13/11/2026
শীতকালে আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে অ্যাজমা বা হাঁপানি রোগীদের কষ্ট অনেকটাই বেড়ে যায়। ঠান্ডা বাতাস, শুষ্ক আবহাওয়া, বাতাসে ভাসমান ধূলিকণা এবং কুয়াশার কারণে respiratory সমস্যা এবং dust অ্যালার্জির প্রাদুর্ভাব বৃদ্ধি পায়। এই winter season e অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে কিছু সুনির্দিষ্ট প্রতিরোধমূলক ব্যবস্থা এবং জীবনযাত্রার পরিবর্তন অত্যন্ত জরুরি।
১. ঠান্ডা বাতাস ও কুয়াশা থেকে সুরক্ষা
শীতকালের হিমেল হাওয়া এবং সকালের ঘন কুয়াশা সরাসরি ফুসফুসে প্রবেশ করলে শ্বাসনালী সংকুচিত হয়ে পড়ে (Bronchospasm), যার ফলে অ্যাজমার attack হতে পারে।
* নাক ও মুখ ঢাকা: বাইরে বের হওয়ার সময় অবশ্যই নাক ও মুখ ভালো মানের স্কার্ফ বা উলের মাফলার দিয়ে ঢেকে রাখুন। এর ফলে ঠান্ডা বাতাস সরাসরি ফুসফুসে প্রবেশের আগে কিছুটা উষ্ণ ও আর্দ্র হওয়ার সুযোগ পায়।
* সকালের ব্যায়াম পরিহার করুন: শীতের সকালে কুয়াশা এবং দূষণের মাত্রা বেশি থাকে। তাই প্রাতঃভ্রমণ বা খোলা বাতাসে ভারী ব্যায়াম কিছুদিনের জন্য এড়িয়ে চলুন। ঘরের ভেতরেই হালকা ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ বা Yoga করতে পারেন।
২. ঘরের ভেতরে অ্যালার্জেন নিয়ন্ত্রণ
শীতকালে মানুষ সাধারণত ঘরের জানালা-দরজা বন্ধ রাখে এবং কম্বল, ভারী চাদর বা কার্পেট ব্যবহার করে। এগুলোতে খুব সহজেই ধূলিণা, মাইট (Dust Mites) এবং ছত্রাক (Mould) জন্ম নেয়।
* কম্বল ও বিছানার চাদর পরিষ্কার রাখা: শীতের কম্বল বা ভারী চাদর ব্যবহারের আগে ভালো রোদে শুকিয়ে নিন।
* কার্পেট এড়িয়ে চলা: ঘরে অতিরিক্ত কার্পেট বা ভারী পর্দা ব্যবহার না করাই ভালো, কারণ এগুলো ধুলোবালি জমিয়ে রাখে।
* ধূমপান ও ধোঁয়া মুক্ত পরিবেশ: ঘরের ভেতরে বা আশপাশে ধূপকাঠি, কয়েল, অ্যারোসল বা সিগারেটের ধোঁয়া অ্যাজমা রোগীদের জন্য মারাত্মক ক্ষতিকর। এই ধরনের ধোঁয়া থেকে সম্পূর্ণ দূরে থাকুন।
৩. ওষুধপত্র ও ইনহেলার নিয়মিত রাখা
শীতকালে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ সেবন এবং ইনহেলার ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
* ইনহেলার সব সময় কাছে রাখুন: আপনার চিকিৎসকের নির্দেশিত প্রিভেন্টার (Preventer) ইনহেলার নিয়ম মেনে ব্যবহার করুন এবং ইমার্জেন্সি রিলিভার (Reliever) ইনহেলারটি সর্বদা নিজের কাছে রাখুন।
* নিয়মিত চেকআপ: শীত আসার আগেই বা শীতের সময়ে অ্যাজমা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ইনহেলার বা ওষুধের ডোজ সামঞ্জস্য করে নেওয়া বুদ্ধিমানের কাজ।
* ইনহেলার ব্যবহার কৌশল: ইনহেলার ব্যবহারের পর মুখ ভালোভাবে কুলকুচি করে ধুয়ে ফেলুন, যাতে মুখে ছত্রাকজনিত সংক্রমণ (Oral Thrush) না হয়।
৪. রোগ প্রতিরোধ ক্ষমতা (Immunity) বৃদ্ধি ও খাদ্যাভ্যাস
শীতকালে সর্দি-কাশি, ফ্লু বা ফুসফুসের সংক্রমণ (যেমন ব্রংকাইটিস বা নিউমোনিয়া) অ্যাজমা আক্রমণকে তীব্র করে তুলতে পারে।
* হাইড্রেশন বজায় রাখুন:
* পুষ্টিকর খাবার: ভিটামিন সি সমৃদ্ধ লেবু, কমলালেবু, আমলা এবং অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত সবুজ শাকসবজি ও ফলমূল নিয়মিত খাদ্যতালিকায় রাখুন। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
* ঠান্ডা খাবার বর্জন: ফ্রিজে রাখা ঠান্ডা খাবার, কোমল পানীয় বা অতিরিক্ত আইসক্রিম এবং প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন।
৫. ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং সংক্রমণ এড়ানো
* হাত ধোয়া: ফ্লু বা সাধারণ ঠান্ডাজনিত ভাইরাসের সংক্রমণ রোধ করতে সাবান ও sanitizer দিয়ে নিয়মিত হাত ধুয়ে ফেলুন।
* অসুস্থ ব্যক্তিদের থেকে দূরত্ব: পরিবারের কেউ ঠান্ডা-কাশিতে আক্রান্ত হলে তার থেকে কিছুটা দূরত্ব বজায় চলুন, কারণ ভাইরাল ইনফেকশন অ্যাজমা রোগীদের ক্ষেত্রে দ্রুত ফুসফুসে ছড়িয়ে পড়তে পারে।
> বিশেষ পরামর্শ: অ্যাজমা একটি দীর্ঘমেয়াদী রোগ, যা সঠিক যত্নে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। যদি শীতকালে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায়, বুকে সাঁই সাঁই আওয়াজ হয় বা সাধারণ ইনহালোরেও আরাম না মেলে, তবে দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন।
Dr.Abhijit Kundu, MD.
Specialist in Allergy, Asthma,
Respiratory Diseases.
Contact no 9832597998