মাতৃত্ব by Dr. Mainak Nath

মাতৃত্ব by Dr. Mainak Nath মাতৃত্ব -clinic by the doctor couple Dr. Mainak Nath & Dr. Sangita Paul.

দিনরাত কষ্ট করে তিলে তিলে একটা জীবন বড় হয় শরীরের মধ্যে। একটা ধুকপুক , একটা কিক , ৯ মাস পরে কোলে আসা এক রাশ আনন্দ! একটা ...
31/05/2026

দিনরাত কষ্ট করে তিলে তিলে একটা জীবন বড় হয় শরীরের মধ্যে। একটা ধুকপুক , একটা কিক , ৯ মাস পরে কোলে আসা এক রাশ আনন্দ!
একটা নতুন মিশন, রাত জাগা, নতুন হওয়া দায়িত্যবোধ , হঠাৎ করে অনেক বড় হয়ে যাওয়া।
এই মুহূর্ত গুলোর জন্যই তো আমরা বাঁচি। স্বপ্ন দেখি।
আর ছবির এই মুহূর্ত গুলোর জন্যই তো আমার বাঁচা। মা বাবার এই মুখ গুলো দেখব বলে। ক্ষুদে গুলোকে কোলে নিয়ে একটু চটকাবো বলে! খুব ভালো থাকো তোমরা।

পুনশ্চ: আপনাদের সাথে দেখা হলেই খুব ভালো লাগে । পুচকেরা এমনিতেই এত মিষ্টি যে আপনাদের আনা মিষ্টি খেয়ে খেয়ে আমার ডায়াবেটিস হয়ে যাবে। 😃

তাহলে আপনিও এলেন অগ্নিমিত্রা দেবী, ঠিক যেমন তিনিও এসেছিলেন আজ থেকে প্রায় ১৫ বছর আগে!আপনিও একটু ধমকালেন, ক্যামেরার সামনে।...
13/05/2026

তাহলে আপনিও এলেন অগ্নিমিত্রা দেবী, ঠিক যেমন তিনিও এসেছিলেন আজ থেকে প্রায় ১৫ বছর আগে!
আপনিও একটু ধমকালেন, ক্যামেরার সামনে। বললেন চোখ পাকিয়ে যে এসব আর চলবে না নতুন সরকারে ।
বিশ্বাস করুন আমরা ডাক্তাররা নার্সরা দিনের পর দিন ওই নোংরা জল , থুতু, কফ মল মূত্রের মধ্যে কাজ করি ২৪ ঘণ্টা। আধ ঘন্টায় যা আপনি স হ্য করতে পারেন নি তাই আমরা মানিয়ে নিচ্ছি বছরের পর বছর। খাবার জল নেই, মাটিতে রুগি, পা রাখার জায়গা নেই, ফ্যান নেই, পর্যাপ্ত বেড নেই , মানুষের সিভিক সেন্স নেই- নেই-আর নেই।

আর কি আছে?

