02/01/2022
আশার আলো
ড: এফ ডি চক্রবর্ত্তী
সিঁদুরে মেঘ দেখলে যেমন ঘর পড়া গরু ভয় পায়, আমাদের ও তেমনি তথৈবচ অবস্থা। বিগত দুই বছর অধিক করোনা নামক মারণ ভাইরাস টির যত বার নতুন নতুন ভেরিয়েন্ট এসেছে ততই যেন বিশ্ববাসী আতঙ্কিত হয়ে উঠেছি ও অনেকে প্রিয়জন হারানোর বেদনায় ভারাক্রান্ত , আর পেরে ওঠা যাচ্ছে না , দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার অবস্থা । এখন সমগ্র মানব জাতির একটাই প্রশ্ন কবে এর হাত থেকে মুক্তি , এর কি কোনো সদুত্তর আছে ??
এরই মধ্যে আশার আলো একটু একটু করে ফুটে উঠেছে ।
বিভিন্ন পত্র -পত্রিকা ও জার্নাল থেকে জানা যাচ্ছে যে করোনা নামক মারণ ভাইরাস বিবর্তন ঘটিয়ে এক সাধারণ কম ক্ষতি গ্রস্ত ভাইরাস এ পরিণত হতে চলেছে । আর এই নতুন ভেরিয়েন্ট ওমিক্রন তারই এক শেষ পর্যায় বলা যেতে পারে , যেটা প্রথমে দক্ষিণ আফ্রিকা তে নভেম্বর মাসের শুরু তে দেখা যায় ,আজ কিন্তু দক্ষিণ আফ্রিকা তে সংক্রমণ এর হার বেশ কিছু টা কম ও ধীরে ধীরে আরো কম হতে চলেছে , মৃত্যুর হার অনেকটাই কম ।
শেষ পর্যন্ত বিজ্ঞানীদের নিরন্তর প্রচেষ্টা ও চিকিৎসকদের আপ্রাণ চেষ্টাতে হয়তো এই মারণ ভাইরাস কে বিদায় জানাবার সময় এসে গেছে । হয়তো এই বছর এর এপ্রিল, বা মে মাসের মধ্যে সুখবর পেতে পারি।
শুভ ইংরাজি বছরের প্রীতি , শুভেচ্ছা ভালোবাসা ও সার্বিক ভাবে সুস্থতা কামনা করি।
প্রত্যেকের কাছে অনুরোধ করি যথাযথ সময়ে করোনার টিকা নিন, মাস্ক পরুন ও করোনা সংক্রান্ত বিধি নিষেধ মেনে চলুন, আসুন আমরা সবাই মিলে এই করোনা মহামারী কে যুদ্ধে হারিয়ে দিয়ে এক নতুন সুস্থ পৃথিবী গড়ে তুলি।
**** ধন্যবাদ ****