Afra khan Alviya

Indicazioni

Afra khan Alviya Informazioni di contatto, mappa e indicazioni stradali, modulo di contatto, orari di apertura, servizi, valutazioni, foto, video e annunci di Afra khan Alviya, Medico, Dhaka Bangladesh, Milan.

অবুঝ নই
তবুও সবুজ মনে শ্যাওলা জমে
ঘুঘু পাখির দল
ফাঁক ফোকর খোঁজে স্বপ্নের তাজমহল বানাবে বলে
কখনো সাদা মনে কাঁদা দিই ছুঁড়ে
অবিলম্বে কোনো কিছুর পরোয়া না করে
জলই তো জীবন
অথচ সেই জলকে বিষাক্ত করি
আকণ্ঠ পান করে ভাসিয়ে রাখি নিজেকে

মানুষ ভালোবেসে দেখেছি..কেউ কেউ শুধু বিষাদই উপহারে সাজে ফুলের কেউ কেউ হয় না তারা একসাথে রঙে রঙে বিপ্লব খোঁজে।
30/04/2026

মানুষ ভালোবেসে দেখেছি..
কেউ কেউ শুধু বিষাদই উপহারে সাজে
ফুলের কেউ কেউ হয় না
তারা একসাথে রঙে রঙে বিপ্লব খোঁজে।

অনিন্দিতা, আর কোথাও যেতে পারো আর না পারো, একবার অন্তত শ্মশানে যেও। দেখে এসো,কীভাবে সারি সারি  শোওয়ানো চিতায়  জ্বলছে  মান...
30/04/2026

অনিন্দিতা, আর কোথাও যেতে পারো আর না পারো,
একবার অন্তত শ্মশানে যেও।
দেখে এসো,
কীভাবে সারি সারি শোওয়ানো চিতায়
জ্বলছে মানুষের শত শত অহংকার।
কত কত চাওয়ার আকুতি,না-পাওয়া অভিমান,
আর পেয়েও সব হারানোর বেদনা-
কেমন ক'রে এক নিমেষে মিশে যায়
শান্ত বাতাসের অদৃশ্য বুকে।

দেখে এসো অনিন্দিতা,
যে মেয়েটা নাকছাবি ভালোবাসতো,
তার শূন্য নাক-ছিদ্রে গ্যাজলার শেষ দাগ।
যে মেয়েটার আলমারি,
চিরদিন দামি শাড়ির অহংকার পুষেছে।
তার শেষ লজ্জা ঢাকেছে
মৃত গাছের শুকনো খটখটে কতকগুলো কাঠ।

আমি অনেক শ্মশান ঘুরেছি,অনিন্দিতা।
সব শ্মশানে একই গন্ধ পেয়েছি।
অবশেষের সব ছায়েরই একই রং দেখেছি।
দাউ দাউ জ্বলে ওঠা সেই আগুনের তাপের
কোনো তফাৎ হয় না,অনিন্দিতা।
তুমি দেখে এসো -
জিতে যাওয়ার চিৎকার আর হেরে যাওয়ার কান্না-
ওখানে পাশাপাশি বসে একসাথে,এক পেন্সিলে
কেমন ক'রে শুধু নীরবতার ছবি আঁকে!
দেখে এসো...
সব হিসাবি জীবনের শেষ পাতায়
খেলা করে শুধু শূন্যতার অঙ্ক।
অনিন্দিতা যদি সত্যিই কখনো শ্মশানে যাও,
ফিরে এসে নীরবতার অন্ধকারে ব'সে
একটা গোলাকার শূন্যের ছবি এঁকো।
দেখো,সেই শূন্যও সীমারেখা দিয়ে বাঁধা।
আর সীমারেখার মাঝে কোনো শূন্যতা নয়,
বরং আঁকা থাকে জীবনের ইতিহাসের অজস্র আল্পনা-
যা মৃত্যুর পরও আমাদের বাঁচিয়ে রাখে।
তুমি কি সেই সীমারেখায় কিছু রেখে যেতে পারলে ,অনিন্দিতা?
পারলে কি বিচ্ছেদের পরও
সারাজীবন ভালোবাসার মতো
কিছু দাগ রেখে যেতে?
ডেকরাপাড়া নুর
-----:----

পাপড়ির আজ যে রং সেখানেও ফুটে থাকে ভালোবাসার ইতিহাস।ইতিহাসের সমাধান না হলে  তার একটা দাগ বর্তমানেও লেগে থাকে । সব কিছু ভু...
30/04/2026

পাপড়ির আজ যে রং
সেখানেও ফুটে থাকে ভালোবাসার ইতিহাস।
ইতিহাসের সমাধান না হলে
তার একটা দাগ বর্তমানেও লেগে থাকে ।
সব কিছু ভুলে নতুন করে শুরু করার যে মহার্ঘ বাণী
সেখানে অনেকটাই অচল মুদ্রা, মুদ্রা দোষের মতো।

এই চাঁদি ফাটা রোদ্দুরে কোথাও মেলেনি এক চিলতে সবুজের দেখা তবু ডানার ক্লান্তি মুছে নিতে ওরা বসেছে খোলা আকাশের নিচে।
30/04/2026

এই চাঁদি ফাটা রোদ্দুরে
কোথাও মেলেনি এক চিলতে সবুজের দেখা
তবু ডানার ক্লান্তি মুছে নিতে
ওরা বসেছে খোলা আকাশের নিচে।

প্রকৃতির সবুজ প্লেটে পড়ন্ত বেলার সূর্য কুসুম, সবটুকু মায়া ছড়িয়ে দিয়ে অস্ত যাবে। পৃথিবীর আরেক দিকে ভোরের কুসুম হয়ে ...
30/04/2026

প্রকৃতির সবুজ প্লেটে পড়ন্ত বেলার সূর্য কুসুম,
সবটুকু মায়া ছড়িয়ে দিয়ে অস্ত যাবে।
পৃথিবীর আরেক দিকে ভোরের কুসুম হয়ে
হাই তুলবে আকাশমায়ের আঁচল সরিয়ে।

পুকুরের স্বচ্ছ জলের আয়নায় মুখ দেখে চাঁদ ভরা পূর্ণিমায়।
30/04/2026

পুকুরের স্বচ্ছ জলের আয়নায়
মুখ দেখে চাঁদ ভরা পূর্ণিমায়।

সারা বছর মাটির নিচে ঘুমিয়ে গেলেও বসন্তে ঠিক জাগতে জানে ওরা।
30/04/2026

সারা বছর মাটির নিচে ঘুমিয়ে গেলেও
বসন্তে ঠিক জাগতে জানে ওরা।

"কেয়া পাতার নৌকা গড়ে সাজিয়ে দেবো ফুলেতালদিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে। "
30/04/2026

"কেয়া পাতার নৌকা গড়ে
সাজিয়ে দেবো ফুলে
তালদিঘিতে ভাসিয়ে দেব
চলবে দুলে দুলে। "

30/04/2026

Indirizzo

Dhaka Bangladesh
Milan

Sito Web

Notifiche

Lascia la tua email e sarai tra i primi a sapere quando Afra khan Alviya pubblica novità e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Scelte rapide

Condividi

Categoria