একশো রুগীর জন্য দুটো নার্স আর একটা গ্রুপ ডি কর্মী আছে,
ছাদ ভর্তি ঝুল আছে,
মেঝে ভর্তি ধুলো আছে,
কুকুর আছে , বিড়াল আছে,
যখন তখন পেশেন্ট পার্টির ঝামেলা আছে, গালাগালি আছে!
তবু ভরসা আছে আপনার ওপরে!
ডাক্তার নার্সদের একটা বড় অংশ দুহাত তুলে আপনাদের ভোট দিয়েছে শুধু এই অবস্থার বদল হবে বলে।
আপনি আসুন হাসপাতালে, আরও আসুন তবে ডাক্তার নার্সদের সহজ টার্গেট সাজিয়ে মানুষের চোখে ভিলেন করবেন না প্লিস । বরং সমস্যার গভীরে ঢুকে সমাজ কে এক উন্নত স্বাস্থ্য ব্যবস্থা উপহার দিন।
আরও নিয়োগ করুন - শুধু ডাক্তার বা নার্স নয় - গ্রুপ ডি , সুইপার ক্লিনার ফার্মাসিস্ট টেকনিসিয়ান গার্ড ইত্যাদি
আরও জোগান দিন - পর্যাপ্ত স্টেচার , ট্রলি ওষুধ অপারেশনের সামগ্রী
মানুষ কে শৃঙ্খলিত করুন। পানের পিক, থুতু, যত্র তত্র পেছাপ পায়খানা করে , চিপসের প্যাকেট কলার খোসা ফেলা মানুষ গুলোকে শাস্তি দিন।
স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির দিকে নজর রাখুন । ভীষণ খারাপ মানের স্যালাইন ওষুধ সুতো বিটাদিন গ্লাভস থেকে রোগীদের জীবন নিয়ে খেলা হয়। তা ঠিক রাখুন।
ডাক্তার নার্সদের ভাংচুর / অশান্তির দুশ্চিন্তা থেকে দূর করুন! মানুষ অমর নয়। কিন্তু অনাকাঙ্খিত মৃত্যুর পরে যে অশান্তি রোজকার ঘটনা তা এড়াতে গ্রামাঞ্চলের হাসপাতাল থেকে রেফার হয় নিজেদের জীবন/ সম্মান বাঁচাতে। এ না ঠেকাতে রেফার রোগ কোনদিন আটকাতে পারবেন না। মানুষের ক্ষোভ প্রকাশের সুস্থ উপায় দিন!
বড় বড় বিল্ডিং নয়, বরং তাতে উন্নত পরিষেবা দেওয়ার ব্যবস্থা করুন। স্বাস্থ্যের বিকেন্দ্রীকরণ করুন। সবকিছুর জাঁয় যেন কলকাতায় ছুটতে না হয়!
সাধারণ মানুষের মনে সরকারি হাসপাতাল সম্পর্কে যে অবিশ্বাস / সংশয় তৈরি হয়েছে তা দূর করতে ব্যবস্থা নিন।
সর্বোপরি আপনারা এগিয়ে এসে সরকারি হাসপাতালে নিজেদের চিকিৎসা করান, তাতে হাসপাতাল গুলোর প্রকৃত সমস্যা বুঝবেন আর উন্নত করতে পারবেন।

শুধু একদিন সপারিষদ এসে মিডিয়ার সামনে কোনও এক বেচারা অ্যাসিস্ট্যান্ট সুপার , নার্সিং সুপার কে চোখ পাকলে কমেন্টে হয়তো কিছু হাত তালি পাবেন , কিন্তু আসল সমস্যার সমাধান হবে না অগ্নিমিত্রা দেবী!
বড় আশা আপনাদের কাছে। একটু দেখবেন প্লিজ!

ডাঃ মৈনাক নাথ

Get your appointments today!!
26/04/2026

Get your appointments today!!

প্রকৃতির স্বাভাবিক নিয়মে মেয়েদের হাড় ছেলেদের তুলনায় নরম হয় । আদিম যুগে যখন যখন ছেলেরা শিকারে যেত খবর সংগ্রহ করতে তখন বিধাতা তাদের দিয়েছিলেন “ টেস্টস্টেরন “ নামের হরমোন যা তাদের শরীর বানিয়েছিল পেশী সুলভ এবং হাড় করেছিল শক্ত।
তেমনি মেয়েদের তিনি দিয়েছিলেন “ইস্ট্রোজেন “। সন্তান ধারণ এবং প্রসবের সময় তাদের শরীর নানা ভাঙা চড়ার মধ্যে দিয়ে যায় । হাড় নরম হলে সন্তান প্রসবের সময় সুবিধা হয় । কিন্তু সুবিধার সাথে তা নিয়ে আসে আরেক সমস্যা । সঠিক খাদ্যাভাস না থাকার জন্যই হোক আর “ ইস্ট্রোজেন “ এর প্রভাবেই হোক সন্তান প্রসবের পরে অধিকাংশ মায়েদের অবধারিত ভাবে হয় মাজা আর কোমরে ব্যথা । কাজ করতে , সামনে ঝুঁকতে অসুবিধা , সময়ের সাথে সাথে হাড় ক্ষয়ে যাওয়া এগুলো খুব কঠিন সমস্যা ।
আবার বয়েস বাড়ার সাথে সাথে শরীরে কমতে থাকে “ইস্ট্রোজেন “ যার ফলে হাড় হয়ে যায় আরও ভঙ্গুর ।
আজকের নারী স্বাবলম্বী এবং সচেতন! তাই দিদা ঠাকুমারা যে কষ্ট পেয়েছেন সেই পথে হাঁটবেন না । ডাক্তার বাবুর পরামর্শ নিন সময় থাকতে থাকতে ।
সন্তান প্রসবের পরে একজন অস্থিরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভীষণ গুরুত্বপুর্ণ । তেমনই গুরুত্বপুর্ণ ৩৫-৫৫ বছরের মহিলাদেরও ।
আপনাদের এই বিষয়ে সাহায্য করতে “ মাতৃত্ব “ তে আসছেন কোলকাতা থেকে প্রখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ( হাড় শিরা) ডাঃ অয়ন সাই ( MBBS, D ortho)
প্রত্যেক মঙ্গলবার দুপুর একটা থেকে । আজই যোগাযোগ করুন। ☎️ ৯৬৪১৯৯০২৩৩ এই নাম্বার এ ।

