05/08/2026
ভগবান কে কেউ রাখেন হৃদ মাঝারে, কেউ রাখেন কূটস্থে, কেউ বা তাঁকে খুঁজে পান সর্বজীবে। মনা সোনা যেখানে ভগবান কে ধরে রেখেছে তা বেশ অভিনব ছিল!
একটা কথা , ও তো গলার হার থেকে লকেট কেটে গিললো, তেমন কিছু অসুবিধে ছাড়া এতক্ষণে হয়ত বেরিয়ে ও গেছে। মনে রাখবেন button battery(হাতঘড়ির ব্যাটারি), খোলা সেফটিপিন,চুম্বক, ধারালো কিছু খেয়ে ফেললে, কিছু গিলে ফেলার পরে নিশ্বাস নিতে কষ্ট হলে,বমি না থামলে সাথে সাথে ডাক্তার বাবুদের সাথে যোগাযোগ করুন। Emergency Endoscopy করার প্রয়োজন হতে পারে।