22/07/2026
মালদা ইলেক্ট্রো হোমিওপ্যাথি ইনস্টিটিউট & রিসার্চ সেন্টারের নবীন বরণ উৎসব, ওপিডি উদ্বোধন ও সেমিনার সফলভাবে সম্পন্ন
শনিবার, ১৮ জুলাই, মালদা ইলেক্ট্রো হোমিওপ্যাথি ইনস্টিটিউট & রিসার্চ সেন্টার-এর প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের নিয়ে জমজমাট নবীন বরণ উৎসব ও একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়ে গেল।
এই উৎসবের পাশাপাশি এক উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে এদিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো নতুন ওপিডি (OPD)সেবার। এই সেন্টারের মাধ্যমে এখন থেকে সম্পূর্ণ বিনামূল্যে ইলেক্ট্রো হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির দ্বারা এলাকার দুস্থ ও সাধারণ মানুষকে চিকিৎসাসেবা প্রদান করা হবে।
রাজলক্ষ্মী ইলেক্ট্রো হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের প্রিন্সিপাল ডক্টর এ. কে. মল্লিক স্যার ফিতা কেটে এই ওপিডি সেবা ও অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মালদা এসসি বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী গোপাল চন্দ্র সাহা মহাশয়।
এছাড়াও কলকাতা থেকে আগত বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন:
*অধ্যাপিকা ডক্টর ঝর্ণা বিশ্বাস মহাশয়া
*অধ্যাপক ডক্টর রামকৃষ্ণ মহাশয়
*অধ্যাপক অতনু বিকাশ হালদার মহাশয়
*অধ্যাপক ডক্টর চরণজিৎ সামন্ত মহাশয়
*অধ্যাপিকা মৌ ভট্টাচার্য মহাশয়া
*অধ্যাপক পদ্যাখ্য নন্দী মহাশয়
এছাড়াও কলেজ ও কাউন্সিলের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থেকে এর গুরুত্ব বাড়িয়ে তোলেন। এদিন নবীন বরণ ও ওপিডি উদ্বোধনের পাশাপাশি ইলেক্ট্রো হোমিওপ্যাথি চিকিৎসার বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে একটি তথ্যসমৃদ্ধ সেমিনার অনুষ্ঠিত হয়। পরিশেষে অতিথিদের মূল্যবান বক্তব্য এবং একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরো আয়োজনটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়।