Astro Point

Astro Point Sangram Chakraborty
MA in KP Astrology (1st Class)

Specialized in Marriage And Relationship Issue.

Reg No...IV-1902-2019/00308/ASTRO/102


আপনার ভবিষ্যৎ বদলে দেবার ক্ষমতা আমার নেই।
একমাত্র আপনার সৎ কর্ম‌ই আপনার জীবনের চলার পথকে সুন্দর করে তুলতে পারে।

বর্তমানে স্ত্রীর অথবা স্বামীর আদর থেকে বঞ্চিত হাজারো পুরুষ অথবা নারী।আজকের ডিজিটাল যুগে স্বামী-স্ত্রীর সম্পর্কের মাঝখানে...
27/09/2025

বর্তমানে স্ত্রীর অথবা স্বামীর আদর থেকে বঞ্চিত হাজারো পুরুষ অথবা নারী।

আজকের ডিজিটাল যুগে স্বামী-স্ত্রীর সম্পর্কের মাঝখানে দাঁড়িয়ে যাচ্ছে এক অদৃশ্য দেয়াল। সেই দেয়ালের নাম—স্মার্টফোন। ছোট্ট এই যন্ত্রটা অনেক সময় দুইজন মানুষের মাঝে দূরত্ব তৈরি করে দিচ্ছে, যেখানে ভালোবাসা, মনোযোগ আর যত্ন থাকার কথা ছিল।

ডিজিটাল দেয়াল: এক অদৃশ্য বাস্তবতা

একই ছাদের নিচে, একই বিছানায় শুয়েও আজ বহু দম্পতি যেন আলাদা দ্বীপে পরিণত হয়েছে। চোখে চোখ রাখার সময় নেই, অথচ স্ক্রিনে চোখ আটকে থাকে ঘণ্টার পর ঘণ্টা।

স্বামী দিনের পরিশ্রম শেষে বাড়ি ফিরে স্ত্রীর হাসি ও গল্প খুঁজে পেতে চায়। কিন্তু স্ত্রী তখন মগ্ন ফেসবুকের নিউজফিডে।

স্ত্রী চায় স্বামী কিছুক্ষণ পাশে বসুক, কথা বলুক। কিন্তু স্বামী তখন ব্যস্ত ইউটিউব ভিডিও বা সোশ্যাল মিডিয়ার ভিড়ে।

এই অদৃশ্য দেয়াল কাঁচের মতো স্বচ্ছ হলেও, ভাঙা ইস্পাতের মতো কঠিন।

স্ত্রীর মনোযোগ হারানোর কারণ

আজকের অনেক নারী সোশ্যাল মিডিয়ার মায়াজালে এমনভাবে আটকে পড়েছেন যে স্বামীর উপস্থিতির চেয়ে ভার্চুয়াল জগত তাদের কাছে বেশি আকর্ষণীয় হয়ে উঠছে।

ফেসবুকের ছবি দেখে তুলনা শুরু হয়: “ওর স্বামী এত কিছু করে, আমার স্বামী কেন পারে না?”

অজান্তেই তৈরি হয় হতাশা ও অসন্তোষ, যা পরে রূপ নেয় ঝগড়া আর দূরত্বে।

স্বামীও সমান দায়ী

এটা একতরফা নয়। অনেক স্বামীও স্ত্রীর প্রতি সময় ও মনোযোগ দিতে না পেরে মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছেন।

স্ত্রীর সঙ্গ না খুঁজে তারা ব্যস্ত থাকেন ভার্চুয়াল বিনোদনে।

সোশ্যাল মিডিয়ার কৃত্রিম উত্তেজনা ধীরে ধীরে স্ত্রীর প্রতি তাদের স্বাভাবিক আকর্ষণ কমিয়ে দেয়।

