25/11/2021
ময়ূরের পালক বাড়িতে রাখা শুভ ,বিশেষ করে দক্ষিণ পূর্বে অথবা লকার এ । কিন্তু শর্ত একটাই পালক টি নিজের থেকেই ময়ূরের শরীর থেকে পড়া হতে হবে , অন্নথায় কোনো কাজ নাই । আমরা অনেকেই কোনো ফেরিওয়ালার কাছ থেকে ময়ূরের পালক কিনে সেটা বাড়ি নিয়ে আসি এবং সাজিয়ে গুছিয়ে যত্ন করে রাখি । ময়ূরের পালক রাখতে তো যেকোনো জায়গা তেই পারেন বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য , কিন্তু সেটা ওই পর্যন্তই শেষ ওর কোনো গুনাগুন থাকবে না , কিন্তু যদি আপনি বাড়ির উন্নতি এবং শুভ বাস্তু - এর জন্য সেটা রাখেন তাহলে অবশ্যই ওই পালকটি স্বাভাবিক ভাবে ময়ূরের পেখম থেকে খসে পড়া হতে হবে । একটু খোজ করলেই পেতে পারেন এরকম পালক , যদি ফরেস্ট গুলোতে কারো চেনা জানা কেউ থেকে থাকে , একটু বলে রাখলেই তারাই রেখে দেবেন আপনার জন্য । তখন সেই পালক বাড়িতে এনে তার গোড়ার দিকটা তে হলুদ রেশমী সুতো দিয়ে বেঁধে , কৃষ্ণ মন্ত্রে উজ্জীবিত করে , ধুপ দীপ দেখিয়ে বাড়ির অগ্নি কোণে অথবা আলমারিতে রাখতে হয় - এটা খুবই শুভ । আপনার বাড়ি যদি উত্তর মুখী হয় তাহলে আপনার মুখ্য দুয়ারে ভেতরের দিকেও এই পালক টি রাখতে পারেন বাড়ির উন্নতির জন্য ।
বিশেষ বিশেষ কিছু সময়ে এই পালক গুলোকে বের করে আবার পুনরুজ্জীবিত করতে হবে , যেমন বৃহস্পতি বারের পূর্ণিমা , রাস পূর্ণিমা , দেব উত্থান একাদশী , দোল পূর্ণিমা , দীপাবলী , নবরাত্রি ইত্যাদি মুহূর্তে । এরসাথে স্ফটিকের একটি মালাও রাখতে রাখতে পারেন , দেখুন স্ফটিক কে সমৃদ্ধি সূচক এবং দেবীর অনুগ্রহ প্রাপ্ত উপাদান হিসেবে স্বীকৃতি দেওয়া আছে । আবার কোনোদিন যখন শুধু স্ফটিক নিয়ে আলোচনা করবো তখন দেবীর সাথে স্ফটিক কিভাবে ওতপ্রোত ভাবে জড়িত এটা নিয়ে আলোচনা করবো । আমাদের মহা বাস্তু তে ময়ূরের পালক কে শুভ বস্তু এবং কিছু কিছু বাস্তু সমস্যার সমাধান করার একটি টুল হিসাবে বলা হয়েছে । আমাদের তন্ত্র তে ময়ূরের পালকের উল্লেখ মেলে , এমনকি আমারই ঘনিষ্ঠ উত্তরাখণ্ডের একজন তান্ত্রিক আছেন তিনি নিজেই কর্ম করার সময় ময়ূরের পালক ব্যাবহার করেন । তার সাথে যোগাযোগ আজ আমার ৮ বছর প্রায় , অনেক কিছু জেনেছি , শিখেছি তার কাছে । অমায়িক পার্সোনালিটি আর খুব হেল্পফুল মানুষ , এখন বয়সের ভারে কিছুটা নত । বলবো একদিন তার কথা , তার ৩৫ বছরের দীর্ঘ অভিজ্ঞতার কথা তন্ত্র নিয়ে ।
কিছু কথা ,
বন্ধুরা পেশায় আমি সিভিল ইঞ্জিনিয়ার , কোনো কিছুই প্র্যাক্টিক্যাল না করে কোনো সিদ্ধান্তে উপনীত হই না । জ্যোতিষ শাস্ত্র , বাস্তু সূত্র , তন্ত্র ইত্যাদি বিষয় গুলো নিয়েও আমি একটু অন্যরকম চিন্তা ভাবনা রাখি । যেকোনো বিষয় কেই গ্রীন সিগন্যাল দেওয়ার আগে নিজেই বহুবার বহু জায়গা তে পরীক্ষা করি - is it working or not , if it's properly working and goal oriented then go for it . Otherwise throw it away , এটা আমার সূত্র । আমি দুনিয়ার মালা কবচ পরি না , বিশেষ কোনো অনুষ্ঠান ব্যতীত লাল বা সাদা কাপড় পরি না , সব কটি আঙ্গুলে আংটি পরি না । মাথায় লম্বা লাল সিদুরের টিপ পরি না ............ আচ্ছা সমাজ কি আমায় জ্যোতিষ বাস্তু বিদ হিসাবে মেনে নেবে ?? 😆😆😆😝
সব্বাই অনেক অনেক ভালো থাকবেন আর সবাই কে ভালো রাখবেন । আনন্দ হোক 🙏
দেব আদিত্য সরকার
Astro-vastu consultant and blogger
9609506862 ( WhatsApp only )