27/07/2026
🕉️🌺 শ্রীশ্রী গুরু পূর্ণিমা মহোৎসব 🌺🕉️
ওঁ নমঃ নারায়ণ ।
গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণুঃ গুরুর্দেবো মহেশ্বরঃ ।
গুরুঃ সাক্ষাৎ পরং ব্রহ্ম তস্মৈ শ্রীগুরবে নমঃ ॥
পরমেশ্বরী আদ্যাশক্তি ও পরম্পরাপ্রাপ্ত গুরু বর্গের আশীর্বাদে, শুভ গুরু পূর্ণিমা তিথি উপলক্ষে গুরুগৃহে এক আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই মহতী সাধনোৎসবে সকল ভক্ত, অনুরাগী, সাধক ও শুভানুধ্যায়ীদের সশ্রদ্ধ উপস্থিতির জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হচ্ছে।
🔱 অনুষ্ঠানের বিশেষ পর্বসমূহ 🔱
🌼 শ্রীশ্রী মাতৃ আরাধনা
🌼 শ্রীগুরু আরাধনা
🌼 আরাত্রিক ও ভোগ নিবেদন
🌼 অগ্নিহোম
🌼 গুরু-মন্ত্র প্রদান
🌼 গুরুতত্ত্ব ও সাধনমার্গ বিষয়ক তত্ত্বকথা আলোচনা
🌼 ভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরণ
এই পুণ্যতিথিতে গুরু-কৃপা লাভের মাধ্যমে আত্মশুদ্ধি, চিত্তশুদ্ধি ও আধ্যাত্মিক উন্নতির পথে অগ্রসর হওয়ার এক বিরল সুযোগ উপস্থিত হয়েছে। গুরু ও মাতৃশক্তির কৃপাধারায় সিক্ত এই দিব্য আয়োজন সকলের জীবনে শান্তি, মঙ্গল ও কল্যাণ বয়ে আনুক— এই প্রার্থনা।
🔻আগামী সময়ের জন্য এই আধ্যাত্মিক মুহূর্তের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে সমগ্র অনুষ্ঠানটি চিত্রায়িত ও ক্যামেরাবন্দি করা হবে।
🌺 গুরুগৃহের পবিত্রতা, আধ্যাত্মিক পরিবেশ ও অনুষ্ঠানের গাম্ভীর্য রক্ষার্থে আগত ভক্ত ও দর্শনার্থীগণ এর কাছে অনুরোধ সকলে যেন শালীন, মার্জিত ও মন্দির-উপযোগী পোশাকে উপস্থিত হন, এবং অনুষ্ঠানে সকলের কাছে সৌজন্যমূলক ও সহযোগিতা পূর্ণ আচরণের অনুরোধ রইল।
"গুরুকৃপা হি কেবলম্"
সকলের সশ্রদ্ধ ও সপরিবার উপস্থিতি একান্তভাবে কাম্য।
জয় গুরু। জয় মা।
Sadhak Pritama Nandgiri
Pritama Nand Giri