এছাড়াও মাতৃত্বে নিয়মিত বসছেন
ডাঃ মৈনাক নাথ ।। স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ
ডাঃ সুকন্যা দে ।। শিশু ও নবজাতক বিশেষজ্ঞ

মাতৃত্ব ।।
মঙ্গলচন্ডী তলা মোড়, দুর্গা পূজার মাঠের বিপরীতে
জহরলাল নেহরু রোড, নবদ্বীপ , নদিয়া
☎️ ৯৬৪১৯৯০২৩৩ ।। 9641990233
আগে থেকে ফোন করে অ্যাপয়েনমেন্ট নেওয়া বাঞ্ছনীয়

🚬🚬🚬 🚬🚬🚬🚬🚬🚬🚬🚬🚬🚬🚬🚬আজকাল আমাদের সমাজের অগ্রগতির সাথে সাথে ধূমপান এবং মদ্যপান মেয়েদের মধ্যে উল্লেখযোগ্য ভাবে বাড়ছে । যদিও ...
18/04/2026

🚬🚬🚬 🚬🚬🚬🚬🚬🚬🚬🚬🚬🚬🚬🚬

আজকাল আমাদের সমাজের অগ্রগতির সাথে সাথে ধূমপান এবং মদ্যপান মেয়েদের মধ্যে উল্লেখযোগ্য ভাবে বাড়ছে । যদিও এই অভ্যাসগুলো নারী পুরুষ উভয়েরই ক্ষতি করে তবে মেয়েদের শরীরে এই ক্ষতি অনেক বেশি।
এর ফলে দ্রুত বার্ধক্য, প্রজনন সমস্যা এবং ক্যানসার ও হৃদরোগের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।
নারীদের স্বাস্থ্যের ওপর ধূমপানের প্রধান প্রভাবগুলো নিচে দেওয়া হলো:

প্রজনন ক্ষমতা ও হরমোন: ধূমপান নারীদের বন্ধ্যাত্বের ঝুঁকি বাড়ায়। এটি মাসিক অনিয়মিত করে এবং সময়ের অনেক আগেই মেনোপজ (রজঃনিবৃত্তি) ঘটাতে পারে।🩸🩸🩸

গর্ভাবস্থায় জটিলতা: গর্ভবতী অবস্থায় ধূমপান করলে গর্ভপাত, অকাল প্রসব (Premature birth) এবং মৃত শিশু জন্মের ঝুঁকি বেড়ে যায়। এছাড়া গর্ভস্থ শিশুর ওজন স্বাভাবিকের চেয়ে অনেক কম হতে পারে। 🫄🤰🫃

ক্যানসারের ঝুঁকি: ফুসফুসের ক্যানসার ছাড়াও ধূমপায়ী নারীদের জরায়ুমুখের (Cervical) ক্যানসার এবং স্তন ক্যানসারের সম্ভাবনা অনেক বেশি থাকে।🦀🦀🦀

হৃদরোগ ও স্ট্রোক: সাধারণ নারীদের তুলনায় ধূমপায়ী নারীদের হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি অনেক বেশি। বিশেষ করে যারা জন্মনিয়ন্ত্রণ পিল খান এবং ধূমপান করেন, তাদের জন্য এই ঝুঁকি মারাত্মক।❤️‍🩹❤️‍🩹❤️‍🩹

হাড়ের ক্ষয় (Osteoporosis): ধূমপানের ফলে হাড়ের ঘনত্ব কমে যায়, যার ফলে হাড় দুর্বল হয়ে যায় এবং সহজেই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে।🩻🦴🦴

ত্বক ও বাহ্যিক পরিবর্তন: ধূমপান ত্বকের সজীবতা নষ্ট করে দেয়, ফলে দ্রুত বলিরেখা পড়ে এবং অকালেই বয়সের ছাপ দেখা দেয়।🧓👵🧓

