উদ্বুদ্ধ হয়ে আত্মনির্ভর, শক্তিশালী, সমৃদ্ধ ও মানবিক ভারত গড়ে তোলার অঙ্গীকারকে আরও সুদৃঢ় করি।

On the Mahasamadhi Day of the great monk and nation-builder Swami Vivekananda Ji, I pay my humble tributes and offer my deepest reverence to his sacred memory.

His timeless message of inner strength, unwavering patriotism, selfless service to humanity, and the awakening of the youth continues to inspire our national journey. Guided by his ideals and philosophy, let us renew our collective resolve to build an Atmanirbhar, strong, prosperous, and compassionate India dedicated to the service of humanity.

একটিমাত্রই বস্তু আছে- তাহাই নানারূপে প্রতীয়মান হইতেছে। তাহাকে আত্মাই বল আর বস্তুই বল বা অন্য কিছুই বল, জগতে কেবল একমাত্র...
12/06/2026

একটিমাত্রই বস্তু আছে- তাহাই নানারূপে প্রতীয়মান হইতেছে। তাহাকে আত্মাই বল আর বস্তুই বল বা অন্য কিছুই বল, জগতে কেবল একমাত্র তাহারই অস্তিত্ব আছে।

অদ্বৈতবাদের ভাষায় বলিতে গেলে এই আত্মাই ব্রহ্ম,

কেবল নাম-রূপ-উপাধিবশতঃ 'বহু' প্রতীত হইতেছে।
সমুদ্রের তরঙ্গগুলির দিকে দৃষ্টিপাত কর; একটি তরঙ্গও সমুদ্র হইতে পৃথক নহে। তবে তরঙ্গকে পৃথক দেখাইতেছে কেন? নাম ও রূপ-তরঙ্গের আকৃতিই রূপ, আর আমরা উহার নাম দিয়াছি 'তরঙ্গ', এই নাম-রূপই তরঙ্গকে সমুদ্র হইতে পৃথক করিয়াছে।

নাম-রূপ চলিয়া গেলেই তরঙ্গ যে সমুদ্র ছিল, সেই সমুদ্রই হইয়া যায়। তরঙ্গ ও সমুদ্রের মধ্যে কে প্রভেদ করিতে পারে? অতএব এই সমগ্র জগৎ এক সত্তা।
নাম-রূপই যত পার্থক্য রচনা করিয়াছে। যেমন সূর্য লক্ষ লক্ষ জলকণার উপরে প্রতিবিম্বিত হইয়া প্রত্যেক জলকণার উপরেই সূর্যের একটি পূর্ণ প্রতিকৃতি সৃষ্টি করে, তেমনি সেই এক আত্মা, সেই এক সত্তা অসংখ্য নাম-রূপের বিন্দুতে প্রতিবিম্বিত হইয়া নানা রূপে উপলব্ধ হইতেছেন।

কিন্তু স্বরূপতঃ উহা এক। বাস্তবিক 'আমি' বা 'তুমি' বলিয়া কিছু নাই-সবই এক। হয় বল-সবই আমি; না হয় বল-সবই তুমি।

✍️ স্বামী বিবেকানন্দ 🙏🙏

(বেদান্ত কি এবং কেন)

জয় মা 🙏সকলের মঙ্গল কর 🏵️
30/05/2026

জয় মা 🙏
সকলের মঙ্গল কর 🏵️

রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবসের এই পবিত্র ও গৌরবময় লগ্নে সকল সন্ন্যাসী মহারাজ, ব্রহ্মচারীগণ এবং দেশ-বিদেশের অসংখ্য ভক্...
01/05/2026

রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবসের এই পবিত্র ও গৌরবময় লগ্নে সকল সন্ন্যাসী মহারাজ, ব্রহ্মচারীগণ এবং দেশ-বিদেশের অসংখ্য ভক্ত ও অনুরাগীদের প্রতি জানাই আন্তরিক প্রণাম, শুভেচ্ছা ও অভিনন্দন।

পরম পূজ্য শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, জগজ্জননী মা সারদা দেবী এবং বিশ্ববন্দিত বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ-এর চিরন্তন আদর্শে অনুপ্রাণিত এই মহান প্রতিষ্ঠান “শিব জ্ঞানে জীব সেবা”-র মন্ত্রে মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে চলেছে।

এই শুভ দিনে তাঁদের আদর্শ ও ত্যাগের পথ অনুসরণ করে আমরা সকলেই যেন মানবকল্যাণ, ভ্রাতৃত্ববোধ ও আত্মোন্নতির পথে এগিয়ে যেতে পারি, এই কামনা করি।

ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং শ্রীশ্রী মায়ের পরম আশীর্বাদে শুভ হোক, কল্যাণময় হোক সকলের জীবন। 🙏🪷

ওঁ স্হাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে।অবতারবরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ।।ওঁ নমো শ্রীভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ...সকলকে...
19/02/2026

ওঁ স্হাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে।
অবতারবরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ।।
ওঁ নমো শ্রীভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ...

সকলকে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথির শুভেচ্ছা।🙏

Perfect Divine Union of the Universe.
15/02/2026

Perfect Divine Union of the Universe.

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Belgharia Swami Vivekananda Mancha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category