Lady physiotherapist Anita kundu

Lady physiotherapist Anita kundu treatment for osteoarthritis.spondylosis.paralysis নতুন পুরাতন বাত স্পন্ডেলাইসিস ও প্যারালাইসিসের চিকিৎসা অত্যাধুনিক বৈদ্যুতিক যন্ত্রের সাহায্যে এখানে করা হয়

Cervical traction
15/12/2021

Cervical traction

02/12/2021
বছরের পর বছর ব্যথায় ভুগেছেন, প্রচুর ব্যথার ওষুধ সেবন করেও কোন উপকার পাননি। মাত্র তিন সপ্তাহ ফিজিওথেরাপি নিয়ে এখন দিব্যি ...
23/11/2021

বছরের পর বছর ব্যথায় ভুগেছেন, প্রচুর ব্যথার ওষুধ সেবন করেও কোন উপকার পাননি। মাত্র তিন সপ্তাহ ফিজিওথেরাপি নিয়ে এখন দিব্যি সুস্থ আছেন। এমন রোগীর যেমন অভাব নেই, তেমনি মাসব্যাপী ফিজিওথেরাপি নিয়েও কোন লাভ হয়নি এমন রোগীও আছেন। কেন এমনটি হচ্ছে তা বিশ্লেষণ প্রয়োজন। বিশ্লেষণের আগে জেনে নেই ফিজিওথেরাপি প্রয়োজন
এমন কয়েকটি কমন রোগ ও তাদের উপসর্গ :
কোমর ব্যথা
রোগের নাম শুনেই বোঝা যাচ্ছে মেরুদ-ের কোমরের অংশে ব্যথা হলে তা কোমর ব্যথা। তবে, এই কোমর ব্যথাই নানা কারণে হতে পারে। থাকতে পারে নানা ধরনের উপসর্গ। লাম্বার স্পন্ডাইলোসিস, পিএলআইডি কোমর ব্যথার অন্যতম প্রধান কারণগুলোর দুটি। অনেকে শুধু কোমরেই ব্যথা অনুভব করেন। অনেকের ব্যথা কোমর থেকে পায়ের দিকে চলে যায়, পা ঝি ঝি করে। অনেকে কোমরে কোন ব্যথাই অনুভব করেন না, ব্যথা হয় শুধু পায়ে। পা চিবায় বা ঝি ঝি করে। হাঁটতে গেলে ব্যথা শুরু হয়, বসে বা শুয়ে থাকলে কোন ব্যথাই থাকে না এমন অভিযোগও আমরা পাই রোগীর কাছ থেকে।
তো বিষয়টা অনেকের কাছেই গোল মেলে মনে হতে পারে! হ্যাঁ, কোমর ব্যথার যেমন নানা রূপ চিকিৎসার ক্ষেত্রেও এর ভিন্নতা রয়েছে।
ইদানিং ফিজিওথেরাপি খুব ভালো ব্যবসা, দু’চারটা মেশিন কিনে চেম্বার দিলেই কি ফিজিওথেরাপি? মোটেই না! ফিজিওথেরাপি চিকিৎসা দেবার প্রথম শর্ত হলো রোগ নির্ণয়। আর এই রোগ নির্ণয়ের সময়েই ফিজিওথেরাপি চিকিৎসক নির্ধারণ করবেন রোগীর ঠিক কি ধরনের ফিজিওথেরাপি চিকিৎসা লাগবে। অনেক রোগীর জন্য আউট ডোর চিকিৎসাই যথেষ্ট, অনেকের আবার প্রোয়জন ইনটেনসিভ ফিজিওথেরাপি। সিদ্ধান্তটা বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের।
ঘাড় ব্যথা
মাথা ঘুরছে অভিযোগ অনেক দিনের। ভার্টিগোর ওষুধ সাময়িক মুক্তি দিলেও পুরোপুরি সুস্থ হতে পারেননি, বলছিলেন ৫৫ বছর বয়সী সাফিউল্লাহ সাহেব। একটি এক্স-রে করে দেখা গেল তিনি সারভাইক্যাল স্পন্ডাইলোসিসে আক্রান্ত। ঘাড়ের হাড় ক্ষয়ের অন্যতম উপসর্গ হলো মাথা ঘোরা। ঘাড় থেকে ব্যথা এক হাতে চলে যাওয়া, হাত ঝি ঝি ধরা, পিঠের দিকে ব্যথা চলে যাওয়া, প্রচ- হাত ব্যথাও ঘাড়ের রোগের কমন উপসর্গ ।
তবে কি এই উপসর্গগুলো থাকলেই ট্রাকশান আর আল্ট্রাসাউন্ড থেরাপি শুরু করে দেব? না, এখানেও রোগ নির্ণয়ই মূল কথা।

11/11/2021

কোমরে ব্যথা খুব সাধারণ একটি সমস্যা। বেশির ভাগ ক্ষেত্রে তা অসতর্ক হাঁটাচলা বা ওঠা-বসার কারণে হয়ে থাকে। সঠিকভাবে হাঁটাচলা বা ওঠা-বসা করলে কোমর ব্যথা সাধারণত হয় না। কিছু ব্যায়াম কোমর ব্যথা প্রশমনে সাহায্য করে, এমনকি ওষুধের চেয়েও ভালো ফল দেয়। খুব অল্প সময়ে সহজে করা যায় এমন কিছু ব্যায়ামের কথাই জানা যাক।
এই ব্যায়াম প্রতিদিন রাতে ও সকালে বিছানায় শুয়ে শুয়ে করতে পারেন। সময় লাগবে সর্বোচ্চ সাত মিনিট।
১. সমতল হালকা নরম বিছানায় চিত হয়ে শুয়ে দুই হাত শরীরের দুই পাশে রেখে দুই পা সোজা করে শুতে হবে। এরপর হাঁটু ভাঁজ না করে এক পা ওপরের দিকে তুলুন যত দূর সম্ভব। ১০ সেকেন্ড পা তুলে রাখতে হবে বা ১০ গোনা পর্যন্ত পা তুলে রাখতে পারেন। একইভাবে অপর পা ওপরে তুলুন এবং একই সময় নিন।
২.এবার একইভাবে হাঁটু ভাঁজ না করে একসঙ্গে দুই পা তুলতে হবে এবং একই সময় নিন।
৩. এবার এক হাঁটু ভাঁজ করে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে হাঁটুকে বুকে লাগানোর চেষ্টা করতে হবে। এভাবে ১০ সেকেন্ড পার করতে হবে। একইভাবে অপর হাঁটু বুকে লাগাতে হবে এবং একই সময় পার করুন।
৪. এবার একসঙ্গে দুই হাঁটু ভাঁজ করে দুহাতে জড়িয়ে বুকে লাগাতে হবে।
৫. সর্বশেষ ধাপটি হলো দুই পা সোজা করে পায়ের পাতার দিকে সটান করে ১০ সেকেন্ড রাখতে হবে।
প্রতিটি ধাপ ১০ সেকেন্ড দীর্ঘায়িত হবে বা ১০ গোনা পর্যন্ত করতে হবে। এই ধাপগুলো অনুসরণ করে দু-তিনবার সকাল-রাতে করতে হবে—যা কোমরের মাংসপেশির প্রদাহ কমায় ও শক্তিশালী করে তোলে। ফলে কোমরে ব্যথা কমে আসে।

Address

1/m/1 Ray Land Circular Road
Serampore
712202

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 9pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+919339331192

Alerts

Be the first to know and let us send you an email when Lady physiotherapist Anita kundu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Lady physiotherapist Anita kundu:

Shortcuts

Share