ফলাফল—স্ত্রী সাজলেও, অপেক্ষা করলেও, স্বামী তার প্রতি উদাসীন থেকে যায়।

ফলাফল: এক ছাদের নিচে বিচ্ছিন্ন দ্বীপ

একই বিছানায় থেকেও যেন দূরত্ব বাড়তে থাকে।

স্পর্শের উষ্ণতা নেই, চোখে চোখ রাখা নেই, আন্তরিক আলাপ নেই।

ভালোবাসা সীমাবদ্ধ হয়ে যায় লাইক, কমেন্ট আর শেয়ারের সংখ্যায়।

সমাধান: সম্পর্কের উষ্ণতা ফিরিয়ে আনা

এখনো সময় আছে এই ডিজিটাল দেয়াল ভাঙার।

ফোনটা একপাশে রাখুন।

সঙ্গীর দিকে তাকান। তার চোখে হয়তো জমে আছে অভিমান আর একাকিত্ব।

হাতটা ধরুন। দুটো কথা বলুন, শুনুন, বোঝার চেষ্টা করুন।

একসাথে কিছু সময় কাটান—চা খেতে খেতে, হাঁটতে হাঁটতে, বা শুধুই নীরবতায় পাশে বসে থেকেও।

স্মার্টফোন আপনার বিনোদনের সঙ্গী হতে পারে, কিন্তু জীবনের সঙ্গী নয়।

শুভ রাত্রি
07/08/2025

শুভ রাত্রি

শুভ রাত্রি..
06/08/2025

শুভ রাত্রি..

আগামীকাল শ্রাবনের তৃতীয় সোমবারের অগ্রিম শুভেচ্ছা.... যে যার নিজের মতো করে ভক্তি ভরে মহাদেবের আরাধনা করুন... মনের ভক্তিট...
03/08/2025

আগামীকাল শ্রাবনের তৃতীয় সোমবারের অগ্রিম শুভেচ্ছা.... যে যার নিজের মতো করে ভক্তি ভরে মহাদেবের আরাধনা করুন... মনের ভক্তিটাই আসল.. বাহ্যিক আরম্ভর টা অপ্রয়োজনীয়, মহাদেব এই বাহ্যিক আরম্ভরের প্রতি ভুলেও তাকান না, তাই মনের ভক্তি দিয়ে মহাদেবের আরাধনা করুন..

একটা জিনিস একটু ভালো করে খেয়াল করবেন, বেশিরভাগ অ্যাস্ট্রোলজার ই তাদের ফিজ হিসেবে এই "দক্ষিণা" শব্দটি ব্যবহার করেন,  এই ...
02/08/2025

একটা জিনিস একটু ভালো করে খেয়াল করবেন, বেশিরভাগ অ্যাস্ট্রোলজার ই তাদের ফিজ হিসেবে এই "দক্ষিণা" শব্দটি ব্যবহার করেন, এই দক্ষিণা শব্দটি অ্যাস্ট্রলজির প্রফেশনের সাথে খুব বুদ্ধি করে জুড়ে দেওয়া হয়েছে, দক্ষিণা সাধারণত পুজোয় ব্যবহৃত হয়, পুরোহিত কে পুজোর জন্য দক্ষিণা দিতে হয়। সেখানে একটা আধ্যাত্মিক বিষয় জড়িয়ে থাকে। কিন্তু অ্যাস্ট্রোলজি আর আধ্যাত্মিকতা দুটো এক জিনিস নয়, astrology একটা সাবজেক্ট যেটা নিয়ে পড়াশোনা করতে হয়, কিছু সুত্র আছে সেই সূত্রগুলো জানতে হয়, astrology সাথে আধ্যাত্মিকতার খুব বেশি কিছু সম্পর্ক নেই, অ্যাস্ট্রোলজি পুরোপুরি একটা কনসাল্টেন্সি বেসড প্রফেশন, ডাক্তার দেখিয়ে যেরকম ডাক্তারকে ফিজ দেন, যেকোনো উকিলের সাথে পরামর্শ করে যেরকম উকিলকে ফিজ দেন, অ্যাস্ট্রোলজি টাও ঠিক সেরকমই, অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করার জন্য তাকে ফিজ দিতে হয়, দক্ষিণা নয়। দক্ষিণা পূজা করার জন্য পুরোহিত কে দিতে হয়। কিন্তু কিছু অসাধু জ্যোতিষী তাদের পারিশ্রমিক হিসেবে এই দক্ষিণা শব্দটার ব্যবহার করে, যাতে দক্ষিণা শব্দটা সোনার সাথে সাথে মানুষের মনের মধ্যে একটা আধ্যাত্মিকতা জেগে ওঠে, এবং খুব সহজেই তাকে তার পারিশ্রমিক স্বরূপ দক্ষিণা অর্থাৎ টাকা দিয়ে দেয়, তাতে সেই জ্যোতিষী কোন কিছু না জানলেও শুধু দক্ষিণা শব্দটার উপর ভর করে সে তার পারিশ্রমিক বা টাকা পেয়ে যায়। সেই কারণেই খুব বুদ্ধিমত্তার সাথে অ্যাস্ট্রোলজি প্রফেশনটার সাথে এই দক্ষিণা শব্দটাকে যোগ করা হয়েছে। আর বেশিরভাগ অ্যাস্ট্রোলজার দেখবেন লাল বস্ত্র কাল বস্ত্র যেগুলো তন্ত্র ক্রিয়ায় ব্যবহৃত হয় সেই সমস্ত বস্ত্র পড়ে চেম্বারে যায়। এইগুলোর কি যুক্তি আছে আমি তো খুঁজে পাই না, চেম্বারে যখন যাচ্ছে বা যখন চেম্বার করছে তখন তো সাধারণ জামাকাপড় পরে নিশ্চিন্তে করতে পারে, কিন্তু কেবলমাত্র লোকের মনে প্রভাব বিস্তার করার জন্য এবং একটা ভয়ের উদ্রেক করার জন্য তারা এই সমস্ত লাল গেরুয়া কালো এই সমস্ত বস্ত্র পড়ে গলায় রুদ্রাক্ষের মালা পড়ে, দশটা আঙুলে কুড়িটা আংটি পড়ে, চেম্বারে যায়, যাতে লোকের মনের মধ্যে একটা ভয়ের সৃষ্টি করতে পারে, এবং নানা রকম উল্টোপাল্টা কথা বলে ভয় দেখিয়ে তার কাছ থেকে টাকা আদায় করতে পারে।