তাই ধূমপানের অভ্যেস থাকলে
ছাড়ার চেষ্টা করুন।
নিয়মিত ক্যালসিয়াম এবং মল্টিভিটামিন ওষুধ নিন
টাটকা ফল সবজি এবং অনেকটা করে জল খান।
ব্যয়াম যোগা এক্সারসাইজ করুন
প্রোটিন যুক্ত খাবার খান
ভালো করে ঘুমান
কাজের স্ট্রেস কম রাখুন
নিয়মিত ভাবে শরীরের পরীক্ষা করান

15/04/2026

প্রকৃতির স্বাভাবিক নিয়মে মেয়েদের হাড় ছেলেদের তুলনায় নরম হয় । আদিম যুগে যখন যখন ছেলেরা শিকারে যেত খবর সংগ্রহ করতে তখন বিধাতা তাদের দিয়েছিলেন “ টেস্টস্টেরন “ নামের হরমোন যা তাদের শরীর বানিয়েছিল পেশী সুলভ এবং হাড় করেছিল শক্ত।
তেমনি মেয়েদের তিনি দিয়েছিলেন “ইস্ট্রোজেন “। সন্তান ধারণ এবং প্রসবের সময় তাদের শরীর নানা ভাঙা চড়ার মধ্যে দিয়ে যায় । হাড় নরম হলে সন্তান প্রসবের সময় সুবিধা হয় । কিন্তু সুবিধার সাথে তা নিয়ে আসে আরেক সমস্যা । সঠিক খাদ্যাভাস না থাকার জন্যই হোক আর “ ইস্ট্রোজেন “ এর প্রভাবেই হোক সন্তান প্রসবের পরে অধিকাংশ মায়েদের অবধারিত ভাবে হয় মাজা আর কোমরে ব্যথা । কাজ করতে , সামনে ঝুঁকতে অসুবিধা , সময়ের সাথে সাথে হাড় ক্ষয়ে যাওয়া এগুলো খুব কঠিন সমস্যা ।
আবার বয়েস বাড়ার সাথে সাথে শরীরে কমতে থাকে “ইস্ট্রোজেন “ যার ফলে হাড় হয়ে যায় আরও ভঙ্গুর ।
আজকের নারী স্বাবলম্বী এবং সচেতন! তাই দিদা ঠাকুমারা যে কষ্ট পেয়েছেন সেই পথে হাঁটবেন না । ডাক্তার বাবুর পরামর্শ নিন সময় থাকতে থাকতে ।
সন্তান প্রসবের পরে একজন অস্থিরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভীষণ গুরুত্বপুর্ণ । তেমনই গুরুত্বপুর্ণ ৩৫-৫৫ বছরের মহিলাদেরও ।
আপনাদের এই বিষয়ে সাহায্য করতে “ মাতৃত্ব “ তে আসছেন কোলকাতা থেকে প্রখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ( হাড় শিরা) ডাঃ অয়ন সাই ( MBBS, D ortho)
প্রত্যেক মঙ্গলবার দুপুর একটা থেকে । আজই যোগাযোগ করুন। ☎️ ৯৬৪১৯৯০২৩৩ এই নাম্বার এ ।

এছাড়াও মাতৃত্বে নিয়মিত বসছেন
ডাঃ মৈনাক নাথ ।। স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ
ডাঃ সুকন্যা দে ।। শিশু ও নবজাতক বিশেষজ্ঞ

মাতৃত্ব ।।
মঙ্গলচন্ডী তলা মোড়, দুর্গা পূজার মাঠের বিপরীতে
জহরলাল নেহরু রোড, নবদ্বীপ , নদিয়া
☎️ ৯৬৪১৯৯০২৩৩ ।। 9641990233
আগে থেকে ফোন করে অ্যাপয়েনমেন্ট নেওয়া বাঞ্ছনীয়

সবাইকে জানাই শুভ নব বর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন
15/04/2026

সবাইকে জানাই শুভ নব বর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন

একটা সাধারণ চিন্তাভাবনা ভারতে সবাইকে সিজার করে দেওয়া হয় । আমেরিকা সহ উন্নত দেশগুলিতে স্বাভাবিক প্রসব ছাড়া কিছু হয়না ।...
09/03/2026

