Syed Ahmed Tanshir Uddin

Syed Ahmed Tanshir Uddin I want lead a simple life.

সরকারি হাসপাতালে আসা অসংখ্য পরিবারের গল্প প্রায় একই। তারা শুধু একজন রোগী নিয়ে আসে না— সঙ্গে নিয়ে আসে বিক্রি হয়ে যাওয়া গয়...
08/15/2026

সরকারি হাসপাতালে আসা অসংখ্য পরিবারের গল্প প্রায় একই। তারা শুধু একজন রোগী নিয়ে আসে না— সঙ্গে নিয়ে আসে বিক্রি হয়ে যাওয়া গয়না, শেষ হয়ে যাওয়া সঞ্চয়,
ধার করা টাকা, আর অসংখ্য অপমানের ইতিহাস।
এই দেশে একটি অসুখ কখনও কখনও শুধু শরীরকে ভাঙে না— একটি পুরো পরিবারকে নিঃস্ব করে দেয়। জীবনের ত্রিশ বছরের সঞ্চয় কয়েকটি দিনের চিকিৎসা ব্যয়ে শেষ হয়ে যেতে পারে।

এই ব্যবস্থার বিরুদ্ধে লড়াইটা তাই শুধু আমাদের একার লড়াই নয়।
এটা মানুষের মর্যাদা বাঁচানোর লড়াই। আর দুষ্টুদের সঙ্গে লড়াই বরাবরই অসম। একা লড়তে গেলে ক্লান্তি আসে।
আঘাত আসে। অপমান আসে। ষড়যন্ত্র আসে।
একদিন হয়তো কোনো সৎ সেনাপতি ক্লান্ত হয়ে পড়ে যায়।
কিন্তু একজন পড়ে গেলে যদি আরেকজন উঠে দাঁড়ায়,
একটি হাত থেমে গেলে যদি হাজারটি হাত সামনে আসে—
তবেই এই স্বাস্থ্যখাত বদলাবে।

কক্সবাজার জেলা সদর হাসপাতাল,ও কক্সবাজার মেডিকেল কলেজের যৌথ উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্ভোধন করেন জানাব ছফওয়ান...
08/07/2026

কক্সবাজার জেলা সদর হাসপাতাল,ও কক্সবাজার মেডিকেল কলেজের যৌথ উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্ভোধন করেন জানাব ছফওয়ানুল করিম, সভাপতি পেকুয়া প্রেসক্লাব।

08/05/2026

চিকিৎসকগণ মানবতার বার্তা নিয়ে আমাদের কাছে এসেছে : পেকুয়া প্রেসক্লাব সভাপতি ছফওয়ানুল করিম
বিশেষ প্রতিবেদক:
চিকিৎসক আজ আমাদের কাছে এসেছে মানবতার বার্তা নিয়ে এসেছে। তারা আমাদের মত মানুষ তার মানবিক বোধ থেকে তারা মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ের নির্দেশনায় আমাদের এ অঞলে এসেছে।আজ সকালে পেকুয়া শহীদ জিয়া ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন কালে এ কথা বলেন পেকুয়া প্রেসক্লাব সভাপতি ছফওয়ানুল করিম। কক্সবাজার জেলা সদর হাসপাতাল ও কক্সবাজার মেডিকেল কলেজের যৌথ উদ্যোগে এই কর্মসূচী পালিত হয়।জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ ওয়াসিম আকরামের স্মৃতি বিজড়িত কক্সবাজার জেলার পেকুয়ায় বন্যাকবলিত ১২০০ রোগীর ফ্রি মেডিকেল চিকিৎসা সেবা ও ৫০ পারিবারের মাঝে ঢেউটিন (১৬পিস) করে বিতরণ করা হয়।এই উপলক্ষে ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যাপক ডা: মুজিবুল হক।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা মংটিং ঞো বিশেষ অতিথি হিসেবে ডা: মুজিবুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাক্তিগত প্রেস সচিব ছফওয়ানুল করিম। দিনব্যাপী এ এই ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ১২ টি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসাসেবা প্রদান করেন।৫০ জন পরিবারের মাঝে ১০০ বান (৮০০ পিস) টিন বিতরন করা হয়।

08/05/2026
08/02/2026
07/26/2026
A parliamentary debate competition arranged by RAMU Cantonment English Medium School.
07/26/2026

A parliamentary debate competition arranged by RAMU Cantonment English Medium School.