এই সমস্ত অস্ট্রলজার থেকে একটু দূরে থাকবেন, সময় এসেছে এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।

জীবনের কোনো না কোনো সময় আপনার সাথে এটা নিশ্চয়ই হয়েছে...
01/08/2025

জীবনের কোনো না কোনো সময় আপনার সাথে এটা নিশ্চয়ই হয়েছে...

শুভ রাত্রি...
31/07/2025

শুভ রাত্রি...

31/07/2025
Shout out to my newest followers! Excited to have you onboard! Rana Ghosh, Rbl Rbl, Uttam Basak, Susanta Adak, Chandi Sa...
30/07/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Rana Ghosh, Rbl Rbl, Uttam Basak, Susanta Adak, Chandi Sarkar, Subhojit Saha, Subhash Das, Samir Dutta, Sudipta Ghosh, Saikat Chakraborty, Sribas Mondal, Nityananda Mondal, Rajjak Sarkar, Mita Basak, Shyam Patra, Shyamal Deb, Laltu Garai, Debashis Mohanta, Mira Bhattacharji, Santosh Chitrakar, Biswajit Sen, Smarajit Karmakar, Debajyoti Manna, Niladri Mondal Niladri Mondal, Joy Debnath, Surajit Kumar Roy, Gautam Saha, Nurislam Gazi, Swapan Biswas, Bithika Chakraborty, Satnam Singh, Jyotsna Dhibar, Bina Chowdhury, Bipad Taran Raksh*t, Tanay Das, Ratan Das, Bikash Dey, Jhumpa Roy, Dilip Chatterjee, Sanjib Das, Avijit Saha, Tanay Biswas, Mili Sarkar, Ajay Deb, Satyadeep Kundu, Soumyadeep Dhar, Paritosh Ghosh, Dilip Biswas, Narayan Sinha, Badal Pramanick .

শুভ সকাল.. 🙏🙏

শুভ রাত্রি সকলকে...  রাত্রে ঘুমাতে যাওয়ার আগে, নিজের সাথে একটু কথা বলুন , নিজেকে একটু সময় দিন,  নিজের সাথে যখন আপনি কথ...
29/07/2025

শুভ রাত্রি সকলকে... রাত্রে ঘুমাতে যাওয়ার আগে, নিজের সাথে একটু কথা বলুন , নিজেকে একটু সময় দিন, নিজের সাথে যখন আপনি কথা বলতে শিখবেন তখন দেখবেন অনেক সমস্যার সমাধান এমনিতেই হয়ে যাবে। 🙏🙏

Address

Sodepur, North 24 Parganas, 2nd Floor Haldirams Prabhuji Building, Beside KFC
Sodepur
700110

Alerts

Be the first to know and let us send you an email when Astro Point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share