আবেগি মন

আবেগি মন গোপন কথাটি রবে না গোপনে,. উঠিল ফুটিয়া নীরব নয়নে।

24/02/2026

আমাকে কেউ গালি দিলে আমার স্বামী কিছুবলে না হা😁 হা😁 হা😁

আমাকে কেউ অপমান করলেও তার কোনো কষ্ট হয় না😁😁😁

শুধু ওর মাকে কেউ কিছু বললে ওর রাগ হয় ওর কষ্ট হয়।

আমি তো একটু তেই রাগ করি আমি বা আমার পরিবার ভালো না শুধু ওর মা ভালো।

আমি তো সামনে এক আর পেছনে এক হতে পারি না।

আমি তো আর অতো টেকনিক দিয়ে কথা বলতে পারিনা তাই আমি খুব খারাপ

20/02/2026

কিছু কথা না বললেই নয়

আমার শশুর আমার শাশুড়ির পক্ষ নিয়ে সব সময় আমাকে কথা শোনাবে এটা খুব ভালো একটা ব্যবহার।
অথচ ওনাদের সামনে যখন ওনার ছেলে আমাকে বাজে ভাষায় গালাগালি দিয়ে ঝগড়া করলে কখনো আমি তাদের দেখিনি ছেলেকে শাষণ করতে মা বাজে গালাগালি করতে বারন করতে।
আমার সাথে আমার বরের ঝগড়া হলেও আমার দোষ কারন ওনাদের কথা হচ্ছে ছেলে মানুষ কাজ করে তাই ওদের দোষ নেই।
আমার বরের সাথে আমার ঝগড়ার সময় আমাকেই চুপ করতে বলা আমার শাশুড়ি যখন আমার শশুড়ের সাথে ঝগড়া করে তখন তার মুখ কখনো বন্ধ হতে দেখিনি আমার শশুর ঝগড়ার শেষের দিকে 🤐।
আমার মহান শাশুড়ি মা নিজে একজন মেয়ে হয়ে মেয়েদের সব সময় ছেলেদের সামনে মাথা নামিয়ে কথা বলতে হয় আর নিজে আমার শশুড়ের সাথে লাফায় লাফায় ঝগড়া করে।🤣
আমাকে বলে কথায় কথায় নাকি আমার চোখে জল পড়ে আমি নাকি নাকে কান্ন করি আর এই বুড়া বয়সে বুড়ি ভামকে আমার শশুড় কিছু বলতে না বলতেই চোখে জল চলে আসে হায়রে আমার আজব পৃথিবী😎

16/02/2026

🙏শশুর বাড়িতে আমাকে শুনতে হয়

১. আমার শাশুড়ি এই সংসারের জন্য এতো কিছু করেছে আর আমি সেই তুলনায় শূন্য।

২. আমার শরীর খারাপ করলে বলা হয় কে যে কার সেবা করবে আমাকেই মনে হয় ছেলের বৌয়ের সেবা করতে হবে।

৩. আমি কোনো কাজ করতে গেলে বলা হয় যে সব কাজ আমার অপরিষ্কার নোংরা।

৪. আমার হাতে নাকি সব কাজের দায়িত্ব দিলে ঘর বাড়ির দিকে আর তাকানো যাবেনা।

৫. আমার মায়ের ফোন আসলেই বলা হয় যে এত বারবার মেয়ের খোঁজ নেওয়ার কি আছে?

৬. আমার বাবা মার এক মাত্র হয়েও শুনতে হয় যে তোমার বাবা মা কে কিন্তু আমার ছেলে পরে দেখবেনা।

৭. আমি কাঁদতে গেলে বলা হয় আমি নাটক করি কথায় কথায় জল আসে চোখে৷

৮. আমার পছন্দের একটা জামা কিনতে গেলে আমাকে ভাবতে হয় যে এটা আমার জন্য নিষিদ্ধ।

৯. আমি গ্ৰামের মেয়ে বলে আমার পছন্দটা গাঁইয়া গাঁইয়া।

১০. আমার নিজেকে পুরো পরিবর্তন করতে হবে ওনাদের মনের মতো।

১১. আমি আমার বাবার বাড়ির যে কোনো কারোর সাথে কথা বললে আমার শাশুড়ির মুখ হাড়ি হয়ে যায়।

১২. আমাকে আমার আশেপাশের মানুষ কেমন আছি জিজ্ঞেস করলে আমাকে মিথ্যা বলতে হয় যে 'আমি ভালো আছি।'

১৩. আমি প্রতিবাদ করতে গেলে আমাকে আমার স্বামীর বাজে গালাগালি খেতে হয়।

১৪. আমি আমার অধিকার চাইলে গালি শুনতে হয় বলা হয় আমার ছেরে বা আমাকে তোমার মা বাবা পাওনি যে তোমার কথা শুনবো।

১৫. আমাকে বলা হয় ছেলের মুখ তাকায় তোমাকে ভালোবাসি।

১৬. আমাকছ বলা হয় বেশি মুখ চালাবা না তোমার বাবা আমাদের কিন্তু ২০ লক্ষ টাকা দেয়নি।

১৭. আমাকে বলে আমার সার্টিফিকেট গুলো শুধু মানুষকে বলার জন্য যে আমি শিক্ষিত।

১৮. আমাকে শুনতে হয় আমি কারো সাথে মিশতে পারি না।

১৯. আমাকে অন্য কারো গল্পের মাঝে উদ্দেশ্য করে দেখায় আমার বাপের বাড়ি থেকে আমাকে ভরিভরি গয়না দেয় নি।

২০. আমাকে বাবার বাড়ি আসার প্রথমে বরকে তার পরে শাশুড়িকে তার পরে শশুর কে বলে দিন গুনতি করে লিখে দেওয়া হয় তার থেকে যেন ভুলেও এক দিনো বেশি না হয়।

২১. আমার সাথে আশেপাশের বৌদের তুলনা করে বলা হয় ওরা খুব ভালো আমি ওদের মতো নই।

২২. আমাকে রাতের পর রাত জেগে একটা ঘুমিয়ে থাকা মানুষের মুখের দিকে তাকিয়ে ভাবতে হয় এই মানুষটাকেই কি ভালবেসেছিলাম যে আমার জন্য একটা কথা বলতে পারে না উল্টে বলে বাদ দেওনা।

২৩. এই বাড়িতে আমি শ্বাস নেওয়ার সময়ও মনে হয় আমার অনুমতির প্রয়োজন।

13/02/2026

Address

Siliguri

Website

Alerts

Be the first to know and let us send you an email when আবেগি মন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share