30/09/2026
আমাদের দেশে খুব common একটা কথা:
“ডাক্তার, আমার allergy হয়েছে।”
কিন্তু ত্বক লাল হওয়া, চুলকানো বা দাগ ওঠা মানেই সবসময় allergy নয়।
একজন dermatologist যখন কোনো rash দেখেন, প্রথমেই আমরা দেখি lesion-এর morphology।
এটা কি macule, papule, plaque, vesicle, pustule, wheal, নাকি nodule?
তারপর দেখি পুরো pattern।
🔬 Distribution: কোথা থেকে শুরু হয়েছে? Localized, নাকি generalized?
🔬 Configuration: Annular, linear, grouped, targetoid, নাকি reticular?
🔬 Surface: Scaly, crusted, smooth, নাকি blistering?
🔬 Site: Skin folds, extensor surface, palms and soles, scalp, নাকি mucosa?
🔬 Symptoms: শুধু itching? নাকি pain, burning বা tenderness-ও আছে?
🔬 Timeline: হঠাৎ শুরু হয়েছে, বারবার ফিরে আসছে, নাকি দীর্ঘদিন ধরে আছে?
কারণ দেখতে প্রায় একই রকম rash-এর পেছনে থাকতে পারে eczema, urticaria, contact dermatitis, fungal infection, psoriasis, drug eruption, এমনকি অন্য inflammatory বা systemic condition-ও।
আর দুটো কথা মনে রাখা খুব জরুরি:
সব চুলকানি allergy নয়।
আর সব fungal infection-কে শুধু “দাদ” বলেও শেষ করা যায় না।
কখনো কখনো skin-এর পরিবর্তন শরীরের ভেতরের কোনো সমস্যার clinical clue-ও হতে পারে।
তাই diagnosis না জেনে নিজের মতো করে steroid বা steroid-combination cream ব্যবহার করলে আসল রোগের চেহারা বদলে যেতে পারে, এমনকি কিছু condition আরও খারাপও হতে পারে।
Dermatology-তে আমরা শুধু “র্যাশ” দেখি না।
আমরা lesion দেখি, pattern দেখি, distribution দেখি, history শুনি, তারপর diagnosis-এর দিকে এগোই। 🩺🔬
Skin speaks in patterns. The diagnosis begins with learning how to read them.
Dermis💫
Dr.Nazia Afroz
Dermatologist & Aesthetic Physician 👩⚕️