07/26/2026

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ চিকিৎসা-বর্জ্য তৈরি হয় বাংলাদেশে। তরল বর্জ্য ব্যবস্থাপনার জন্য এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) থাকা বাধ্যতামূলক হলেও ৮৩% হাসপাতালে ইটিপি নেই। যেসব হাসপাতালে (১৭ শতাংশ) ইটিপি আছে, তাদের ১৬ শতাংশ হাসপাতালে আবার এই ব্যবস্থা সচল নেই।
দেশের ৪৯% হাসপাতালে সিরিঞ্জের সূচ ধ্বংসকারী যন্ত্র ব্যবহার করা হয় না। এর ফলে বিভিন্ন ধরণের সংক্রামক রোগ ও পরিবেশ দূষণের ঝুঁকি বাড়ছে বলে দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণায় উঠে এসেছে।
টিআইবি ১৮৮টি সরকারি-বেসরকারি হাসপাতাল, ৩৮টি সিটি করপোরেশন-পৌরসভা ও ১২টি ঠিকাদারি প্রতিষ্ঠানের তথ্য নিয়ে গবেষণাটি করেছে। এছাড়া তারা চিকিৎসা-বর্জ্য ব্যবস্থাপনায় যুক্ত বিভিন্ন স্তরের ৯৩ জন ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছে। গবেষণার সময়কাল ২০২১ সালের জুন থেকে ২০২২ সালের নভেম্বর পর্যন্ত।
টিআইবি বলছে, একটি চক্র কাচের বোতল, সিরিঞ্জ, স্যালাইন ব্যাগ ও প্লাস্টিকের নল, ব্লেড, কাঁচি ধ্বংস না করে পুনঃব্যবহারযোগ্য বর্জ্য সংগ্রহকারী সিন্ডিকেটের কাছে বিক্রি করে। এর ফলে এইচআইভি এইডসহ বিভিন্ন সংক্রামক রোগ ও পরিবেশ দূষণের ঝুঁকি বাড়ছে।
চিকিৎসা বর্জ্য বিধিমালা ২০০৮-এর তফসিল ১ অনুযায়ী চিকিৎসা বর্জ্য পুনঃব্যবহার রোধে রাবার, প্লাস্টিক নল ও বিভিন্ন ব্যাগ টুকরো করে কাটার নির্দেশনা থাকলেও তা পালনে ঘাটতি রয়েছে। সার্বিকভাবে ২৮% হাসপাতালে রাবার ও প্লাস্টিকের ব্যাগ এবং ৩১% হাসপাতালে রাবার, প্লাস্টিকের নল কাটা হয় না।
বর্জ্য ব্যবস্থাপনায় সক্ষমতার চ্যালেঞ্জ হিসেবে বলা হয়েছে, বর্জ্য সংরক্ষণের জন্য নির্দিষ্ট রঙের পাত্রের ঘাটতি রয়েছে। চিকিৎসা বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮ অনুযায়ী বর্জ্য সংরক্ষণের জন্য ৬টি নির্দিষ্ট রঙের পাত্র রাখার নির্দেশনা থাকলেও জরিপকৃত ৬০% হাসপাতালে তা নেই। এসব হাসপাতালের অভ্যন্তরে যত্রতত্র বর্জ্য ফেলা হয় এবং ক্ষেত্রবিশেষে বর্জ্যকর্মী সব ধরনের বর্জ্য একত্রে বালতি বা গামলায় সংগ্রহ ও সংরক্ষণ করে।

Address

Coxs Bazar Chittagong
Santa Barbara, CA
4700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Syed Ahmed Tanshir Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Syed Ahmed Tanshir Uddin:

Shortcuts

Featured

Share