একটা সাধারণ চিন্তাভাবনা ভারতে সবাইকে সিজার করে দেওয়া হয় । আমেরিকা সহ উন্নত দেশগুলিতে স্বাভাবিক প্রসব ছাড়া কিছু হয়না । এখানে কিছু পরিসংখ্যান দিলাম। এটাও ঠিক যে সরকারি আর বেসরকারি হাসপাতালের মধ্যে স্বাভাবিক প্রসবের ক্ষেত্রে বৈষম্য ভারতে আছে। তেমন প্রতি লক্ষ প্রসবে মাতৃ মৃত্যু ও নবজাতকের মৃত্যু লক্ষ্যণীয় ভাবে কমেছে। সিজার এবং বন্ধ্যাত্বকরণ জন্মহার কমানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। জনসংখ্যা বৃদ্ধি এখন ক্রমশ স্থিতাবস্থায় আসছে যা আগামীতে ভারতের অগ্রগতির সূচক হবে। পূর্বে আয়া বা দাই এর হাতে বাড়িতে প্রসবের সংখ্যাও এখন বিশেষ ভাবে কমেছে এবং হাসপাতালে প্রসব শতাংশের কাছে পৌঁছেছে। তবে এই বিপুল জনসংখ্যা কে পরিষেবা দেওয়ার জন্য এখনও সরকারি ক্ষেত্রে ব্যবস্থা অপ্রতুল।তথাকথিত দক্ষিণ ভারতের উন্নত রাজ্যগুলির সিজারের অনুপাত কিন্তু পশ্চিমবঙ্গের চেয়ে অনেক বেশি।

01/03/2026
প্রসূতি বিদ্যার জটিল কচকচানিতে যাব না তবে এটা বলতে বাঁধে না প্রত্যেক মায়েরই প্রেগন্যান্সির যাত্রা টা ইউনিক হয় । করো ক্ষ...
21/02/2026

প্রসূতি বিদ্যার জটিল কচকচানিতে যাব না তবে এটা বলতে বাঁধে না প্রত্যেক মায়েরই প্রেগন্যান্সির যাত্রা টা ইউনিক হয় । করো ক্ষেত্রে দেখা যায় লিভার তা গড়বড় করছে, এনজাইম গুলো আকাশ ছোয়া লাইপেস আমাইলেস দৌড়াচ্ছে তো করো রক্ত চাপ ক্রমশ বেড়ে চলেছে করো হার্ট এর সমস্যা তো করো সুগার এর ।
আবার কেউ কেউ কিছু না করেও গড়গড়িয়ে বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছেন ।
শুভ্রা এসেছিলেন জটিল একটা রোগ “ স্কার এন্ডোমেট্রিওসিস “ নিয়ে যেখানে আগের সিজারের কাটা জায়গায় মাসিকের রক্ত জমছিল। মাসিকের সময় ভীষণ ব্যথা । আলোচনা করে সিদ্ধান্ত হলো আগে প্রেগন্যান্সি ট্রাই করবে তারপর সিজারের সময় দুটো অপারেশন একসাথে । মৌমিতার প্রেসার টা বাড়ছিল । তানুশ্রী র পেটে ব্যথা হত শুধু । আসলে যত ছোটো সমস্যাই হোক না কেন সবার অনুভুতি শরীর আলাদা ।

এখানে ডাক্তারের রোল টা অনেকটা নৌকার মাঝির মতো । এই উদাহরণ টা আমার বেশ লাগে । যতক্ষণ আবহাওয়া ভালো ততক্ষণ ভেসে বেড়াতে খুব ভালো লাগে । যেই একটু ঝড় হওয়া আসে নৌকা টালমাটাল হয় তখন চিন্তা বাড়তে থাকে আর কালবৈশাখী এলে তো কথাই নেই ।
রোজ দেখা হয় এরকম অনেকের সাথে , আড্ডা হয় আলোচনা হয় । কেউ হাসি মুখে যান কেউ চোখে জল নিয়ে । মাঝি হয়ে ভেসে বেড়ানোর চেষ্টা করি ।

নৌকা ডুবে গেলে চলবে না । আমিও যে ওই নৌকাতেই !

Address

Nabadwip
741302

Opening Hours

Monday 6pm - 7:30pm
Tuesday 9am - 12pm
5pm - 7:30pm
Thursday 5pm - 7:30pm
Friday 6pm - 8pm
Saturday 9am - 12pm
6pm - 8pm

Telephone

+919641990233

Alerts

Be the first to know and let us send you an email when মাতৃত্ব by Dr. Mainak Nath posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to মাতৃত্ব by Dr. Mainak Nath:

Shortcuts

Share