17/07/2026
গতকাল শ্রদ্ধেয় এক সিনিয়র স্যার *“ক্রিকেট খেলার অনুমতি চাই”* গানের লিরিক্স পাঠিয়ে মজা করে বললেন, “দেখো তো, এটাকে একটা গান বানানো যায় কি না!”
কথা তো কথা নয়, চ্যালেঞ্জ! তাই একটু ঘষামাজা, একটু সুরের মশলা, আর একটু ক্রিকেটীয় আবেগ মিশিয়ে গানটা বানিয়েই ফেললাম।
গানটা শুনতে শুনতে মনে হলো, এ তো আমাদের অনেকেরই জীবনের গল্প! টুর্নামেন্টের দিন ঘনিয়ে এসেছে, কিন্তু এখনও হয়তো কারও কারও “খেলার অনুমতি” মেলেনি। তাই ভাবলাম, শুধু গান বানালে হবে না, সঙ্গে একটা ভিডিওও বানিয়ে ফেলি।
সবার সহযোগিতায় জন্য আরও একটু চেষ্টা করে ভিডিওটিও তৈরি করলাম।
যাদের এখনও খেলার অনুমতি মেলেনি, তারা চাইলে “ক্রিকেট খেলার অনুমতি চাই” গানটি পরিবারের কাছে পাঠিয়ে বিনীতভাবে নিজেদের আবেদন পেশ করতে পারেন। কাজ হবে কি না বলতে পারছি না, তবে চেষ্টা করতে দোষ কী!
⚠️ বিশেষ দ্রষ্টব্য: গানটি সম্পূর্ণ রম্য-রসাত্মক দৃষ্টিভঙ্গি থেকে তৈরি করা হয়েছে। কারও ব্যক্তিগত অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্য নয়।
পুরো গান ও ভিডিওটি দেখুন, শুনুন, শেয়ার করুন। আশা করি কিছুটা হাসি, কিছুটা আনন্দ আর ক্রিকেটের উন্মাদনা সবার মধ্যেই ছড়িয়ে দেবে।
*দেখা হবে মাঠে!*